All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Other public office ৳50.0K

জমির বিচার কা্যক্রম

জমি সংক্রান্ত বিচার করবে বলে, মগনামা উইনিয়ন চ্যায়ার আমার থেক ৫০০০০হাজার টাকা ঘুষ নিয়েছে।বিচার এখনো শেষ করে নাই,উল্টা আরো কিছু টাকা দাবি করে আসতেছে।।।।

উপজেলা পেকুয়া, উইনিয়ন মগনামা,, Chattogram 1 September 2026 11 views CTVMKRTG
0 Comments
Refused Other public office ৳10.0K

ই এপোস্টল

সম্প্রতি মন্ত্রণালয় এটাস্ট এর কাজ গুলো অনলাইন করা হয়েছে, সেই সুবাদে বিবাহ নামা, বিবাহ সনদ ই-এপোষ্টাল এর আবেদন করলে, বিষয়টি জেলা রেজিস্টার বরাবর আবেদন হয়, জেলা রেজিস্টার যে কাজী নিবন্ধন করেছেন তাকে নক করেন, যারা যারা কাজী সাহেবকে ১০ হাজার টাকার মতো দিয়ে মেনেজ করেন তাদের টা ই এপোষ্টাল হয়, নতুবা আবেদন বাতিল হয়ে যায়। যেখানে সরকার সহজ করেছিল বিষয়টি সেখান এ টাকা নেওয়ার নতুন ফাদ তৈরী হয়েছে বলে আমি মনে করছি।

KULAURA, Sylhet 1 September 2026 10 views SYE73Q72
0 Comments
Paid Other public office ৳5.0K

মিসকেইসের মামলা নথিভুক্ত করা

ভূমি অফিস থেকে ২০০০ টাকা খরচ করে রিপোর্ট আনানোর পর এডি ল্যান্ড অফিসে মামলার নাম্বার এন্ট্রি করার জন্য ৫০০০ টাকা চায়। এরপর ৩৫০০ টাকা দিয়ে নাম্বার এন্ট্রি করানো এবং নোটিশ নেওয়া হয়।

টঙ্গী, Dhaka 1 September 2026 11 views DKDYBJHY
0 Comments
Paid Public Hospital ৳500

হাসপাতারে রোগী নেওয়ার জন্য ট্রলি

ঢাকা পঙ্গু হাসপাতালে রোগীকে এ্যামবুলেন্স এর মধ্যে প্রায় ১ ঘন্টা রেখেও কোন ট্রলি পাইনাই, পরবতীতে একজনকে ৫০০ টাকা দিয়ে একটা ট্রলি ম্যানেজ করি প্রায় ২ ঘন্টা পরে।

ঢাকা, Dhaka 1 September 2026 11 views DKMGBNMY
0 Comments
Paid Sub-Registry Office ৳1.7K

জা‌বেদা নক‌লের ক‌পি

দ‌লিল করার পর নামজা‌রির জন‌্য মূল দ‌লিল বা অ‌বিকল নকল দ‌লি‌লের প্রয়োজন হয় । যে‌হেতু মূল দ‌লিল আস‌তে প্রায় ২ বছর লা‌গে তাই অবকল নকল দ‌লিল তোলার জন‌্য ১২০০ টাকা জায়গায় ১৭০০ টাকা দা‌বি ক‌রে ও তা আদায় ক‌রেন

উপ‌জেলা, Rangpur 1 September 2026 10 views RNA4EL55
0 Comments
Paid Land Office ৳8.0K

২০২৩ সালে নামজারী জন্য টাকা নিয়েছে

আমি অফিসে গিয়ছিলাম ২০২৩ সালে। উনি আমাকে আমার কাজটি করতে দিবেন না ইত্যাদি। যেহেতু আমি বাড়িতে থাকি না তাই বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ করতে হয়েছে

হোমনা কাশিপুর ভূমি অফিস,, Chattogram 1 September 2026 11 views CTNXBFPT
0 Comments
Paid Public Hospital ৳200

ই সি জি করার জন্য অতিরিক্ত টাকা দাবি

আমার একটা রোগের আর্জেন্ট ইসিজি করার জন্য প্রয়োজন ছিল তো ইসিজি করার মূল টাকা ছিল ৮০ টাকা কিন্তু ওয়ার্ড আমার কাছে ২০০ টাকা দাবি করে আমি নিরুপায় হয়ে আর কিছু করতে না পেরে ২০০ টাকা দিয়ে করি

নাটোর, Rajshahi 1 September 2026 11 views RJ9MANSP
0 Comments
Paid Other public office ৳300

জন্ম নিবন্ধন

দাবিটা হচ্ছে আমাদের ইউনিয়নে জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে নির্ধারিত একটা ফ্রি তারা ৩০০ টাকা করে নিচ্ছে। এবং আমি যতগুলো জন্ম নিবন্ধন করেছি প্রত্যেকটাতেই ৩০০ টাকা করে দিয়েছি এবং এর থেকে বেশিও দিয়েছি এবং কোন ঝামেলা হলে জন্ম নিবন্ধনে তারা এক হাজার থেকে আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত নিচ্ছে এমন প্রমাণ আমার কাছে আছে। তাই ব্যাপারটা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এগুলা একটু নজরদারি করে সরকার থেকে নির্ধারিত যে ফি আছে সেটাই যেন নেয়া হয়।

দশমিনা, Barishal 1 September 2026 12 views BRCYN9XS
0 Comments
Paid Other public office ৳42.0K

পেনশন রেলওয়ে বাংলাদেশ

আমার বাবা একজন বাংলাদেশ রেলওয়ের তৃতীয় কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে অবসরে গেলে পেনশনের টাকা উত্তোলনের জন্য ততকালীন লালমনিরহাট ডিভিশনের এক কর্মকর্তা (নামটা আমার বর্তমানে মনে নেই) পেনশনের টাকা উত্তোলনের জন্য 42000/- টাকা ঘুষ দাবি করে। টাকা না দিলে পেনশনের টাকা পেতে বিলম্ব হবে। বাধ্য হয়ে আমার বাবা টাকা দিতে রাজি হয় এবং টাকা দিয়ে দেয়। আমার বাবা ছিলেন লালমনিরহাট ডিভিশনের অধীন। অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল এ।

গাইবান্ধা, Rangpur 1 September 2026 9 views RNYTJTAA
0 Comments
Paid Land Office ৳8.0K

নামজারি

আমি একটি নামজারি করতে গিয়েছিলাম তখন সেখান থেকে বলল নামজারি করতে ৮০০০ টাকা লাগবে। এরমধ্যে ৪০০০ টাকা সহকারী কমিশনারের ফি, ৩০০০ টাকা নায়েবের ফি, বাকি ১ হাজার অন্যান্য ফি।

মনোহরদী-চন্দনবাড়ি ভূমি অফিস, Dhaka 1 September 2026 9 views DKZEBFC4
0 Comments