All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Other public office ৳50.0K

ভূমি জরিপ অধিদপ্তরের অধীন BDS জরিপ রের্কড

সবার বাসায় বাসায় গিয়ে ভূমি জরিপ রের্কড এর স্লীপ দিয়ে গেছে তারিখ অনুযায়ী সে জায়গায় উপস্থিত থাকার জন্য এবং কাগজপএ দেখে সরকারি BDS এর কপিটা পেতে টাকা দাবি করে সহযোগীরা সরাসরি স্যারেরা নেয় না তারা সহযোগী ঠিক করে রাখছে তারা বলে দেয় কত দিতে হবে? একেক জনের কাছ থেকে একেক অঙ্ক দাবি করছে কারও কাছে ৭,১০,১৫,২০,৫০ (হাজার) কারও কাছে ১ লাক্ষ সব মিলিয়ে কোটি কোটি টাকা উঠানো হচ্ছে এই জরিপের মাধ্যমে। আমরা তো বাধ্য হয়ে দিয়ে কাগজ আনতে হয়? এই জুলুমের শেষ কোথায়? জমি কেনা থেকে শুরু করে সকল ধরনের কাগজপত্রে টাকা আর টাকা দিতে হয়।অথচ যে সেবা পাওয়ার কথা ছিলো সল্প ব্যয়ে। এখন কি পাচ্ছি কবে পরিবর্তন হবে দেশ কবে এসব হয়রানি বন্ধ হবে? কবে আমরা শান্তি পাবো?আল্লাহ এসব জুলুমের বিচার করো ঘুষখর ও দুর্নীতিবাজদের। এলাকাবাসীর পক্ষে

গাজীপুর, Dhaka 1 September 2026 8 views DKFYYS48
0 Comments
Refused Public Hospital ৳20

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ায় বহির্বিভাগে ডাক্তার দেখানোর সেবা গ্রহণ

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ায় বহির্বিভাগে ডাক্তার দেখানোর সেবা গ্রহণ করতে গিয়েছিলাম। ডাক্তারি পরামর্শ শেষে চেম্বার থেকে বের হওয়ার সময় সেখানকার পিয়ন দরজায় পথ আটকে দাঁড়ায় এবং অনানুষ্ঠানিকভাবে ২০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে সে আমাকে সাফ জানিয়ে দেয় যে, টাকা না দিলে বের হতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে ২০ টাকা দেওয়ার পর আমাকে বাইরে যেতে দেওয়া হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া, Khulna 1 September 2026 15 views KHZ9T8DN
0 Comments
Paid Land Office ৳800

খতিয়ান সংগ্রহের জন্য অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে অভিযোগ

নতুন খতিয়ান সংগ্রহের জন্য সরকারি নির্ধারিত ফি প্রতি খতিয়ানে ১০০ টাকা। আমার মোট ৪টি খতিয়ান ছিল, তাই সরকারি ফি অনুযায়ী মোট ৪০০ টাকা দেওয়ার কথা। কিন্তু অফিসের কর্মচারীরা প্রতি খতিয়ানের জন্য ৩০০ টাকা করে মোট ১,২০০ টাকা আদায় করেন, অর্থাৎ আমার কাছ থেকে অতিরিক্ত ৮০০ টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তারা বলেন, সরকারের আরও বিভিন্ন খরচ রয়েছে। আমি বলি, অতিরিক্ত কোনো সরকারি খরচ থাকলে সেটি সরকারি ফি-এর সঙ্গে যুক্ত করে নোটিশে উল্লেখ করা উচিত। এ কথা বলার পর তারা ক্ষুব্ধ হয়ে জানান, অতিরিক্ত টাকা না দিলে খতিয়ান দেওয়া হবে না। বাধ্য হয়ে আমাকে অতিরিক্ত ৮০০ টাকা দিয়ে খতিয়ান সংগ্রহ করতে হয়েছে।

বালিয়াকান্দি, Dhaka 1 September 2026 9 views DKRP4G98
0 Comments
Paid Other public office ৳200

নাগরিক সনদ

পাসপোর্টের জন্য নাগরিক সনদ আবেদন করার পর প্রিন্ট করার জন্য কিছু খরচ চাওয়া হয় , আমি জানতে চাই উনাদের কি প্রিন্টার দেয় নাই সরকারের পক্ষ থেকে , অতঃপর তর্ক বিতর্কের পর উনাকে বারতি টাকা দেয়া হয়

খিলগাঁও, Dhaka 1 September 2026 9 views DK9G7TDY
0 Comments
Refused BRTA ৳11.0K

Driving Licence

এক ফ্রেন্ড এর থেকে একটি মোবাইল ফোন নাম্বার পাই উনি নাকি ড্রাইভিং লাইসেন্স করতে হেল্প করবে৷ কথা বলি। ১১০০০ টাকা দাবি করে৷ উপায় না পেয়ে টাকা দেই। ৫০% আবেদনের সময় ৫০% ড্রাইভিং টেস্ট এর দিন উত্তরা বি আর টি এ অফিসের পাশের একটি ব্যাংক এর ভিতর থেকে ক্যাশ কাউন্টারের ভিতর থেকে সে ফোনে কথা বলে হাত দেয় আমি বাইরে থেকে টাকা দেই৷ লোকটা মাস্ক ও ক্যাপ পরা ছিল৷ চেহারা দেখি নাই। কিন্তু কাজ হলো৷ ড্রাইভিং টেস্ট পাস করলাম। সঠিক সময়ে লাইসেন্স ও পেলাম।

Uttara, Dhaka 1 September 2026 10 views DKA4CBEM
0 Comments
Refused Other public office ৳3.5K

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অফিস

আমি একজন প্রবাসী দেশে গিয়েছিলাম ছুটিতে অল্প কিছু সময়ের জন্য তার ভিতরে হঠাৎ আমার একটা কাজ লাগে আমার নিবন্ধনের জন্য তখন আমি নিবন্ধনটা অনলাইন করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান অফিসে যাই তখন তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আমার নিবন্ধনটা অনলাইন করা হবে না কারণ তারা আমার থেকে ৩৫০০ টাকা দাবি করেছে অনলাইন করার জন্য তখন এতে আমি সমৃদ্ধ দেইনি আমাদের মতন প্রবাসেরা যদি এই ছোট্ট কাজে হয়রানি হতে হয় তাহলে আমরা কার কাছে যাব

কুমিল্লা, Chattogram 1 September 2026 9 views CT4AFXWP
0 Comments
Paid Passport Office ৳2.4K

পাসপোর্ট করতে

নতুন পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট প্রতি ১২০০ করে টাকা নেয়, লালমনিরহাট পাসপোর্ট অফিসে, নয়তো পাসপোর্ট হয় না, কাগজে ভুল দেখায়, বাতিল করে, আমি ২ টা পাসপোর্ট করতে গেছিলাম ২৪০০ টাকা নিয়েছে, লালমনিরহাটর পাসপোর্ট অফিসে দালান ও অফিসারেরা এ টাকা নেয়,

লালমনিরহাট, Rangpur 1 September 2026 7 views RNC6L76L
0 Comments
Refused City Corporation ৳5.0K

বাসা বাড়ির প্লান পাসের জন্য

পাবনা পৌরসভার প্লান পাস করার জন্য গিয়ে সব দিক থেকেই ভোগান্তি পোহাতে হয়।ধাপে ধাপে তারা টাকা চায়।না দিলে প্লানের এই সমস্যা, ওই সমস্যা দেখায়,ঘোরায়। পাবনা পৌরসভার সকল দিক দিয়েই নাগরিক সেবা দেয় না।

পাবনা, Rajshahi 1 September 2026 9 views RJLX7797
0 Comments