All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

পুলিশ হয়রানি

বিষয়: পুলিশ কর্তৃক টাকা দাবি ও চাবি আটকে রাখার বিষয়ে অভিযোগ মাননীয় কর্তৃপক্ষ, আমি অভিযোগ করছি যে, কাশিমপুর থানার পুলিশের সদস্যরা আমার বাড়ির সামনে এসে তল্লাশি করেন। তল্লাশির সময় তারা আমার কাছে হেলমেটের বিষয়ে জানতে চান। এরপর তারা আমার কাছে ২,০০০ টাকা দাবি করেন। পরবর্তীতে আমি ১,০০০ টাকা প্রদান করি। টাকা দেওয়ার পর পুলিশ সদস্যরা আমার চাবি ফেরত দেন। টাকা দেওয়ার আগে আমার চাবি তাদের কাছে ছিল/আটকে রাখা হয়েছিল। ঘটনাটি আন্ধার মানিক, কাশিমপুর এলাকায় ঘটে। আমি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শনাক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। ঘটনার স্থান: আন্ধার মানিক, কাশিমপুর থানা: কাশিমপুর থানা দাবি করা টাকা: ২,০০০ টাকা প্রদান করা টাকা: ১,০০০ টাকা অভিযোগ: টাকা দাবি এবং টাকা দেওয়া

Dhaka, Dhaka 1 September 2026 6 views DKDCHMMS
0 Comments
Paid Education Office ৳500

প্রাইমারী শিক্ষক ভাইভা দেওয়ার আ‌গে জেলা শিক্ষা অ‌ফি‌সে কাগজ জমা দি‌তে গি‌য়ে‌ছিলাম

কুড়িগ্রাম জেলার ২০২৫ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি কাগজপত্র জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়। চিলমারী উপজেলার কাগজ ২৫ জানুয়ারি জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন গাজীপুর থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে যাওয়ায় কাগজ জমা দিতে পারিনি। বিষয়টি আগে থেকেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ই-মেইলে জানালে তিনি জানান, কোনো সমস্যা হবে না, পরে এসে জমা দিতে পারবেন। ২৬ জানুয়ারি কাগজ জমা দিতে গেলে দুইজন অফিস সহকারী টাকা ছাড়া কাগজ জমা নেবেন না বলে জানান। জেলা শিক্ষা অফিসারের ই-মেইল দেখানোর পরও তারা আমার কাছ থেকে টাকা নিয়ে কাগজপত্র জমা নেন।

কু‌ড়িগ্রাম, Rangpur 1 September 2026 8 views RNQXHQ47
0 Comments
Paid Other public office ৳41.09M

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম

হাস্যকর হলেও সত্য, এই টাকা প্রতিবার বিল এর চেক নেয়ার আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একাউন্টস ও অন্যান্য বিভাগ কে দিতে হয়েছে, আওয়ামীলীগ আমলে । এই ঘুষের এমাউন্ট আরো বেশি হিসাব করতে ইচ্ছা হচ্ছে না আর ।

চট্টগ্রাম, Chattogram 1 September 2026 18 views CTJMUJST
0 Comments
Paid Passport Office ৳51.5K

আমার ১৫০০ টাকা দেয়ার পড়ে পাসপোর্ট হয়েছিল আর চাকরির জন্য আনসার অভিসে ৫০০০০ হাজার নিয়েছিল ।

আমার ১৫০০ টাকা দেয়ার পড়ে পাসপোর্ট হয়েছিল আর চাকরির জন্য আনসার অভিসে ৫০০০০ হাজার নিয়েছিল । আমার এলাকায় একটা গাছ কাটার জন্য ২ ঘন্টা বিদ্যুৎ বন্ধ করার জন্য ঘন্টায় ৫০০ দেয়া লাগছে ২ ঘন্টায় ১০০০ । বরিশাল প্রায় সব হাসপাতালে রোগির সিরিয়ালের জন্য আপনি যদি টাকা দেন আপনার সিরিয়াল আগে দিবে। বাংলাদেশের সব যায়গা দুর্নীতি এখন শুধু একটাই সপ্ন দেশ ছাড়া ।

বরিশাল, Barishal 1 September 2026 7 views BRXV9NTY
0 Comments
Refused Other public office ৳200

সাভার সরকারি কলেজ

বার্ষিক পরীক্ষায় যারা পরীক্ষায় ফেল করেছিল তাদেরকে ২০০ টাকা দিয়ে আবার পরীক্ষার দাবি জানানো হয়েছে। কিন্তু সরকারি কলেজে এমন কোনো নিয়ম নাই

সাভার, Dhaka 1 September 2026 9 views DK2ZMH92
0 Comments
Refused Other public office ৳1.0K

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ২য়

ভূমি অপরাধ প্রতিরোধ আইনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ২য় তে আমার একটি মামলা চলমান। সেখানে পেশকারকে বকশিষ দিলে পরবর্তী তারিখটি ১ মাসের মধ্যেই পাওয়া যায়। নয়তো ৩ মাস পরে ডেট বসায়।

গাইবান্ধা জেলা শহর, Rangpur 1 September 2026 8 views RNQMDMS9
0 Comments
Only demanded Other public office ৳15.0K

সিআইডি হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা।

পুলিশে ইচ্চা অনুযায়ী পোস্টিং বানিজ্যের জন্য আমার কাছে উক্ত টাকা চাওয়া হয়েছিল। আমি যেহেতু একজন পুলিশ কনস্টেবল সেই হিসাবে আমার কাছে এই টাকার পরিমান অনেক বেশী হয়েছিল বিধায় আমি টাকা দেয়নি এবং যোগাযোগ করিনি।

ঢাকা, Dhaka 1 September 2026 10 views DKBBR9VJ
0 Comments
Paid City Corporation ৳5.5K

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স করার সময় নানান ধরনের কাহিনী লাস্টে বাধ্য হয়ে-ই দিয়ে নতুন ট্রেড লাইসেন্স করাই এবং যখন লাইসেন্স ডেলিভারী করতে আচ্ছে তখন আবর রিক্সা ভাড়া দাবি করছে, ওইটা আমি এমনিও দিতাম কিন্তু আমি খুশি হয়ে দেই নাই, ওই যা চাইছে ওইটা-ই দিছি ।

ঢাকা, Dhaka 1 September 2026 8 views DKVWRW8P
0 Comments
Paid Land Office ৳22.0K

ভূমি নামজারি কেস

আমি আমার নিজ জমি নাম খারিজ করতে অনলাইন আবেদন করে ইউনিয়ন ভূমি অফিসে নথি জমা দেওয়ার ২দিন পর বাতিল করা হয়। তারপর আমি চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে যায়। ভূমি কর্মকর্তা অফিসের পিওনের কাছে পাঠায়, পিওন দলিল ও অন্যান্য কাগজপত্র দেখে 25000 টাকা ঘুষ দাবি করে। উল্লেখ করে বলে টাকা না দিলে নাম খারিজ হবে না, আবেদন করলে আবার নামঞ্জুর হবে। উপায় না পেয়ে তাকে 3000 হাজার কম দিয়ে 22000 টাকা পরিশোধ করি। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর সহকারি কমিশনার (ভুমি) এর কার্যালয়ে গিয়ে বিষয়টি নিয়ে অভিযোগ করলেও, তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। খোজ নিয়ে জানতে পারি এসিল্যান্ডের সহকারী (নাজির) এবং এসিল্যান্ড তারা এই ঘুষের ভাগ পেয়ে থাকে। সবকিছু ম্যানেজ করেন এসিল্যান্ডের অফিস সহকারী (নাজির)।

চুয়াডাঙ্গা, Khulna 1 September 2026 8 views KHR4Q5YZ
0 Comments
Refused Land Office ৳1.00M

নামজারি মিস কেইস সমাধান সংক্রান্ত

চট্টগ্রাম আগ্রাবাদ সার্কেল, নামজারি মিস কেস সমাধান করে দিবে এই মর্মে চার থেকে ছয় মাস আগে আমার নিকট থেকে সংশ্লিষ্ট অফিস ডেকোরেশন করতে হবে এই মর্মে ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। আমি তা সরাসরি প্রত্যাখ্যান করি। অবশ্য ফাইলটি এখনো পেন্ডিং। এখনো যদি আগের ফাইলগুলো অর্থাৎ যে সমস্ত ফাইল অনিষ্পত্তি হয়ে পেন্ডিং আছে সেগুলো এখনো যাচাই বাছাই করেন উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে মূল রহস্য উদঘাটন হবে।

আগ্রাবাদ সার্কেল, Chattogram 1 September 2026 11 views CT4VUQWM
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট

আমি পাসপোর্ট অধিদপ্তরের সাইট অনুযায়ী যা যা সাপোর্টিং ডকুমেন্ট প্রয়োজন এবং অনলাইনে যা যা ফিলাপ করা প্রয়োজন সমস্ত কিছু ফিলাপ করে নিয়ে যাওয়ার পরেও, তারা ঘুষ নেওয়ার জন্য বিভিন্ন অজুহাত দেখা এবং এই সমস্যা সেই সমস্যা বলে আমাকে বিভিন্নভাবে হয়রানির স্বীকার করে এবং আমাকে ঘুষ দিতে বাধ্য করে । তাই আমি ঘুষ দিতে বাধ্য হই।

মুন্সীগঞ্জ, Dhaka 1 September 2026 8 views DKBHQF5Z
0 Comments
Refused Other public office ৳20.0K

Civil Aviation Licence

আসসালামু ওয়ালাইকুম। আমার ছোটখাটো একটি ট্রাভেল এজেন্সি আছে ।বিমানের টিকেট এবং ভিসা করে থাকি। এখন সরকার নিয়ম করেছে যে ট্রাভেল এজেন্সীদের সিভিল এভিয়েশন থাকে লাইসেন্স নিয়েই ব্যবসা পরিচালনা করতে হবে তো সরকারের নিয়ম মেনেই আমিও লাইসেন্স এর জন্য আবেদন করি। তারপর জেলা প্রশাসক অফিস থেকে একজন ম্যাজিস্ট্রেট আসলেন অফিস পরিদর্শন করলেন সব কাগজ পত্র সত্যতা যাচাই করে উনি সেটিসফাইড। এখন জেলা প্রশাসক নীলফামারী অফিস থেকে সেটিসফেশন আপডেট করার পর সোনালী ব্যাংক এর মাধ্যমে ৫৭৫০০ টাকা সরকারের কোড অনুযায়ী জমা দিতে হবে। এই পর্যায়ে ডিসি অফিস নীলফামারী তে একদিন ডাক পড়ল আমি গেলাম অফিস থেকে গিয়ে এক অফিসার বলছেন যে ডিসি স্যার এর সোনালী ব্যাংক এর একাউন্টে বিশ হাজার টাকা জমা দিতে এটা নাকি লোকাল কালেকশন।

Saidpur, Rangpur 1 September 2026 11 views RNZSAFGR
0 Comments
Paid Public Hospital ৳700

Stretcher and medicine saline

I took my cousin to Rangpur Medical College Hospital in a very critical condition. Unfortunately, there were no stretchers available without payment. Some brokers were also waiting for money to provide assistance. There was no medicine supply available in the Neuromedicine Department either. As my cousin was in a very severe condition, I had to pay some money to a ward boy, after which he arranged a stretcher and other necessary assistance. It was very disappointing to see such practices in a government hospital. The intern doctors were aware of these issues, and I also observed that some nurses appeared to receive commissions.

Rangpur, Rangpur 1 September 2026 8 views RNZAV84Q
0 Comments