All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Other public office ৳15.0K

শিক্ষক হিসেবে এমপিও ভুক্তির আবেদন

শিক্ষক হিসেবে এমপিও ভুক্তির আবেদনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে দশ হাজার টাকা দিতে হয়। এই অর্থ তিনি শিক্ষা অফিসে ফাইল অনুমোদন, প্রতিষ্ঠানের কমিটির সভাপতির সাইন নেয়া, কম্পিউটারের দোকানের খরচ এবং তার জন্য খরচাপতির টাকা হিসেবে দাবি করেন। প্রথমে পনের হাজার টাকা দাবি করেন, তবে শেষে দশ হাজার টাকা দিতে হয়।

ত্রিশাল, ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 8 views MYWY7EEP
0 Comments
Paid Public Hospital ৳500

ড্রেসিং এবং রোগী OT রুমে নিয়ে যাওয়া।

ন্যাশনাল ইনিস্টিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ( জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউট) চানখারপুল, ঢাকা মেডিকেলে পাশে। প্রতি বার ড্রেসিং এ ওয়ার্ড বয় ২০০-৫০০ টাকা দাবি করে। আমি গতকাল ৫০০ টাকা বিকাশে পরিশোধ করেছি। এরপরও আবার আসছে, বলে বড় ভাই আমার বিষয়টা আরও দেখবে বলছে। এ দিকে আমার পকেটে খাবার কিনার টাকা শর্ট😑। আমি প্রমাণ রাখার জন্য বিকাশে পাঠিয়েছি। শুনেছি তাদের অনেকে ৩ লাখ টাকা দিয়ে out sourcing জব করছে। আমি চাইনা তাদের কোনো ক্ষতি হক। কিন্তু আমি চাই এরা কোনো অসহায় মানুষের গলা চেপে না ধরুক। আমার সামনে আগুনে পুড়া রোগী দুইবার প্লাস্টার করার জন্য ১৫০০ টাকা দাবি করে। আমি অসহায় পরিবারকে বলেছি, " ভালো ড্রেসিং এর জন্য আমরা এসব নির্যাতন সহ্য করতে বাধ্য " আফসোস আমরা অসহায় রোগী নিয়ে আসছি।

ঢাকা, Dhaka 1 September 2026 7 views DKXUF2LU
0 Comments
Refused Land Office ৳50.0K

দলিলে নকল বের করা

আমি আমার নানার নামে থাকা জমির পূর্বের রেকর্ড/জমির ইতিহাস জানার জন্য ভূমি অফিসে যাই। সেখানে ভূমি অফিসের একজন দালাল আমার সঙ্গে যোগাযোগ করে জমির ইতিহাস/রেকর্ড বের করে দেওয়ার কথা বলে। এ কাজের জন্য সে আমার কাছে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ঘুষ দাবি করে।

রংপুর, Rangpur 1 September 2026 8 views RN3D8GZ7
0 Comments
Paid Accounts Office ৳2.5K

বকেয়া বিল উত্তোলন

কিছু বকেয়া বিল ছিলো, ঘুষ ছাড়া টাকা উত্তোলন করা যায়নি। শেষমেশ বাধ্য হয়ে দিতে হয়েছে। এরকম অসংখ্য মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণকারী কর্মকর্তা ঘুষ দাবি করে। রাজনৈতিক ক্ষমতার দাপট দেখানো ব্যক্তিদের মাধ্যম ছাড়া সবাইকে ঘুষ প্রদান করতে হয়।

কচুয়া, Chattogram 1 September 2026 7 views CT9D4DG4
0 Comments
Refused Land Office ৳150.0K

ভূমি সার্ভে রির্পোট

আদালত ভূমি অফিসকে সরজমিন তদন্তের জন্য রির্পোট জমা দিতে বললে সকল কাগজপত্র থাকা স্বত্বেও ভূমি অফিসের একজন সংশ্লিষ্ট পদধারী প্রথমে ৫০ হাজার টাকা দাবি করে না হলে রায় পক্ষে যাবে না এভাবে বুঝায়।এরপর এসি ল্যান্ডের সামনে দুপক্ষের সুনানির আগে বলা এসি ল্যান্ড স্যারকে খুশি করতে কত দিবেন?তারা ৬০ হাজার দাবি করে।রায়ের দিন আবার জানানো হয় এসি ল্যান্ড স্বাক্ষর করবে না।কারণ হিসেবে বলে অন্যপক্ষ আরো বেশি টাকা অফার করছে।এখন ১ লাখের নিচে স্যার স্বাক্ষর করবে না।

টুংগীপাড়া,গোপালগঞ্জ, Dhaka 1 September 2026 9 views DKWS2YTG
0 Comments
Only demanded Land Office ৳40.0K

মিউটেশন মামলা এসি ল্যান্ড সাহেবের অনুমোদন এর জন্য আছে

সংশ্লিষ্ট দপ্তরের স্টাফ বলেছেন এসি ল্যান্ড স্যার অনুমোদন করবেন সে ক্ষেত্রে আগের থেকে ডাবলরেট দিতে হবে যার পরিমাণ দাঁড়ায় ৪০ হাজার টাকা। আসলে টাকাটা এসি ল্যান্ড খাবে নাকি সংশ্লিষ্ট সটাফগন ভাগারি নিবে নাকি উভয়ও। কিন্তু ঘুষ দাবি করেছে ১০০% সত্য।

কাট্টলি সার্কেল, চট্টগ্রাম, Chattogram 1 September 2026 7 views CTPE87YE
0 Comments
Paid Land Office ৳18.0K

নামজারি

আমার নামজারি নামঞ্জুর করে দেন কারন জানতে চাইলে বলে যে রেকর্ড হতে আমি জমি কিনেছি ৪ শতক ভূমি অফিস বলতে চাই ও রেকর্ডে জমি নাই।প্রকৃত পক্ষে ওই রেকর্ডে ১৫.৬৭ শতাংশ জমি আছে এবং প্রকৃত মালিক তার ভোগদখলে আছে।

যশোর সদর,নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস, Khulna 1 September 2026 9 views KHJKFEEG
0 Comments
Paid Land Office ৳5.0K

জমির নাম খারিজ

ভুমির নাম জারি টাকা না দিলে আবেদন বাতিল হয় তাই ঝামেলা্েএড়াতে দালালের মাধ্যমে টাকা দেই। দুরে থাকি বার বার অফিসে আসা সম্ভব হয়না তাই বাধ্যহয়ে টাকা দেই। অন্য একটা কাজের জন্য আমাকে ৫মাস ঘুরিয়ে কাজ করে দেয়নি।

গ্রাম, Mymensingh 1 September 2026 9 views MYXCPUZH
0 Comments
Paid Education Office ৳10.0K

সহকারী মৌলভী হিসেবে চাকরির প্রথম এমপিও ভুক্ত করুন

আমাদের তিনজনের একসাথে চাকরি হয়েছিল কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছিল। সমস্ত কাগজপত্র রেডি করে ঢাকায় জমা দিতে যাওয়ার পরে সেখানে অফিসে ফাইল জমা দেই। পরে একজন কেরানী আমার সাথে যোগাযোগ করে এবং দেখা করতে বলে। দেখা করার পরে প্রতি ফাইল এর জন্য ১০ হাজার টাকা করে দাবী করেছে এটা পরিশোধ না করলে এমপিওভক্তি সহজে হবে না। কারণ ফাইল তাদের কাছে থাকে। পরের প্রিন্সিপালের সাথে পরামর্শ করে ১০ হাজার টাকা করে জমা দেই।

ঢাকা, Dhaka 1 September 2026 9 views DKEJQ5L7
0 Comments
Paid Education Office ৳200.0K

প্রভিডেন্ট ফান্ড, কল্যান টাস্ট ও পেনশনের টাকা উত্তোলন

আমার বাবা একজন প্রাইমারি স্কুল এর শিক্ষক ছিলেন তার lpr চলতেছে বাবা যখন প্রভিডেন্ট ফান্ড, কল্যান টাস্ট ও পেনশনের টাকা উত্তোলনের জন্য ময়মনসিংহ উপজেলা শিক্ষা অফিস এ যায় তখন বাবা জানতে পারে এই খানে ঘুষ সারা কোনো কাজ হয়না কিন্তু বাবার হাতে টাকা ছিলো না টাকার খুব প্রয়োজন তারপর ওইখানে এক কর্মকর্তা বাবকে বলে আপনার কাজ করে দিব কিন্তু ধাপে ধাপে আমাদের টাকা দিতে হবে যখন যেখানে লাগে। পরে বাবা বাধ্য হয়ে রাজি হয় বর্তমানে বাবা বাধ্য হয়ে ঘুষের টাকা দিতে হচ্ছে যখন যেখানে লাগতেছে😰

ময়মনসিংহ উপজেলা শিক্ষা অফিস, Mymensingh 1 September 2026 6 views MYGBDKPW
0 Comments
Only demanded Other public office ৳80.0K

এনআইডি সংশোধন

নবীনগর এনআইডি অফিসারের কর্মকর্তা আমার থেকে ৮০ হাজার টাকা চেয়েছে এনআইডি পাঁচ বছরের সংশোধন করে দেবে এখন আমি যদি অনলাইনে আবেদন করে কোন কিছু করতে না পারে সে নাকি তিন দিনের ভিতরে আমার সমস্ত কাজ করে দিতে পারবে ৮০ হাজার টাকা মাধ্যমে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এনআইডি অফিস, Chattogram 1 September 2026 12 views CTR3XWMQ
0 Comments
Only demanded Land Office ৳200.0K

নামজারি

জমি রেজিস্ট্রি করার সময় কাগজে কোন সমস্য নাই, নামজারি করতে এসে এখন বলে কাগজ কম আছে, এই কাগজে নামজারি হবে না, নামজারি করতে হলে অফিস ম্যানেজ করতে হবে। অথচ রেজিষ্ট্রি করার সময় যে কাগজ লাগে, নামজারিতেও হুবহু সেই একই কাগজ লাগে, সেই একই কাগজ কাছে থাকা সত্বেও এখন নামজারি করতে হবে ২ লাখ টাকা ঘুষ দিয়ে, যেখানে সরকারী খরচ ১২০০/১৩০০ টাকা।

ঢাকা, Dhaka 1 September 2026 7 views DKJYGX2S
0 Comments
Paid Land Office ৳10.0K

২০ বছরের খাজনা আদায়

আমাদের দাদার জমি অনেক বছর ধরে খাজনা দেয়া হয়নি । অনেক বছরের খাজনা দেয়ার জন্য ঘুষ নিয়েছে । ১০০০০ টাকা সামনে আরও দিতে হবে কারন জমি অনেক তাই ।

দৌলতপুর, Dhaka 1 September 2026 8 views DKD9NCUS
0 Comments
Refused Accounts Office ৳300

আইবাস এ বেতন আপডেট করার জন্য

আমি ডেপটেশন থেকে ফিরে আসার সময় বিএনপিপিএমএস এ বেতনের আপডেট করা লাগে এই সময় আইবাসে আপডেট করার জন্য অতিরিক্ত টাকা প্রত্যেক সদস্যের কাছ থেকে চাওয়া হয় আমি পরিশোধ করিনি এটি এসএফসি নেভি, ‌ মিরপুর ১৪ তে

ঢাকা, Dhaka 1 September 2026 7 views DKRBAAK5
0 Comments