All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Paid Sub-Registry Office ৳15.0K

ঘোষনা দলিল

দলিল করার সময় আমার পাওয়ার নাম্বার ভুল দেওয়াতে আমি মিউটেশন করতে গেলে করতে গেলে ভুল উপলক্ষিত হয়। পরবর্তীতে আমি পুনরায় ভুল সংশোধন করার জন্য ঘোষণাপত্র করতে চাইলে আমার থেকে এই টাকা দাবি করেন

পটিয়াা সাব রেজিস্ট্রেশন কার্যালয়, Chattogram 1 September 2026 10 views CTDXBC3V
0 Comments
Refused Other public office ৳2.0K

মাতৃত্বকালীন ভাতা

মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে চেয়েছি। মহিলা মেম্বার 2000 টাকা দাবি করেছে, বলেছেন সে টাকা নাকিচেয়ারম্যান কে দিতে হবে। এবং ভাতার টাকা পেলে তাকেও আবার কিছু দিতে হবে। পাচঁগাও, টংগীবাড়ি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ, Dhaka 1 September 2026 12 views DKTJGWHV
0 Comments
Paid Education Office ৳8.0K

বদলি বিষয়ক,ছুটি বিষয়ক,

প্রাইমারি ছুটি না দিয়ে, চুটি পাওনা নেই বলে পরবর্তী সমস্যা হবে বলে ছুটি মঞ্জুর না করে,বেতনের একটা অংশ টিও এটিও মিলে নিচ্ছে,শ্রান্তি বিনোদনের টাকা হতে ৪০০ টাকা করে নেয় হ্যান্ড ক্যাশ, বদলির সময় টাকা নিচ্ছে এটিও, উপরের উল্লেখ্য টাকাটা নিচ্ছে বদলির সময়,

Jamalgonj sunamgonj, Sylhet 1 September 2026 8 views SY5LFQBR
0 Comments
Paid Other public office ৳500

জম্ননিবন্ধন সার্টিফিকেট আনতে

জম্ননিবন্ধন সার্টিফিকেট বা যে কোন কাজের জন্য ইউনিয়ন পরিষদে গেলে সরকারি নিধারিত মূল্য হথে অতিরিক্ত ৪০০/৫০০ টাকা দাবি করে

কিশোরগঞ্জ, Dhaka 1 September 2026 11 views DK9M5Y9N
0 Comments
Paid Land Office ৳10.0K

লাইসেন্স নবায়ন

১ টা বছর ঘুরিয়ে ঘুরিয়ে। নানা রকম অজুহাত দেখিয়ে সময় নষ্ট করে শেষে ১০ হাজার টাকা দাবি করে। কোন উপায় না পেয়ে টাকা পরিশোধ করলে ১ দিনের মধ্যে কাজ শেষ।

শাহজাদপুর, Rajshahi 1 September 2026 12 views RJS2TYSX
0 Comments
Paid Passport Office ৳4.5K

নতুন পাসপোর্ট

আমি একটি নতুন পাসপোর্ট করতে যাই, কিন্তু দায়িত্বরত কর্মচারী আমার ফাইল কোন ভাবেই জমা নিচ্ছে না, বিভিন্ন ভূল ধরে ফিরিদিছিল, সেই একই ফাইল দালালের মাধ্যমে দেওয়ায় আর কোন ভূল ধরে নি

হবিগঞ্জ, Sylhet 1 September 2026 11 views SY99CAHZ
0 Comments
Only demanded Other public office ৳50.0K

ঘুষ না দিলেই বদলি

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নেত্রকোনায় পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার পরিকল্পনা সহকারীদের বছরে দুইবার ২৫০০০ করে মোট ৫০০০০ টাকা দিতে হয় অন্যথায় বদলি করে দেওয়া হয়।

নেত্রকোনা, Mymensingh 1 September 2026 11 views MYR9FTH4
0 Comments
Refused Public Hospital ৳10.0K

চিকিৎসা

আমার বাচ্চা জম্মের পর nicu দরকার হয়েছে পরে আমি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে যাই আমার তখন খুব টাকার সংকট ছিলো তাই সরকারি হাসপাতালে যাই সেখানে যাওয়ার পর বললো সীট খালি নাই কিন্তু আনসার এসে বললো ১০হাজার টাকা দিলে ব্যবসা হয়ে যাবে।

ঢাকা, Dhaka 1 September 2026 17 views DK2K6AAC
0 Comments
Paid Traffic Police ৳13.0K

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় ভালো করার পরও ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়। টাকা না দিলে বারবার ফেল করানো এবং দালালের মাধ্যমে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

Narayanganj, Dhaka 1 September 2026 12 views DKMHLWLB
0 Comments