All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Refused Other public office ৳10.0K

এনআইডি সংশোধন

নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি সংশোধন করতে আমার কাছ থেকে ১০০০০ টাকা দাবি করেছে। ইউনিয়ন পরিষদেও কিছু পেপার ঠিক করতে গিয়েছিলাম। সেখানেও চলছে এই রমরমা ব্যবসা। আসলেই আমরা জিম্মি। ধিক্কার জানাই এই ব্যবস্থাকে।থু

চরফ্যাসন, ভোলা, Barishal 31 August 2026 12 views BRCTKR4K
0 Comments
Paid Public Hospital ৳900

,,,,

আমার ম‌া‌য়ে তখন তেজগাও নাক কান গল‌া হ‌স্পিটা‌লে ভ‌র্তি ছিল তো ওষুধ হাস্পাতাল থে‌কে দেওয়ার কথা ছিল তারা নার্স রা ব‌ল্লো সরকার‌রি ওষুধ নাই বাইরে থে‌কে কি‌নে আনুন । তো হাস্পাতা‌লের বা‌হি‌রে মিল্ব‌ভিটার সা‌থে এক‌টি ফা‌মি‌সি‌তে গেলাম ওষুধ আন‌তে সেই লিস্ট ওনুজা‌য়ি ওষুধ চাইলাম তখন আমা‌কে সরকা‌রি ওষুধ দি‌লো । অথচ ওই ওষুধ ফি‌তে পাওয়ার কথা ছিল তা আমা‌কে টাকা দি‌য়ে কিন‌তে হ‌লো ।

তেজগাও, Dhaka 31 August 2026 14 views DKYZBWP3
0 Comments
Paid City Corporation ৳500

,,,

২০১৯ সা‌লে জন্ম নিবন্দন কর‌তে গি‌য়ে‌ছিলাম । তারা কারেন্ট বি‌লের ক‌পি , গ‌্যাস বি‌লের ক‌পি , পানির বি‌লের ক‌পি , কাউন্সিল‌রের সাক্ষর , নাগ‌রিক সনদ আরো হা‌বি জা‌বি অ‌নেক কিছু চাইলো যা ম‌নে পড়‌ছে ন‌া আব‌রি সময় ও লাগ‌বে ১ মাসের মত। তো ফি‌রে আসার সময় এক ম‌হিল্লা ডে‌কে বল্লে‌া আমি জন্ম‌নিবন্দন বানি‌য়ে দি‌তে প‌ার‌বো ১০০০ হাজার টাকা লাগ‌বে । তারপর মুলামু‌লি ক‌রে ৫০০ টাকায় রা‌জি হ‌য়ে‌ছিল ৩ দি‌নের মাথায় পে‌য়ে গে‌ছিল‌াম

‌মিরপুর, Dhaka 31 August 2026 12 views DKFXB7NM
0 Comments
Refused Other public office ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশন ফি সাথে ঘুষ

খুবই সাবলীল ভাষায় গাড়ির রেজিষ্ট্রেশন ফি বাবদ ঘুষ সহ ২০০০০ (বার হাজার) টাকা দাবি করে। আর ড্রাইভিং লাইসেন্স বাবদ ১০০০০ টাকা। যেখানে উক্ত ফি নির্ধারিত মাত্র ৫০০০ টাকা।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 12 views CTTBE46P
0 Comments
Paid Land Office ৳12.0K

ভিটা অকৃষি আমার বিডিএস এছিল নায়েক সাব চালাকি করে ভিটা আবাসিক লাগিয়ে দেয় সেটা সংশোধন করতে ১২০০০ টাকা নেই

তাদেরি লুকের মাদমে দেওয়া হয়েছিল

ময়মনসিংহ (অন্যান্য), Mymensingh 31 August 2026 11 views MYYYZ4XF
0 Comments প্রমাণ আছে
Paid Passport Office ৳10.5K

Passport er application form joma

প্রথম দিন দালাল দিয়ে না করানোর কারণে সাড়ে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরেও আমার ফরম ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কারণ দেখানো হয় আমার ফর্মে ভুল আছে। কিন্তু ফর্মে কোনো ভুল ছিলনা সবকিছু এনআইডি মাফিক ঠিক ছিল। পরেরদিন দালাল দিয়ে সম্পুর্ণ কাজ করাতে লাগে দশ মিনিটেরও কম ( ফর্ম জমা+ছবি তোলা)। আমার থেকে নেওয়া হয়েছিল ১০৫০০ টাকা নতুন ফর্ম ফিলাপ আর বাকি প্রসেস করার কথা বলে। এই সিস্টেমের কাছে জিম্মি হয়ে আমিও অন্য ভক্তভোগীদের মতো দালালের মাধ্যমে কাজ করাতে বাধ্য হই। যিনি আগেরদিন আমার ফর্ম ছুঁড়ে মেরেছিলেন তিনিই পরেরদিন আমাকে ডেকে নিজে সব কাজ করান। এই সিস্টেমে দৈনিক শত শত মানুষ এই কুমিল্লা পাসপোর্ট অফিসে কাজ করায়।

কুমিল্লা, Chattogram 31 August 2026 7 views CTYFF58B
0 Comments
Paid Tax Office ৳50.0K

ভ্যাট অফিসের কর্মকর্তারা সব ঘুষখোর।

আমি প্রতি মাসে ভ্যাট দিয়ে থাকি, সরকারী চালান ব্যাংকে জমা দেই আর এই চালানটা ভ্যাট অফিসে নিবন্ধিত করতে হয়।নিবন্ধণ করতে গেলে ১০০০ থেকে ৫০০০ পর্যন্ত ঘুষ দিতে হয়।এছাড়া সরকারী কর্মকর্তারা চালান জমা নিতে চায় না।এরপর ইচ্ছাকৃত ভাবে ব্যবসায়ীদের নানান কৌশলে ফাদে ফেলে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা ও দাবী করে বসে।না দিলে মামলার ভয় দেখায়।

সিলেট, Sylhet 31 August 2026 10 views SYVRYSZ6
0 Comments
Paid Passport Office ৳2.0K

Re-new

আমার জরুরি ভিত্তিক পাসপোর্ট টা নবায়ন করা লাগবে জন্য আমি অনলাইনে নিজেই আবেদন করি এবং পেমেন্ট টা অনলাইনে করি। কাগজ পত্র জমা দিতে গিয়েছি, যাচাই বাছাই কর্মী আমার একটা ছোট ভুল ধরে, সেটি হলো,(,) চিহ্ন টা আমার ঠিকানায় ব্যবহার করছি তাই। পরে বলে ঠিক করে আসতে। আমি বাহিরে কম্পিউটার দোকানে গেলাম তারা বললো এটা ক্যান্সেল হবে না, এটা অনলাইন পেমেন্ট তাই। পরে তারা আমাকে ২০০০ দাবি করে, বলে যে ৫ মিনিটে কাজ হবে। পরে আমি অফিসারের কাছে যায়, তিনি তার হিস্ট্রি বলতে লাগলো। বললো আমিও কিন্তু দালাল ধরে পাসপোর্ট করছি। পরে বলে আপনি থাকেন কই, আমি বললাম ঢাকাতে। পরে বলে আপনি এটা আগারগাঁও থেকে করেন সবচেয়ে ভালো হবে। এটা এখানে কোনোভাবে ঠিক হবে না। তারপর আমি বাধ্য হয়ে তাদের ২০০০ টাকা দিয়ে কাজ টি করায়।

Natore, Rajshahi 31 August 2026 9 views RJM7NQ3N
0 Comments