All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য সরকারি ফি যেটা ট্রেড লাইসেন্স এ উল্লেখ থাকে ভ্যাট সহ সেটার বাইরে ইউনিয়ন পরিষদের কর নামে ১০০০ টাকা দাবি করা হয়। এবং এর জন্য একটা হাতে লেখা রসিদ ও প্রদান করে তারা। তবে যেহেতু এটা কোনও এ - চালান বা ই - চালান নয় হাতে লেখা বই, সেহেতু এই টাকা সরকারি কোষাগারে না গিয়ে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হবে তা বলার অপেক্ষা রাখেনা। পরে আমি সরকারি ফি ৩০০ এর বাইরে ১০০ টাকা এড করে মোট ৪০০ টাকা দিতেই ট্রেড লাইসেন্স নবায়ন করে দিয়েছে। যদি এ - চালান বা ই - চালান এ টাকা নিতো আমি বিনাবাক্যে দিয়ে দিতাম।

ত্রিশাল, ময়মনসিংহ, Mymensingh 31 August 2026 12 views MYFW73TU
0 Comments
Refused Accounts Office ৳3.5K

হিসাব শাখা

আমার ২৩হাজার টাকার একটা টিএ ডিএ বিলের জন্য ৩৫০০ টাকা চাইছিলো আমি টাকা দেইনি এজন্য আমার বিলটা পাস করে দেয় নি অথচ সাথের আরও ২০টার মত বিল পাস করে দিছে টাকা খেয়ে। ১বছর হইলো বিল টা পাবো না আশা ছেড়ে দিছি।

ঢাকা, Sylhet 31 August 2026 12 views SYVSMR89
0 Comments
Paid Land Office ৳120.0K

ফ্লাট কেনা

আমি ২০২৪ সালে আরামবাগ মিরপুরে একটি ফ্লাইট কিনেছিলাম আমার সারাজীবনের প্রবাসী সঞ্চয় দিয়ে। তেজগাঁও সাব রেজিষ্ট্রেশন অফিসে সাব কালেক্টর ১২০০০০ টাকা ঘুষ খাবেন না হলে ২ বছরেও রেজিষ্ট্রেশন হবে না। দিলে ১ দিনেই পাবো। কি করবো বাধ্য হয়ে দিয়ে আসি। এইভাবেই ভুমি অফিসের সরকারি লোকজন কোটি কোটি টাকার মালিক হচ্ছে। আমরা কি করবো? কার কাছে যাবো। মুভিতে যে রকম হিরোর উদয় হয় আমাদের বাস্তব জিবনে কি এমন কেও আসবে না.... আল্লাহ আপনি আমাদের জন্য তাদের জন্য যথেষ্ট হয়ে যান..

তেজগাঁও ভুমি অফিস, Dhaka 31 August 2026 12 views DKD9SQUY
0 Comments
Paid Other public office ৳700.0K

নৌ পরিবহন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম শীপিং অফিস

আমি একজন নাবিক। আমার নাবিক জীবনে পা রাখার শুরুতেই আমার যোগ্যতা থাকার পরেও আমাকে ছয় লাখ টাকা ঘুষ দিয়ে ট্রেনিং করতে হয়। ট্রেনিং শেষে চট্টগ্রাম শীপিং অফিস থেকে সিডিসি তৈরি, রোস্টার ভুক্ত হওয়া বাবদ ধাপে ধাপে অনেক টাকা ঘুষ দিতে হয়েছে। এখনো প্রতিবার সাইন অন ও সাইন অফ করতে গেলে ৩-৫ হাজার টাকা ঘুষ দিতে হয় তাদের। এবং জাহাজের এজেন্ট দের দিতে হয় ৩-৫ লাখ টাকা ঘুষ। এইভাবে আমাদের পরিবার গুলো শেষ হয়ে যাচ্ছে।

ঢাকা এবং চট্টগ্রাম, Dhaka 31 August 2026 12 views DKLUP5AS
0 Comments
Only demanded Land Office ৳40.0K

নামজারি

আমাদের ৮ শতাংশ জমি দুই ভাইয়ের নামে আছে, তো সেটা নামজারি করে আলাদা দলিল করতে গিয়েছিলাম, প্রথমে বলল যে এখন এই সেবা বন্ধ আছে, তার কিছুক্ষণ পরেই পিয়ন সাহেব বলতেছে ঠিক করা যাবে, কিন্তু স্যারদের কিছু চা পানির ব্যবস্থা করতে হবে, আমি পরিমাণ জিজ্ঞেস করলে বলে যে ৪০০০০ টাকার মতো হলেই হয়ে যাবে।

শেরপুর, Rajshahi 31 August 2026 13 views RJMKU434
0 Comments
Only demanded Land Office ৳25.0K

নামজারি

লোহাগাড়া, আধুনগর হাসমহলে কর্মরত মহিলা এবং বারান্দায় বসা ছেলেটা নামজারি করতে অতিরিক্ত টাকা হাতিয়ে নেই। দিতে না চাইলে ফাইল ফেলে রাখে এবং মিথ্যে মামলার হইরানি করে। প্রতিবাদ করলে হুমকি দেই আর নাইলে ফাইলে ভুল করে দেই।

আধুনগর, লোহাগাড়া, চট্রগ্রাম, Chattogram 31 August 2026 10 views CT6PWFEG
0 Comments
Paid Public Hospital ৳5.0K

চিকিৎসার জন্য অনুমতির জন্য সিভিল সার্জন এর কার্যালয়ে

চিকিৎসার জন্য অনুমতি। সিভিল সার্জন এর কার্যালয় থেকে বলে অনুমতি আপনাকে দিবে না। এই চিকিৎসার জন্য। আমার গলাতে অপারেশন এর কথা বলেছে তাই আমি ভারতে চিকিৎসা করতে চাইছি।পরে অনেক দিন গিয়েছি, বলে বাতিল হয়ে যাবে, পরে ৩০০০ টাকা দিয়ে আমাকে অনুমতি নিতে হয়েছে।

মানিকগঞ্জ, Dhaka 31 August 2026 13 views DKUH5BCZ
0 Comments
Only demanded Land Office ৳500.0K

নামজারি

মূলত ঘটনা আমার বাবার। আমাদের ভিটে বাড়ির জায়গার খারিজ,জরিপসহ কোনো ট্যাক্স প্রদান করা হয়নি। ফলে জায়গাটি সরকারিকরণ হয়ে যায়। ফলে আমার বাবা মামলা করেছে। এতে সরকারি নামকরণ থেকে নাম কেটে দিয়েছে। এখন নামজারি করতে ভূমি অফিট থেকে ৫ লাখ। আর দালালচক্র এক্সট্রা ৫০ হাজার টাকা দাবি করেছে।

ঢাকা জেলা, সাভার উপজেলা, Dhaka 31 August 2026 12 views DKEN2LJN
0 Comments
Paid Accounts Office ৳50.0K

পেনশন উত্তোলন

আমার মা'র পেনশন অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় থেকে সবকিছু ঠিকঠাক পাশ হয়ে উপজেলা হিসাবরক্ষণ অফিসে ফাইল আসে।সব ধরনের ডকুমেন্টস ঠিক থাকার পর ও উপজেলা একাউন্টস অফিস জানায় ফাইলে অসংগতি আছে, পেনশন পাবেন না।আমার মা, পরিবারের সবাই, এমনকি আমার মার অফিসের সবাই অবাক ; হিসাব রক্ষণ অফিসের এমন নেগেটিভ মন্তব্যে।২/৩ দিন পর উপজেলা হিসাব রক্ষন অফিসের অডিটর ফোন করে জানায়, আপনার সমস্যা সমাধান করা যাবে কিন্তু ৫০০০০ টাকা লাগবে, না হলে ফাইল ঢাকায় ফিরত দিয়ে দিব।তখন ঢাকায় অনেক ঘুরাঘুরি করতে হবে।মা তখন প্রশ্ন করে, আপনারা ই তো বললেন ফাইলে অসংগতি আছে, তো ৫০০০০ টাকা দিলেই সেই অসংগতি কিভাবে সমাধান হয়ে যাবে? কাগজ পত্র ১০০% ঠিক, তারপর ও হয়রানির ভয় দেখিয়ে তাঁরা ৫০০০০ টাকা দাবি করে।পরে ২০০০০ টাকা দফারফা হয়।

নাসিরনগর, Chattogram 31 August 2026 12 views CTK979EL
0 Comments
Paid Other public office ৳500

নির্বাচন কমিশন, এনআইডি স্থানান্তর সেবা।

আমি আমার এনআইডি স্থানান্তর করার সকল ডকুমেন্ট সংগ্রহ করে দোয়ারাবাজার নির্বাচন কমিশনে যায়, যাওয়ার পর তারা সকল কাগজ পত্র দেখে জমা রাখে। অফিসের ভেতর থেকে বাহিরে আসার পরে তাদের একজন জিজ্ঞেস করতে ছে যে কিছু দিছি কি না, আমি বল্লাম জি না দেই নাই। তখন তখন তিনি বলেন ভিতর গিয়ে দিয়ে আসেন। তার পর ভিতরে আবার গেলে সেখান ৫০০ টাকা দাবি করে পরে এক ভাই এর সাথে ফোনে কথা বলে ২০০ টাকা পরিশোধ করি। তিনি পরে জানান যদি টাকা না দেয় তাহলে আমার ফাইল দরবে না যে ভাবে আছে এভাবেই থাকবে, ২০০ টাকা পরিশোধ করার পরেও এখনো কোনো কাজ হইনি অথচ আজ ৩১ দিন হয়েছে এভাবেই রযেছে।

দোয়ারাবাজার, Sylhet 31 August 2026 11 views SY9WGQVX
0 Comments
Paid Land Office ৳35.0K

নাম সংশোধন ও নামজারি

আমার বাবার নাম তারা তাদের সার্ভারে ভুল করে। যার সংশোধন করতে এবং আমার বাবার সম্পত্তি আমার বাবার নামে করে দিতে,তার বিনিময়ে পঁয়ত্রিশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

সেনবাগ, নোয়াখালী, Chattogram 31 August 2026 10 views CT4MXX76
0 Comments
Refused Passport Office ৳200

পাসপোর্ট

আমি যখন নতুন পাসপোর্ট করতে যাই আমার পাসপোর্ট কমপ্লিট হওয়ার পর যখন আমি পাসপোর্ট দিয়ে রিসিভ করব তখন রিসিভ করার সময় এখানকার দায়িত্বরত আনসার আমাদের কে ভিতরে ঢুকতে দিচ্ছিল না বলছিল ভিতরের প্রবেশ করার সময় শেষ কিন্তু অনেকেই ভিতরে প্রবেশ করতেছিল তখন একজন আনসার আমার কাছ থেকে ২০০ টাকা দাবি করে এবং বলছে ২০০ টাকা দিলে আজকে পাসপোর্ট নিয়ে যেতে পারবে নয়তো পরের তারিখে আসতে হবে অতঃপর পাসপোর্ট অফিস থেকে আমার বাসা অনেক দূরে আমি বাধ্য হয়ে ২০০ টাকা ঘুষ দিয়ে পরে পাসপোর্ট নিয়ে আসে বিষয়টা খুবই দুঃখজনক

কিশোরগঞ্জ, Dhaka 31 August 2026 11 views DK2YC4WG
0 Comments
Paid Land Office ৳10.0K

তিতাস গ্যাস ট্রান্সমিশন অফিসে ব্যবহারকারীর নাম পরিবর্তন

তিতাস গ্যাস ট্রান্সমিশনে লাইনের গ্যাস এর মালিকানা নাম পরিবর্তনে সাধারণত ৫ হাজার টাকা লাগার কথা সরকারী নিয়মানুযায়ী। কিন্তু আমি গ্যাস অফিসে গেলে তারা ১৫,০০০ টাকা দাবি করে। আমার পরিচয় ও বিভিন্ন কথা বলার পর ১০,০০০ টাকা দিতে বলে। টাকা দেয়ার সময় বলে- "টেবিলের নিচে টাকা ফেলুন, উপরে সিসি ক্যামেরা আছে। আরো বলে যে- ওয়াশরুমের ভিতর ঢুকে টাকা গুলো গুণে গুছিয়ে নিয়ে এসে টেবিলের নিচে ফেলুন। আমি ১০০০০ টাকা তার পায়ের নিচে টেবিলের নিচে ফেলেছি। তারপর সে আমার কাজ টা করে দিয়েছে। তার মানে এখানে সে/তারা ৫০০০০ টাকা ঘুষ খেয়েছে। গ্যাস অফিসের অবস্থান: তিতাস গ্যাস ট্রান্সমিশন, বাইপাইল (এস.এ. কুরিয়ার অফিসের পাশে), আশুলিয়া, সাভার, ঢাকা।

Ashulia, Savar, Dhaka 31 August 2026 10 views DKFYQKFA
0 Comments
Paid Other public office ৳2.5K

পল্লীবিদ্যুৎ এর নতুন লাইন সংযোগের জন্য।

টাকা না দিলে কোন কারণ ছারাই আবেদন বাতিল করে দেয়, অথচ নিয়ম অনুযায়ী সকল কাগজ ছিল।

গ্রামঃ জোকনালা, থানাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ, Rajshahi 31 August 2026 14 views RJNEUX37
0 Comments
Paid City Corporation ৳2.0K

মৃত্যু সনদ

সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ড। সব ডকুমেন্টস ঠিক থাকার পরেও আমার ফাইল ওয়ার্ড অফিসের কর্তব্যরত লোক আমার ফাইল নিজের কাছে রেখে দেন এবং অন্য একজন মানুষের সাথে যোগাযোগ করতে বলেন।পরবর্তীতে একজনের সাথে যোগাযোগের পর ২০০০ টাকা দাবী করেন।দাবীকৃত টাকা পরিশোধ করার এক দিনের মাথায় আমার বাবার মৃত্যু সনদ ইস্যু হয়।বর্তমানে ওয়ারিশ সনদের আবেদন পেন্ডিং আছে হয়তো এটিও ঘুষ ছাড়া হবে না।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 11 views CT4DU9DA
0 Comments
Paid Accounts Office ৳3.0K

পারিবারিক পেনশন

আমার বাবা মারা যাওয়ার পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৪০০০ টাকা ঘুস দিয়ে ফাইল পত্র প্রস্তুত করে উপজেলা হিসাবরক্ষক অফিসে যাই। সেখানে তারা আমার কাছে ৫০০০ হাজার টাকা ঘুস দাবি করে। আমি তাদেরকে অনেক কষ্টে বুঝিয়ে ৩০০০ টাকা প্রদান করি।

লালমোহন, ভোলা, Barishal 31 August 2026 11 views BREPSR2W
0 Comments
Paid Sub-Registry Office ৳100.0K

সদর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতিগ্রস্ত

বাংলাদেশে সাব-রেজিস্টার অফিসের মধ্যে দিয়ে সব দুর্নীতিগ্রস্ত অফিস হলো সদর সাব-রেজিস্ট্রার অফিস কুমিল্লা। টাকা দিয়ে আপনি যাহ খুশি তাই করতে পারবেন সেখানে জাল দলিল থেকে শুরু করে যাহ যাহ আছে।

কুমিল্লা সাব রেজিস্ট্রার অফিস , কুমিল্লা, Chattogram 31 August 2026 13 views CTPPC4UX
0 Comments