All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
BRTA

নতুন ড্রাইভিং লাইসেন্স করতে

দালালের মাধ্যম ছাড়া এখানে কেউ ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না। এই দালাল বি আর টি এ কর্মকর্তা এবং কম্পিউটার অপারেটর ও অন্যান্য কর্মকর্তাদের একটা সিন্ডিকেটের যুগ সাজসের ড্রাইভিং লাইসেন্স করে দেয়। আমার কাছ থেকে ১২০০০ টাকা নিয়ে ড্রাইভিং লাইসেন্স করে দিয়েছে। টাকা ছাড়া এমন কোন ব্যক্তি নাই যে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স করে আমি এটা হচ্ছে নরসিংদী বিআরটিএ

Paid
নরসিংদী ৳12.0K
31 August 2026 8 DKAY6HJ7
0 Comments
City Corporation

জন্মনিবন্ধন সংশোধন

আমার ছোট ভাই এর পাসপোর্ট হিসাবে জন্মনিব্ধন করা হয়েছে এখোন তার বিদেশে পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার পর আগের আর,এম,পি পাসপোর্ট নতুন করে আর বানাতে পারছেনা নতুন ডিজিটাল পাসপোর্ট বানেতে যাই দেখা গেলো তার জন্মনিব্ধন অনলাইন করা নাই,ইউনিয়ন অফিসে যাই যোগাযোগ করলাম তারা চেক করে দেখলো এই নম্বারে অন্য কারো নামে নিবন্ধন করা আছে তাহলে আমরা যে আগের নিবন্ধন করেছিলাম সেটা ইউনিয়ন পরিষদ কিভাবে দিয়োছিলো,এখোন যখোন বললাম আমাদের পাসপোর্ট দিয়ে নতুন করে একটা করতে বললাম বললো তা করা যাবে না,পরবর্তীতে ৫০০০ টাকা দিলে করে দিবে পস্তাব দেয়, আমরা ও ৫০০০ দিয়ে করতে বাধ্য হই নাহলে সে দেশে আসতে পারবে না।

Paid
ফেনী ৳5.0K
31 August 2026 13 CTYYN2LZ
0 Comments
Other public office

চাকুরী রাজস্বখাতে স্থায়ীকরণ

নৌপরিবহন অধিদপ্তরের EGIMNS প্রকল্পের জনবলকে প্রায় ২কোটি টাকা ব্যয় করে দেশী-বিদেশী প্রশিক্ষণ দ্বারা দক্ষ করে তোলা হয়। ‍যারা অনেকে প্রায় ১০ বছর যাবত কর্মরত ছিলো। এই জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের জন্য নির্ধারিত ডিপিপিতে উল্লেখ রয়েছে। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন উপসচিব কর্তৃক এই জনবলের রাজস্বখাতে স্থানান্তরের ফাইল উঠানোর জন্য ঘুষ দাবী করা হয়। অথচ এই জনবল গত জুলাই, ২০২৫ থেকে এখন পর্যন্ত সকল প্রকার বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছে।

Only demanded
নৌপরিবহন মন্ত্রণালয়, সচিবালয়, ঢাকা। ৳100.0K
31 August 2026 11 DKY8ZLVW
0 Comments
BRTA

Driving licence

আজ নীলফামারিতে ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরিক্ষা ছিলো আমার (মোটরসাইকেল) । এখানে আমায় ৩০০০/= অতিরিক্ত দিতে হয়েছে কোনো তৃতীয় জনকে । শুনেছিলাম এমনি এমনি পার হওয়া যাবে না । পরিক্ষা শেষ এ হয়েছেও তাই । আমি প্র্যাকটিকাল এ কিছুটা ভুল করেও পাস পেয়েছি, লেখিত পরিক্ষা আর ভাইবা এমনিও ভালো হয়েছে সাধারণ ভাবেই ।

Paid
Nilphamari ৳3.0K
31 August 2026 12 RN7YHJWM
0 Comments
Other public office

অর্মি সিগন্যাল কোর রেকর্ড অফিস

আমি রিটায়ার্ড যাই নি। তবে যারা রিটায়ার্ড যাবে তাদের দেখেছি আলাদা ভাবে টাকা জমাতে। কারন তার পেনশন যাওয়ার সময় বিভিন্ন সমস্যা দেখিয়ে টাকা চাইবে তখন টাকা টা পেতে যেনো সমস্যা না হয় তাই। এসময় যারা টাকা দিতে ব্যার্থ হয় তখন তাকে নানা জটিল সমস্যায় পরতে হয় পেনসনের টাকা তুলতে। তাই কেউ চায় না কোন সমস্যায় না পরতে। কিছু টাকা দিলে যদি কাজটা হয়ে যায়।তাই সকলে এটা মেনে নেয়৷ কিন্তু বিষয় টা সকল স্তরের ব্যাক্তি বর্গ কমান্ড চ্যানেল অবগত থাকার পরেও কেউ কিছু করতে পারে না কারন যারা পেনশনের কাজ করে তারা সামরিক সদস্য না।

Only demanded
যশোর ৳100.0K
31 August 2026 12 KHE38HE8
0 Comments
Education Office

সাবজেক্টের ভুল সংশোধন

আমার এইচএসসি পরীক্ষায় এডমিট কার্ড একটি সাবজেক্ট ভুল এসেছিল আমি সেই ভুল সংশোধন করতে গেছিলাম এবং সেখানে মাধ্যমিক শিক্ষা অফিসের একটি পিয়ন আমার থেকে দ্রুত কাজের বিনিময় ঘুষ চাই এখানে নাকি ঘুষের টাকা উপর থেকে নিচ পর্যন্ত সব অফিসারই খায়

Paid
রাজশাহী ৳400
31 August 2026 11 RJ9J5XUE
0 Comments
Other public office

নাগরিক সনদ

ইউনিয়ন পরিষদে নাগরিক সনদের জন্য আবেদন করেছিলাম, তো এটির সরকারি ফি হচ্ছে মাত্র ৫০ টাকা, আমি সনদ নিতে গিয়েছিলাম এক দিন পর, সনদ নেওয়ার সময় সচিবকে ৫০ টাকা দিচ্ছিলাম যা সরকারি ফি, এটা দেখে ওনি বলছে এখন ৫০ টাকার দাম নাই এ টাকা দিয়ে হবে না ২০০ টাকা দাও না হয় নিও না, তো এটা আমার অনেক দরকার ছিলো তাই এতো বাড়াবাড়ি না করে দিতে হয়ছিলো

Paid
চট্টগ্রাম ৳200
31 August 2026 9 CTK5UV7W
0 Comments
Other public office

বয়স্ক ভাতার আবেদন

আমাদের ঢাকা-১৯, ইয়ারপুর ইউনিয়ন পরিষদে যেকোনো কাজের জন্য গেলেই টাকা দিতে হয়। চেয়ারম্যান সার্টিফিকেট এর জন্য ১০০ টাকা ও বয়স্ক ভাতার আবেদনের জন্য ২০০ টাকা আজকে দিতে হয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদের অফিস সহকারীদের ব্যবহার অনেক খারাপ মানুষকে মানুষ'ই মনে করে না।

Paid
ঢাকা ৳200
31 August 2026 10 DKEZTUHH
0 Comments
BRTA

নাম পরিবর্তন

আমি প্রথম এ মিরপুর গেলাম আমার বাইকের নাম পরিবর্তন করার জন্য এরপর আমি সকল কাগজ পত্র কিনে রেডি করে টাকা জমা দিয়ে বাইক চেকিং এর কাজ সেস করে সেই ফাইল নিয়ে গেলাম নির্দেশিত রুমে পরে আমার কাগজ চেক করে দেখে বলল এটা কার মাদ্ধমে করতেছেন আমি বললাম একাই পরে বলল যান এটা বি এস পি করে আনেন দোকানে গেলয়াম করার জন্য বলে ২৫০০ টাকা লাগবে করে দিতে পরে যার কাছে থেকে কাগজ কিনেছি তার কাছে গেলাম সেটাকা নিয়ে বলল ভাই ভিতরে আমাদের লোক আছে তাদের টাকা দেয়া লাগে , আগেই বললাম আমাদের দেন টাকা তাইলেই ত হইয়ে যায় , এই পর্যন্ত ৬ বার বাইক কিনেছি সেম কাহিনী ২ হাজার অতিরিক্ত দেইয়া লাগে ঘুষ , দালালের নাম এক্স মিরপুর বি আর টি এ এর গেটের সামনেই বসে

Paid
ঢাকা ৳2.5K
31 August 2026 11 DKKQS6ZJ
0 Comments
Other public office

শ্রম এবং কল কারখানা অধিদপ্তর

মূলত, কল কারখানা অধিদপ্তর এর লাইসেন্স আমার দরকার হয়, এবং প্রতি বছর এটি নবায়ন করতে হয়। সিরকারি ফি ৫০০/= (পাচ শত টাকা) কিন্তু এই দপ্তরের কোনো কাজই অল্পতে হয় না। ১০ থেকে ২০ গুন অথবা এর চেয়েও বেশি দাবি করে ওনারা, উনাদের কাছে খুদ্র ব্যাবসায়ীরা অত্যন্ত অসহায়। টাকা বেশি বা ঘুষ দিয়ে হলেও এই সারটিফিকেট আমারা নেই। এ এক নিরব ঘুষ বানিজ্য বলা যেতে পারে। কল কারখানা অধিদপ্তর এর সারটিফিকেট ছাড়া ছোট, মাঝারি এবং বড় শিল্প প্রতিষ্ঠানের ব্যাংকিং অনেক কাজ করা যায় না। ঘুষ না দিলে সারটিফিকেট পাবেন ই না এবং শ্রম আইনে মামলা করারও ভয় দেখিয়ে যায়।

Paid
ঢাকা ৳10.0K
31 August 2026 12 DK8E6L2Z
0 Comments
Land Office

মিউটেশন

মিউটিশনের জন্য টাকা দাবি করে অন্যথায় মিউটেশন করে দিবে না। বাধ্য হয়ে ১৫ হাজার টাকা ঘুষ দেই। দুই দিনেই কাজ করে দিয়েছে। অথচ এই কাজের জন্য দেড় মাস ভূমি অফিসে দৌড়াদৌড়ি করেছি। নন্দীপাড়া ভুমি অফিস শাহজাহান পুর।

Paid
সবুজবাগ ৳15.0K
31 August 2026 10 DK2R2DU3
0 Comments
Other public office

পুলিশ

একটি আন্তর্জাতিক সংস্থায় আমার চাকরি হয়। সেই সংস্থা পুলিশ ভেরিফিকেশন পাঠায় আমার নিজ থানায়। সেখান থেকে কল দিয়ে আমাকে দেখা করতে বলে। খরচ বাবদ টাকা চাইলো। প্রথমে আমি প্রত্যাখান করেছি। পরে বল্লো খরচ টাকা না দিলে সে খারাপ রিপোর্ট দিবে। চাকরিটা দরকার তাই ২০০০ টাকা ধার এনে দিতে বাধ্য হয়েছি।

Paid
মির্জাগঞ্জ, পটুয়াখালী ৳2.0K
31 August 2026 12 BR6FDFVN
0 Comments
Other public office

জাতীয় পরিচয় পত্র

বিগত ইন্ট্রিডিয়াম সরকার আমলে আমি কয়েক মাস নির্বাচন অফিসে গিয়ে আমার এনআইডি কার্ডে জন্ম সাল কমানোর জন্য চেষ্টা করেছি আমার জন্য সাল ভুলক্রমে 96 না দিয়ে 86 দিয়ে দিয়েছে এখন এটার জন্য আমার কাছ থেকে মোটা অংকের টাকা চেয়েছিল যেটা আমি দিতে নাকুচ করি, বর্তমান সরকার আসার পরেও হুবহু সেম পারলে তারা আরও বেশি টাকার নেওয়া যাবে করে তারপরে আমি কিছুটা বুদ্ধি কাটিয়ে সচিব পর্যায়ে যোগাযোগ করা ব্যবস্থা করে কাজটি সম্পন্ন করি। এই সেক্টরটা ভয়াবহ দুর্নীতি থাকার কারণ করেছে।

Refused
ঢাকা ৳150.0K
31 August 2026 10 DKZYHWLL
0 Comments