All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Tax Office ৳2.00M

ভ্যাট ট্যাক্স

একদিন হঠাৎ করে ৬/৭ জনের দল নিয়ে উপস্থিত হন ভ্যাট অফিসার। এসেই বিভিন্ন নথিপত্র চাপ দিয়ে সংগ্রহ করে এবং প্রতিষ্ঠানের বেছে বেছে কিছু ফাইল জব্দ করে এবং লেনদেন সংক্রান্ত লেজার সাথে নিয়ে নেয়। বলে যায় তিন কার্যদিবসের মধ্যে দেখা করতে। আমরা বিষয়টি আমাদের নিযুক্তিয় উকিল দ্বারা সমাধা করতে চেষ্টা করি কিন্তু তারা কোন কথাই শুনলো না। উপরন্তু নানাভাবে আইন কানুনের ভয় দেখিয়ে প্রথমে এক কোটি ঘুষ দাবী করে, না হলে মামলা করার ভয় দেখায় এবং তাতে আরো বেশি টাকা খরচ হওয়ার কথা জানায়। তাদের চাপে পড়ে ও ব্যবসা চালু রাখার স্বার্থে শেষ পর্যন্ত ২০ লক্ষ টাকা তাদের ঘুষ দিতে বাধ্য করে। অতঃপর সরকারি কোষাগারে উপযুক্ত ভ্যাট প্রদান করে জব্দ কৃত নথিপত্র ও ফাইল ফেরত পাই। তাদের শর্ত ছিল যেন কেউ বিষয়টি জানতে না পারে বা প্রকাশিত না হয়।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 11 views CTCJGJV9
0 Comments
Refused Education Office ৳5.0K

Loan Apply

আমি ঋণ সংক্রান্ত ফাইলের প্রয়োজনীয় স্বাক্ষর গ্রহণের উদ্দেশ্যে শিক্ষা অফিসে যাই। ফাইলে স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়ার সময় সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতি এক লাখ টাকা ঋণের বিপরীতে ১,০০০/- (এক হাজার) টাকা করে চা-নাস্তার খরচ হিসেবে প্রদান করার কথা জানান। উক্ত অর্থ প্রদানের কোনো সরকারি বিধি, নির্ধারিত ফি বা অফিসিয়াল রসিদ সম্পর্কে আমাকে অবহিত করা হয়নি। বিষয়টি বিবেচনা করে আমি উক্ত অর্থ প্রদান করিনি।

Alikadam, Chattogram 31 August 2026 10 views CTJ895SQ
0 Comments
Refused Other public office ৳5.0K

জন্ম নিবন্ধন

আমার 2 মেয়ের জন্ম নিবন্ধন করার জন্য দিয়ে ছিলাম,কিন্তু প্রায় ১ বছর পরে দিয়েছে কিন্তু এক মেয়ের নামে ভুল এবং অন্য মেয়ের জন্ম তারিখে ভুল।এখন আবার এটা সংসুধন করার জন্য দিছি প্রায় ৯ মাস হয়ে গেছে।ফোন দিলে বলে অফিস বন্দ।আমি অনেক অসহায় কারণ আমি প্রবাসে থাকি

গ্রাম, Sylhet 31 August 2026 12 views SYQJKZU7
0 Comments
Paid Accounts Office ৳26.0K

লামগ্রান্ট (পিআরএল) এর টাকা উত্তোলন

আমার মা একজন পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে তার চাকুরীজীবন শেষ করার পর থেকেই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে নানান ভাবে হয়রানি শুরু করে। যেমন: কাগজ সমস্যা, রিন পরিশোধ হয়নি, বকেয়া আছে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে ছাড়পত্র দিচ্ছে না, সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে বাজেট বরাদ্দ নাই, পিআরএল অনুমোদন করতে হবে, হিসাবরক্ষণ অফিসে টাকা ছাড়া কাজ করে না সহ নানা হয়রানি মূলক কাজ করে দিনের পর দিন ঘুরিয়ে পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা ২২০০০ টাকা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা ১০০০ টাকা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ৪০০০ টাকা নিয়েছে তাছাড়া ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সেই দায়িত্বশীল কর্মকর্তা আরও টাকা দাবি করে যাচ্ছে।

গ্রাম, Rangpur 31 August 2026 9 views RNSEWNA7
0 Comments
Paid Passport Office ৳16.0K

নতুন পাসপোর্ট তৈরির সময়

আমি সাধারণ ভাবে জমা দিতে গেলে ফাইল জমা না নিয়ে ফিরিয়ে দেন। এরপর বাধ্য হয়ে এক কম্পিউটার দোকানদার, যিনি এইসব এর দালালি করেন, তার সহায়তা নেই। তার সাংকেতিক সিল ও সাইন দেখে ফাইল দ্বিতীয় জমার দিন আর কোনো সমস্যা হয়নি।

নোয়াখালী, Chattogram 31 August 2026 10 views CTDM4WY7
0 Comments
Only demanded Other public office ৳12.0K

নতুন এনআইডি কার্ডের ছবি তুলা

হাওড় এলাকা, প্রায় তিন ঘন্টা নৌকায় জার্নি করে ছবি তুলতে আসে সাধারণ জনগণ, আসলে বলে মেসেস যাবে, আর প্রতি জন ২০০০-৩৫০০ টাকা এঈ দিনই ছবি তুলতে পারবে। না হলে মেসেস যাবে।

কিশোরগঞ্জ জেলা, মিঠামইন, উপজেলা নির্বাচন অফিস, Dhaka 31 August 2026 13 views DKTCEWXA
0 Comments
Paid Traffic Police ৳1.0K

গাড়ি

ট্রাফিক সার্জেন্ট প্রতিনিয়ত ড্রাইভারদের কাছ থেকে এক হাজার থেকে ২০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে না দিলে হুমকি দেয় এবং আমাকেও দিয়েছে আমার কাছে ভিডিও আছে প্রমান হিসেবে

ঢাকা সাভার আশুলিয়া ব্রিজের এদিকে ট্রাফিক সার্জ েন্ট প্রতিনি, Dhaka 31 August 2026 11 views DK9B3VZ5
0 Comments
Paid Education Office ৳20.0K

পেনসন এর জন্য

আব্বু সরকারি প্রাইমারি স্কুল এর প্রধান শিক্ষক ছিলেন।তিনি মারা যাবার পর মাসিক পেনসন ও এককালিন টাকার জন্য উপজেলা শিক্ষা অফিসে গেলে অফিস সহকারী পুরো কাজ করে দেওয়ার জন্যে ২০হাজার টাকা দাবি করে।

সাতক্ষীরা, Khulna 31 August 2026 13 views KHN55MP5
0 Comments
Paid Passport Office ৳4.0K

প্রথম পাসপোর্ট করতে

২০১৫ সালের ঘটনা আমি ডকুমেন্টস ভেলিড করার জন্য এক কর্মকর্তাকে দিয়েছি ২০০০, এবং ভেরিফিকেশনের জন্য এক পুলিশ ফোন দিয়ে বলে টাকা দিতে। ওরে দিয়েছি ২০০০।

সিলেট, Sylhet 31 August 2026 12 views SY8NUGHP
0 Comments
Paid Education Office ৳60.0K

নাম ও বয়স সংশোধন

সার্টিফিকেটের নাম ও বয়স সংশোধন। অনলাইনে আবেদন করার তিন বছর পরও মেসেজ আসছিল না তারপর খোঁজ নিলে নবম শ্রেণীর একজন কর্মকর্তা আমার কাছে ৬০০০০ টাকা দাবি করেন এবং তিনি বলেন সব ঠিক হয়ে যাবে; উনার পরিচিত লোক আছে; তারপর আমি দিতে বাধ্য হই

Dhaka, Dhaka 31 August 2026 10 views DKQMXYD5
0 Comments
Paid Passport Office ৳5.0K

পাসপোর্ট বানানো

দাবি ছিলো যে, কিছু লাইন খরচ, চা-পানি খরচ, হাত খরচ লাগবে। এগুলো না দিলে সিরিয়ালেও দাঁড়াতে দিবে না। কী আর করার! অবশেষে দিতে বাধ্য হয়েছি।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 8 views CTMEXANB
0 Comments
Paid Land Office ৳55.0K

ল্যান্ড একুজিশনের টাকা নেওয়া

চট্টগ্রাম টু ঢাকা তেলের পাইপ লাইন যাওয়াতে সরকার জমি অধিগ্রহণ করেছিল। অধিগ্রহণ এর টাকা ফেরত নিতে হলে ৫% টাকা জমা দিতে হবে।

কুমিল্লা, Chattogram 31 August 2026 15 views CTNSMDCD
0 Comments