All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Customs Office

Ex Bond- In Bond

প্রতিটি কোম্পানি থেকে এ আরোদের সহকারী রাজস্ব কর্মকতা দের টাকা দেওয়া লাগে দশ হাজার কাজ থাক বা না থাক মাসিক চাদা যে কয়টা কোম্পানি কোম্পানি প্রতি দশ হাজার ঢাকা উওরা বন্ডে ঢাকা দক্ষিণ বন্ডে এটা হয়

Paid
ঢাকা শহর ৳10.0K
4 September 2026 1
0 Comments
Other public office

পল্লী সঞ্চয় ব্যাংকে হাউস ঋন পেতে ঘুষ

উক্ত প্রতিষ্টানে জৈষ্টোতার ভিত্তিতে হাউস ঋন দেওয়া হয় না, যারা টাকা দেয় তাদের কে হাউস ঋন দিয়ে দেয়, প্রধান কার্যালয় |

Refused
ঢাকা প্রধান কার্যালয় ৳200.0K
4 September 2026 1
0 Comments
Other public office

বাংলাদেশ রেলওয়ে

এইটা প্রতি দিনের নিত্যনতুন ঘটনা। বাংলাদেশ রেলওয়ে তে স্টুয়াড, এটেনডেন্স যারা আছে তারা প্রতি নিয়ত যাএীদের সেবা দেওয়ার পরিবর্তে নিজের পকেট ভারী করে থাকে। এদেরকে প্রশয় দেয় টিটিই৷ টিটিই কমিশনের বিনিময়ে কাজ করে থাকে। এমন কোন দিন নাই, এমন কোনো ট্রেন নাই৷ বিশেষ করে ঢাকা টু চট্টগ্রাম রোডে এটা বেশি।

Refused
নরসিংদী ৳210
4 September 2026 1
0 Comments
Land Office

আমাদের জমি রাস্তার পাশে সরকার কিনে

আসলে পৌরসভার রাস্তার পাশে যেই জমি গুলো আছে তার কিছু শতাংশ জমি সরকারি ভাবে সরকারি জায়গায় পড়ে, সরকার কিনে নেয় সেইখানে আমাদের ৫ শতাংশ জমি পরে, এবং ১৮ লাখ টাকা দাম হয়। সেই টাকা তুলতে গিয়ে আমাদের কাসে ৩ লাখ টাকা চাওয়া হয়েছে। পড়ে ২লাখ৫০ হাজার টাকায় রাজি হয়। আগে ২লাখ ৫০ হাজার টাকা দেওয়ার পর আামাদের টাকা দেয়

Paid
মতলব উত্তর, চাঁদপুর ৳250.0K
4 September 2026 1
0 Comments
Traffic Police

কোনো সেবা না

২০১৭ সালে মেডিকেল করতে যাওয়ার সময় বনানি পুলিশ বক্সে আমাদের সি,এন,জি থামিয়ে আমাদের থেকে ৫০০ টাকা করে নেন। আমরা দুই জন ছিলাম। বড় স্যার নাকি রেগে আছেন। তাই ৫০০ করে জন প্রতি টাকা দিতে হয়েছে৷ এটার একেবারে ভিত্তিহিন। আমি তখন বুজতাম না। ভয় পাইছি। তাই দিয়ে দিছি।

Paid
ঢাকা, বনানি ৳500
4 September 2026 1
0 Comments
Education Office

নতুন শিক্ষকের বেতন এমপিও করতে ও বকেয়া বেতনের কাগজপত্র অনলাইনে সাবমিট

প্রিন্সিপাল স্যার, নতুন প্রভাষক হিসেবে জয়েন করার পর বেতন ভাতার জন্য মাউশিতে কাগজপত্র অনলাইনে দাখিল করতে হয়। এজন্য ৫০০০ টাকা নিয়েছে। আমি নিজেই সব কাজ করেছি কিন্তু মাউশির সাইটে লগইন করতে প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড লাগে। তারপর বকেয়া বেতনের জন্যেও একই ভাবে ৩০০০ টাকা দাবি করে।

Paid
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান। ৳8.0K
4 September 2026 1
0 Comments
Other public office

জন্মনিবন্ধন সনদ

ঢাকার একটি ওয়ার্ডে জন্মনিবন্ধন সনদ তৈরি করতে গেলে সংশ্লিষ্ট সচিব ও তাঁর সহকারী ঘুষ দাবি করেন। আগে ঘুষ ছাড়া কোনো কাজই করতে চাইতেন না। বর্তমানে প্রথমে বলেন, “এগুলো এগুলো লাগবে। না নিয়ে আসতে পারলে টাকা দিতে হবে।” টাকা দিলে জন্মনিবন্ধন সনদ তৈরি করে দেওয়া যাবে বলেও জানান।

Refused
Dhaka ৳1.0K
4 September 2026 1
0 Comments
Public Hospital

‌ পা কেটে গিয়েছিল তাই সেলাই করাতে গিয়েছিলাম তখন ওখানকার কর্মীরা বলে সুতো নেই সুতোর জন্য ৫০০ টাকা

জোর করা হয়েছিল বলা হয়েছিল টাকা না দিলে কাজ করা হবে না বাইরে থেকে করতে হবে

Paid
টঙ্গী ৳500
4 September 2026 1
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন এ নাম ভুল

মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মহাদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম নিবন্ধন করতে গেলে উদ্যোক্তা জন্ম নিবন্ধন করে দেয় এবং তার ভুলকৃত নামের জন্য সার্টিফিকেটের সাথে মিল রাখার জন্য উদ্যোক্তা পরবর্তীতে আবার ৭ হাজার টাকা ঘুষ দাবি করেছিল

Refused
মানিকগঞ্জ ৳7.0K
4 September 2026 1
0 Comments
Land Office

নামজারি

নাম জারি করার জন্য আমার কাছে ৭০০০ টাকা দাবি করা হয় আমি ৫০০০ টাকা দিয়ে কাজটি উদ্ধার করি এবং আমি বিদেশে যাচ্ছি বিদেশে যাওয়ার জন্য যত অফিসে আমি গিয়েছি সমস্ত অফিস আমার কাছে বাড়তি টাকা দাবি করেছে আমি সরকারি অফিসারদের অত্যাচারে অত্যাচারিত আমিতো সাধারন নাগরিক আমার খুব বেশি প্রয়োজন হয় না সরকারি অফিসে কিন্তু যাদের প্রতিনিয়ত প্রয়োজন ন্যূনতম কাজ করতে হলেও ঘুষের আশ্রয় নিতে হয় যদি কোনদিন সম্ভব হয় এই দেশ ছেড়ে চলে যাব

Paid
কালকিনি ৳7.0K
4 September 2026 1
0 Comments
Sub-Registry Office

যেমন: জন্ম সনদ তৈরি

আমরা যদি, জন্মসনদ বানাতে চাই। তারা আমাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রমাণসহ নিয়ে, আমাদের কাছ থেকে তাদের অনুযায়ী পরিমাণ মতো ধরে টাকা দাবী করে ।এখানে যদি আমরা তাড়াতাড়ি করতে বলি, তাহলে তাদের টাকার পরিমাণটা বেশি হয়ে যায়। আবার যদি বলি একটু দেরি হবে তখন বলে," ঠিক আছে " ২০০ কিংবা ২৫০ টাকা দেন।

Paid
নিলফামারি,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ৳350
4 September 2026 1
0 Comments
BRTA

গাড়ির ফিটনেস

গতকাল বিআরটি তে গিয়েছিলাম আমার গাড়ির ফিটনেস করাতে গাড়ি সবকিছু ঠিকঠাক করলাম হঠাৎ করে আমাকে বাম্পার দেখিয়ে বলল আপনার বাম্পার খুলে নিয়ে আসেন না হলে আপনার ফিটনেস হবে না পরক্ষণেই একজন এসে আমাকে বলল যে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলল এর ভেতর ৫০০ টাকা ভরে দিই আমি সব ঠিক করে দিচ্ছি শেষ সেবা দানকারীদের একজন তো আমি এত লম্বা লাইন অতিক্রম করে এখানে এসেছি ৩৮ হাজার টাকা সরকারি হাতে জমা দিয়েছি এখনই ৫০০ টাকার জন্য যদি আমার এখান থেকে বের হয়ে যেতে হয় তাহলে আরো এক সপ্তাহ ঘুরতে হবে এবং রাস্তায় ট্রাফিক আমাকে ধরবে এবং পাঁচ ছয় হাজার টাকা জরিমানা করবে বাধ্য হয়ে 500 টাকা দিয়ে আমি আমার ফিটনেসটা করিয়ে নিয়ে এসেছি। এই ৫০০ টাকা যদি সরকারি খাতায় আমার জরিমানা হিসেবে দিতে হতো তাহলে আজকে আমি এখানে আর লিখতাম না

Paid
বিআরটিএ মিরপুর ঢাকা ৳500
4 September 2026 1
0 Comments
Other public office

জেলা রেজিষ্টার অফিস নোয়াখালী-কাবিন অনলাইন সত্যায়েন ঘুষ দিয়েছি

নোয়াখালী জেলা রেজিষ্টার অফিসে আমার কাবিন অনলাইন সত্যায়নের জন্য 15000 টাবা ঘুষ দিয়েছি । জেলা রেজিষ্টার অফিস এবং সংশ্লিষ্ট কাজী মিলে একটা সিন্ডকেট করছে । ফ্যামিলি বিদেশে নিতে হলে এবং কাবিন অনলাইন সত্যায়ন করতে হলে তাদেরকে টাকা দিতে ই হবে । টাকা না দিলে যে কোন অজুহাত দিয়ে আবেদন বাতিল করে দেয় । যা থেকে বাচার কোন উপায় নাই ।

Paid
নোয়াখালী ৳15.0K
4 September 2026 1
0 Comments