All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Paid City Corporation ৳7.00M

বিল্ডিংয়ের নকশা অনুমোদন

প্রথমে নকশা অনুমোদন দিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন অযুহাতে কাজ বন্ধ করে অতিরিক্ত টাকা দাবি করা হয়। তাই বাধ্য হয়ে ঘুষের টাকা পরিশোধ করা হয়। যদিও অনুমোদিত নকশা অনুযায়ী বিল্ডিং করা হচ্ছিল ।

কুমিল্লা, Chattogram 31 August 2026 12 views CT64ERL5
0 Comments
Paid Passport Office ৳9.2K

পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে গিয়েছিলাম কিন্তু ওখানে দালাল ছাড়া কিছুই হয় না যখন আমি নিজের হাতে সবকিছু করে জমা দিলাম তখন তার একটা দোষ খুঁজে বের করলো এবং বলল এটা নিয়ে আসো হবে না এবং আমার কাগজটা ছুরে ফেলে দিল তিন দিন গিয়ে তিন হাজার টাকা ঘুষ দিয়ে আমার কাজটা করতে হয়েছে আমাদের বাড়ি থেকে যেতে প্রতিদিন ৪০০ টাকা খরচ হইত যাতায়াত ভাড়া কি করবো আমরা বাঙালি তাই তাদের সাথে আপোষ করে কাজ করে আনছি কিছুই করার নেই আমাদের

মাদারীপুর, Dhaka 31 August 2026 10 views DKW2ARQS
0 Comments
Paid Land Office ৳3.0K

নামজারি

জমি ক্রয়ের পরে নামজারির জন্য আমি নিজেই অনলাইনে আবেদন করেছিলাম সেই আবেদনের কোনো আপডেট দেয়নি। এরপর ভূমি অফিসে যেয়ে যোগাযোগ করলে আমাকে জানানো হয় এভাবে আবেদন করলে তারা সেটা আমলে নেয় না। এরপর জমির খাজানা বাদেও অতিরিক্ত ৩০০০ টাকা দাবি করে। কাজটি জরূরী এবং ঘুষ ছাড়া অন্য কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেই টাকা দেয়ার পরে খুবই অল্প সময়ের মধ্যে আমার কাজটি হয়ে যায়।

ঝিনাইদহ, Khulna 31 August 2026 9 views KHW7V88F
0 Comments
Refused Passport Office ৳1.5K

পাসপোর্ট তৈরি

আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে পাসপোর্ট তৈরি করার জন্য কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে যাই। প্রথমে আমাদের দ্বিতীয় তলায় পাঠানো হয় NID যাচাইয়ের জন্য। সেখানে যাচাই সম্পন্ন করার পর আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় অপেক্ষা করা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু আমাদের সিরিয়াল আসার পর সংশ্লিষ্ট ব্যক্তি জানান যে, এই অফিস থেকে আমাদের পাসপোর্টের আবেদন করা সম্ভব হবে না। তিনি বলেন, আমাদের নিজ নিজ জেলা থেকে আবেদন করতে হবে। অথচ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই যে আবেদনকারীকে অবশ্যই নিজ জেলার পাসপোর্ট অফিস থেকেই আবেদন করতে হবে। অফিস থেকে বের হওয়ার সময় একজন ব্যক্তি আমাদের প্রস্তাব দেন যে, ১,৫০০ টাকা দিলে তিনি আমাদের পাসপোর্টের কাজ দ্রুত করে দেবেন এবং সরাসরি ছবি

Dhaka, Dhaka 31 August 2026 13 views DKEVWHZF
0 Comments
Paid Other public office ৳500

সিভিল সার্জনের নিকট হতে মেডিকেল সার্টিফিকেট

চাকুরীর যোগদান পত্রের সাথে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। এটাকে বলা যায় সিভিল সার্জন এর প্রত্যয়ন পত্র। এই প্রত্যয়ন পত্র আনতে গিয়ে সিভিল সার্জন অফিসারের সহকারীকে পাঁচশত টাকা ঘুষ দিতে হয়েছিল।

নেত্রকোনা, Mymensingh 31 August 2026 9 views MYJCBVNQ
0 Comments
Paid Passport Office ৳3.5K

নতুন পাসপোর্টের আবেদন

সময় ২০২১, করোনা এর জন্য আবেদন ধীর গতি। ৪-৫ দিন গিয়েছি কোন লাভ হয় না। এর পর একদিন হঠাৎ একজন রাস্তায় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওরা কিছু একটা করতে পারবে। দরদাম করলাম এবং ৩০০০ দিলাম। কিছুক্ষণ পর ভিতর থেকে একটা পুলিশ এসে নিয়ে গেলো। পুলিশ এক কোনায় নিয়ে আরও ১০০০ টাকা দাবি করে আমার কাছে সর্বশেষ ৫০০ টাকা ছিলো তাই দিয়ে দিলাম। এর পর ১০ মিনিটের মধ্যে আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আবেদন জমা নিলো। একদম কোন ভিড় ই ছিলো না, তাও জমা নিচ্ছে না ঘুষ ছাড়া। বাইরের দালাল দের আমরা মাঝে মধ্যে গলি দেই, কিন্তু আসল হাত ভিতরের কর্মকর্তা দের।

আগার গাও, Dhaka 31 August 2026 8 views DK74WLQZ
0 Comments
Paid Passport Office ৳1.5K

বউয়ের পাসপোর্ট করাতে গিয়ে ঘুষ

এই টেবিল সেই টেবিল পাঠাতে পাঠাতে ক্লান্ত। ঘুষ না দিয়ে কোনো ভাবেই পাসপোর্ট করাতে পারলাম না। ঘুষ দিলাম তো সব কাজ করে দিলো মুহূর্তের মধ্যে।

ঢাকা, Dhaka 31 August 2026 13 views DK5YSHWC
0 Comments
Paid Tax Office ৳3.0K

Tin Certificates

টিন সাটিফিকেট নবায়ন করতে দিয়েছি, সারকারী চালান ফি ৩০০০ টাকা কর কর্মকরতা আমার টিন তৈরি করতে নিয়েছে আলাদা ৩০০০ টাকা বলছে উনার খরছের টাকা মানে ঘুষ, আমি দিয়ে দিয়ে আসছি বিগত ১৫ বছর যাবত

Cox's Bazar, Chattogram 31 August 2026 13 views CTZH3X9E
0 Comments
Paid Education Office ৳8.0K

মৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের টাকা উত্তোলনে

মৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার টাকা তুলতে ধাপে ধাপে টাকা প্রদান করতে হবে বলে জানিয়েছে। টাকা না দিলে কাজ হবে না।

নাজিরপুর, Barishal 31 August 2026 11 views BRKNHJK9
0 Comments
Refused Land Office ৳9.0K

ভূমি কর

ভূমন কর। সরকারি ফি ১৫০/- কিন্তু ভূমি অফিস নানান বাহানা করে বলে এখন অনলাইনে করা যাবে । আমরা বললাম করে দেন । তখন বলে লোক নেই । পরে আসেন । পরে গেলে দেখা গেল আরেক জন লোক বসে আছে, সে ৯০০০/- টাকা লাগবে বলে দিল ।

উত্তরা, Dhaka 31 August 2026 8 views DKJF8S6G
0 Comments