All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
City Corporation

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন সংশোধন প্রিন্ট নিতে লাগে ৭০ টাকা। ২০২১ সালে আমি নিজে জেলা প্রশাসন+ওয়ার্ড অফিস ১০ দিন ঘুরে জন্ম নিবন্ধন সংশোধন করা। প্রিন্ট নেওয়ার সময় ১৬ নং চকবাজার ওয়ার্ডের দায়িত্বরত দুজন দাবি করে ২৫০ টাকা। যারা (কিছু লোক যাদের সাথে পরিচয় আছে অথবা লেনদেন করে) ৫০০/১০০০ হাসিমুখে দিচ্ছিল, ওদের ১ সপ্তাহে পুরো কাজ শেষ করে দিবে বলে। পাশের দোকান থেকে লেটারহেড প্রিন্ট করিয়েছিল ৩০ টাকা এক পেজ। ঐ লেটারহেডের ডিজাইন ওদেরই থাকে কেবল। আর ২৫০ টাকা কেন দিব বললে বলে "যেখানে ৭০ টাকায় দিয়ে দেয় ওখানে যাও"। কিছুদিন পর আবার অন্যের জন্য নিবন্ধনের কাজে গেলে নানা অজুহাতে আমার কাজ নাকচ করে। অথচ যারা পরিচিত বা অর্থ লেনদেন করে তাদের কাজ আগে করে দেয়। আমাকে ইগনোর করে সকাল ১০টা থেকে ২:৩০ পর্যন্ত ঘুরায়।

Refused
চট্টগ্রাম ৳250
12 September 2026 13 CTRFQLRS
0 Comments
Passport Office

Passport making

I wanted to make my passport, there was a issue with my address. I was applying from Dhaka but on NID my permanent address was in Feni. They asked me to do the application from Feni. I Told them that i have never been on Feni. Dhaka is my birth place my whole family is in Dhaka. We don't have much connection in Feni. They told me if I give them 3000 taka extra they will apply it for me otherwise I have to apply from Feni. Then i refused it and applied after 3 months. That time I got successful for applying it. Then I had to pay 1000 taka in Dhaka and 1000 Taka in Feni to the Police Clearance Officer. After that bribe they cleared my police clearance.

Paid
Dhaka ৳2.0K
12 September 2026 11 DKPB4XJB
0 Comments
Other public office

পিআইও অফিসার, সরকারি বিল ছাড়ে ৪৫০০০/= টাকা নেয়।

সরকারী কাবিখার মাটির কাজ করছিলাম,কমলনগর উপজেলা পিআইও অফিসার ১০/% টাকা না দিলে বিল দিবেনা যার কারনে ৪৫০০০/= দিতে হলো

Paid
উপজেলা ৳45.0K
12 September 2026 10 CT4F8RSY
0 Comments
Other public office

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিন্সিপাল

জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যাপকের রুমে যেতে বা কোন ধরনের কাগজ সাইন করানো লাগলে ২০০ টাকা পর্যন্ত চাউয়া হয় আমার কাছে ২০০ টাকা চেয়েছে। নাসিরাবাদ কলেজের অধ্যক্ষের রুমে যেতে রুমের বাইরে দরজায় দারিয়ে থাকা দারোয়ান এই টাকা দাবি করেছিলেন।

Refused
ময়মনসিংহ ৳200
12 September 2026 9 MYVKJN24
0 Comments
Other public office

আসামী এরেস্ট

আমার ওপর ধারালো অস্ত্র দ্বারা আঘাত করার পর আমি নেত্রকোণা জেলার বারহাট্টা থানায় গিয়ে মামলা করি। আসামীকে যেন এরেস্ট করার হয় সেই দাবী রাখার পর থানার এক পুলিশ জানালো, এরেস্ট করার জন্য তাদেরকে দশ হাজার টাকা দিতে হবে। কিন্তু আমরা ধারণা করেছিলাম টাকা নিয়েও তারা কাজ করবে না, তাই পরে টাকা দেইনি।

Refused
বারহাট্টা থানা ৳10.0K
12 September 2026 10 MYTJVZK8
0 Comments
Other public office

নাগরিক সেবা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রতিদিন অসংখ্য লোক আসে তাদের স্বজনের সাথে দেখা করতে। সেখানে বিশেষ কারাগারে অনৈতিকভাবে পণ্য প্রবেশ ও অনৈতিক সুবিধা প্রদান করা হয়। এছাড়াও দেখা শেষে টাকা দাবি করা হয়, না দিলে সেবা দেয় না।

Refused
কেরানীগঞ্জ ৳10.0K
12 September 2026 7 DKHUER6Z
0 Comments
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী মহাপরিদর্শক এর চাদাবাজি।

আমাদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে এবং কারখানা অধিদপ্তর থেকে লাইসেন্স করা। প্রতি বছর নবায়ন করতে ১০০০০ টাকা নিত কিন্তু এবার নতুন একজন সহকারী মহাপরিদর্শক ৫০০০০ টাকা দাবী করতেছে। দাবীকৃত টাকা না দিলে পরিদর্শন করে মামলা করবে বলে সরাসরি জানিয়ে দিয়েছে। এদের বিচার করবে কে???

Only demanded
কুষ্টিয়া ৳50.0K
12 September 2026 11 RJ3V2CK3
0 Comments
Land Office

পরিবেশ ছাড়পত্র এর জন্য ভূমি অফিসের রিপোর্ট

পরিবেশ ছাড়পত্র এর জন্য সোনারগাঁও নারায়ণগঞ্জ এর এসি ল্যান্ড রাজস্ব কাঁচপুর এর রিপোর্ট দরকার।২লাখ টাকা না দিতে চাওয়ায়, ইউনিয়ন ভূমি অফিসের রিপোর্ট পরিবেশ অধিদপ্তরে পাঠায় নাই।

Refused
কাঁচপুর ৳200.0K
12 September 2026 10 DKD237C5
0 Comments
Other public office

কলকারখানা অফিসের ঘুষ দাবী।

প্রতিবছর লাইসেন্স নবায়ন করি ৩০০০ টাকা দিয়ে। এবার নতুন অফিসার এসে ২০০০০ টাকা দাবী করতেছে। ১০০০০ দিতে চেয়েছি কিন্তু উনি রাজি হয়নি।

Only demanded
কুষ্টিয়া ৳20.0K
12 September 2026 13 RJJGRW6P
0 Comments
Other public office

মামলাজনীত সমস্যা

কাজ করে দিবে দিবে বলে টাকা গুলা ধাপে ধাপে নিয়েছে, কিন্তু কোন কাজ করেনি, সম্ভবত একইসময় অপরপক্ষ থেকে ও টাকা নিচ্ছিলো,, পরে বিষয়টা মোটামুটি সমাধান হয়েছে অন্যাভাবে।

Paid
লক্ষীপুর সদর ৳80.0K
12 September 2026 7 CTJZKKVT
0 Comments
Sub-Registry Office

নকল দলিল উত্তোলন

আমি একটি জমির নকল দলিল উত্তোলনের জন্য এক মহুরির সাথে যোগাযোগ করি। সে আমার কাছে ২০০০ টাকা দাবি করে। এর কম হবেনা বলে জানিয়ে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে নকল দলিল উত্তোলনের জন্য ৮০০ থেকে ৯০০ টাকা খরচ হয়।

Refused
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। ৳2.0K
12 September 2026 31 RJE5KN57
0 Comments
BRTA

অপেশাদার ড্রাইভিং লাইন্সেস

ড্রাইভিং লাইসেন্স কয়েক বার হয়রারি । সাল 2023 । অনলাইনে আবেদন করার পর সকল ডকুমেন্ট সাবমিট করেছি অনলাইনে। এরপর কোন সুষ্ট নির্দেশনা ছিলো না । না ছিলো সেবা গ্রহিতার প্রতি পেশাদার আচরণ । সব যেন দালান এর আখড়া । এর পর সামাজিক মাধ্যম থেকে জেনে নিয়ে অপলাইনে আবার সকল ডকুমেন্ট জমা দিতে হয়েছে। কথা হচ্ছে , টাকা তো নেস নেম আবার হায়রানি করিস। সকল কিছু সম্পন্ন হতে অনেক লম্বা ইতিহাস । সব বলা যাচ্ছে না । শেষ পর্যায়ে লাইসেন্স আনতে গিয়ে ১০০ টাকা নিয়ে গেছে। গজব পড়ুক।

Paid
নোয়াখালী ৳100
12 September 2026 7 CT6F8R2J
0 Comments
Public Hospital

বদলী

ঢাকায় পোস্টিং ছিল। সেখান থেকে ইচ্ছা করে দূরে পোস্টিং দিল।এখন আবার ঢাকায় পোস্টিং এর জন্য ৫ লক্ষ টাকা দাবি করছে স্বাস্থ্য অধিদফতর এ। একটি সিন্ডিকেট এভাবে বদলী বাণিজ্য করে যাচ্ছে।

Refused
ঢাকা ৳500.0K
12 September 2026 14 DKJ4VUFW
0 Comments
Other public office

NID থেকে জন্মনিবন্ধন অনলাইন কপি করে দেওয়া।

আমার মেয়ের স্কুলে আমার ওয়াইফের জন্মনিবন্ধনের অনলাইন কপি চাওয়ায় আমি তা সংগ্রহ করতে ঝলম ইউনিয়ন পরিষদে যাই।এটা অনলাইন আগে থেকেই করা।ও যাচাই না করেই বলে,এটা অনলাইন করা নাই।অনলাইন করতে ৩০০০ টাকা লাগবে। টাকা না দিলে কোনভাবেই করা সম্ভব না।

Refused
কুমিল্লা, বরুড়া উপজেলা, ঝলম ইউনিয়নের কম্পিউটার অপারেটর। ৳3.0K
12 September 2026 10 CTQKJ8C9
0 Comments
City Corporation

Govt. Construction Project

এই বছর আমি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় একটি স্থানীয় বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতাম। একটি সরকারি প্রকল্পের কাজ কোনো নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা প্রকল্পের মোট অর্থের () শতাংশ—ঘুষ হিসেবে নিয়েছিলেন। আমি এই ঘটনার একজন পরোক্ষ সাক্ষী; মূল সাব-কন্ট্রাক্টরের কাছ থেকে আমি সরাসরি বিষয়টি জেনেছিলাম। যেহেতু এই লেনদেন সরাসরি নগদ অর্থের মাধ্যমে হয়নি, তাই এর কোনো দালিলিক প্রমাণ নেই। বরং চাহিদামতো বিভিন্ন উপহারসামগ্রী এবং বিলাসিতার ব্যবস্থা করার মাধ্যমেই এই ঘুষের টাকা পরিশোধ করা হতো। গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ছাড়া এদের ধরা প্রায় অসম্ভব। আমার পরিচয় গোপন রাখার স্বার্থে আমি সঠিক সঠিক শতাংশটি প্রকাশ করছি না।

Paid
Rajshahi ৳5.00M
12 September 2026 8 RJMW23CB
0 Comments