All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Other public office

পোস্ট অফিস থেকে টাকা উত্তোলন

বাবার পেনশনের ১০ লক্ষ টাকা পোস্ট অফিসে রাখা হয়েছিল। পাঁচ বছর পর মেয়াদ শেষ হওয়ার সময় উত্তোলন করতে গিয়ে ৫০০০ টাকা ঘুষ দাবি করে। ১০০০ টাকা দিয়ে উত্তোলন করেছিলাম।

Paid
কুমিল্লা ৳5.0K
31 August 2026 13 CT89LA8Z
0 Comments
Tax Office

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স ফি দিয়ে নবায়ন করতে গেলে, সাইনবোর্ড কর, অমুক কর, তমুক করে ইত্যাদি বুঝিয়ে আমাকে ৩/৪ দিন ঘুরানো হয়েছে। এরপর যখন আমি নিজে থেকে টাকা দিচ্ছি না, সে নিজ মুখের টাকার কথা উল্লেখ করে বলেছেন, ২০ হাজার টাকা লাগবে সাইনবোর্ড কর, এটা নাকি সরকারি নতুন নিয়ম, পরে ২০+ হাজার টাকা নিয়ে গেলে ১০ হাজার টাকার মত ট্রেড সংশোধন ফি হিসেবে বিল করে দিয়ে বাকি ১০ হাজার টাকা সে নিজে রেখে দিয়েছে। অথচ সাইনবোর্ড কর ১০০০ টাকা আমি আগেই পরিশোধ করেছিলাম ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে। ট্রেড লাইসেন্স নবায়ন ফি এর সাথে।

Paid
Dhaka ৳10.0K
31 August 2026 13 DKXA53C5
0 Comments
Other public office

New CDC issue

আমার কাছে চা নাস্তার টাকা চেয়েছিলো আমিও ঘুরাচ্ছিলাম। তারপর ডাইরেক্ট বলে কিছু ফাইল কিনে এনে দাও। ৫০ টাকার অই ফাইল আমি কিনে এনে দেয়ার পর আমাকে আরেক টেবিলের আরেকজন বলে আজকে সিডিসি পেতে চাইলে আমাদের কম্পিউটার চালানোর মাল্টিপ্লাগ এনে দাও। তারপর আরেক টেবিলের লোক আমার ছবি গ্রহণ না করে বলে নতুন ছবি তুলতে হবে। প্রত্যেকেই জিনিসপত্র কিনার জন্য অফিসের বাহিরে নির্দিষ্ট দোকানের কথা বলেছিল। তাদের কথা মত কাজ না করলে সিডিসি পেতে আমার ২/৩ দিন দেরি হতো। যেহেতু চট্টগ্রাম এ থাকার মত সুযোগ ছিলো না তাই আমি তাদের কথা মত কাজ করতে বাধ্য হই।

Paid
আগ্রাবাদ ৳550
31 August 2026 8 CTLC7BSQ
0 Comments
Land Office

নামজারীর আবেদন।

বাবার ওয়ারিশ আমরা দুই ভাই দুই ভাই দুটি নাম চারি আবেদন করি। প্রতি আবেদন প্রতি ছয় হাজার টাকা করে ঘুষ দাবি করে ভূমি অফিসের এক কর্মকর্তা। আবেদনগুলো সম্পূর্ণ করার পর আমরা যখন ডিসিআর কাগজ হাতে পাই তখন দেখি যে দুইজনেরই খতিয়ান নাম্বার এক। এর সমাধানের জন্য তারা আবার মিসকেদের আবেদন করতে বলে এবং সেই অনুযায়ী মিসকিনের আবেদন করতে গিয়ে আরও পাঁচ হাজার টাকা ঘুষ চায়। এবং আমি সেই পাঁচ হাজার টাকা পরিশোধ করেছি পরবর্তীতে আরো কোন টাকা দাবি করবে কিনা তা এখনও বলতে পারতেছি না।

Paid
চিরিরবন্দর ,দিনাজপুর ৳17.0K
31 August 2026 10 RN3B75RF
0 Comments
Other public office

চাকুরী পাওয়ার পর পুলিশ ভেরিফিকেশন

আমার চাকুরীর পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশ আমার বাড়িতে যায়। তিনি তেল খরচ বাবদ তিন হাজার টাকা দাবি করেন। আমি বলছি তেল খরচ তো সরকার দেবে। উনি পরে বলেন সরকার দেয় না। আমি বললাম তাহলে 1000 টাকা নেন। তিনি নাছোড় বান্দা তিন হাজার টাকাই নিলেন।

Paid
পাবনা, সাথিয়া, সোনাতলা ৳3.0K
31 August 2026 8 RJTHM9H7
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স গ্রহন

আমার ড্রাইভিং লাইসেন্স রিসিভ করার জন্য রাজবাড়ী বিআরটিএ অফিসে যাই, সেখানে মোটা করে একজন ব্যাক্তি যে কার্ডটি দিয়ে থাকেন তিনি কার্ড নেয়ার জন্য ১৫০০ টাকা দাবি করেন। আমার ইমার্জেন্সি থাকায় দিতে বাধ্য হই।

Paid
রাজবাড়ী ৳1.5K
31 August 2026 9 DKLHJYQ2
0 Comments
Traffic Police

হেলমেড না থাকায়

সকালে অফিসে যাওয়ার সময় রাস্তার মোর ঘুরার সময় পুলিশে আমার মাথায় হেলমেট না থাকায় পুলিশ মামলা দিতে চাইলো। পরে জোর পূবোক ১০০০ টাকা নিয়ে আমাকে বললো চলে যান।

Paid
কোনাবাড়ী, গাজীপুর ৳900
31 August 2026 12 DKXBF874
0 Comments
Accounts Office

বেতন পাশ করা

পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রধান হিসাব রক্ষন কমকর্তার সেগুনবাগিচা অফিসে বাবার পেনশনের প্রাপ্য টাকা প্রাপ্তির উদ্দেশ্যে যাওয়ার পরে সেখানকার একজন অডিটর এবং CAO অফিসার কাজ সম্পন্ন করার জন্য টাকা দাবি করেন এবং হয়রানির শিকার করেন।

Refused
ঢাকা ৳30.0K
31 August 2026 8 DKBKFWG3
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

বি আর টি এর ড্রাইভিং লাইসেন্স এর প্রাক্টিকেল এক্সামে আমি ঘুষ না দেওয়াতে দাঁড়িয়ে থাকা তাদের দালাল রা আমি সঠিকভাবে পাস হওয়ার উপক্রম হলে তারা আমাকে ভুল ইশারা করে পরে আমি ফেইল হয়ে যায় অথচ আমার সামনে পিছনে এমন বহু লোক লাইসেন্স নিয়েছে যারা গাড়ি চালাইতেও পারেনা

Refused
ঢাকা ৳3.0K
31 August 2026 9 DK5NXMJ5
0 Comments
Land Office

বন্টননামা খারিজ

দুটি মৌজার জমি বন্টননামা খারিজের জন্য ১২,০০০/- চেয়েছে। উপায় না পেয়ে ১১,৬০০/- টাকা দিয়ে কাজটি করতে বাধ্য হয়েছি। না হলে বছরের পর বছর ঘুরতে হবে, কাজ হবে না। অথচ আমি নিজেও একটি সরকারী অফিসের ৩য় শ্রেনীর কর্মচারী। আমরা তো আর প্রতিদিন যেতে পারব না।

Paid
নেত্রকোনা ৳11.6K
31 August 2026 7 MYX7BRKV
0 Comments
BRTA

মোটরসাইকেল রেজিস্ট্রেশন

মোটরসাইকেল রেজিস্ট্রেশন বাবদ বিআরটিএ টাকা পরিশোধ করার পর কাগজ পাতি জমা দেওয়ার সময় অফিস থেকে আমাকে বলে দুই হাজার টাকা বেশি না দিলে ফাইল কেউ ধরবে না টাকা জমা দিয়েছি পাঁচ মাস হলো এখনো কোন অগ্রগতি নেই

Paid
পাবনা সদর ৳2.0K
31 August 2026 8 RJ8S8ZZ3
0 Comments
Accounts Office

পেনশন এর বকেয়া টাকা উত্তোলন করতে

বকেয়া টাকার একটি বিল পড়েছিল ওইটাকে ওরা তুলে দেবে যাওয়ার জন্য 30% দাবি করতাছে ২ লাখ টাকা আসবে মনে হয় সম্ভবত ওদেরকে 30% দিলে তাহলে ওরা কাজ করে দিবে না হলে করবে না।

Refused
Bhandaria ৳60.0K
31 August 2026 8 BRXB3JJ6
0 Comments