All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Other public office

জমাকৃত দলিল ও অন্যান্য কাগজপত্রাদি ফেরত

উক্ত অফিসে আমাদের জমির দলিলাদি ও অন্যান্য কাগজ পত্রাদি ঋণ নেয়ার জন্য জমা দেওয়া হয়েছিল। কিন্তু আমারা বিভিন্ন সমস্যার কারণে ঋণ সহায়তা পাইনি। বর্তমানে আমাদের জমির দলিল ও অন্যান্য কাগজপত্রাদি ফেরত দেওয়ার জন্য আবেদন করার পর বিভিন্ন স্থানে টাকা দাবী করতেছে এবং বিভিন্ন কথা বলে আমাদেরকে ঘুরাছে।

Refused
ঢাকা ৳15.0K
31 August 2026 6 DK5TYT3C
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স ইস্যু

আমি আমার কোম্পানির জন্য ট্রেড লাইসেন্স করতে যাই তো আমাকে বিভিন্ন ধাপে ধাপে দুই হাজার টাকা ঘুষ দিতে হয় যেহেতু এটা আমার জন্য ইম্পরট্যান্ট ছিল তাই আমি পরিশোধ করি ।

Paid
Khulna ৳2.0K
31 August 2026 15 KHEBGDC6
0 Comments
Land Office

নাম জারি

গত ১.৫ বছর ধরে সরকার নির্ধারিত মূল্য ১১৭০ টাকাতে করার জন্য চেষ্টা করেছি, বিভিন্ন অজুহাত দেখিয়ে বার বার তারা নামঞ্জুর করেছে, বাধ্য হয়ে তাদের চাহিদা পুরণ করতে হয়েছে।

Paid
নাটোর সদর ৳4.5K
31 August 2026 11 RJ5Q447K
0 Comments
Passport Office

Police verification for Passport

পাসপোর্টের করার সময় পুলিশ ভেরিফিকেশন এর সময় পুলিশ সুপারের কার্যালয় থেকে একজন পুলিশ কল দিয়ে ডকুমেন্ট নিয়ে দেখা করতে বলে। কোন ডকুমেন্টের সাথে ১ হাজার টাকা ঘুষ দাবি করে আমার পাসপোর্টটি করা খুব জরুরী ভিতরে আমি ১০০০৳ টাকা পরিশোধ করে ওখান থেকে বের হয়ে আসি।

Paid
Lakshmipur ৳1.0K
31 August 2026 9 CTY5FKXG
0 Comments
Other public office

Corporate Deposit (Fdr New/ Renewal)

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি থেকে এফডিআর নিতে /রিনিউ করতে ব্যাংকগুলোকে কোটিতে ৪০০০-৬০০০ টাকা ঘুষ দিতে হয়৷ যারাই এ-র ডিপোজিট নেয়, সব ব্যাংক ভুক্তভোগী৷ এদের ডিপোজিট প্রায় ১৫০০ কোটি৷ এবার হিসাব করেন, এটার দায়িত্বে যারা, তাদের বাৎসরিক এক্সট্রা ইনকাম কতো? এদের থামাবে কে? কেউ আছে দেখার?

Paid
Fenchuganj, Sylhet ৳7.50M
31 August 2026 16 SYH56UN9
0 Comments
BRTA

বায়োমেট্রিক প্রদান

আমার বাইক মিরপুর বিআরটিএ থেকে নাম ট্রান্সফার করি। এরপর বায়োমেট্রিকের আসলে আমি খুলনা বিআরটিএ তে যাই। সেখানে প্রথমে বলে এটা সব না ঢাকা থেকে করে আনতে হবে। এরপর অন্যভাবে বললে, ১ হাজার টাকা চায়। ২০ মিনিটের মধ্যে আমার কাজটা করে দেয় আমি তখন ৭০০ টাকা দিয়েছিলাম। ঘটনা জুন ২০২৬ এর

Paid
Khulna ৳700
31 August 2026 12 KHMC3MWJ
0 Comments
Passport Office

Police verification for Passport

পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন এর জন্য পুলিশ আমার কাছ থেকে ৫০০ টাকা চাই, প্রতিবাদ করতে ব্যর্থ হয় এবং ৫০০ টাকা দিয়ে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করি।

Paid
Khulna ৳500
31 August 2026 11 KHXRCZSC
0 Comments
Land Office

অবৈধ সেবা / বেআইনি কাজ

মূলত টাকাটা যারা দিয়েছিল তারা ভূমি অফিসের মাধ্যমে অবৈধভাবে বন্টননামা ছাড়াই ওয়ারিশান সম্পত্তি তাদের নিজেদের নামে নামজারি করিয়ে অবৈধ উপায়ে দখল করার চেষ্টা করছে। গৌরীপুর ভূমি অফিসের কর্মকর্তা- কামচারীরা এই ঘুষ লেনদেনের সাথে জড়িত।

Paid
গৌরীপুর ৳100.0K
31 August 2026 9 MYA2P7VZ
0 Comments
Land Office

নামজারি

নামজারি জমা খারিজ আবেদন করেছিলাম। ইউনিয়ন ভূমি অফিস থেকে টাকা চেয়েছে। টাকা দিতে বাধ্য হয়েছি। ঘটনাটি কুমিল্লা জেলা, মনোহরগঞ্জ উপজেলার অন্তর্গত সরসপুর ইউনিয়ন ভূমি অফিসে।

Paid
কুমিল্লা ৳9.0K
31 August 2026 11 CTCKXRJD
0 Comments
Land Office

জমির নাম জারি

ভূমি অফিসে জমির নামজারি করতে গেলে পিয়ন আমার কাছে সাত হাজার টাকা চায় আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার জমিটি এখনো নামজারি করা হয়নি বিভিন্ন অজুহাতে। এ বিষয়ে ভারপ্রাপ্ত এসিলেন্ড কে জানালে তিনি আমাকে এক বছর থেকে ঘুরাচ্ছেন কিন্তু জমির নামধারী করতেছেন না

Refused
বোচাগঞ্জ ৳7.0K
31 August 2026 10 RNSGBUQZ
0 Comments