All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
BRTA

ড্রাইভিং লাইসেন্স তৈরি

বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তারা ফেল করে দেয় পরবর্তীতে ১০ থেকে ১২ হাজার টাকা দিলে পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়

Refused
ভোলা ৳12.0K
31 August 2026 9 BR5DGP46
0 Comments
Other public office

রেল ওয়ে

রেলের স্টান্ডিং টিকিট না দিয়ে এমনি রেলের এটেনড্যান্ট টাকা নিয়েছিল, রেল ওয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, টিকিট যারা কাটে না তাদের থেকে ঘুস নেওয়া হয়

Refused
পার্বতীপুর ৳600
31 August 2026 9 RNJ3UXYZ
0 Comments
Education Office

certificate name change

basically amar cerificate er name change er time e pray 6 month dhore dhaka board e giyechilam, and amar sms eshechilo je name change done, shekaronei giyechilam, but jawar pore bolto je ashenai ekhono. then ekdin amar uncle amar shathe jay, pore jokhon unara same bhabe bole je still ashenai tokhon uni 1000tk offer korate instant amake amar name changed certificates and admit card marksheet shob diye dey.

Paid
dhaka ৳1.0K
31 August 2026 11 DK52W7D6
0 Comments
Land Office

জমির দলিল উত্তোলন

জমির নকল দলিল উঠানোর জন্য গেলে কাহালু ভূমি অফিসে ৩০০০/- টাকা দাবী করা হয়। অথচ সরকারীভাবে এই দলিল উঠাতে সর্বোচ্চ ৫০০ টাকা লাগার কথা। কি জন্য এত বেশি জিজ্ঞেস করলে তারা জানায় এটা ভূমি অফিসে সবার জন্য।

Refused
কাহালু ভূমি অফিস, বগুড়া ৳3.0K
31 August 2026 9 DKUSE2JB
0 Comments
Other public office

সেবা

একটি ছোট কারখানায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য গৌরীপুর ওয়াপদা অফিস ৬০ হাজার টাকা ঘুষ দাবি করে, পরবর্তীতে বিদ্যুৎ সংযোগের জরুরি প্রয়োজন থাকায় ৪০ হাজার টাকা ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য হই।

Paid
গৌরীপুর ৳60.0K
31 August 2026 10 MYQHPZFM
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য গেছিলাম, ২৩৫০ টাকা সরকারী হিসেবে আসে তারা ৫০০০ টাকা দাবি করে তারপর জোরাজুরি করে ৪০০০ টাকা দেই। লাইসেন্স জরুরি ছিল

Paid
ময়মনসিংহ ৳1.7K
31 August 2026 12 MY79QCZX
0 Comments
Other public office

বিদেশে বিপদগামী প্রবাসির সাহায্য চেয়ে আবেদন ছিলো

আলজেরিয়া জেল এই বন্ধি ছিলো।আমরা আবেদন করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু সাইডে গিয়ে বলে ওনার মাধ্যমে কাজ করাবো নাকি তাহলে খরচ আছে সাথে সাথেই করে দিবে।আমরা নাহ করেছিলাম যেটা ছিলো জীবনের সবচেয়ে বড় ভূল।এরপর থেকে আজ ২ বছরের কাছাকাছি কোন খোজ নেই।জানি নাহ বেচে আছে কিনা।সবাই দোয়া অওরবেন আমার ভাইয়ের জন্য।

Refused
ঢাকা ৳200.0K
31 August 2026 16 DKN859YZ
0 Comments
BRTA

নাম পরিবর্তন বাইক

নাম পরিবর্তন করতে সর্বমোট ৯০০০ টাকা আমার কাছ থেকে নিয়েছিল। মিরপুর বিআরটিএ থেকে দালাল ধরে কাজ করাতে হয়েছে অন্যথায়, অফিস থেকেই নানা তাল বাহানা করে ঘুরাতো।

Paid
ঢাকা ৳3.0K
31 August 2026 8 DKTZXS38
0 Comments
Sub-Registry Office

বণ্টননামা দলিল রেজিস্ট্রি

বণ্টননামা দলিল রেজিস্ট্রির সময় কর্তা আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছেন। তিনি আমাকে বলেন যে, জমির মূল্যের ওপর নির্ধারিত উৎস কর প্রদান করতে হবে। আমি তাকে জানাই যে, এটি ২০২৪ সালের গেজেট অনুযায়ী বাদ দেওয়া হয়েছে। কিন্তু তিনি বলেন, এই টাকা ছাড়া কাজ হবে না। পরবর্তীতে আমি একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে অন্য একটি সাব-রেজিস্ট্রি অফিসে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি যে, এ ধরনের বণ্টননামা দলিল রেজিস্ট্রি করতে সর্বোচ্চ প্রায় ৫ হাজার টাকা খরচ হওয়ার কথা। কিন্তু আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে দলিল রেজিস্ট্রি করা হয়েছে।

Paid
ধামরাই ৳600.0K
31 August 2026 12 DKM2CE9B
0 Comments
Land Office

বিডিএস জরিপ

ভাকুর্তা, সাভার, ঢাকাতে ভূমি বিডিএস জরিপ করার সময় ইচ্ছেকৃতভাবে জমির রেকর্ডে ভুল তোলা হয়েছে। অথচ কাগজপত্রে কোন সমস্যাই ছিল না। এখন ১০,০০০ টাকা দিলে সংশোধন করে দিবে বলেছে। এইটা ইচ্ছকৃত কাজ।

Refused
ভাকুর্তা, সাভার, ঢাকা ৳10.0K
31 August 2026 11 DKXWFKLE
0 Comments