All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Paid Passport Office ৳5.8K

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট আবেদন করতে গিয়ে একজন লোক বলে যে, এই কাজে ঝামেলা আছে । পাসপোর্ট অফিসে তাদের লোক আছে । তাদের ৬০০০ টাকা দিলেই তারাই কাজটি করে দিবে । আমি প্রায় সময় এলাকার বাইরে অবস্থান করায় তাদের টাকা দিতে বাধ্য হই । পরে পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে দেখি কোন ঝামেলাই নাই । কোন বিশেষ কাজ ছাড়াই তারা টাকাগুলো হাতিয়ে নিলো। পাসপোর্ট অফিসের ভেতরের কর্মচারী / কর্মকর্তা এর সাথে জড়িত ।

রাঙ্গামাটি, Chattogram 31 August 2026 15 views CTMKM49N
0 Comments
Paid Land Office ৳18.0K

MUTATION

আমি প্রথমে ৩ বার দেই নাই। আবেদন খারিজ হয়ে গেছে। এর পর চতুর্থ বার আবাদন করে ঘুস দেবার পর ও খারিজ হয়ে যায়। তার পর এসিল্যান্ড এর সহকারি বলেছে আবার আবেদন করতে। এর পর পুনরায় আবেদন করার পর কাজ হয়েছে।

Kalia, Norail, Khulna 31 August 2026 10 views KHAEU6RD
0 Comments
Paid Other public office ৳6.0K

বিদ্যুৎ মিটারে নাম পরিবর্তন

বিল্ডিং ডেভেলপার মালিকের নাম থেকে একটি ডিপিডিসি বিদ্যুৎ মিটার ফ্ল্যাট মালিকের নামে পরিবর্তন করতে ঘুষ। সরকারি খরচ ১৩৪ টাকা। কিন্তু ঘুষ ৬০০০ টাকা।

ঢাকা, Dhaka 31 August 2026 9 views DKZY9LMC
0 Comments
Refused Public Hospital ৳6.0K

ডোপ টেস্ট

হাসপাতালে গিয়ে টেস্ট করানোর লাইনে গেলে তারা বলে যে এই সপ্তাহে হবে না। ১০ দিন পরে এই টেস্ট করা হবে। অথচ হাসপাতালের বাইরে হাসপাতালের এক কর্মচারি ৬০০০ টাকার বিনিময়ে করে দিতে পারবে বললেন। তাই টেস্ট না করে চলে আসি।

ব্রাহ্মণবাড়িয়া সদর, Chattogram 31 August 2026 10 views CT4VZSPU
0 Comments
Refused Other public office ৳20.0K

লেভার অফিস

রনি প্লাইউড সাতক্ষীরা বিনেরপোতা একটা বাজে প্রতিষ্ঠান সেখানে কোন শ্রম আইন মানা হয়না অভিযোগ দিয়া হয় শ্রম অধিদপ্তর এ তারা এসে প্রমাণ পাই কিন্তু প্রতিষ্ঠানের কতৃপক্ষ তাদেরকে 20000 টাকা দিয়ে চুপ করায় দেয়

খুলনা, Khulna 31 August 2026 10 views KHH8B8AC
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ ক্লিয়ারেন্স

বিদেশ যাত্রার ক্ষেত্রে যেই পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেটা অনলাইনে এপ্লাই করার পর বিভিন্ন প্রক্রিয়া ধাপের মধ্যে একজন পুলিশ অফিসারকে এসাইন করা হয়। তিনি কল করে কিছু ডকুমেন্ট নিয়ে এসে উনার সাথে দেখা করতে বলে, যা আমি অলরেডি অনলাইনে এটাচমেন্ট হিসেবে সাবমিট করেছি। ওর দেখা করলে সব কাগজপত্র জমা রেখে খরচের টাকা চান। আমাকে বাধ্য হয়ে খরচের টাকা দিতে হয়েছে কারণ আমার খুবই প্রয়োজন ছিল, আমার কোন উপায় ছিল না। আমি লক্ষ্মীপুর মডেল থানায় গিয়ে তাকে কল করলে তিনি আমাকে পুলিশ হোস্টেলে ডেকে নিলে কাগজপত্রের সাথে ঘুষ হিসেবে ৫০০ টাকা দেই। এই ঘুষ দেওয়ার দু'একদিনের মধ্যে আমার আবেদন প্রক্রিয়া এগোতে থাকে।

Lakshmipur, Chattogram 31 August 2026 8 views CT63PPPK
0 Comments
Paid Land Office ৳20.0K

জমি খারিজ করতে ২০০০০ ঘুষ দিতে হয়েছে

আমার আম্মা ও খালাদের জমি খারিজ করতে ভূমি অফিসে ২০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। আমার নানা জীবিত থাকা অবস্থায় মা-খালাদের নামে জমি দলিল করে দিয়ে গেছেন। এবং নানার নামেই বি এস রেকর্ড ছিল, তা সত্যেও এত টাকা ঘুষ দিতে হল, অথচ সরকারি ফি মাত্র ১১৭০ টাকা।

গফরগাও, Mymensingh 31 August 2026 12 views MYMGSWQ9
0 Comments