All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Refused Public Hospital ৳10.0K

হাসপাতালের বকশিস বিষয়ক

হাসপাতাল প্রধান ঘুষ বাণিজ্য করে,,সেটা কেউ যানেনা,,তিনি নিজেই পার্সেন্টেন্স(%) খায়।।।।।ওনি সবার সামনে পীরজাদা সেঁজে বড় বড় কথা বলেন,,কিন্তু দিন শেষে ওনি আবার ভাগ করেন সব,,,(প্রত্যক্ষদর্শী)

সকল সরকারি হাসপাতাল, Chattogram 31 August 2026 10 views CTW3DKEM
0 Comments
Refused BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স তৈরি

বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তারা ফেল করে দেয় পরবর্তীতে ১০ থেকে ১২ হাজার টাকা দিলে পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়

ভোলা, Barishal 31 August 2026 9 views BR5DGP46
0 Comments
Refused Other public office ৳600

রেল ওয়ে

রেলের স্টান্ডিং টিকিট না দিয়ে এমনি রেলের এটেনড্যান্ট টাকা নিয়েছিল, রেল ওয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, টিকিট যারা কাটে না তাদের থেকে ঘুস নেওয়া হয়

পার্বতীপুর, Rangpur 31 August 2026 9 views RNJ3UXYZ
0 Comments
Paid Education Office ৳1.0K

certificate name change

basically amar cerificate er name change er time e pray 6 month dhore dhaka board e giyechilam, and amar sms eshechilo je name change done, shekaronei giyechilam, but jawar pore bolto je ashenai ekhono. then ekdin amar uncle amar shathe jay, pore jokhon unara same bhabe bole je still ashenai tokhon uni 1000tk offer korate instant amake amar name changed certificates and admit card marksheet shob diye dey.

dhaka, Dhaka 31 August 2026 11 views DK52W7D6
0 Comments
Refused Land Office ৳3.0K

জমির দলিল উত্তোলন

জমির নকল দলিল উঠানোর জন্য গেলে কাহালু ভূমি অফিসে ৩০০০/- টাকা দাবী করা হয়। অথচ সরকারীভাবে এই দলিল উঠাতে সর্বোচ্চ ৫০০ টাকা লাগার কথা। কি জন্য এত বেশি জিজ্ঞেস করলে তারা জানায় এটা ভূমি অফিসে সবার জন্য।

কাহালু ভূমি অফিস, বগুড়া, Dhaka 31 August 2026 10 views DKUSE2JB
0 Comments
Paid Tax Office ৳10.0K

সার্টিফাইড কপি (Certified Copy) উত্তোলন,

আইনগত বিধান অনুযায়ী, সার্টিফাইড কপি বা যেকোনো দাপ্তরিক সার্টিফাইড ডকুমেন্ট উত্তোলনের জন্য নির্ধারিত সরকারি কোডে নির্দিষ্ট অঙ্কের ফি (যেমন: ২০০ টাকা বা প্রবিধান অনুযায়ী প্রযোজ্য ফি) ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। কিন্তু মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। শুধু একটি সার্টিফাইড কপি বা অডিট পরবর্তী অ্যাসেসমেন্ট অর্ডার উত্তোলনের জন্য চালানের বাইরেও সার্কেল অফিস বা মাঠপর্যায়ের কর্মচারীদের টেবিল খরচ বা 'গ্যুস বাবদ' সর্বনিম্ন10,০০০ টাকা পর্যন্ত দাবি করা হয়।

Dhaka, Dhaka 31 August 2026 11 views DKG3469C
0 Comments
Paid Other public office ৳60.0K

সেবা

একটি ছোট কারখানায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য গৌরীপুর ওয়াপদা অফিস ৬০ হাজার টাকা ঘুষ দাবি করে, পরবর্তীতে বিদ্যুৎ সংযোগের জরুরি প্রয়োজন থাকায় ৪০ হাজার টাকা ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য হই।

গৌরীপুর, Mymensingh 31 August 2026 10 views MYQHPZFM
0 Comments
Paid City Corporation ৳1.7K

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য গেছিলাম, ২৩৫০ টাকা সরকারী হিসেবে আসে তারা ৫০০০ টাকা দাবি করে তারপর জোরাজুরি করে ৪০০০ টাকা দেই। লাইসেন্স জরুরি ছিল

ময়মনসিংহ, Mymensingh 31 August 2026 12 views MY79QCZX
0 Comments
Refused Other public office ৳200.0K

বিদেশে বিপদগামী প্রবাসির সাহায্য চেয়ে আবেদন ছিলো

আলজেরিয়া জেল এই বন্ধি ছিলো।আমরা আবেদন করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু সাইডে গিয়ে বলে ওনার মাধ্যমে কাজ করাবো নাকি তাহলে খরচ আছে সাথে সাথেই করে দিবে।আমরা নাহ করেছিলাম যেটা ছিলো জীবনের সবচেয়ে বড় ভূল।এরপর থেকে আজ ২ বছরের কাছাকাছি কোন খোজ নেই।জানি নাহ বেচে আছে কিনা।সবাই দোয়া অওরবেন আমার ভাইয়ের জন্য।

ঢাকা, Dhaka 31 August 2026 16 views DKN859YZ
0 Comments
Paid BRTA ৳3.0K

নাম পরিবর্তন বাইক

নাম পরিবর্তন করতে সর্বমোট ৯০০০ টাকা আমার কাছ থেকে নিয়েছিল। মিরপুর বিআরটিএ থেকে দালাল ধরে কাজ করাতে হয়েছে অন্যথায়, অফিস থেকেই নানা তাল বাহানা করে ঘুরাতো।

ঢাকা, Dhaka 31 August 2026 9 views DKTZXS38
0 Comments