All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Paid Other public office ৳6.0K

পেনশন

আমার বাবা তিনি সরকারি চাকরি থেকে ২ আগস্ট ২০১৭ সাল তারিখে অবসর গ্রহণ । 75% টাকা তুলতে পারেন , এরপর উনি দেশের বাইরে চলে যান আমাকে অথোরাইজ করে , সেই টাকা তুলতে উপজেলা অফিস , জেলা অফিসে অনেক দৌড়াদৌড়ি করি । শেষে উপজেলা অফিস আমার কাছে 5000 টাকা ঘুষ চায় , দেয়ার পর আমাকে আবার জেলা অফিসে যেতে বলে , এরপর রাগে কষ্টে টাকার আশা বাদ দিয়ে দিলাম ।

দোয়ারাবাজার, Sylhet 31 August 2026 9 views SYKKJ7MT
0 Comments
Paid Other public office ৳24.0K

NID কার্ড তৈরি

আমার আইডি কার্ডে ম্যাচ ফাউন্ড ধরা পড়ে। আমি উপজেলা নির্বাচন অফিসে এ বিষয়ে এপ্লিকেশন করলে সেটি চার বছর হয়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি। পরবর্তীতে উপজেলা অফিসে বেশ কয়েকবার যোগাযোগ করার পর তারা বলে দরখাস্তটি সরাসরি আঞ্চলিক অফিসে নিয়ে গিয়ে যাচাই করে প্রত্যয়ন নিয়ে আসতে। যাচাই করে আমার ফিঙ্গার আর কারও সাথে মিল পাওয়া যায়নি। সেই প্রত্যয়ন আবার উপজেলা অফিসে দেওয়ার পরও কোনো অগ্রগতি হয়নি। NID রিলেটেড সব ধরণের সেবা থেকে আমি বঞ্চিত ছিলাম। ট্রেনের টিকিট ব্লাকে নিতে হতো অথবা কোনো সময় বিনা টিকিটে যাত্রা করেছি টিটি-কে টাকা দিয়ে। শুধু মাত্র NID রেজিষ্ট্রেশন নেই বলে। পাসপোর্ট নবায়নের জন্য NID লাগবে তাই বাধ্য হয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে একজন অপারেটরের মাধ্যমে ২৪ হাজার টাকা দিয়ে শেষে ঠিক করতে বাধ্য হই।

সিলেট, Sylhet 31 August 2026 10 views SYFFDM8V
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট আবেদন জমা দিতে।

আমি আমার মামাতো ভাইয়ের পাসপোর্ট বাসা থেকে আবেদন করে দেই কুমিল্লা পাসপোর্ট অফিসে। পেশা হিসেবে Private Service দেওয়াতে তারা আবেদন জমা নেয় নাহ পরে একজন দালাল ধরে তারপরের দিন জমা দিয়েছি ২০০০ টাকা দেওয়া লাগছে বাধ্য হয়ে।

কুমিল্লা, Chattogram 31 August 2026 10 views CTMRQTPE
0 Comments
Paid Traffic Police ৳1.0K

পাসপোর্ট ভেরিফিকেশন

দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকতা আমার কাছে আমার বাচ্চাদের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য স্থায়ী ঠিকানা ফরিদপুুর এবং বর্তমান ঠিকান মাগুরা শ্রীপুর দুই জায়গা থেকেই অতিরিক্ত অর্থ দাবী করে ফরিদপুরেটা দেওয়া হয় নাই, শ্রীপুর 1000 দেওয়া লাগছে।

মাগুরা, শ্রীপুর, Khulna 31 August 2026 14 views KHMKHE4K
0 Comments
Paid Other public office ৳50.0K

প্রকল্প/চুক্তির অনুমোদন

প্রকল্পের কাজে চুক্তির অনুমোদন করার জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ৫০০০০ টাকা ঘুষ নিয়ে ফাইল সাইন করেছেন। টাকা না দিলে ফাইল সাইন করেননি। যে ধরনের চুক্তি ছিল তাতে এভাবে অতিরিক্ত টাকা চাওয়ার কোন সুযোগ ছিল না। এ সকল কারণে প্রকল্প দপ্তর কে অযথা মিথ্যা হিসাব দেখাতে হয়েছে।

ঢাকা, Dhaka 31 August 2026 10 views DKVA3LW2
0 Comments
Paid Passport Office ৳2.2K

পাসপোর্ট নবায়ন

আমি জিডির কপি নিয়ে গিয়েছিলাম তারা বললো চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে যেগুলো সাথে ছিল না তাই বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে। আবার একজন আনসার নিয়েছে ২০০ টাকা

চাঁদপুর, Chattogram 31 August 2026 11 views CTJP6WS8
0 Comments
Refused Sub-Registry Office ৳5.0K

নিকাহনামা সত্যায়ন

একটা কাবিননামা সত্যায়ন করতে জেলা রেজিস্ট্রার অফিসে গেলে তারা আমাদের ডকুমেন্টস ভুল আছে বলে করে দিতে চাই না। পরবর্তীতে বলে টাকা দিলে করে দিবেন।আমার ডকুমেন্টসে কোনো ভুল ছিলো না।

টাংগাইল জেলা রেজিস্ট্রি অফিসার, Dhaka 31 August 2026 11 views DKVLYAHE
0 Comments
Paid Sub-Registry Office ৳800

খারিজ নাম সংশোধন

জমির খারিজে পিতার নাম ছিলো, সেটি নিজের নামে করতে যাই। সেখানে দাড়িওয়ালা মুরুব্বি তার সাইনের মূল্য হিসাবে ১০০০ টাকা দাবি করে। পরে আমি বলি যে আমার কাছে শুধু ৮০০ টাকা আছে, তখন তিনি সেটিই রাখেন।

পরশুরাম, ফেনী, Chattogram 31 August 2026 10 views CT4L8CKG
0 Comments
Paid Other public office ৳10.0K

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পূর্বের পেমেন্ট রেকর্ড বের করা

পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি নতুন নিয়ম করা হয় যে পূর্বে যেই পেমেন্ট করা হয়েছে তার ব্যংক স্টেটমেন্ট লাগবে। এবং সেই রেকর্ড বের করার জন্য জনতা ব্যংক এর কর্মকর্তা আমার থেকে ১০০০০ টাকা অতিরিক্ত আদায় করে।

Dhaka, Dhaka 31 August 2026 14 views DKUDZU5C
0 Comments
Paid Tax Office ৳1,000.0K

এনবিআরের ‘সেকশন ১৪৭ ভিজিট’ ও মাঠপর্যায়ের নতুন ঘুস বাণিজ্য:

এনবিআরের ‘সেকশন ১৪৭ ভিজিট’ ও মাঠপর্যায়ের নতুন ঘুস বাণিজ্য: করদাতাদের চরম উৎকণ্ঠা জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সাম্প্রতিক সময়ে কর আইন অনুযায়ী পরিচালিত সেকশন ১৪৭ (Section 147) এর অনসাইট ভিজিট ও মাঠপর্যায়ে পরিদর্শনের ক্ষমতা এখন একশ্রেণির অসাধু কর্মকর্তার জন্য বড় ধরনের চাঁদাবাজি ও ঘুস বাণিজ্যের নতুন হাতিয়ারে পরিণত হয়েছে। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ভিজিটের নামে অতিরিক্ত বা ভুয়া ট্যাক্স দাবির ভয় দেখিয়ে ১০ লাখ থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে ৫০ লাখ টাকা পর্যন্ত উৎকোচ দাবি করা হচ্ছে। এমনকি চাহিদা অনুযায়ী ১ কোটি টাকা পর্যন্ত ঘুস না দিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাল্পনিক ও খারাপ অডিট রিপোর্ট দেওয়ার নজিরও তৈরি হয়েছে। আইনগত তদারকির নামে এই অনৈতিক ও বেপরোয়া হয়রানি

Dhaka, Dhaka 31 August 2026 13 views DKUAMV8U
0 Comments
Paid Education Office ৳40.0K

স্কুল ট্রান্সফার, থানা ট্রান্সফার।

আমার মা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ২০১৫ সালের দিকে তিনি রাঙ্গুনিয়া থানা থেকে ট্রান্সফার হয়ে রাউজান থানায় আসেন। যার জন্য আমার মায়ের ৪০ হাজার টাকা ঘুষ দিতে হয়। সম্প্রতি আমার মা একই থানার অন্তর্গত এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হতে চাইছেন, যার জন্যও শিক্ষা অফিসের শীর্ষ কর্মকর্তাকে ৪০ হাজার টাকা দিতে হবে। নাহলে ট্রান্সফার হবে না।

রাউজান।, Chattogram 31 August 2026 10 views CTZFZ6DW
0 Comments
Paid Land Office ৳2.7K

তল্লাশ সনদ

একটা ঋণের জন্য তল্লাশ সনদ দরকার৷ গ্রাহক নিজে তুলতে গেলে ৫হাজার টাকা দাবী করে৷ পরে আমি নিজে বললাম, দাদা, তুলতে কতো টাকা লাগবে এটা তুলতে৷ বললো, ২৭০০ টাকা৷ পরে বিকাশে ২৫০০ দেয়ার পর হ্যাসেল ফ্রী ভাবে পেয়ে গেলাম৷ এক সপ্তাহ পর কল দিয়ে জানালো, দাদা রেডী 😃

রাজনগর সাবরেজিস্টার অফিস, মৌলভীবাজার, Sylhet 31 August 2026 11 views SYTJ66Y5
0 Comments
Refused Sub-Registry Office ৳2.5K

দলিলের নকল তুলতে গিয়ে

আমি আমাদের একটু পুরাতন দলিলের নকল তুলতে রংপুর সাব রেজিস্ট্রার অফিসে য়াই। নকল টি তুলতে চাইলে আমার কাছে প্রথমে ৩০০০ টাকা চারয় পরে ২৫০০ টাকা কেটে দেয়। বেশি দাম চায় তাই আমি নকল টি তুলি নাই।

রংপুর, Rangpur 31 August 2026 10 views RNLGHWDQ
0 Comments