All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

Whit draw NID card

আমার ছেলের NID card ready হয়েছিল কিন্তু ওনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে বলে হয়নি। পরে ৫০০ টাকা দিলে সাথে সাথে NID নাম্বার দিয়ে দেয় এবং বলে computer দোকান থেকে উঠিয়ে নিতে

Paid
Lalpur Election Office, Go[palpur, Natore ৳500
12 September 2026 10 RJF6BU3V
0 Comments
Other public office

জাতীয় পরিচয়পত্র সংশোধন, নিরবাচন কমিশন অফিস

জাতীয় পরিচয়পত্র সংশোধন, বাবা ও মায়ের নামের সামান্য সংশোধন এবং স্বামীর নাম যোগ করা। আগেই আমি আবেদন করে অনলাইনে ফিস পরিশোধ করেছি এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। একটা সময় পরে আবারো প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেয়ার জন্য উপজেলা নিরবাচন অফিসে যাওয়ার জন্য মোবাইলে মেসেজ দেয়। আমি নিরবাচন কমিশন অফিস, দেবিদ্বার, কুমিল্লা গেলে তারা বলে যেখান থেকে আবেদন করেছেন, সেখানে যান। আমরা বলি সেটাতো অনলাইনে আবেদন করেছি। আবার বলে কুমিল্লা জেলা অফিসে যান। আমরা বলালাম আমরা তো মেসেজ পেয়েছি উপজেলা অফিসে আসার জন্য। তারপর ৩৫০০০ (পয়ত্রিশ হাজার) টাকা চাওয়া হয়, শেয় পর্ন্ত ১০০০০ (দশ হাজার) টাকায় দফারফা করা হয় তাদের আচার আচরন যথেষ্ট পরিমান১০০% অ-জনবান্ধব/

Only demanded
দেবিদ্বার, কুমিল্লা ৳30.0K
12 September 2026 7 CT2U8XC9
0 Comments
Other public office

ফায়ার লাইসেন্স

কারখানা স্থাপন করতে গিয়ে ফায়ার লাইসেন্স দরকার হয়। জেলা ফায়ার অফিস থেকে একজন সিপাই আর একজন ইন্সপেকটর স্পটে এসে ১ লাখ ৬৫ হাজার টাকা দাবি করে যেখানে সরকারি ফি মাত্র ৯০০০ টাকা। যাইহোক, ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি হয় তা না হলে ফায়ার লাইসেন্স পাওয়া যাবে না। ফায়ার লাইসেন্স না পেলে সরকারি অন্যান্য সেবা পাওয়া যাবে না। এই কারনে বাধ্য হয়ে তাদেরকে ঘুষ দিতে হয়েছে।

Paid
খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা শহর ৳160.0K
12 September 2026 35 KHSCACUC
0 Comments
Land Office

জমি খারিজ করার জন্য গিয়াছিলাম ৫০শতক চেয়েছে ৯০০০ টাকা

জমির খারিজ করার জন্য গিয়াছিলাম কিন্তু চেয়েছে ৯০০০ টাকা ৫০শতক জমি।

Refused
রংপুর বিভাগের থানা গংগাচড়া তাসিলদার মন্তনা বাজার ৳9.0K
12 September 2026 10 RNEPF6HN
0 Comments
Other public office

সরকারি রাস্তার জন্য অধিগ্রহণ জমির চেক প্রদান

গঠনা "(জানুয়ারি -মে;নিরাপত্তার সার্থে নিদিষ্ট মাস উল্লেখ করছি না)" মাস ২০২৫ সালে ডিসি অফিস কিশোরগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখা সকল কাগজ পত্র ঠিক থাকার পরও তারা চেক প্রদানে ঘুষ চায় . ঘুষ এর কথা জানান অফিসে একজন ব্যক্তি তার পদ উল্লেখ করছি না। তাদের লোক দিয়ে কাছাকাছি এক বাজার থেকে তারা ঘুষ এর টাকা গ্রহন করে। চেক প্রদান এর সময় আমি বুঝতে পারি LA শাখার ডিপার্টমেন্ট প্রধান তিনিও এই ঘুষ সম্পর্কে অবগত। এর পর তারা হাসি মুখে চেক প্রদান করেন।

Paid
কিশোরগঞ্জ ৳300.0K
12 September 2026 10 DKWTQJ2G
0 Comments
Other public office

নতুন বিদ্যুত সংযোগ

আমার নতুন বিদ্যুত সংযোগের ফিস ৪৬০০/- রশিদ পেয়েছি ৪৬০০/- টাকার। কিন্তু অতিরিক্ত ১২০০/- নেসকো অফিস দুপচাঁচিয়াতে ও সংযোগপ্রদানকারী লোকজন অতিরিক্ত ৫০০/- টাকা নেয়। যেই অতিরিক্ত ১৭০০/- টাকার কোনো রশিদ পাইনি/দেয়নি।

Paid
বীরকেদার, দুপচাঁচিয়া ৫৮৮০, কাহালু, বগুড়া ৳2.0K
12 September 2026 10 RJ76NC55
0 Comments
Education Office

শিক্ষক ট্রান্সফার(ডেপুটেশন)

সিলেটের বিয়ানীবাজার শিক্ষা অফিসে দুর্নীতির মহা সমারোহ শুরু হয়েছে। শিক্ষা অফিসের যেকোন কাজে প্রকাশ্যেই ঘুষ দাবী করা হয় যা অতীতে বিরল ছিলো। উপজেলার সকল প্রধান শিক্ষকেরা অবগত এই বিষয়ে এবং এর ভিকটিম। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষকদের আবেদনের ভিত্তিতে ডেপুটেশনে অন্য স্কুলে ট্রান্সফারে ব্যাপক আর্থিক অনিয়ম হচ্ছে, অফিস প্রধান ৩০,০০০ টাকা রেট বসিয়ে দিয়েছেন এই কাজের জন্যে। এমনকি দাবীকৃত অর্থ পরিশোধ করলে সংশ্লিষ্ট স্কুলে শিক্ষক স্বল্পতা থাকলে ও প্রধান শিক্ষককে না জানিয়ে ঐ সহকারী শিক্ষককে তার আবেদন কৃত স্কুলে ডেপুটেশনে পদায়ন করা হচ্ছে, এতে উপজেলার অনেক স্কুলে কাগজে কলমে শিক্ষক থাকলেও এই ডেপুটেশন বাণিজ্যের কারণে শিক্ষক স্বল্পতায় ভুগছে এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তদন্ত করলে বিস্তারিত পাওয়া যাবে।

Refused
বিয়ানীবাজার, সিলেট ৳30.0K
12 September 2026 12 SYDDZ5KF
0 Comments
Land Office

খাজনা আদায় করিতে

একজন আমেরিকা প্রবাসী খাজনা আদায় করতে চেয়েছিলেন কিন্তু দেশি নাম্বারটি না হওয়াতে অফিসের শরণাপন্ন হই এই সুযোগ উনি কাজে লাগায় অতিরিক্ত দুই হাজার টাকা দিয়ে পারপাই।

Paid
কানাইঘাট পৌরসভা থানা কানাইঘাট ৳2.0K
12 September 2026 10 SYTPK8PZ
0 Comments
Traffic Police

লাইসেন্স চেক

গাড়ির কাগজপত্র সবঠিক থাকার পরও লাইসেন্স চেক করার নামে অহেতুক হয়রানী করে টাকা আদায় করা হয়েছে স্লিপ ছাড়া। তাদের কাছে গাড়ির বৈধতা চেক শুধুমাত্র ট্রাক ও মোটর সাইকেল এ সীমাবদ্ধ। অন্যান্য যানবাহন ও অটো রিক্সা থেকে মাসোহারা পাওয়ার কারণে সেগুলো তাদের কাছে অবৈধ যানবাহন নয়।

Paid
পতেঙ্গা সি বিচ মোড়, রিং রোড ৳2.0K
12 September 2026 38 CTXB44Z2
0 Comments
Other public office

পুলিশ প্রতিটি কাভার ভ্যান 200 টাকার বিনিময়ে গাড়ি রাখতে দেয় রাস্তায়

হালিশহর, বড়পোল, মহিলা পলিটেকনিক্যাল রোড়,সিগন্যাল ঘর থেকে গার্হস্থ্য অর্থনীতির কলেজের রোড় পর্যন্ত হালিশহর · চট্টগ্রাম, পুলিশ প্রত্যেকটি কাভার ভ্যানে ২০০ টাকা করে চাঁদা নেয় প্রতি রাতে।

Only demanded
হালিশহর চট্টগ্রাম। ৳200
12 September 2026 44 CTNVRBMJ
0 Comments
Education Office

অনলাইন বেতন নির্ধারণ

অনলাইন বেতন নির্ধারণ করতে প্রতি জনে ১০০০ টাকা করে মোট ৯০০০০ টাকা নিয়েছে। এভাবে যেকোনো কাজে টাকা দিতে হয়।

Paid
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, লক্ষ্মীপুর সদর ৳1.0K
12 September 2026 35 CTP6ZEC6
0 Comments
Other public office

এক্সেল লোড কন্ট্রোল শ্টেসন বাথুলি ধামরাই ঢাকা

পণ্য বুঝাইকৃত ট্রাক ওভার লোড হওয়ায় বাথুলি এক্সেল লোড কন্ট্রোল শ্টেসন এ জরিমানার নামে ২০০০ টাকা নেয়া হয়, কিন্তু এর জন্য কোন রশিদ দেয়া হয়না, এটা বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজির একটি, যেখানে দিনেদুপুরে প্রকাশ্যে চাঁদাবাজি হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা। সরকার এর বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন আশা করছি

Paid
বাথুলি ধামরাই ঢাকা ৳2.0K
11 September 2026 32 DKXJ7LKW
0 Comments