All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Paid Accounts Office ৳500

বেতন চালু করার জন্য

নতুন চাকরিতে যোগদান করা উপলক্ষ্যে তৎকালীন একাউন্টস অফিসের সুপার ও অডিটর মিলে ৫০০ টাকা জোর করে নিয়েছেন। প্রথমে দিতে অস্বীকার করায় বেতন বন্ধ করে রেখে দিয়েছিল ৭ দিনের মতো। এবং এই টাকা না দিলে পরবর্তীতে আমার অফিসের বিভিন্ন বিল করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে বলে হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে মিষ্টিমুখ করানোর নামে এই টাকা নেয়। এছাড়াও সরকারি সকল নিলে ৫% বাধ্যতামূলকভাবে দিতে হয় অন্যথায় নানার অজুহাতে বিল বন্ধ করে দেয়।

নীলফামারী সদর, Rangpur 31 August 2026 13 views RNURNWLP
0 Comments
Paid Passport Office ৳1.3K

নতুন পাসপোর্ট করা

আমি নতুন পাসপোর্ট কর‍তে গেলে আমাকে বলে server নাই, পরে গেটে দারোয়ান বলে server ঠিক হয়ে যাবে টাকা লাগবে, টাকা দিলাম আমার কোন কাগজপত্র নেয় নি ৫ মিনিটে আমার কাজ শেষ, বাহ!

মাগুরা, Khulna 31 August 2026 12 views KH6H8XEB
0 Comments
Refused Sub-Registry Office ৳30.0K

বিদেশ যেতে কাবিননামা নিশ্চিতকরণ

আমার আব্বু দীর্ঘদিন সৌদ আরব থাকেন, আম্মুকে তিনি সৌদি আরবে নিতে গিয়ে ভিসা জটিলতায় পড়েন , তাদের বিবাহের নিকাহ্ পত্র অনলাইন করতে বলেন সে জন্য কাজীর থেকে নিকাহ্ পত্র নিয়ে অনলাইন আবেদন করতে হয় এবং জেলা সাব রেজিস্টার অফিস থেকে সেটার অ্যাপ্রুভাল নিতে হয়, সাক্ষী হিসেবে আমি নিজে সেখানে উপস্থিত হই, আমার পিতা মাতার বিবাহ বৈধ সেটার জন্য সাব রেজিস্টার অফিস থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে হয়,সাব রেজিস্টার অফিসের এক কর্ম রত কালো এক ব্যক্তি কাজীর মাধ্যমে 30000 টাকা দাবি করেন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করার জন্য

ফরিদপুর, Dhaka 31 August 2026 12 views DK73XDTE
0 Comments
Paid City Corporation ৳100

ওয়ার্ড কমিশনার এর কার্যালয় থেকে নাগরিক সনদ উত্তোলন

আমার কাছে ঢাকা,বাসাবো ৪ নং ওয়ার্ড এর কার্যালয় থেকে নাগরিক সনদ উত্তোলন এর জন্য ২০০ টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত ১০০ টাকা পরিশোধ করে আমি উত্তোলন করি।আমার জানা মতে এই কাজের জন্য টাকা নেওয়ার কোনও বিধান নাই।

ঢাকা, Dhaka 31 August 2026 13 views DKE8C2AX
0 Comments
Paid Other public office ৳3.0K

বিবাহিন সনদ, বিবাহিত সাটিফিকেট ই-অপোষ্টল করার জন্য।

দেশের বাহিরে যাওয়ার জন্য, এলাকার কাজি অফিসে ভেরিফিকেশন জন্য আবেদন এসেছে। ভেরিফিখেশন অবেদন অনুমোতি দেওয়ার জন্য এলাকার কাজি কে ৩০০০ টাকা দিতে হয়েছে অফিস খরচ বাবদ।

কুমিল্লা, Chattogram 31 August 2026 9 views CT3XTB9Q
0 Comments