All reports

19,274 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,274 reports found
Report a bribe
Only demanded Land Office ৳750.0K

জমির খারিজ

কোম্পানির নামে জমি কিনছি ( খুব ছোট এগ্রো) করছি, এস মুলে খারিজ করছি। এখন বিস বের হয়েছে। আবার খারিজ করতে হবে। ব্যাংকের লোন আছে, ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছে খারিজ না দিলে? সোনার বাংলা সোনার সন্তান জন্ম দিয়েছেন এই জন্য দারে দায়ে ঘুরছি আজকে ১৮ মাস যাবত। সরকার টাকা পাবেন খাজনা দিলে কিন্তু খারিজ না হলে খাজনা দেয়া সম্ভব না। সরকারের টাকা দরকার ঐ অফিসের লোকদের দরকার ঘুস, এবং এর জন্য সচিবালায় দায়ি । ওদের নিয়মের জন্য আজকে কম্পানি গুলো মরে যাচ্ছে।

মধুপুর , টাঙ্গাইল, Mymensingh 31 August 2026 13 views MYCLB8K5
0 Comments
Refused Other public office ৳50.0K

জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন কোম্পানি নিবন্ধন ও শেয়ার হস্তান্তর

শেয়ার হস্তান্তরকারীর রিসেগনেচার দেওয়ার পরও ফাইল অনলাইনে রেকর্ড করার জন্য টাকা চায়, এছাড়া বছরের পর বছর ফাইল পড়ে থাকে। অনলাইন রেকর্ড হয়না। এটার সাথে পুরো rjsc এর সকল কর্মকর্তা এবং কর্মচারীরা জড়িত। নতুন কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে ও তারা ঘুষ দাবী করে, আর দাবীকৃত ঘুষের পরিমাণ সর্বনিম্ন ২০০০ থেকে শুরু হয়। আর এসব ঘুষ সংক্রান্ত জটিলতার কারনে ব্যবসায়ীরা ব্যবসার প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।

ঢাকা, Dhaka 31 August 2026 12 views DKL4YYE6
0 Comments
Only demanded Customs Office ৳100.0K

উৎসে কর্তিত ভ্যাট জমা দেয়া নিয়ে

ঘুষের টাকা না দিলে কোম্পানিকে অডিটে নিয়ে জরিমানা দাবি করা হবে বলে রাজস্ব কর্মকর্তা হুমকি দিয়েছে। প্রতি মাসে ১০,০০০ টাকাও দাবি করেছে এই রাজস্ব কর্মকর্তা।

পঞ্চগড়, Rangpur 31 August 2026 19 views RNA5AWG8
0 Comments
Refused Public Hospital ৳10

আউটডোর টিকেট সরকারিভাবে ৫ টাকা কিন্তু ১০ টাকা নিচ্ছে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে

আউটডোর টিকেট সরকারিভাবে ৫ টাকা কিন্তু ১০ টাকা নিচ্ছে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে। দেখার কেউ নাই।

নেত্রকোনা, Mymensingh 31 August 2026 15 views MYG9EAFH
0 Comments
Paid Accounts Office ৳10.0K

পেনশন

আমাকে বলা হয়েছিল, সুন্দরগঞ্জে FPI থাকা কালে আমার বাবা বেশি টাকা নিয়েছিলেন যে কারণে আমার বাবার টাকা মার নামে করতে ৮০০০০ টাকা দিতে হবে সুন্দরগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিস খরচ ও জামাতের এমপি প্রার্থীর সুপারিশ লাগবে। ওনারা হিসাব ঠিক করে মার নামে টাকা তোলার ব্যবস্থা করে দেবেন। সর্বশেষ ১০,০০০ টাকায় কাজটি করে দেন। আমার বাবা মারা যাওয়ার ৬-৭ মাস আমরা তার পেনশনের টাকা উঠাই নি। এর ফলে ওরা সে সুযোগটা নিতে চেয়েছিল।

গাইবান্ধা, Rangpur 31 August 2026 10 views RNJEYP46
0 Comments
Refused Other public office ৳4.0K

ফোন খোজার জন্য

মূলত রেলস্টেশন আমার পকেট থেকে ফোনটি চুরি হয়ে যায়। আমি সাথে সাথে এরপর দিন সেখানকার এক থানায় জিডি করি। যদিও জিডির ভিতরে যার নাম্বার দেওয়া হয়েছে তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল আমি তার সাথে যোগাযোগ করার পরও কোন সন্ধান পায়নি। তারপর যখন আবার সেই থানায় যাই। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আমাকে চা পান খাওয়ার জন্য দুই হাজার টাকা চায়। দিলে নাকি তাহলে নাকি খুব তাড়াতাড়ি ফোন পেয়ে যাব। তবে দেইনি এরপর আমি আর ফোন পাইনি। ফোনটির দাম ছিল ২৫ হাজার টাকা।

গাজীপুর, Dhaka 31 August 2026 9 views DKN3ULZL
0 Comments
Paid Other public office ৳2.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি ট্রেড লাইসেন্স নবায়ন করতে যাওয়ার পর পৌরসভা অফিসের ২জন কর্মকর্তা আমাকে দেখালো যে লাইসেন্স ফি অল্প টাকা হলেও সাইনবোর্ড এর ভ্যাট ট্যাক্স মিলিয়ে ১০ হাজার টাকার উপরে আসবে। আমি যতই বোঝাই যে আমি লাইটিং সাইনবোর্ড ব্যবহার করিনা, ইনফ্যাক্ট আমার সাইনবোর্ডের লাইটগুলো সব নষ্ট, একটাও জ্বলেনা, তারপরেও তারা সেটা মানতে নারাজ এবং বেশি টাকা ধরতে চাচ্ছিল। আমি জানি একবার বেশি টাকা ধরলে প্রতি বছর বেশি টাকা দিতে হবে। তাই আমি নিরুপায় হয়ে তাদেরকে ফি কমানোর একটা ব্যবস্থা করতে অনুরোধ করি। তখন তারা বলে যে আপনি ৫ হাজার টাকা রেখে যান। সবকিছু রেডি হলে কালকে এসে নিয়ে যাবেন। আমি তাই করি। পরেরদিন লাইসেন্স আনার পর দেখলাম বিল ভাউচারে ৩ হাজার পরিশোধ দেখানো আছে। তার মানে বাকি ২ হাজার তারা ২ অফিসার পকেটস্থ করেছে।

মির্জাপুর, টাঙ্গাইল, Dhaka 31 August 2026 11 views DKLSE9QJ
0 Comments
Refused Education Office ৳100.0K

শিক্ষক নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত শিক্ষকের এমপিওভুক্ত করার জন্য

আমি ভৌত বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে দক্ষিণ গোড়ান "শান্তিপুর হাইস্কুলে" নিয়োগ পায়। এমপিও ভুক্তির জন্য ৭ মাস ঘুরিয়েছে। তারপর বলে একদিনের মধ্যে ১ লক্ষ টাকা ম্যানেজ করে দিতে। এখন যদি এই টাকা না দেওয়া হয় ,পরে এই বিষয়ে ১০ লক্ষ করে নিবে স্কুল কমিটির হাতে গেলে।তাই আমি বললাম চাকরি করবো না।

দক্ষিণ গোড়ান, Dhaka 31 August 2026 12 views DKJX6PKQ
0 Comments