All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Paid Land Office ৳10.0K

জমির নামজারি

প্রথমে লিগ্যালভাবে নামজারি করার জন্য আবেদন করি এবং শুনানিতে উপস্থিত থাকি কিন্তু কোনো কারন ছাড়াই আবেদন নামঞ্জুর করা হয়। পরবর্তীতে দালাল কে ১০০০০ টাকা দিয়ে নামজারি করা হয়।

বটিয়াঘাটা, Khulna 31 August 2026 11 views KHZ7N2F2
0 Comments
Paid Land Office ৳3.0K

খারিজ

আমি ভুমি অফিসের নায়েবের খাস লোককে ইতিমধ্যে ১০০০ টাকা পরিশোধ করেছি, জামালপুর এসিল্যান্ড অফিসে হাজিরার দিন ওখানের এক দালালকে ২০০০ টাকা পরিশোধ করতে হবে। আমি নিরুপায়, কারণ এর আগে আরও একবার অনলাইন আবেদন করেছিলাম, সম্পূর্ণ নির্ভুল কাগজপত্র জমা দেওয়ার পরেও আবেদন নামান্জুর করে দিয়েছিল, পরে জেনেছি আবেদন করার পরই নায়েবের সাথে দেখে করে চা-নাস্তার জন্য কিছু বকশিস দিতে হয়। এখন এসএমএস অপেক্ষায় আছি।

নান্দিনা, জামালপুর, Mymensingh 31 August 2026 12 views MYB5UK4L
0 Comments
Paid Other public office ৳600

জন্ম নিবন্ধন ইংরেজী করা

দুটি জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজী করব সরকারি ফি বোর্ডে লেখা 50 টাকা করে প্রতিটি তবে নিয়েছেন প্রতিটি 300 করে মোট 600 টাকা যার 500 টাকা ঘুষ ।

সিলেট, Sylhet 31 August 2026 12 views SYEJT3SC
0 Comments
Refused Other public office ৳2.5K

ডকুমেন্ট অপস্টাইল

গত ৩০ জুলাই, ব্যক্তিগত কাজে সচিবালয়ে গিয়েছিলাম, একটি সেবা যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা, সেই কাজ করতে গিয়ে নানান অজুহাতে টাকা চাওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী, যদি ফি-ও থাকে, তবে তা অনলাইনে পেমেন্ট করার বিধান রয়েছে। আমার কাছে ২,৫০০ টাকা দাবি করেন। আমি বোকার মতো ৫০০ টাকা অফার করি। আল্লাহর রহমতে তিনি রাজি হননি । এরপর আমি আর কারও কথা না শুনে সরাসরি সচিবের কক্ষে গিয়ে আমার আবেদনপত্র দেখাই। সচিব মহোদয় দুই মিনিটের মধ্যে আমার কাজ সম্পন্ন করে দেন।

ঢাকা, Dhaka 31 August 2026 12 views DKFYDXGC
0 Comments
Paid BRTA ৳11.0K

নতুন লাইসেন্স করতে

নেত্রকোনা জেলাতে ড্রাইভিং লাইসেন্স করতে ১১০০০ দিয়েছি, পাসপোর্ট অফিসে নিয়েছে ২০০০ টাকা বেশি, কি বলবো সকল জাগায় ঘুষ লাগে৷ নেত্রকোনা পাসপোর্ট অফিসের অবস্থা খুবি খারাপ, রাতে ১০ টার সময় গেলেও পাসপোর্ট করা যায় টাকার অংক বাড়ালে৷

নেত্রকোনা, Mymensingh 31 August 2026 10 views MYRY5G8E
0 Comments
Paid Other public office ৳100.0K

পেনশন এর টাকা

আমার আম্মু ফ্যামিলি প্ল্যানিং এ জব করতেন। তিনি রিটায়ারমেন্ট এর পর টাকা তুলতে গেলে ৪০০০০০ টাকা দাবী করে। পরে সেটা ১০০০০০ টাকা দিয়ে। ফয়সালা করা হয়।

মানিকগঞ্জ, Dhaka 31 August 2026 10 views DK4E6ESS
0 Comments
Paid Accounts Office ৳100.0K

বিল সংক্রান্ত যেইকোন কাজে

ঢাকা এসএফসি যেইকোন বিল পাস বা বিল সংক্রান্ত কাজে ১০% ঘুষ দাবি করে। না দিলে বিল নিয়ে হয়রানি করে, বিল আটকিয়ে রাখে। এই অফিসের পিয়ন থেকে শুরু করে এরিয়া ফাইনেন্স অফিসার পযন্ত ঘুষ নেয়।

ঢাকা এসেফসি, Dhaka 31 August 2026 10 views DKEXPEAY
0 Comments
Refused Other public office ৳3.0K

NID আবেদন

কসবা উপজেলা নির্বাচন অফিসে NID এর বায়োমেট্রিক সম্পন্ন করার পর অফিসের বাইরে যাওয়া মাত্রই অফিসের ভিতরকার একজন কর্মকর্তা "ফাইল টেবিলে পরে থাকবে, ৬ মাসেও NID পাবেন না" হেনতেন বলে সুবিধা ভোগ করার চেষ্টা করে এবং ৩০০০ টাকা দাবি করে৷ আমি তা এড়িয়ে বাসায় চলে আসি এবং ১ মাসের মধ্যে ঠিকই নিয়ম অনুযায়ী আমার NID পেয়ে যাই।

কসবা, ব্রাক্ষণবাড়ীয়া, Chattogram 31 August 2026 10 views CT8KHQ6V
0 Comments
Paid Education Office ৳20.0K

নাম পরিবর্তন

আমার ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনে নামের বানানে ভুল এসেছিল এবং সেই ভুল নাম দিয়েই দাখিল পরীক্ষা দিই। পরবর্তীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দীর্ঘ তিন বছর ঘোরাঘুরি ও ২০ হাজার টাকা খরচ হলেও সমাধান মেলেনি। ​দাখিলে ভুল থাকায় আলিম রেজিস্ট্রেশনেও ভুল নামটি চলে আসে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে দাখিলের মূল সনদ সংশোধন করাই। কিন্তু দাখিলের সনদ সংশোধন হলেও আলিমে সেই ভুল থেকেই যায়। নিয়মানুযায়ী অধ্যক্ষের স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র দিলে বোর্ডে তা সংশোধনের কথা। কিন্তু রেজিস্ট্রেশনের সময় যাওয়া সত্ত্বেও আমাদের ফর্ম ফিলাপের পর আসতে বলা হয়, যাতে অনৈতিকভাবে টাকা দিতে আমরা বাধ্য হয়। এটাকি ঘুষ নয়?? আল্লাহ বিচার করবেন এটার...

মাদরাসা বোর্ড, Dhaka 31 August 2026 10 views DKRNHUZ9
0 Comments
Paid Tax Office ৳3.2K

রিটার্ন সাবমিট জমা, ই চালান সত্যাইত

মোটরসাইকেল এর শোরুম থেকে মোটরসাইকেল বিক্রি করলে প্রতি মোটরসাইকেল এর লাভ্যাংশের ১৫% ভ্যাট দিতে হয় ৷ কিছু মোটরসাইকেল এর ভ্যাট ১০০০ টাকা হলে সেই ভ্যাট এর চালান সত্যাইত করতে কর কর্মকর্তা নেন ১০০ টাকা ৷ মানে মাসে ১০০ টি গাড়ি বিক্রি হলে কর কর্মকর্তা নেন ১০,০০০ টাকা ৷ পরে আসি রিটার্ন সাবমিট এ ৷ সঠিক ভ্যাট দিয়ে রিটার্ন জমা দিতে লাগে ৩০০০ টাকা ৷ এটা প্রতি মাসে দিতে হয় ৷

রাজশাহী, Rajshahi 31 August 2026 13 views RJW2CX65
0 Comments
Refused Passport Office ৳2.0K

পাসপোর্ট আবেদন

আমার পাসপোর্ট ভেরিফিকেশন এর সময় পুলিশ আমার কাছে ২০০০ টাকা চেয়েছিলো। আমি না দেয়ায় আমার ভেরিফিকেশন প্রসেস ২০ দিন পিছিয়ে দেয়। পরে আমি পাসপোর্ট অফিসে যোগাযোগ করলে তারা ব্যাবস্থা নেয়, এবং আমার ভেরিফিকেশন সম্পন্ন হয়।

মৌলভীবাজার, Sylhet 31 August 2026 8 views SY3G2YME
0 Comments
Paid Other public office ৳1.5K

POLICE CLEARENCE

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করলে কাগজপত্র সহ সব কিছু কালিয়াকৈর থানায় জমা দেয়ার 5 দিন পর আমাকে কালিয়াকৈর থানা দেখা করতে বলে মা বাবা এবং আমার মূল এনআইডি কার্ড নিয়ে যেতে বলে আমাকে 3000 টাকা দিতে বলে পরে এক পর্যায় দেন দরবার করে তা 1500 টাকা তে রফাদফা করি এখানে আমার মতো অনেকে হয়রানীর শিকার।

KALIAKAIR THANA,GAZIPUR, Dhaka 31 August 2026 9 views DK3LTMDW
0 Comments
Paid Education Office ৳40.0K

NTRCA তে ফাইল পাঠানো ও বকেয়ার আবেদন

“Ntrca কর্তৃক ২০২৫ সালের আগস্ট মাসে নিয়োগ পাওয়ার পর। mpo বা বেতন করানোর জন্য ৩৩/৩৪ পেজ সম্বলিত তথ্য জমা দিতে হয়। কাগজ ঠিক থাকলেও নানা অজুহাতে ফাইল রিজেকশন হয়। পরে যোগাযোগ করলে টাকা দাবি করা হয়। পরে ২৫০০০ টাকা প্রদান করলে ফাইল পরবর্তী ধাপে পাঠানো হয়। এর পরে ৫ মাস বেতন ছাড়া চাকরি করতে হয়েছে। তো এই ৫ মাসের বকেয়ার জন্য আবার আবেদন করা হয়, এইবার ১৫০০০ টাকা দেওয়া লাগে বকেয়া উঠানোর জন্য। তবে এই টাকার এক টাকাও স্কুল এর কাওকে দেওয়া লাগেনি, সব টাকা দেওয়া লেগেছে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে।

মানিকগঞ্জ, Dhaka 31 August 2026 10 views DK3BT4X8
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে পুলিশ ভেরিফিকেশন

আমার জীবনের কর্মজীবন শুরু হয় প্রবাস দিয়ে, দীর্ঘ অনেকগুলো বছর প্রবাসে কাটিয়ে আমি একটা ব্যবসা শুরু করি আলহামদুলিল্লাহ, এরপর পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার কারণে নতুন পাসপোর্ট নবায়ন করার জন্য সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা করি, দীর্ঘ তিন মাস হয়রানির পরে, আমি পাসপোর্টটি হাতে পাই, উদ্দেশ্য ছিল আল্লাহর ঘর মক্কায় ওমরা হজ আদায় করার নিয়ত,আল্লাহ কবুল করলেন, ওমরায় যাওয়ার আগে পাসপোর্ট নবায়নের জন্য জমা করি, তখন নিয়ম ছিল পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে, যথারীতি আমার সাথে আমার নিকটস্থ থানার ডিএসবি পুলিশ অফিসার আমাকে বলে যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য খরচ বাবদ ২০০০ টাকা দিতে হবে, আমি নিরুপায় হয়ে টাকাও দেই,

সিরাজগঞ্জ রায়গঞ্জ, Rajshahi 31 August 2026 10 views RJHC5ZJF
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট ইস্যু

বাবার নামে মৃত শব্দটি লিখা ছিল না। বলা হয়েছিল এটা আর হবে না ফিরে যান আবার সম্পূর্ণ টাকা দিয়ে নতুন করে এপ্লাই করুন। কিন্তু পরবর্তীতে এক অফিসার ১৫০০ টাকা দাবি করেন এবং বলেন ব্যবস্থা করে দিবেন। পরবর্তীতে ১০০০ টাকা দিয়ে ফাইল জমা দিতে সক্ষম হই এবং পরবর্তীতে পাসপোর্ট হাতে পাই।

সুনামগঞ্জ, Sylhet 31 August 2026 10 views SYWDF4KU
0 Comments
Paid Other public office ৳100.0K

মামলার চার্জশিট দাখিল

একটি মিথ্যা হত্যা মামলায় প্রায় ১০ জন নিরাপরাধ মানুষকে আসামী করা হয়েছিল যা মেডিকেল রিপোর্টে প্রমান হয়। ফলে যথা সময়ে মামলার চার্জশিট দাখিল করলে আসামিরা জামিনে মুক্তি পেয়ে যাবে বলে যানা যায়। কিন্তু তদন্ত কর্ম- কর্তা এবং ওছি মিলে ৩,০্‌০০০/- টাকা দাবী করে এই রিপোর্ট জমা বিলম্বিত করতে থাকে। এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করেও লাভ হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে ১০০,০০০/- টাকা ঘুষ দিয়ে চার্জশিট দাখিল করাতে হয়েছে। শুধু এখানেই শেষ নয় আদালতে এটা শামিল করতেও ঘুষ দিতে হয়েছে। জামিনের ক্ষেত্রেও পিপিকে ঘুশ দিতে হয়েছে। ঘুশ ছাড়া কোন কাজ হয় না বাংলাদেশে!!!

আত্রাই থানা, Rajshahi 31 August 2026 10 views RJ737NWK
0 Comments
Paid Land Office ৳100.0K

নামজারী

আমার নানা মারা গেছে। তাই আমার মা খালা আর মামাদের নামে তাদের পৈত্রিক সম্পত্তি নামজারী করার জন্য গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আওতাধীন ভূমি অফিসে এই টাকা দিতে হয়েছে। বাড়ির ছেলে মানুষ প্রবাসে থাকে তাই দেশে কোনো ঝামেলায় যায় নাই। টাকা দিয়ে নামজারী করা হয়েছে।

গাজীপুর, Dhaka 31 August 2026 13 views DKMMWVCA
0 Comments