All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Paid Land Office ৳1.26M

একোয়ার করা জমির টাকা

এইটা ভূমি অফিসের ফিক্সড রেইট (১৫ থেকে ২০%) এই টাকা না দিলে তারা আপনার ফাইল ছাড়ে না। সবাইকে এই টাকা দিয়েই একোয়ার করা জমির টাকা নিতে হয়। সবাই এইটা জানে।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 15 views CT5CFU3Z
0 Comments
Paid Land Office ৳7.0K

BS Survey তে আমার নামে খতিয়ান করা

বিএস খতিয়ানে দাগ নম্বর অনুযায়ী আমার নামে মাটিটি রেকর্ড করতে গিয়ে সেটেলমেন্ট অফিসে 5000 টাকা ঘুষ দিতে হয়েছিল কিন্তু তারা চেয়েছিল ৭০০০

রাজশাহী, Rajshahi 31 August 2026 15 views RJMEDFX4
0 Comments
Paid Other public office ৳130.0K

কল্যাণ তহবিল এর অর্থ

কল্যাণ তহবিল এর অর্থ পাওয়ার জন্য অফিসের একজন এর সাথে কথা বলা হয় এবং তিনি ১৫০০০০ টাকা অর্থা দাবি করেন কিন্তু পরবর্তীতে ১৩০০০০ লক্ষ টাকায় মীমাংসা হয় । পরবর্তীতে কল্যাণ তহবিল এর অর্থ পাওয়া হয় ।

হবিগঞ্জ, Sylhet 31 August 2026 11 views SYWNJDWC
0 Comments
Refused Passport Office ৳8.0K

পাসপোর্ট নবায়ন

আমার পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে গেছে। আমি যখন ঋণের জন্য নিজে নিজে চেষ্টা করি। ওরা তখন ওদের সাংস্কৃতিক চিহ্নের না থাকার কারণে জমা নেয় না। আমার কাছে একটা ঘুষ ৩ হাজার টাকা দাবি করে।

মাইজদী পাসপোর্ট অফিস, Chattogram 31 August 2026 15 views CT6Q9FXZ
0 Comments
Paid Passport Office ৳2.0K

New passport

Passport ar kagoj potro joma dite giyechilam so vahir a onk gula dalal sobai amr kas thaika kagoj potro chaitasi je unara joma kore dibe tar jonno 2k taka cha pani dite hobe ami first a dei ni karon ami jani amr kagoj potro sob kisu ok sob kisu legal so jokhon ami joma dite gelam tokhon tara sudhu sudhu ak akta vul dhortasilo jah kina aktu o vul na boltase amr ssc certificate ar ammur name ar pase begum ase but aykhane nai but ami nid card o ammur nid card ar name akdom sm kono vul nei abr boltase ay kagoj sei kagoj niya aste kintu jah jah kagoj drkr sob kagoj e ami niye aschi pore jokhon niche giye dalal ke taka dilam tokhon amr kagoj thik e joma niye nise. Ay hoilo nomuna desh ar sorkari k

Dhaka, Dhaka 31 August 2026 11 views DK3SE7CF
0 Comments
Paid Education Office ৳1.0K

সনদ তুলতে দিতে হয় ঘুষ,ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ড।সনদ শাখায় সহকারী যারা রয়েছেন,ঘুষ ছাড়া কাজ করেন না।আমার সনদ তুলতে যাই,তখন খুজে পায় না।টাকা দাবি করল প্রতি কপি ৫০০ করে দিতে হবে।এসস সি সার্টিফিকেট, মার্কশীট সংশোধিত হয়েছিল।তোলার দিন টাকা চাইল।দুইটা কপি নিতে ১০০০ টাকা দিতে হয়েছিল।সিড়ি হতে নামার সময় চোখে পানি আসল,কি শিখলাম পড়াশোনা করে,যেই বিদ্যাপিঠের কারিগরে ঘুষ বানিজ্য চলে।

ঢাকা, Dhaka 31 August 2026 16 views DKRKCTWA
0 Comments
Paid Customs Office ৳25.0K

কাস্টমস হাউস, চট্টগ্রাম লাইসেন্স নবায়নে লেনদেন

আমার ফ্রেইট ফরওয়ার্ডার্স ব্যবসা রয়েছে প্রতি ৪ বছর অন্তর উক্ত ব্যবসার লাইসেন্স নবায়ন করতে হয় সংশ্লিষ্ট শুল্ক ষ্টেশন থেকে তার জন্য নির্দিষ্ট দলিলাদি এবং সরকারী কোষাগারে চালানের মাধ্যমে নবায়ন ফি ১০,০০০/-, ভ্যাট দিতে হয়, নিয়মানুযায়ী জমা দেওয়ার পরও কাস্টমস এর সংশ্লিস্ট সেকশনে দিতে হয়েছে ২৫০০০.০০ টাকা নয়তো নবায়ন হবে না বলে জানিয়ে দিয়েছে, উক্ত টাকার ভাগ নিম্নস্তর থেকে উচ্চস্তরের সবাই পায় ।

আগ্রাবাদ, Chattogram 31 August 2026 14 views CT3EUXY6
0 Comments