All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Refused Other public office ৳30.0K

Unmarried Certificate

দেশের বাইরে আমার বাংলাদেশ থেকে একটা Unmarried Certificate দরকার ছিলো এপ্লাই করার পর যখন ভেরিফিকেশনের জন্য যে পুলিশ অফিসারকে দায়িত্ব দিছিলো আমার থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করছিলো পরে কল রেকর্ড করে পুলিশ সুপার থেকে সব জায়গায় পাঠিয়ে রিপোর্ট করছিলাম তাও ঘুষ দি নাই

Ukhiya,Coxsbazar, Chattogram 31 August 2026 14 views CT8Y92QS
0 Comments
Paid BRTA ৳11.0K

নতুন লাইসেন্স প্রস্তুত

নতুন লাইসেন্স করার জন্য। ১১ হাজারের মধ্যে অর্ধেক হয়তো সরকারি ফিছিল বাকি অর্ধেক লাইসেন্স করে দেওয়ার জন্য। তারা বলেছিল টাকা না দিলে পরীক্ষায় পাশ করাবে না

রাজশাহী, Rajshahi 31 August 2026 14 views RJPA2GQF
0 Comments
Paid BRTA ৳3.5K

Driving License

আমি সকল প্রকার ড্রাইভিং পরীক্ষায় পাস করেছিলাম, কিন্তু আমাকে জানানো হলো নির্ধারিত ৪০০০ টাকা না দিলে ফেল হয়ে যাবো কারণ বাকিরা সবাই টাকা দিয়েছে। আমার প্রয়োজন ছিলো তাই বাধ্য হয়ে দিয়েছি।

Rajshahi, Rajshahi 31 August 2026 9 views RJBNZUMK
0 Comments
Paid Other public office ৳50.0K

মামলার তদন্ত

মিথ্যা মামলায় ফাসানো হয়েছিলো। পরে পুলিশ তদন্তে এসে ৫০,০০০ টাকা দাবি করে মামলা থেকে অব্যাহতি দিতে। নাহলে আমি বিভিন্ন হয়রানীর শিকার হবো। হয়রানি থেকে বাচতে ৩৫০০০ টাকা প্রদান করতে হয়েছে।

পিবিআই ঢাকা জেলা, Dhaka 31 August 2026 11 views DK97MTQB
0 Comments
Refused Other public office ৳10.0K

জি ডি তদন্ত

রাস্তায় একজন ভেন ওয়ালার সাথে অন্যায় হলে আমি প্রতিবাদ করায় আমার উপর মব হামলা হলে আমি জিডি করি। তদন্ত কর্মকর্তা জনাব কোতোয়ালি থানা তদন্তকে অনুরোধ করি। তিনি পাশের রুমে জিডি লিখতে পাঠায়। জিডি লেখক ব্যাক্তি আমাকে বলেন টাকা দিলে ব্যবস্থা নেওয়া হবে। নাহয় নয়। পরে আমি আর কোন অগ্রগতি হয়নি।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 12 views CTZ58Z9Q
0 Comments
Refused Other public office ৳10.0K

জন্ম নিবন্ধন ঠিক করা

গ্রামের প্রায় সকলের কাছ থেকে জন্ম নিবন্ধন করতে টাকা নেয়, মৃত্যু সনদ করতে টাকা নেয়। কোন কিছু লাগলে টাকা ছাড়া কিছু করেনা।

টাঙ্গাইল, বাসাইল থানার কাউলজানি পরিষদ, Dhaka 31 August 2026 12 views DK7R4HNX
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট তৌরি

পাসপোর্ট করার জন্য স্বাভাবিক নিয়মে আমি আবেদন করি যখন পাসপোর্ট অফিসে কাগজ জমা দিতে যায় তখন তারা আমারআমার কাগজ ভুল বলে আমি দেখলাম যারা দালাল ধরেনি তাদের কাগজগুলো ভুল ধরছে এবং যারা দালাল ধরছে তাদের কাগজ গুলা আলাদা সাইট করে রাখে এবং তাদের পাসপোর্ট হয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম দালাল না ধরলে আমার পাসপোর্ট হবে না পরবর্তীতে আমি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকানে যোগাযোগ করলাম তারা বলল আমরা সমস্ত কাগজ সাজিয়ে দেবো আপনার কাগজ ভালোভাবে ওরা চেকও করবে না শুধু আপনাকে ২০০০ টাকা দিতে হবে আমি তাদের কথামতো টাকা দিলাম এবং কাগজগুলো পাসপোর্ট অফিসে জমা দিলাম পরবর্তীতে আমার পাসপোর্ট হয়ে গেল এই ঘটনাটি মাত্র তিন মাস আগের।

Pabna, Rajshahi 31 August 2026 11 views RJQ5CGAC
0 Comments
Paid Other public office ৳1.2K

জমির খতিয়ান এর নকল উত্তোলন

খতিয়ান উত্তলনের জন্য চাঁদপুর ডিসি অফিসের রেকর্ড ডিপার্টমেন্ট এ যাই, অফিসের বাইরে বসা কিছু টেবিল থেকে উচ্চমূল্যে আবেদন ফর্ম পুরন করি। জমা দেয়ার সময় বাইরে দেখি ৪/৫ জন লক চিৎকার করে যে ৬ মাস হয়েছে আবেদন করেছে এখন পাচ্ছে না কেন। আমাদের ধারনা এরা ওই অফিসের ভাড়া করা লোক। জমা দেয়ার সময় জিজ্ঞাসা করি যে তাড়াতাড়ি করা যাবে কিনা। উনারা ১২০০ টাকা দাবি করে এবং বলে যে নর্মাল প্রসেসে ৬/৭ মাস লাগবে খতিয়ান এর নকল তুলতে। পরে বাধ্য হয়ে ১২০০ টাকা দিয়ে দি উনাদের এপ্লিকেশন এর ভিতরে।

চাঁদপুর, Chattogram 31 August 2026 13 views CTGNHT69
0 Comments
Refused BRTA ৳5.9K

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

আমার ড্রভাইং নবায়ন করতে গিয়েছিলাম, সেখানে আমার সরকারি সকল ফি প্রায় ৪১২৫ টাকা দশ বছরের জন্য। সেখানে সে আমার কাছে মোট ১০,০০০ টাকা দাবি করে প্রায় ৫,৮৭৪ টাকা আমার কাছে ঘুষ চায়। আমায় এমন কথাও বলে যদি ১০,০০০ টাকা না দেও এই জন্মে লাইসেন্স এর মুখ দেখা লাগবে না।

মাদারীপুর, Dhaka 31 August 2026 11 views DKLN5QXJ
0 Comments
Paid Other public office ৳1.0K

সংশোধিত নামের কাগজ জমা দিতে গিয়ে মাদ্রাসা অধিদপ্তরে টাকা দিতে হয়

এমপিওভূক্ত মাদ্রাসার শিক্ষকের নামের একটা শব্দ সংশোধনের জন্য কাগজপত্রাদি জমা দিতে গেছিলাম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, নিউ বেইলি রোড। সেখানে উপর থেকে নিচ সব পজিশনেই ঘুষ চলে। টাকা ছাড়া কাগজ পর্যন্ত জমা নেয়না। আবেদনপত্র ও ডকুমেন্টস জমা নেয়ার জন্য ১০০০ টাকা দিতে হয়েছে। পিওন ও সেখানকার ডকুমেন্টস রিসিভার বলছে যে এই টাকা উপর স্যাররা নিতে বলেছে। টাকা না দিলে আবেদনপত্রটি পরবর্তী কার্যক্রমে গতিশীল করবেনা এই ভয়েই টাকা জমা দিতে হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তর, নিউ বেইলি রোড।, Dhaka 31 August 2026 10 views DKUXKPQE
0 Comments
Paid Land Office ৳43.0K

অনলাইন খাজনা অনুমোদন

আমার বাবার কেনা জমি তার নামে খাজনা জমা দিতে গেলে অফিসে জানায় অনালাইনে খাজনা দিতে হবে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে তবে আপনি আবেদন করলে ঠিক ভাবে হবেনা হয়তো, সেক্ষেত্রে আরো কয়েকবার আসতে হবে। জমির দাম বেশি পরিমান বেশি ৪৫ হাজার লাগবে। ২/৩ দিন ঘুরে বুঝলাম এরা অফিস চত্তরে প্রবেশকারীদের নজরদারী করে। আমি খোজাখুজি করসি এটা ওরা বুঝতে পেরে অফিসের বাইরে ক্যাজুয়ালী হুমকি দেয় প্যাচ লাগাইয়া দিবে। পরে বাধ্য হয়ে ৪৩ হাজার টাকা দিয়েছি অফিস সহকারী একজনকে।

পাবনা সদর, Rajshahi 31 August 2026 12 views RJT8QF4B
0 Comments