All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Paid Passport Office ৳2.5K

New Passport

আমি নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম। আমাকে ১০ বার হয়রানি করা হয়েছে। পাসপোর্ট অফিসের বাইরে একটা কম্পিউটার দোকান থেকে এক্তা সিল দেওয়া হয় এবং আমাকে ২৫০০ টাকা পরিশোধ করতে বলে আমি পরিশোধ করি। ঠিক আমার মতো ৪জন সিল নিয়ে টাকা পরিশোধ করে। ১০ মিনিট এর মধ্যে আমার কাজ শেষ হয় আমি বাসাই আসি। মানুষের সাতে তারা বাজে ব্যাবহার করে। যেনো মনে হয় আমরা Rohinga

Chittagong, Chattogram 31 August 2026 13 views CT2F9WW9
0 Comments
Paid Traffic Police ৳5.0K

গাড়িতে কালো স্টিকার কেনো লাগিয়েছি।

আমি জানতাম না গাড়িতে কালো স্টিকার লাগানো নিষেধ। এই মাসের ১৪ তারিখ আনুমানিক দুপুর ২টায় নীলক্ষেত লাইব্রেরী পট্টির সামনে দিয়ে আমার গাড়ি যাচ্ছিলো। দায়িত্বরত পুলিশ আমার গাড়ি থামিয়ে কালো স্টিকার কেনো লাগিয়েছি জানতে চায় এবং এটা অবৈধ তা বলে। আমি এ বিষয়ে জ্ঞাত না এবং প্রথমবারের জন্য ক্ষমা করে দিতে বললেও তিনি আমার কাছ থেকে ৫০০০ টাকা দাবি করেন অন্যথায় মামলার হুমকি দেন। আমি বাধ্য হয়ে ৫০০০ টাকা দিলে তিনি কোন রিসিট প্রদান ছাড়াই ওই টাকা নিজ পকেটে নিয়ে নেন।

ঢাকা, Dhaka 31 August 2026 15 views DKWZMDWM
0 Comments
Paid Other public office ৳1.0K

হোল্ডিং ট্যাক্স

সে আমার কাছে কাজ দ্রুত করার জন্য টাকা দাবি করে।টাকা না দিলে কাজ হবে না কাজ ঘুরবে।তখন আমি বুঝলাম টাকা ছাড়া আমার কাজ হবেনা।তখন আমি তাকে টাকা দেই

সিলেট, Sylhet 31 August 2026 10 views SYSXQU9U
0 Comments
Paid Accounts Office ৳3.0K

তদন্ত বিল পাস করানোর জন্য

আমি তদন্ত বিল সাবমিট করার পর অ্যাকাউন্ট জেনারেল অফিসে গিয়েছিলাম সেটা পাস করানোর জন্য। প্রায় ২.৫ লাখ বিল এর জন্য ৩০০০ টাকা দিয়ে বিল পাস করাতে হয়েছে।

রাজশাহী, Rajshahi 31 August 2026 9 views RJVNPTXJ
0 Comments
Paid BRTA ৳3.0K

Driving License

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার জন্য এক্সট্রা ৩০০০ টাকা দেওয়া লাগছে। এবং এই টাকাটা বিআরটিএ এর কর্মকর্তারাই নিয়েছেন। যাকে দিয়েছি সে বলেছে একদম ওপর পর্যন্ত সবাই কে টাকাটা দেওয়া লাগবে ভাগে যোগে।

Mirpur 10, Dhaka 31 August 2026 11 views DKHXHTRH
0 Comments
Paid Traffic Police ৳1.1K

Staff Quarter - Paper Check

অঝথা আমার বাইকের পেপার্স আটকে রেখে আমার কাছে ১০৬০ টাকা আদায় করা হয়। আমার কাছ থেকে ফোন নিয়ে বিকাশে যায়, সেখান থেকে লোন নিয়ে পরে তার নাম্বারে টাকা ট্রান্সফার করে নেয়।

Demra, Staff Quarter, Dhaka,, Dhaka 31 August 2026 13 views DKS9VWN3
0 Comments
Paid Other public office ৳500

সোনালী ব্যাংকে জরুরী ব্যাংক হিসার খোলার জন্য

জরুরী প্রয়োজনে সোনালী ব্যাংক পারুলিয়া শাখায় গিয়েছিলাম একাউন্ট খোলার জন্য,এখন হবেনা বলে নিষেধ করে দেয়, পরে এক সিকিউরিটি গার্ড চা,পান খাওয়ার ব্যাবস্থা করে দিলে সব ব্যাবস্থা করে দিবে বলে ,কিন্তু ব্যার্থ হয়,আবার পুনরায় পরের দিন 15 কিলো দুর থেকে অসুস্থ মা,শিশু কে নিয়ে পরের দিন গিয়ে একাউন্ট খোলা হয়

সাতক্ষীরা, Khulna 31 August 2026 15 views KHEKG45G
0 Comments
Refused Public Hospital ৳100

সদর হাসপাতাল ঘুষের আখড়া।

সদর হাসপাতালে গেলেই সব সময় বাইরের ঔষধ কিনতে বলে। এবং তাদের খুশি করা লাগে। কিছু দিন আগে আবার বুকের ব্যথার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, বুকের ব্যথার জন্য ইনজেকশন লিখে দিছে বাইরে থেকে কিনে আনলাম, একজন দায়িত্বরত নার্স (পুরুষ) ইনজেকশন পুশ করে দিয়েছেন তাই উনাকে খুশি করতে হবে। টাকা চেয়েছেন, কিন্তু আমি কৌশলে দেই নি। আমি প্রত্যাখ্যান করি এটি।

সুনামগঞ্জ সদর, Sylhet 31 August 2026 10 views SYSWL3PZ
0 Comments
Paid Traffic Police ৳500

গাড়ীর নাম্বার আসেনি কিন্তু ট্যাক্স কপি লাগিয়ে গাড়ী চালাচ্ছিলাম।

নতুন গাড়ীর নাম্বার আসেনি কিন্তু ট্যাক্স কপি লাগিয়ে গাড়ী চালাচ্ছিলাম। ট্রাফিক গাড়ী থামিয়ে বললো, নাম্বার ছাড়া গাড়ী বের করলেন কেনো? আমি দেখালাম ট্যাক্স টোকেন তো আছে, যদ্দুর জানি ট্যাক্স টোকেন দিয়ে গাড়ী চালানো যায়। উনি বললো মামলা হবে শুন্য (০০) নাম্বারে, যেহেতু নাম্বার আসার আগেই গাড়ী বের করেছেন রোডে। গাড়ী রেখে যান। অনেক বাক বিতন্ডা পরে ২০০০/ দাবি করেছিল। আমি আমার পকেটে থাকা ৫০০/- দিয়ে অনেক রিকুয়েস্ট করে গাড়ী ছাড়িয়েছি।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 12 views CTMLJV43
0 Comments