All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Traffic Police

গাড়ীর নাম্বার আসেনি কিন্তু ট্যাক্স কপি লাগিয়ে গাড়ী চালাচ্ছিলাম।

নতুন গাড়ীর নাম্বার আসেনি কিন্তু ট্যাক্স কপি লাগিয়ে গাড়ী চালাচ্ছিলাম। ট্রাফিক গাড়ী থামিয়ে বললো, নাম্বার ছাড়া গাড়ী বের করলেন কেনো? আমি দেখালাম ট্যাক্স টোকেন তো আছে, যদ্দুর জানি ট্যাক্স টোকেন দিয়ে গাড়ী চালানো যায়। উনি বললো মামলা হবে শুন্য (০০) নাম্বারে, যেহেতু নাম্বার আসার আগেই গাড়ী বের করেছেন রোডে। গাড়ী রেখে যান। অনেক বাক বিতন্ডা পরে ২০০০/ দাবি করেছিল। আমি আমার পকেটে থাকা ৫০০/- দিয়ে অনেক রিকুয়েস্ট করে গাড়ী ছাড়িয়েছি।

Paid
চট্টগ্রাম ৳500
31 August 2026 12 CTMLJV43
0 Comments
Tax Office

ভ্যাট চালান

আমি প্রতিমাসে ৩০০০ টাকা করে ঘুষ দিয়ে আসছি ! ভ্যাট অফিস এ প্রতিমাসে আমার একটা ভ্যাট চালান ব্যাংক জমা দিয়ে আমি আবার রূপসী বাংলা সামনে বাগিচাগাঁও ওদিক ৩০০০ টাকা জমা দিয়ে sign দিয়ে নিয়ে যায়

Paid
Cumilla ৳3.0K
31 August 2026 15 CTFSRXW6
0 Comments
Education Office

প্রভাষক পদে নতুন এমপিও আবেদন

আমরা মোট ৮ জন শিক্ষক একসাথে একটি মাদ্রাসায় যোগদান করি NTRCA এর মাধ্যমে, এমপিও আবেদনের সময় শিক্ষা অফিস থেকে প্রভাষকদের জন্য ৫০০০ এবং সকারি সিক্ষকদের জন্য ৩০০০ টাকা করে ঘুষ দাবি করা হয়, যদিও শিক্ষা অফিসের ভেরিফেকেশনটা সরকারী কাজের অন্তর্ভুক্ত, এবং কোনরূপ লেন-দেন ছাড়াই ফরওয়ার্ডিং করার কথা। পরবর্তিতে প্রভাষকদের জন্য ২৫০০ করে এবং সহকারী শিক্ষকদের জন্য ২০০০ করে মোট ১৮০০০ টাকা পরিশোধ করতে বাধ্য হই।

Paid
মৌলভীবাজার ৳18.0K
31 August 2026 11 SYD3U4LF
0 Comments
Education Office

কল্যান ফান্ডের টাকা

It was a medium who said that they could help clear both my mother’s Welfare Trust file and retirement file. For the Welfare Trust file, they would charge BDT 40,000 in cash, and later another BDT 80,000 for the retirement file. My mother retired from a high school last year. We gave them 40000/- cash to speed up the process and clear the welfare file. But they took the money and didn't get the work done.

Paid
Badarganj ৳40.0K
31 August 2026 10 RNBR4ZZ3
0 Comments
Public Hospital

দাতের অপারেশন

ডাক্তার আমাকে রুট ক্যানেল করার জন্য সুপারিশ দেয়। যখনই সিরিয়াল নিতে কাউন্টারে যায় তখন আমাকে বলে পরের মাসে আসো। পরের মাসে গেলাম তারপর আরও দুই মাসের ডেট দেয়। তারপর পাশেই বসে থাকা দালালরা বলল টাকা ছাড়া হবে না। আমি নিজেই তা প্রত্যক্ষ করেছি

Refused
ময়মনসিংহ সদর ৳5.0K
31 August 2026 11 MYXRLS9T
0 Comments
Passport Office

ই পাসপোর্ট

পাসপোর্ট আবেদন পত্র জমা দিতে গেলে তারা নানা ধরনের অপ্রাসঙ্গিক কাগজপত্রের কথা বলেন। পরবর্তীতে ৩৫০০ টাকা ঘুষ দিতে বলেন। ঘুষ ছাড়া কিংবা দালাল এর মাধ্যম ছাড়া এখানে কোন পাসপোর্ট আবেদন গ্রহণ করে না।

Paid
মাদারীপুর ৳3.5K
31 August 2026 10 DKP9E89Q
0 Comments
Other public office

Marchantile Marine Department

জাহাজের বিভিন্ন সার্টিফিকেট নবায়ন করতে প্রায় এখানে অফিস সহকারী ও পিএস দের ঘুষ প্রদান করতে হয়। নাহলে উনারা কাজ করে দেন না। আজ সাধারণ একটি কাজ যার সরকারি মূল্য ছিলো ১১৫০ টাকা কিন্ত ঘুষ দিয়েছি ৬০০ টাকা।

Paid
চট্টগ্রাম ৳600
31 August 2026 12 CTJLCRV6
0 Comments
Other public office

অডিট

সরাসরি সিএজি অডিট হতে এসে ৫ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে তারা ৪ লক্ষ টাকা নিয়ে অফিস ত্যাগ করে। তেমন একটা অবজেকশনেবল অফেন্স ছিলো না যদিও কিন্তু, তারা ছোটো ছোটো জিনিসপত্র নিয়েও তোলপাড় করে টাকা আদায় করে

Paid
Dhaka ৳400.0K
31 August 2026 11 DK83WBHT
0 Comments
Other public office

চাঁদপুর জজ কোর্টের মামলার কাগজ প্রদর্শন এর জন্য টাকা দাবি

চাঁদপুর জেলা ও দায়রা আদালতের চাঁদপুর সদর সিনিয়র সিভিল আদালতের পেশকার এই অর্থ চেয়েছেন।

Paid
চাঁদপুর জেলা ৳1.0K
31 August 2026 12 CTXMAMPC
0 Comments
Public Hospital

চিকিৎসা

দীর্ঘ লাইন ছিল ওষুধ নেয়ার ক্ষেত্রে। সেখানে পিছন দিয়ে অন্য আরেক লোক এসে বলল আমি ওষুধ দ্রুত এনে দিতে পারব। বললাম ঠিক আছে ।এনে দাও সে ভিতরে গিয়ে ঔষুধ এনে দিল বিনিময় সে টাকা নিল।

Paid
ঢাকা ৳100
31 August 2026 15 DKEZ8CH5
0 Comments