All reports

19,252 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,252 reports found
Report a bribe
Passport Office

Passport Renew

আমি আমার পাসপোর্টে হারিয়ে ফেলি তার জন্য জিডি ও করা হয় নতুন পাসপোর্ট করতে গেলে সরকারি ফ্রী দেওয়ার পরেও লাইন ম্যানেজ করার জন্য ৩০০০ টাকা চাওয়া হয় যদি সেটা না দেই তাহলে ফিঙ্গার দেয়ার যাবে না বিভিন্ন হয়রানি করা হবে এজন্যই, নতুন পাসপোর্ট করতে গেলে লাইন ম্যানেজ খরচ ২০০০ টাকা আর হারিয়ে যাওয়া পাসপোর্ট দিতে আবার করতে গেলে ডবল লাইন খরচ চার হাজার টাকা, ১০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ৩০০০ টাকা নেয়।

Paid
Tangail ৳3.0K
31 August 2026 11 DKAFJYHC
0 Comments
Other public office

হেলথ সার্টিফিকেট

একটা চাকরিতে যোগদানের জন্য জেলা সিভিল সার্জনের অফিস থেকে হেলথ সার্টিফিকেট নিতে গিয়েছিলাম। সেখানে নিয়ম হচ্ছে হেলথ সার্টিফিকেট নিতে ১০০ টাকা জমা দিতে হয়। কিন্তু তারা সবার কাছে ৫০০ টাকা দাবি করে। ১০০ টাকা সরকারি খাতে জমা দেই আর বাকি ৪০০ তারা মিষ্টি খাওয়ার জন্য নেই। আমরা ১০০+ জন ছিলাম। প্রায় সবাইকেই ঐ অতিরিক্ত টাকা দিতে হয়েছে। সেখানে নাকি এভাবেই ১০০ এর পরিবর্তে ৫০০ টাকা দিতে হয়।

Paid
চাঁপাইনবাবগঞ্জ ৳500
31 August 2026 10 RJKM5BCX
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা সরকারি ফি জমা দিতে হয় আমাকে বললে সরকারি ফি এত টাকা জমা দিতে হয় এবং আমাদের এত টাকা দিতে হবে তাহলে আমি লাইসেন্স করে দিতে পারব।

Refused
যশোর ৳4.0K
31 August 2026 11 KHQE7BMN
0 Comments
Accounts Office

TA DA বিল ও ওভার টাইম বিল পাশ বাবদ

কোন TA/DA বিল এবং ওভার টাইম বিল সহ যে কেন বিল পাশ করাতে হলে SFC মীরপুর কে ১% টাকা দিতে হয় না হলে কেন বিল পাশ হয় না,, এটা থেকে প্রতিকার চাচ্ছি। এটা রেগুলার।।

Paid
ঢাকা মীরপুর ৳3.5K
31 August 2026 10 DKDLGBCD
0 Comments
Public Hospital

টেষ্টের রিপোর্ট ইমার্জেন্সি নেয়া ও আই সি ইউ তে ঢোকার জন্য টাকা প্রদান

দাদীর টেষ্টের রিপোর্ট করতে গিয়েছিলাম হৃদরোগ ইন্সটিটিউট শ্যমলী তে, ইমার্জেন্সি ছিলো, হার্ট এটাক এর রোগী, রিপোর্ট এর জন্য কোনো মানি রিসিট না দিয়ে টেষ্টের কাগজের উপর লাল দাগ দিয়ে ছিলো, আড় এক্সট্রা টাকা নিয়েছিল। আবার হৃদরোগ এর আই সি ইউ তে রোগীর সাথে একজন থাকা লাগে, সেখানে ঢুকতে বের হতেও আনসার কে টাকা দেয়া লাগছে।

Paid
Dhaka ৳196
31 August 2026 11 DKA8DX3E
0 Comments
Passport Office

পাসপোর্ট

২০২৩ সালের ডিসেম্বর মাসে আমি ঢাকার উত্তরা পাসপোর্ট অফিসে পাসপোর্টের সব কাগজ জমা দিতে গিয়েছিলাম ৪ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর যখন আমার পালা আসে, তখন সে তন্নতন্ন করে খুঁজেও আমার কোনো ভুল ধরতে পারেনি। পরিশেষে সে লাল কালি দিয়ে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের নাম্বার কেনো একসাথে দিয়েছি জানতে চায়। আমি বলি দুটো অপশন ওপেন ছিল তাই দিয়েছি, সে বলে না এটা হবে না, আপনি নতুন করে আবেদন করুন। পরে আমি জানতে চাই টাকা রিফান্ডের প্রসেস, সে বলে অনলাইন পেমেন্ট রিফান্ডের কোনো সুযোগ নেই। পরে আমি বেশ হতাশ হয়ে ফিরে আসি, আবেদন আর প্রত্যাখ্যান করি নাই। ২০২৫ সালের জুনে আমার পাসপোর্ট বানানো অতিব জরুরি হয়ে পড়ে, তখন ওয়েবসাইটে গিয়ে দেখি আমার আবেদন খারিজ হয় নি। পরে পাসপোর্ট অফিসে ৩০০০/- ঘুষ প্রদানের মাধ্যমে পাসপোর্ট হাতে পাই।

Paid
ঢাকা ৳3.0K
31 August 2026 14 DKSWTST7
0 Comments
Other public office

সরকা‌রি বরাদ্দ

জেলা প‌রিষদ সাতক্ষীরা কার্যক্রম বিহীন প্রতিষ্ঠান‌দের অর্থ ও ক্ষমতার বি‌নিম‌য়ে কো‌টি কো‌টি টাকার বরাদ্দ প্রদান ক‌রে । যেমন: দেবহাটা উপ‌জেলার অস্কারপুর শহীদ আসিফ বন্ধু মহল । আর যে সব স্বেচ্ছা‌সেবী সংগঠন কার্যক্রম ক‌রে তা‌দের বরাদ্দ পে‌তে হয়রা‌নি হ‌তে হয়, চাঁদা দা‌বি ক‌রে। প‌রিবর্তন হওয়া জরুরী ।

Refused
সাতক্ষীরা ৳50.0K
31 August 2026 13 KHEWVE6W
0 Comments
Public Hospital

হাসপাতালের বেড পাওয়া সংক্রান্ত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে (২০১৮ ইং সালে) আমার বাবা ভর্তি ছিলেন। আমরা আগে ভর্তি হওয়া সত্ত্বেও টাকা দেইনি বলে বেড পাইনি। রোগীকে বেড দেওয়ার/ব্যবস্থা করার জন্য দায়িত্বপ্রাপ্ত একজন আয়া/ঝারুদার টাকা দাবি নিচ্ছিল।

Refused
Dhaka ৳100
31 August 2026 14 DKFKNYB5
0 Comments
Land Office

নামজারি

আমার একটি নামজারির আবেদনের ইউনিয়ন ভুমি অফিসার রিপোর্ট দিবেন।তার বিনিময়ে ২০০০ টাকা চেয়েছে। অনেক অনুরোধের পর ১৫০০ টাকা পরিশোধ করেছি।পাশাপাশি সরজমিনে তদন্তের জন্য ৫০০ টাকা দাবি করেছে তাও পরিশোধ করেছি।

Paid
কচুয়া চাঁদপুর ৳2.0K
31 August 2026 11 CTDF7EV6
0 Comments
Other public office

জন্মনিবন্ধন

আমার ছেলের জন্ম নিবন্ধন করার জন্য বাধ্য হয়ে ১০০০ টাকা দিতে হয়েছে। আবেদন এ সব ঠিক থাকা সত্ত্বেও অনলাইন নিবন্ধন এ নামের বানানে ভুল আছে। পরে পুনরায় আবেদন করি পুনরায় ৫০০ টাকা বেশি দিয়ে সংশোধন করতে হয়েছে। তারও ভুল আছে।

Refused
শহর ৳1.0K
31 August 2026 10 SYJGWXWJ
0 Comments
Education Office

সার্টিফিকেটে নাম সংশোধনী

অফিসের পিয়নরা ইচ্ছাকৃত ভাবে ফাইল আটকে রাখে। তারা বলে ফাইল পাওয়া যাচ্ছে না, অমুক দিনে আসেন। এভাবে ঘুরাতে থাকে। কিন্তু তাদের টাকা পেলে আধা ঘন্টার মধ্যে ফাইল বের করে দেয়

Refused
রাজশাহী ৳1.0K
31 August 2026 10 RJSED5EQ
0 Comments