All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Paid Other public office ৳2.0K

নতুন ভোটার হওয়া

২০২৬ সালে নিকলী উপজেলা পরিষদে ভোটার হতে গিয়ে আমি ঘুষের মুখোমুখি হই। বর্তমান অফিস সহকারী কাম কম্পিউটার প্রতিটা ফাইল থেকে মোটা অংকের টাকা আদায় করে ভোটার করেন তা নাহলে ভোটার হওয়া যায় না

নিকলী উপজেলা, Dhaka 31 August 2026 14 views DKGD73WH
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট রিনিউ

আমার পাসপোর্ট টা জরুরি ছিলো। কিন্তু তারা অযথা পুলিশ ভেরিফাই নামে ৩ সপ্তাহ আটকিয়ে রাখছিলো।পরবর্তীতে আমি ২০০০/ টাকা দিলে আমার পাসপোর্ট হয়।

ঢাকা, Dhaka 31 August 2026 11 views DKZVK2Y8
0 Comments
Paid Passport Office ৳2.0K

Passport renewal.

In July 2026, I attended the Basila Passport Office for biometric submission (fingerprints and photograph) following my online renewal application. The presiding officer advised that additional documentation—namely a marriage certificate and a councillor-issued address certificate—was mandatory, despite my previous passport already listing a "married" status. Upon exiting, several intermediaries approached me, asserting that these documents were unnecessary. They offered to expedite the process on the same day for a fee of 3,000 BDT, which I negotiated to 2,000 BDT. Following this payment, the same officer proceeded with my renewal without any further remarks or requests for the previously.

Dhaka, Dhaka 31 August 2026 12 views DKD6PMMG
0 Comments
Paid Other public office ৳50.0K

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আউটসোর্সিং লাইসেন্স নবায়ন

আউটসোর্সিং লাইসেন্স নবায়নের জন্য ৫০০০০ চেয়েছিল। দিলে ১ মাসের মধ্যে করে দিবে বলে জানায় এজন্য আমি টাকা পরিশোধ করি। কিন্তু এখনো আমার লাইসেন্স নবায়ন পাইনি। এদের বিচার আল্লাহ করুক।

Shrama Bhaban,Bijaynagar, Dhaka, Dhaka 31 August 2026 10 views DKLHRZC6
0 Comments
Paid Other public office ৳2.0K

Report from Court

আমি একটি মিথ্যা মামলার আসামি (প্রবাসী কল্যান আইনে) বিদেশে লোক পাঠায় মর্মে, ঘটনা সত্য কিনা সেটা জানার জন্য পাসপোর্ট অফিসের কাছে তদন্ত করে প্রতিবেদন চেয়েছেন,প্রতিবেদন টি যথা সময়ে ১৪ ই জুলাই পাসপোর্ট অফিস প্রতিবেদন দিয়েছেন, রিপোর্ট খুব খারাপ এই মুহূর্তে প্রকাশ করলে আপনার কাস্টডি হবে আমাকে ২ হাজার টাকা দেন আমি এই মুহূর্তে প্রকাশ করবো না, গতকালকেই আমি প্রতিবেদনটি হাতে পেলাম সেখানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ যি প্রমাণ হয়নি

Golachipa, Barishal 31 August 2026 10 views BRSN9ER5
0 Comments
Paid Land Office ৳40.0K

নামজারি

আমরা কয়েকজন মিলে গ্রামে কিছু কৃষি জমি ক্রয় করি। ক্রয় করার পর নামজারি করতে গেলে ভূমি অফিসের লোক কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও ৪০০০০ টাকা দাবি করে। ঐ দিন টাকা না দেওয়ার বিভিন্ন অজুহাতে কাগজে সমস্যা আছে বলে নামজারি করেনি। পরবর্তীতে ৩০০০০ দিলে একই কাগজ মোতাবেক নামজারি করে দেয়। ভূমি অফিসের প্রধানকে জানিয়েও কোন লাভ হয়নি। সব তারা জড়িত।

গ্রাম, Sylhet 31 August 2026 10 views SYQCCXJ7
0 Comments
Refused Other public office ৳30.0K

ভোটার আইডি সংশোধন

ভোটার কার্ডে অনেক ভুল এসেছে বাবার নামের একটা অক্ষর আসে নাই নিজের নামে ভুল। অনলাইন আবেদন করার পরও যখন আসতে ছিলো না। তখন জেলার ভোটার অফিসে গেলে কম্পিউটারে যে বসা ছিলো সে দেখালো আবেদন এসেছে শুধু কনফার্ম এ মাউস দিয়ে ক্লিক দিলে ওকে বাট এই ক্লিক দিতে ৩০হাজার লাগবে

গোপালগঞ্জ, Dhaka 31 August 2026 11 views DKFBWTZL
0 Comments
Paid BRTA ৳3.0K

ফিটনেস নবায়ন

গাড়ীর সব কাগজ নবায়ন ও সব ধরনের সরকারী ফি পরিশোধ করার পরেও দালালের মাধ্যমে ঘুস দাবী করেছিলো। তা না হলে ২৭ প্রকার টেস্টের সম্মুখীন হতে হবে। গাড়ী পরীক্ষায় যদি কোন একটিতে ভুল পায়, তাহলে তা সংশোধন করে আবার বি আর টি এ তে ফি দিয়ে নিয়ে যেতে হবে। গাড়ীতে কোন ধরনের সমস্যা না থাকার পরেও ভিন্ন ভিন্ন অজুহাত দেখিয়ে তারা ফিটনেস নবায়ন না করে ঘুসের জন্যে আটকিয়ে দেয় বিধায় বাধ্য হয়ে ঘুস দিতে হচ্ছে। সরকারের উচিত, এসব সরকারী অফিসগুলো অটোমেশন করা। তা না হলে জনগণের দুর্ভোগ শেষ হবে না।

ঢাকা, Dhaka 31 August 2026 10 views DK63TMNR
0 Comments
Paid Sub-Registry Office ৳3.5K

ভূমি নামজারি (E-Mutation)

২০১৮ সালের কথা। তখন আমাদের জমি খারিজ করার জন্য উপজেলা ভূমি অফিসের সহযোগিতার জন্য যায়। সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মচারী দলিল প্রতি কেউ ৩০০০ কেউ ৩৫০০ টাকার বিনিময়ে জমি খারিজ করে দেওয়ার আশ্বাস দেন। সেই কাজ শেষ হয়েছে চার বছর পর। দলিল প্রতি আমার মোট খরচ হয়েছে ৪৫০০ টাকা। এছাড়া যেসব দলিল হারিয়ে গেছে সেসব দলিলে নকল তোলার জন্য দলিল প্রতি আমাকে তিন হাজার টাকা করে পরিশোধ করতে হয়েছে। কিন্তু জমি খারিজ বা ই নামজারি ক্ষেত্রে সরকারি ফি ১১৭০ এবং জমির নকল দলিল তোলার ক্ষেত্রে ৮০০ এত টাকা হওয়ার কথা ছিল।

বাগমারা, Rajshahi 31 August 2026 12 views RJBLSVC9
0 Comments