All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Other public office

ফায়ার লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, কলকারখানা ও শ্রমিক লাইসেন্স

দেখা হলে যেমন সালাম দেওয়া রীতি ঠিক তেমনি লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি খাতে ৩ হাজার টাকা জমা দিলে তাদেরকে দিতে হয় ৫ হাজার টাকা করে স্বাভাবিক রীতিতে।

Paid
কুষ্টিয়া ৳5.0K
3 September 2026 3
0 Comments
Other public office

পুলিশ ভেরিফিকেশন

আমার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি হয়। পুলিশ ভেরিফিকেশনের জন্য একজন এসআই ২৫০০ টাকা দাবি করে। ১৫০০ টাকা দিলেও উনি অনেক জোর করেন। বলেন ২৫০০ টাকাই লাগবে। বাধ্য হয়ে আমাকে পরিশোধ করতে হয়।

Paid
কুষ্টিয়া ৳2.5K
3 September 2026 3
0 Comments
Land Office

নামজারি

পিবর বাজারের জানগ্রামের একজন মুহরি,জমি খারিজ করতে লাগে ১১০০ টাকা আমার কাছে থেকে নিয়েছে ২০০০০ টাকা, খাজনাও পরিশোধ করেছে।যাইহোক টাকা নিলেও কাজ করেছে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ভুমিকা অফিসে ঘুষের রাজত্ব, জমি দলিল করতে গিয়েছিলাম, ঘুষ দিয় করতে হয়েছে, লিগাল কাজ তাও ঘুষ দিতে হয়

Paid
পিরব বাজার,শিবগঞ্জ,বগুড়া ৳20.0K
3 September 2026 1
0 Comments
Land Office

খাজনা

জমির কর দিতে গিয়ে আমাকে বলা হয় প্রায় ৩০ হাজার টাকা বকেয়া আছে। আমি বিষয়টি নিয়ে কথা বললে পরে ৬ হাজার টাকা দিলে হবে বলা হয়। শেষ পর্যন্ত অনলাইনে ৩ হাজার টাকার রশিদ পাই। তাহলে প্রথমে এত বেশি টাকা কেন চাওয়া হলো, সেটাই বুঝতে পারছি না।

Paid
সিলেট ৳6.0K
3 September 2026 1
0 Comments
Tax Office

টিন বন্ধ করার আবেদন

আমার বাবা মারা যাওয়ার পর আমি আমার বাবার টিন সার্টিফিকেট বন্ধ করতে যাই‼️ তখন ওরা আমাকে এটা-ওটা দেখিয়ে ২০০০০ টাকা জরিমানা করে। সেটা আমি পরিশোধ করার পর, বললাম এখন আমার বাবার টিন বন্ধ করে দিন। তখন ওরা বললো ফাইল বন্ধ করার জন্য ২৫০০০ টাকা লাগবে। আমার বাবা মারা গেছে ৫ বছর। এখনো আমি এই ফাইল নিয়ে ঘুরতেছি‼️

Only demanded
চৌমুহনী, বেগমগঞ্জ ৳25.0K
3 September 2026 1
0 Comments
Other public office

জন্মনিবন্ধন এর বয়স সংশোধন

পাসপোর্ট এর সাথে জন্মনিবন্ধন এর বয়সের ৪ বছরের ব্যবধান ছিল। ১৫,০০০ টাকার বিনিময়ে দোহার উপজেলা অফিসের UNO সাহেবের সহকারী ১৫০০০ টাকা দাবি করে। সেই দাবি পুরন করে জন্মনিবন্ধন সংশোধন করানো হয়েছে। UNO সাহেবের ID & PASSWORD এই UNO সাহেবের সহকারী ই ব্যবহার করে। তিনি বয়স সংশোধন এর জন্য টাকা ছাড়া কাজ করে না। যত শক্ত ডকুমেন্টস থাকুক।

Paid
ঢাকা ৳15.0K
3 September 2026 1
0 Comments
Other public office

ওয়ারিশ সনদ

মৃত্যুর সনদপত্র একবার তুলতে খরচ হয় ৩৫০ টাকা/ কোন কারণবশত হারিয়ে গেলে /আবার তুলতে গেলে ৫ টাকার পরিবর্তে আবার ৩৫০ টাকা দিতে হয় /সবচাইতে ইউনিয়ন পরিষদে ঘুস হয় লেনদেন বেশি

Only demanded
রংপুর /কাউনিয়া ৳350
3 September 2026 1
0 Comments
Land Office

নামজারী/খারিজ

সেবাটি ছিলো জমি সংক্রান্ত, দলিলসহ জমির সকল ডকুমেন্টস থাকার পরেও এসিল্যান্ড অনুমোদন দিচ্ছেন না.. যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন তালবাহানা করেন এবং উনার অফিসের সহকারীরা স্যারের খরচ হিসাবে টাকা দাবি করতেছেন!

Refused
সিলেট ৳12.0K
3 September 2026 1
0 Comments
Passport Office

পাসপোর্ট ক্লিয়ারেন্স

আমার মায়ের পাসপোর্ট করছি ওমরা হজ করার জন্য সেখানে পুলিশ ক্লিয়ারেন্স করতে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আমার কাছ থেকে ১০০০ টাকা নিয়েছে আমি পরিচয় দিছি আমি আর্মির লোক আমার বেলায় ঘুষ নেন কিন্তু আমার মায়ের পাসপোর্ট এর ব্যাপারে ঘুষ নিয়েন না তারপরও সে আমার কাছ থেকে টাকা নিয়েছে সো আই এম ভেরি স্যাড

Paid
Dhaka ৳1.0K
3 September 2026 2
0 Comments
Passport Office

পাসপোর্ট রিনিউ

আমি আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়েছিল বিধায় পাসপোর্ট রিনিউ করার জন্য নিজ থেকেই আবেদন সাবমিট করি। পরে অফিসে জমা দিতে গেল বলে আমার এনআইডিতে বাংলায় বাবার নামের শব্দে একটা স্পেস আছে কিন্তু আমি আবেদন এ তা দেই নি কেন। যেহেতু আমার সার্টিফিকেট কোন স্পেস ছিল না এবং পুরাতন পাসপোর্টেও কোন স্পেস ছিল না তাই দেই নি। তাই ওনারা বলে আগে আমার এনআইডি কারেকশন করা ছাড়া সম্ভব না । যেহেতু এনআইডি কারেকশন সম্ভব না তাই আমি বাইরে বের হবো এমন সময় এক দালাল এসে বলে যদি ১৫০০ টাকা দেই তাহলে করে দিবে। পরে আমি কোন উপয়ান্তর না পেয়ে আমি টাকা দিতে বাধ্য হই। পরে যিনারা কিছুক্ষণ আগে আমার ফাইল নেই নি তারাই টাকা পেয়ে ফাইলটা নিল। যেটা নাকি কখনোই হবে না সে কাজটাই তারা টাকা পেয়ে করে দিতে পারলো। এই হচ্ছে পাসপোর্ট অফিসের ভোগান্তি।

Paid
পঞ্চগড় ৳1.5K
3 September 2026 4
0 Comments
Tax Office

বাৎসরিক আয় কর

বাৎসরিক ৬০ হাজার টাকা আয় কর এসেছে। কর কর্মকর্তা বললেন আপনি আমাকে 7000 টাকা দেন আর সরকারি খাতে তিন হাজার টাকা জমা দেবো। তাতেই আপনার বাকি ৫০ হাজার টাকা কর মৌকুফ করে দেয়া হবে।

Paid
যশোর ৳7.0K
3 September 2026 2
0 Comments
Land Office

বিডিএস জরিপ

জমির পরিমাণ ২১ শতাংশ। ২০২২ সালে প্রথম ধাপে জরিপের কাজ করে জমি রেকর্ড করে খতিয়ান স্বাক্ষর করতে ২০০০০.০০ টাকা নিয়েছিল। ২য় ধাপে বর্তমানে আবার কাজ চলমান আছে। ঐ খতিয়ানের অরিজিনাল কপিতে ২য় বার স্বাক্ষর করাতে হয় এটাই নিয়ম। ২য় বার সহকারী স্যাটেলমেন্ট অফিসার দিয়ে স্বাক্ষর করতে ২০০০০.০০(বিশ হাজার) টাকা দিয়েছি। টাকা না দিলে কাগজ ঠিক নাই বলে তালবাহানা করে। ### প্রতি বুধবার এবং বৃহস্পতিবার সহকারী স্যাটেলমেন্ট অফিসার ঢাকা/সাভার থেকে আসেন। অফিসে গোপনে অবজারভেশন করলে সহজেই ধরা যাবে।

Paid
উপজেলা: শ্রীপুর, জেলা: গাজীপুর ৳20.0K
3 September 2026 1
0 Comments
Other public office

আদালতের বিভিন্ন সেবা পেতে

ধরুন আদালতে কেস ফাইল করতে যাবেন। কোন মামলার ডেট জানতে জানতে যাবেন। রেস্টুরেন্ট সংক্রান্ত কোনো তথ্য জানতে যাবেন। এরকম বিবিধ যেকোন আদালত সংক্রান্ত কোন কাজ করতে হলেই প্রতি কথায় টাকা দিতে হবে। *****এরকম একটি প্রচন্ড দুর্নীতিবাজ সেক্টরের নাম আপনাদের লিস্টে উল্লেখ করা নেই এটা অত্যন্ত দুঃখের বিষয়।

Paid
ঢাকা ৳10.0K
3 September 2026 4
0 Comments
Other public office

নাই

🚨 শাহজাদপুর থানার রাতের টহলে সিএনজি ব্যবহার নিয়ে প্রশ্ন শাহজাদপুর থানায় দীর্ঘদিন ধরে রাতের নাইট ডিউটি, নাইট পেট্রোলিং এবং আসামি ধরাসহ বিভিন্ন সরকারি দায়িত্ব পালনের জন্য স্থানীয়ভাবে প্রায় ৪টি সিএনজি/অটোরিকশা ব্যবহার করা হয়—এমন অভিযোগ রয়েছে। স্থানীয় সিএনজি চালকদের দাবি, এসব গাড়ি রাতের বেলায় থানার সরকারি কাজে ব্যবহার করা হলেও গাড়ি ভাড়া, জ্বালানি খরচ কিংবা চালকদের জন্য কোনো পৃথক অর্থ প্রদান করা হয় না। ফলে দীর্ঘদিন ধরে তারা নিজেদের গাড়ি ও জ্বালানি ব্যবহার করে সরকারি দায়িত্ব পালনে সহায়তা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সিএনজি চালকরা থানায় একাধিকবার কথা বললেও তারা সুনির্দিষ্ট ও স্থায়ী কোনো সমাধান বা পরিষ্কার ব্যাখ্যা পাননি বলে দাবি করছেন। এখন তাদের প্রশ্ন— 👉 সরকারি দায়িত্ব

Only demanded
সিরাজগঞ্জ, শাহজাদপুর ৳25.00M
3 September 2026 2
0 Comments
Public Hospital

খগঙছছথ

আমি একটা ডাঃ দেখাতে গিয়েছিলাম সরকারি হাসপাতালে,,আমকে অনেক সময় দারা করিয়ে রাখছে,, 100 টাকা দিলে আগে সিরিয়াল দিবো,, নাইলে সিরিয়াল পাইতে দুপুর হয়ে যাবে,, আমার বউ অন্তঃসত্ত্বা তাই আমি 100 টাকা ঘুষ দিয়ে আগে ঢুকেছি,, তারপর ডাঃ আমাকে না দেখে বলে,, আপনি এখানে ভালো চিকিৎসা হবে না আপনি আমার চেম্বারে আসেন তাইলে আমি আপনারে ভালো চিকিৎসা দিবো,,

Paid
সোনারগাঁও ৳4.0K
3 September 2026 1
0 Comments