All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,886 reports found
Report a bribe
Paid Other public office ৳50

NID উত্তোলন

আমি NId কার্ডের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে মধুপুর নির্বাচন অফিসারের কার্যালয় জাই সেখানে তেমন ভির ছিলো না কিন্তু অফিসের সামনে একজন লোক ছিল সম্ববত কাজের বুয়া। বুয়া আমার কাগজ গুলো নিয়ে স্যার কে দেয় কিন্তু কোনো কিছু করছিলো না । বুয়া আমার কাছে ১০০ টাকা চায় আমি ৫০ টাকা দেই। পরে কাজ শেষে আবার ১০০ টাকা চায় আমি প্রত্যাখ্যান করি এটি আমার সাথে হয়েছিলো ২০২২ সালে আগস্ট ১৮ তারিখে। এতি ছিল আমার জীবনে প্রথম সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দেওয়া তাই এটি এখনো মনে আছে।

Modhupur, Dhaka 4 September 2026 3 views DKGCPQBA
0 Comments
Paid Other public office ৳2.5K

জন্ম নিবন্ধন

সন্তানের আর নিজের জন্ম নিবন্ধন সনদের জন্য বৈধ আবেদন করার পরও আবেদন ইউএনও অফিস থেকে রিজেক্ট করে দিয়েছে ২ বার৷ দালাল ধরে টাকা ঘুষ দেওয়ার পর কাজ হয়ে গেছে ১ দিনে। এ জন্য দায়ী ইউএনও এবং তার সহকারী কর্মকর্তা। আমার জীবনের প্রথম ঘুষ দিলাম সরকারি সেবা নিতে। আমি নিজেও সরকারি কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 4 September 2026 4 views CT4A9TUP
0 Comments
Only demanded City Corporation ৳5.0K

birth registar

জন্ম নিবন্ধন কতে গিয়েছিলাম, সেখানে আমার কাছ থেকে ৩ টি নিবন্ধন করার জন্য ৫০০০ টাকা দাবি করেন, কোনো উপায় না পেয়ে আমি রাজি হয়েছি। যদি টাকা না দেই তাহলে আবার আমার কাজ হবেনা, নিবন্ধন গুলো ইমারজেন্সি ছিলো, যেখানে ৩০০-৫০০ টাকা লাগার কথা , সেখানে ৫০০০ টাকা দিতে হয়েছে

khilgaon, Dhaka 4 September 2026 6 views DKTDCWZP
0 Comments
Refused Sub-Registry Office ৳100.0K

Heba dolil korte gesilam 1 lakh tk chaise subrejister

আমার বাবা আমার মায়ের নামে ৫ বিঘা জমি অছিওত করতে গেসিল, দলিল লেখক প্রথমে বলে ২০ হাজার টাকা খরচ হবে, তার পর রেজিট্রির দিন রেজিস্ট্রার বলে কাগজ এ ভুল আছে ঠিক করে আনেন অথবা ১ লাখ টাকা দেন তাহলে রেজিট্রি হবে।

Fulbari upojela subrejister, Dinajpur, Rangpur 4 September 2026 5 views RNGWH69J
0 Comments
Paid Other public office ৳2.0K

সকল ধরনের সরকারি অফিস

একবার আমার চাচাতো ভাইয়ের জন্য সীতাকুণ্ড উপজেলায় জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত কাজ করতে গিয়েছিলাম। প্রয়োজনীয় সব কাগজপত্র ও তথ্য জমা দেওয়ার পর অফিস থেকে বলা হয়েছিল, “ঠিক আছে, হয়ে যাবে।” এরপর প্রায় তিন মাস কেটে গেলেও কোনো খবর পাওয়া যায়নি। পরে আবার অফিসে গিয়ে জানতে চাইলে সেখানকার একজন কর্মকর্তা/কর্মচারী ইঙ্গিত দেন—টাকা না দিলে কাজ এভাবেই পড়ে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে একজন ছেলেকে ২,০০০ টাকা দিতে হয়। টাকা দেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই আইডি কার্ড প্রস্তুত হয়ে যায়। এটা শুধু একটি ঘটনা নয়—আমাদের দেশে প্রায় সব বিভাগেই এমন অভিযোগ শোনা যায়। সরকার যখন সেবা ডিজিটাল করার কথা বলছে, তখন কম্পিউটারে অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পরও কেন বারবার সংশ্লিষ্ট অফিসে গিয়ে কর্মকর্তাদের পেছনে ঘুরতে হব

চট্টগ্রাম, Chattogram 4 September 2026 4 views CT3DQZ64
0 Comments
Paid Sub-Registry Office ৳600.0K

জায়গা রেজিস্ট্রি

আমি একজন প্রবাসী,একটা বাড়ি কিনেছিলাম ১০ শতক জায়গা সহ, বাড়িটির মূল্য ছিল ১কোটি ১০ লক্ষ টাকা রেজিস্ট্রি করার সময় ৬ লক্ষ টাকা ঘুষ দিতে হইছে

সিলেট, Sylhet 4 September 2026 5 views SYA5ZZSN
0 Comments
Paid Other public office ৳240

আইডি কার্ড সংক্রান্ত

নতুন আইডি কার্ড করার পর অনলাইন যখন অন্যান্যদেরটা চলে আসে, আমারটা আসেনি। সমাধানের জন্য গেলে তারা ব্যাংকে একটা ফি পরিশোধ করতে বলে। ২৪০/২৬০ টাকার মতো হবে। পরে প্রসেস জানতে চাইলে আর নির্বাচন কমিশন অফিসে সরাসরি জমা দেবার সিস্টেম আছে কিনা জানতে চাইলে বলে আছে। এই টাকা সরকারি কোনো ফি না সেটা বুঝতে দেয়নি। পরে কাজ শেষে ছোট একটা রুমের মতো জায়গায় যেটার ভেতরে সিসি ক্যামরা নেই। ওখানে ডাক দেয়। ভাবছি কোনো কাগজ দেবে, বা কোনো তথ্যের জন্য ডাকছে। ওখানে নিয়ে বলে তাড়াতাড়ি টাকাটা হাতে দেন। পরে বুঝতে পারি ওটা তারা খেয়ে ফেলবার জন্য নিয়েছে। অফিসিয়াল বৈধ কোনো ফি নয়।

ময়মনসিংহ, Mymensingh 4 September 2026 2 views MYDX8P3V
0 Comments
Paid Passport Office ৳7.5K

নতুন পাসপোর্ট

২০২৫ সালের ফেব্রয়ারী মাসে নিজের জরুরি পাসপোর্ট দরকার। সরকারি চার্জ, আবেদন ফর্মালিটি খরচ যথানিয়মে পরিশোধ করেছি। কিন্তু অতিরিক্ত ৭৫০০ টাকা বিভিন্ন খরচ, পাসপোর্ট অফিসের বসদের দিতে হবে, নচেৎ পাসপোর্ট নিদিষ্ট সময়ে দেওয়ার নিয়ম, আইন থাকলে ঘুস না দিলে যথাসময়ে পাসপোর্ট পাবো না। তাই বাধ্য হয়ে দিয়েছি।

জামালপুর, Mymensingh 4 September 2026 7 views MY7WR2WW
0 Comments
Only demanded Other public office ৳50.0K

ঠিকাদারি বিল

এখানে প্রতিটি এডিপি বা ইউডিএফ কাজের বিল তুলতে গেলে লোহাগাড়ার ইউএনও তার নিজের জন্য ৫% দাবি করে। অনেকে ২% বা ৩% পর্যন্ত দিতে চাইলেও ইউএনও প্রত্যাখান করে। উনি ৫% না দিলে বিলে সাক্ষর করতে অপারগতা জানাই। এভাবে প্রতিটা বিলেই উনি এই কাজ করে থাকেন।

লোহাগাড়া, Chattogram 4 September 2026 2 views CT7V3C2W
0 Comments
Refused Land Office ৳30.0K

বিডিএস জরিপ

নারায়ণগঞ্জ ১৬ নং ওয়ার্ডে বিডিএস জরিপ করে যায়। পরে আমার পার্সোনাল নাম্বার নিয়ে যায়। পরে উনারা আমাকে কল দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। দাবি করে বলেন যে আমার কাগজে বলে অনেক ঝামেলা আছে সংশোধন ও অনলাইন করতে টাকা লাগবে। কিন্তু আমার সব কাগজ ঠিক আছে। পরে আমি টাকা দিব না বলে ফোন রেখে দেই।পরে উনারা বলে যে পরে করতে হলে আরো বেশি টাকা দিতে হবে।

নারায়ণগঞ্জ, Dhaka 4 September 2026 3 views DKKQCYYY
0 Comments
Refused BRTA ৳2.5K

মোটরসাইকেল মালিকানা পরিবর্তন।

মোটরসাইকেল মালিকানা পরিবর্তনের জন্য বিআরটি অফিসে গেলে তারা অনেক দিন ঘুরায়। পরে অফিসের এক কর্মকর্তা তিনি দালালের মাধ্যমে টাকা কালেকশন করে সব কাজ করে থাকেন। টাকা ছাড়া এই অফিসের কোন রকম কাজ হয় না।

ময়মনসিংহ, Mymensingh 4 September 2026 8 views MYABWBZD
0 Comments
Paid Other public office ৳15.0K

আমার একটি মামলার জন্য পুলিশ টাকা দিতে হয়।

আমাদের একটি জায়গা নিয়ে আদালত এ একটি কেইস এর জন্য পুলিশ আমাদের বাড়িতে এসে হুমকি / ভয় ভিতি দেখাত এই হয়রানি জাতে না করে তার জন্য পুলিশ কে টাকা দিয় যা থানার মধ্যেই হয়।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 4 September 2026 5 views CTLLRCDF
0 Comments