All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Paid Other public office ৳2.0K

চাকুরী স্থায়ী করণে DSB এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে

চাকুরী স্থায়ী করণ এর জন্য পুলিশ ভেরিফিকেষন ডিএসবি এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে হয়। তার জন্য DSB আমার কাছে বেশ কিছু পেপার চায় সেই সাথে ২০০০/টাকা বক্সিস হিসেবে আমাকে দিতে বাধ্য করে।

শহর, Rangpur 31 August 2026 8 views RNEVAYCG
0 Comments
Paid Accounts Office ৳5.0K

পে ফিক্সেশন

নোয়াখালীর সেনবাগে প্রথম চাকরিতে জয়েন করার পর এবং নোয়াখালী থেকে চট্টগ্রাম ট্রান্সফার হওয়ার পর। প্রথম বার ১ হাজার, দ্বিতীয় বার ৫ হাজার।

নোয়াখালী, Chattogram 31 August 2026 11 views CT966JVY
0 Comments
Paid Sub-Registry Office ৳10.0K

জমি সাব কাবলা করন

প্রতিটি দলিল সাব-কাবলা করার জন্য সাব-রেজিস্ট্রার ফি ১০,০০০ টাকা দিতে হয়৷ অন্যথায় রেজিস্ট্রার দলিলে স্বাক্ষর করেন না৷ অতএব অনেকটা বাধ্য হয়ে ১০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে৷

রামগঞ্জ, Chattogram 31 August 2026 11 views CTCTCSYG
0 Comments
Paid Other public office ৳10.0K

পুলিশ কেচের চার্জশিট প্রদান

আমার হরিনটানা থানায় একটি মামলা ছিল, মামলায় আইও আমাকে ফোন করে বলেন আপনার মামলার চার্জশিট দিতে হবে। তখন বলি দেন, তখন বলে দেখা করেন। দেখা করলে বলে কিছুতো খরচ আছে, আমি বলি যেটা সঠিক সেটাই দিবেন। তখন সে আমার নিকট বিভিন্ন কথার মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করে। আমি তাকে ৫০০০ টাকা প্রদান করি কিছু না বলে সে ভুল রিপোর্ট দেয় এবং মামলা হালকা করে দেয়।

খুলনা, Khulna 31 August 2026 11 views KHY4WGXX
0 Comments
Paid Other public office ৳100.0K

ফায়ার লইসেন্স নবায়ন

লইসেন্স পেতে দেড়ি হচ্ছিলো। কারন ফায়ার সেফ্টি প্ল্যান এপ্রুভ করা হয় নি। তাই লাইসেন্স এর জন্য ফায়ার ইন্সপেক্টরকে চল্লিশ হাজার ও ডিডিকে ষাট হাজার দিতে হয়েছে।

গাজীপুর, Dhaka 31 August 2026 9 views DKY3ZPYP
0 Comments
Refused BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল ও লাইন গাড়ির লাইসেন্স নিতে ১২ হাজার টাকা চায় ওনাদের দালাল এর মাধ্যমে এমনি গেলে কেউ পাশ হয় না রমারম ব্যবসা চলতেচে। এবং আরো প্রমান আছে অফিস এর লোকের মাধ্যমে এবং প্রতি বৃহস্পতিবার এই টাকা সবাই মিলে ভাগ ভাটারা করে

লক্ষীপুরে, Dhaka 31 August 2026 9 views DKAYR8ZR
0 Comments
Paid Passport Office ৳700

পুলিশ ভেরিফিকেশন।

২০১৬ সালে।আমার পাসপোর্ট সবকিছু ঠিক ছিল। এমনকি পাসপোর্ট প্রস্তুত হয়ে চলেও এসেছিল। পাসপোর্ট নিতে গেলে আমার বয়সের সাথে চেহারা মিলেনা বলে পাসপোর্ট দিতে চাইনি।পাসপোর্ট নিতে গেলে ১৫০০ টাকা দাবি করেছিল। পরে অনেক রিকুয়েষ্ট করে বাড়ি থেকে টাকা নিয়ে ৭০০ টাকা দেয়ার পর সাথে সাথে পাসপোর্ট দিয়ে দিয়েছিল।

চট্টগ্রাম, ২ নং গেইট পুলিশ কোয়ার্টার, Chattogram 31 August 2026 10 views CTE4BJGM
0 Comments
Paid Land Office ৳94.0K

ভূমি উন্নয়ন কর পরিশোধ

২০২৬ সালের মে মাসের ১৯ তারিখ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন ভূমি অফিসে আমার ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য গিয়ে আমার ভূমি উন্নয়ন কর বাবদ ১,০০,০০০/- টাকা পরিশোধ করেছি। তারপর ভূমি কর্মকর্তা আমাকে ৬,০০০/- টাকার রশিদ দিয়েছেন। আমি টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনার লাভ হয়েছে, ৫ লাখ টাকা আসতো আমি ১ লাখে শেষ করে দিয়েছি। ৪ লাখ টাকা আপনার লাভ। এসব বুঝিয়ে আমাকে ৬,০০০/- টাকার রশিদ দিয়েছে।

সুনামগঞ্জ, Sylhet 31 August 2026 9 views SYRF3MNU
0 Comments
Paid Other public office ৳520

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একজন ছোট ব্যবসায়িক আমার ছোট একটি টেলিকম এর দোকান আছে আমার প্রতি বছর আমার ট্রেড লাইসেন্স নবায়ন করার প্রয়জন হয় সরকারি ফি হলো ৯৮০৳ যেখানে আমাকে প্রতিবছর পরিশোধ করতে হয় ১৫০০৳

ঢাকা, Dhaka 31 August 2026 10 views DK7MGV4V
0 Comments
Paid Education Office ৳500

GPF

জিপিএফ একাউন্ট এক্টিভেট করার জন্য ঘুস চেয়েছিলেন। না দেয়ার কারণে ২ মাসেও এক্টিভেট হয় নি। তাই ৫০০ টাকা দিতে হয়েছে। এই দেশের প্রাথমিক শিক্ষা অফিসে গেলেই টাকা দিতে হয়। টাকা ছাড়া কোন কাজ হয় না।

বেলকুচি, Rajshahi 31 August 2026 9 views RJWQMC3Z
0 Comments
Paid City Corporation ৳400

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে নির্ধারিত টাকার বাহিরে অতিরিক্ত টাকা ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন হয় না বা করে না তারা বলে এটা নাকি অফিস খরচ আমি বললাম আমি তো সব টাকা জমা দিয়েই দিয়েছি তাহলে এটা আবার কিসের টাকা বলে যেটা অফিস খরচ এই বলে বাড়তি টাকা নেয়

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 12 views CTWJ6KTL
0 Comments