6899
আমি নতুন কুড়ি স্পোর্টস এর আমার উপজেলার ক্রিকেট টিমে খেলার সুযোগ পেয়েছিলাম। প্রথম ম্যাচ খেলেছি এবং ভালো পারফরম্যান্সও করেছি, কিন্তু দ্বিতীয় ম্যাচে টস হওয়ার পর আমাদের টিমের ম্যানেজার এসে বলেন তুমি খেলতে পারবে না আজকে। ১০০০ টাকা দিলে খেলতে পারবে।
19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
আমি নতুন কুড়ি স্পোর্টস এর আমার উপজেলার ক্রিকেট টিমে খেলার সুযোগ পেয়েছিলাম। প্রথম ম্যাচ খেলেছি এবং ভালো পারফরম্যান্সও করেছি, কিন্তু দ্বিতীয় ম্যাচে টস হওয়ার পর আমাদের টিমের ম্যানেজার এসে বলেন তুমি খেলতে পারবে না আজকে। ১০০০ টাকা দিলে খেলতে পারবে।
কাজ করবে না , বা সময় ক্ষেপণ করতে পারে ভেব টাকা দিয়েছি এবং। কাদ করার আগে টাকা চেয়েও নিয়েছে
আমি গভমেন্ট হাইস্কুলের একজন শিক্ষক। লিগালি আমি বদলি পাওয়ার যোগ্য কিন্তু তিনবার অ্যাপ্লিকেশন করেও আমি প্রত্যাখিত হয়েছি। আকার ইঙ্গিতে আমার কাছে টাকা চাওয়া হয়েছে। এই জায়গাটায় টাকা ছাড়া কোন বদলি হয় বলে আমার মনে হয় না।
Dalal der agrasosn.Taka niye line break kore papers joma dewa vul ache bole sonsodhon kora sob mily lok take boka baniye 1000 takar o beshi niye niyesilo.
লাইসেন্স এর জন্য ১০০০ টাকা দাবি করছিল
আমি পাসপোর্ট এর জন্য আবেদন করি পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশকে দিতে হয়েছে ১৫০০ টাকা
পাসপোর্ট করা জন্য আমি নিজে অনলাইনে আবেদন করেছি, আমি নিজে জমার দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে গিয়েছি, কিন্তু আমার ডকুমেন্ট জমা নেয় না, কয়েকটা ভুল ধরে আমাকে ফেরত দিয়ে দিছে, পরবর্তী 1 ঘন্টা পর দালালকে 1500 টাকা দিয়েছি, দালাল আমার ডকুমেন্টে একটা সাইন করে দিয়েছে, তারপর জমা নিয়েছে।
বাড়ির জমি খারিজ করার জন্য আবেদন করেছিলাম আমার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তারা আমার ভুলভাল বুঝিয়েছে পরবর্তীতে আমি একটি প্রেস মিডিয়াতে চাকরি করতাম ওইটার পরিচয় দিয়ে তাকে অনুরোধ করে আমি ১০০০ টাকা ঘুষ দিয়েছি তারপর সে কাজটা করে দিয়েছে কিন্তু আমি মিডিয়ার পরিচয় না দিলে আমার কাজটা হতো না সবাই তো আর মিডিয়া কাজ করে না অনেক ঘুষের অনিয়ম দুর্নীতি কোন কাজে করে না টাকা দিলে আবার কাজ হয়ে যায়
I need to transfer the flat owner's name . Needed to pay 8000/- through bkash
আমার বাবা ভূমি অফিসে জমি খারিজ করার জন্য গিয়েছিল।পরে শুনে আমাদের এক সম্পর্কে চাচা ঘুষ দিয়ে জমি সম্পূর্ণ খারিজ করে ফেলেছে। তারপর ১০০০০হাজার টাকা দিয়েছিলো ঠিক করা জন্য। ।পরে আরো ১০০০০০ চাই।আমি বাবা কে বলেছি একটা রাকা না দেওয়া জন্য। বরং মিস কেস করবো তারপরও টাকা দিবো না।
ঘটনাটি আমার সাথেও ঘটেছে এবং বেশির ভাগ লোকের সাথে বর্তমানে প্রতিনিয়ত ঘটতেছে। আমি যখন দশম শ্রেণিতে পড়ি তখন এনআইডি কার্ড করার জন্য জন্ম অনলাইন জন্ম নিবন্ধন দরকার ছিলো। পরবর্তী আমি ইউনিয়ন পরিষদে গেলে তারা ৩০০ টাকার কথা বলে। এটা শুধু আমাকে বলে এমনটা না সবাইকে সেইম পরিমান টাকার কথা বলে। আমরা টাকা দেই এবং কিছু দিন পর জন্ম নিবন্ধন সংগ্রহ করি। কয়েকবছর আগে আমার এক পরিচিত লোকের সাথে জন্ম নিবন্ধন করতে গেলে আগের মত সেই টাকার কথা বলে।
আমি উত্তরাধিকার সূত্র পাওয়া জমির সকল কাগজপত্র নিয়ে নামজারি করতে গেলে তারা নানা ধরনের তালবাহানা করে, এবং দাবি করে যদি ১৮ হাজার টাকা না দিয়ে কাজটা কমপ্লিট করা সম্ভব না। আমি আঠারো হাজার টাকা দিতে রাজি হয়ে এবং আমার কাজ কমপ্লিট করে দেয়।
For almost every new passport, people are expected to pay extra money to the police. When my family came to the United States, we also had to pay for police clearance. This corruption is shameful and must change. People should receive these essential government services legally, transparently, and without paying bribes.
এম পিও ফাইল ডান করা ও বকেয়া বেতন প্রাপ্তি র জন্য ঘুষ। ঘুষ ছাড়া ফাইল ছাড়ে নাই। টাকা দেবার সাথে সাথে ফাইল উপজেলা থেকে জেলাই সেন্ড করেছে।
আমার মা একজন সরকারি অবসরপ্রাপ্ত একজন শিক্ষিকা। মায়ের রিটায়ারমেন্ট বেনেফিট এর টাকা তুলতে গেলে কর্মরত অফিসার প্রকাশ্যেই অতিরিক্ত ১০০০০ টাকা আমার মায়ের কাছে দাবি করেন। আমার মা পরবর্তীতে আমাকে তা জানান
notun line nite 28000 taka polly biddut office sapahar a ghus dite hoyece,,rojar age line kub dorkar cilo,
বিকাশে আশি হাজার টাকা প্রতারক নিয়ে গেছে, থানায় জিডি করতে গিয়েছিলাম।থানা পুলিশ আমার থেকে ১৫০০ টাকা ঘুষ নেয়। পরবর্তীতে কোন রেসপন্স নাই তাদের, কল দিলে বলে, আরো টাকা লাগবে। পরে ভাবছি এই টাকার জন্য হয়তো আরো কত ঘুষ দিতে হয় আল্লাহ ভাল জানে। তাই টাকার আশা ও ছেড়ে দিছি।
আমার মাকে নিয়ে আগস্ট মাসের ৮ তারিখে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাই ভর্তি করি এবং চিকিৎসা সেবা পাওয়ার জন্য দেখি বেড নাই বেড পেতে হলে ৫০০ টাকা লাগবে ওয়ার্ডের লোক আমাকে বলে এবং আমি সেটা দিয়
আমার ইমিডিয়েট আইডি কার্ড তৈরি করতে হতো একটি ব্যক্তিগত কাজে। আমি সব ডকুমেন্টস জমা দেই। তারপর ওনারা বিভিন্ন সময় ওনারা ডেট দেই। প্রতিবারে বলে আমার এই ডকুমেন্টস, সেই ডকুমেন্টস সাবমিট করা হয় নাই। অথচ যা ডকুমেন্টস চাওয়া হয়েছিলো তারও বেশি ডকুমেন্টস আমি জমা দিয়েছি। পরবর্তীতে পিয়নের মাধ্যমে ২০০০ টাকা নিয়ে আমার কাজটা তারা সম্পন্ন করে।
স্বাত্থ্য অধিদপ্তরের আওতাধীন পদায়ন এর বিনিময়ে ৫-৭ লক্ষ টাকা চেয়েছে