All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Only demanded City Corporation ৳40.0K

বাড়ির প্লান পাশ করানোর জন্য প্রকোশলীর ঘুষ দাবি করেন।

ফেনী পৌরসভায় বাড়ির নকশা জমা করার পর প্রকোশলী ঘুষ দাবি করেন । আমরা তাকে ঘুষ প্রদান করি এক লাখ টাকা। কিন্তু কিছুদিন পর উনি বদলি হয়ে চলে যান অন্যত্র । এখন নতুন প্রকোশলী এসে আবার টাকা দাবি করছেন এবং ফাইল রিলিজ করছেন না।

ফেনী ।, Chattogram 31 August 2026 12 views CTSHKR8K
0 Comments
Paid Education Office ৳300

এসএসসি পরিক্ষার কেন্দর ২০২৬

কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, কর্ণেল হাট, পাহাড়তলী, চট্টগ্রাম এই শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ এসএসসি পরিক্ষার সকল পরিক্ষার্থীর কাছ থেকে এক্সটার্নাল টিচারের খরচ বা ব্যবহারিক পরিক্ষার খরচ বলে প্রতি জন পরিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে বাধ্যতামূলক আদায় করা হয়েছে।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 13 views CTYPXKXY
0 Comments
Paid Other public office ৳1.5K

ফাইনাল এক্সামের ভাইবা পরীক্ষায়

৩ টি সাবজেক্টের ভাইবা এক্সামের জন্য ৫০০ করে মোট ১৫০০ টাকা নেওয়া হয়েছিলো। বলা হয়েছিলো এক্সটার্নাল স্যারদের নাস্তার টাকা। কিন্তু কয়েকজন স্যারের নাস্তার জন্য প্রতি স্টুডেন্টের কাছ থেকে প্রতি পরীক্ষায় ৫০০ টাকা নেওয়া অনেক বেশি, যেটা আমি ঘুষ হিসাবে বিবেচনা করছি।

গোপালগঞ্জ, Dhaka 31 August 2026 12 views DKQXKUCD
0 Comments
Refused Other public office ৳3.5K

পুলিশ ভেরিফিকেশন

২০১৯ সালে অক্টোবর মাসে আমার প্রবাসে আসার জন্য পুলিশ ভেরিফিকেশন এর প্রয়োজন পড়ে তারপর আমি থানায় যাই আপনারা বলেন 500 টাকা ব্যাংক স্টপ করতে এবং ৩৫০০ টাকা তাদেরকে দিতে এই ৩৫০০ টাকা না দিলে আমার পুলিশ ভেরিফিকেশন থানা থেকে ট্যানেস্ফার হবেনা

ডৌহাতলী তারাকানদা ময়মনসিংহ, Mymensingh 31 August 2026 10 views MYR6F7JZ
0 Comments
Paid Accounts Office ৳1.0K

শুধু জিপিএফ এর ফোন নাম্বার চেঞ্জ করার জন্য ৫০০ প্রতি বছর হিসাব নেয়া লাগ্লে ৩০০ এলপিসি আনতে হলে ১০০০

জিপিএফ এর নাম্বার চেঞ্জ, হিসাব নেয়া মোট কথা টাকা ছাড়া আপিনি ওদের মুখ থেকে একটা কথাও শুনতে পারবেন নাহ এটা আমি নিজে ডিফেন্সের চাকুরিতে থাকা অবস্থায় আমার সাথে হয়েছে বাকিদের কথা বাদ এই দিলাম স্থান সেগুনবাগিচা

ঢাকা, Dhaka 31 August 2026 12 views DK4L9DPY
0 Comments
Refused Passport Office ৳15.0K

নতুন পাসপোর্ট

২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। আমার নিজের বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানায় সমস্যা আছে বলে রিজেক্ট করে দেয়। এরপর অফিস থেকে বের হতে গিয়ে এক কম্পিউটার দোকানে জিজ্ঞেস করে সমস্যা কি? সমস্যা বলতেই বলে যে তারা ২০০০ টাকা দিয়ে নতুব এপ্লিকেশন করে দিলেই নিয়ে নিবে। কারণ এর থেকে ১৫০০ টাকা নাকি ভিতরের অফিসার খাবে। জিজ্ঞেস করলাম যে ওরা ভিতরে নতুন এপ্লিকেশন যে সেটা কিভাবে বুঝবে। বললো পরিচিত ব্যক্তির জায়গায় তারা তাদের একজনের নাম বসিয়ে দিলেই ভিতরে বুঝে যায়। অগ্যতা এটা করে নেই। আর আমার এপ্লিকেশনটাও এক্সেপ্ট হয়ে যায়।

নারায়ণগঞ্জ, Dhaka 31 August 2026 11 views DKYGLZTT
0 Comments
Paid Land Office ৳68.0K

নাম জারি

আমরা চারজন একসাথে জমি কিনেছিলাম বটিয়াঘাটা অফিসের অধীন আমার সাথে অন্যরা জমি কেনার সাথে সাথেই ১০ হাজার টাকা দিয়ে নামজারি করে নেয় কিন্তু আমি ২০২৫ সালের নামজারি করে করতে গিয়ে আমাকে বলা হয় এটা ভিপি দাগে জমিতে পড়েছে টাকা লাগবে ৬৮ হাজার টাকা খরচ করতে হয়েছে কাজটি সমাধানের জন্য।

বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিস, Khulna 31 August 2026 12 views KHWTEGAQ
0 Comments
Paid Land Office ৳25.0K

নামজারি

গালা ইউনিয়ন ভুমি অফিস, হরিরামপুর, মানিকগঞ্জ। সেবাটি ছিল ভুমি অফিসে নামজারি/খারিজ। কাগজ পত্র সব ঠিক ছিলো তবুও তারা বাড়তি টাকা ছাড়া কাজ করবে না। আমার কাছে 25000 টাকা দাবি করা হয়, পরবর্তীতে আমার 17000 টাকা পরিশোধ করতে হয়। টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না।

MANIKGANJ, Dhaka 31 August 2026 11 views DKZB2BHJ
0 Comments
Paid Other public office ৳1.5K

চাকরীর পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে চাকরীর পুলিশ ভেরিফিকেশনের জন্য তথ্য চেয়ে চট্টগ্রাম সিটি স্পেশাল ব্রাঞ্চের পুলিশের এক কর্মকর্তা ফোন দেন, অথচ ভেরিফিকেশন হওয়ার নিয়ম হচ্ছে গোপনে তথ্য যাচাই করা এবং নিয়োগকৃত কোম্পানী আমার তথ্য পুলিশকে সরবরাহ করেছে যা সব কোম্পানী নতুন নিয়োগকৃত কর্মকর্তার জন্য করে থাকে। উনি আমাকে ফোন দিয়ে আবার সব তথ্য চান, আমি তাকে সেইসব তথ্য জমা দিতে গেলে উনি আমাকে বিকাল ৪ টা থেকে রাতের ৯ টা পর্যন্ত বসিয়ে রাখেন এবং আমার কাছে ২০০০ টাকা দাবী করেন চা নাস্তার জন্য, পরে আমি বাধ্য হয়ে ১৫০০ টাকা দিয়ে আসি, পুলিশ কার্যালয়ে সিসি ক্যামেরা থাকায় উনি অফিসের বাইরে এসে টাকা নেন। আমার অন্যান্য সহকর্মীদের কাছ থেকে একই পরিমাণ টাকা উনি গ্রহণ করেন।

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 12 views CTK3YQXR
0 Comments
Refused Other public office ৳100.00M

সরকারি ঠিকাদারি বা সরবারাহের কাজ

সরকারি ঠিকাদারি কাজ পাওয়ার আগে বিভিন্ন দুর্নীতি কথা আমাদের সকলের ই জানা কিন্তু প্রতি কজে শেষে বিল তুলতে গিয়ে অফিস খরচ বাবদ ২%-১০% যা (পিসি) নামে নামাঙ্কিত আদায় করা হচ্ছে। এবং এই টাকার ভাগ কাজের দায়িত্ব প্রাপ্ত সকলেই ভাগবাটোয়ারা করে জনগনের কষ্টার্জিত টাকার শ্রাদ্ধ করা হচ্ছে। এছাড়াও আমরা প্রায় শুনতে পাই কোন ঠিকাদার কাজ না করে টাকা উঠিয়ে নিয়ে গিয়েছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার যোগসাজশে সেই কাজ করা হয় কিন্তু দোষ হয় ঠিকাদারের। টাকার বড় অংশটুকু ঘুষ হিসাবে সরকারি কর্মকর্তারাই আত্মসাৎ করেন। এ থেকে আমাদের নিস্তার কবে হবে জানা নাই।

বাংলাদেশের সবত্র, Dhaka 31 August 2026 13 views DKQUHNMC
0 Comments
Paid Sub-Registry Office ৳20.0K

জায়গা হেবা করা

আমার বাবা আমার নামে জায়গা হেবা করতে গিয়েছিল emergency. হেবা খরচ আসছে ১৭/১৮ হাজার। কিন্তু অই টাকা পরিশোধের পরও ফাইল আটকে রাখছে। তালবাহানা করছে। ইনিয়ে বিনিয়ে টাকা চাচ্ছিল সরাসরি না চেয়ে। আর ফাইল শুধু ঘুরাচ্ছিল। আরো সময় লাগবে এই সেই নানা কথা বলছিল। যেই না ২০ হাজার টাকা দিয়েছে ২ মিনিটের মধ্যে ফাইল রেডি করে দিয়ে দিয়েছে।

ফেনি, Chattogram 31 August 2026 12 views CTBA8V3V
0 Comments