All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Only demanded Other public office ৳100.0K

NTRCA থেকে ১৮ তম নিবন্ধনে সরাসরি নিয়োগ পাওয়ার পরও ঘুষ দাবি করে কলেজ কতৃপক্ষ

১৮ তম শিক্ষক নিবন্ধনে আমি সরাসরি একটি কলেজে নিয়োগ পাই। কলেজের কাগজপত্র চাইলে প্রথমে আমার কাছে কলেজের একজন শিক্ষক ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজ হাতে পাই। পরবর্তীতে শারীরিক অসুস্থতার জন্য আমার ছুটি নিতে হয়। বিনিময়ে কলেজে আমার পরিবর্তে একজন ক্লাস নিবে এই মর্মে আমার ছুটির চারমাসে মোট ২৪ হাজার টাকা প্রদান করতে হয় (প্রতিমাসে ৬ হাজার)। পরে জানতে পারি উনারা ১ মাসের জন্য শিক্ষক নিয়েছিলেন, বাকি ৩মাসে এমনি টাকা নিয়েছেন। পুনরায় আমি কলেজে যাওয়া শুরু করলে কলেজ কতৃপক্ষ আমার প্রথম ৫ মাসের বেতন দাবী করেন (২২ হাজার×৫মাস)। এখনও আমার বেতন হয়নি। একে তো বেতনের অভাবে মানবেতর জীবনযাপন করছি, তার উপর বেতনের টাকা কতৃপক্ষের হাতে তুলে দেওয়ার মানসিক চাপ আর নিতে পারছিনা।

জামালপুর, Dhaka 31 August 2026 11 views DKR9XU5R
0 Comments
Paid Passport Office ৳4.0K

পাসপোর্ট নবায়ন

ঘুষ ছাড়া পাসপোর্ট নবায়ন করতে প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু আফতাব নগর পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া কোন ভাবেই নবায়ন করতে পারিনি। ২/৩ বার তাদের চাহিদামতো ডকুমেন্ট নিয়ে গেছি কিন্তু প্রতিবারই একটা করে ঠুনকো সমস্যা বের করে আর দালাল এসে বলে এসব কোন সমস্যা না, টাকা দেন করে দিচ্ছি! অবশেষে দালালের ৪০০০/- দাবি করা টাকার ৩০০০/- দিয়ে কোন লাইন/অপেক্ষা ছাড়া মূহুর্তে সব কিছু শেষ করে ফেললাম!🤭

আফতাব নগর পাসপোর্ট অফিস, Dhaka 31 August 2026 9 views DKNG7KYS
0 Comments
Paid Passport Office ৳1.5K

New Passport

আমি পাসপোর্ট করার জন্য অনলাইনে এপ্লাই করেছিলাম এমার্জেন্সি পাসপোর্ট। পরে যেদিন আমার ফিঙ্গারপ্রিন্ট নেয়ার ডেট আসে সেদিন আমি পাসপোর্ট অফিসে গিয়ে লাইনে দাড়াই। উনি আমাকে এই অজুহাত দেন যে আমার স্থায়ী ঠিকানা ঢাকা নয় অন্য এলাকা। আমার পাসপোর্ট নাকি করা যাবে না সেখানে। অথচ বের হয়ে আসলে তাদের একজন কর্মচারী বাইরে আমাকে এসে বলে "১৫০০ আমাকে দিন আমি করে দিচ্ছি"। আমি ১৫০০ টাকা দিলে উনি আমাকে আবারো আমাকে সেই কর্মকর্তার কাছে নিয়ে যায় যিনি পুর্বে আমার এপ্লিকেশন রিজেক্ট করেছিলেন। আবার সেই কর্মকর্তাই কোনো কথা ছাড়াই আমার এপ্লিকেশনে সিল এবং অন্যান্য এপ্রুভাল দিয়ে ফিঙ্গারপ্রিন্টের জন্য পাঠিয়ে দেন।

Bochila, Dhaka, Dhaka 31 August 2026 10 views DK2LWPJ6
0 Comments
Paid Other public office ৳50.0K

বাড়ির নকশা

বাড়ির নকশা করার জন্য বিভিন্ন ধরনের টাকা পরিশোধ করতে হয়। যার কাছ থেকে যা নিতে পারে। আমি ফরিদপুর পৌরসভায় সব মিলিয়ে প্রায় 50000 টাকা বাড়তি দিয়ে প্ল্যান পাস করিয়েছি।

ফরিদপুর, Dhaka 31 August 2026 10 views DKAM4JUV
0 Comments
Refused Other public office ৳1.0K

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন করা জন্য দিয়েছিলাম পরে ১০০০ টাকা লাগবে বলেছিল server নষ্ট এর কারণে সিলেট শহর থেকে সংশোধন করে আনতে হবে।

বিশ্বনাথ সিলেট, Sylhet 31 August 2026 14 views SYGS8ECE
0 Comments
Paid Other public office ৳50.0K

বিদ্যুতের লাইন নেয়া

আমাদের কাছে নতুন বিদ্যুতের সংযোগ ও বিদ্যুতের পোল বাবদ ৮০০০০ টাকা দাবী করেন পল্লীবিদ্যুৎ এর একজন ইঞ্জিনিয়ার। পরবর্তীতে একজন ঠিকাদারের মাধ্যমে ৫০০০০ টাকায় রফা করে বিদ্যুৎ সংযোগ পাই আমরা

নওগাঁ, Rajshahi 31 August 2026 8 views RJH7QV4Z
0 Comments
Paid BRTA ৳5.0K

ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা

আমার বলা হয় টাকা না দিলে যত ভালোই পরীক্ষা দেই না কেন, ড্রাইভিং লাইসেন্স পাব না। আর টাকা দিলে কোন পরীক্ষা দেয়া লাগবে না। সব কাজ হয়ে যাবে।

Thakurgaon, Rangpur 31 August 2026 11 views RNVRR4WJ
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স

পাসপোর্ট করার সময় পুলিশ ক্লিয়ারেন্স এ পুলিশ টাকা ছাড়া ক্লিয়ারেন্স দিবে ১৫০০৳ ছাড়া, তখন কোনমতে ছাড়ে না, বাধ্য হয়ে ১০০০ দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করাইতে হয়েছে, এটা ২ বছর আগের ঘটনা

চট্টগ্রাম, Chattogram 31 August 2026 11 views CTW3JXX7
0 Comments
Paid Accounts Office ৳1.5K

পে ফিক্সেশন

সরকারি চাকরিতে ঢুকে নিজের প্রথম বেতন করতে হলে পে ফিক্সেশন করা লাগে। মিষ্টি খাওয়ার টাকা না দিলে মাসের পর মাস ঘোরায়। এছাড়া যেকোনো প্রাপ্য টিএ ডিএ বিল তুলতে গেলেই মোট বিলের ৩-৫% পর্যন্ত দাবী করে। না দিলে হয়রানি।

যশোর, Khulna 31 August 2026 17 views KHEAEWNQ
0 Comments
Only demanded Other public office ৳5.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

কিছুদিন পূর্বে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য পৌরসভায় গেলে তারা নতুন করে সকল কাগজ নিতে বলে। অথচ আমার নবায়নের জন্য সকল কাগজ কেন লাগবে? মূল ট্রেড লাইসেন্স কপিটা নিয়ে যাওয়ার পরেও তারা অনুনয়-বিনয় করতে থাকে। সর্বশেষ ৫ হাজার টাকা দাবি করেন৷ বিষয়টি আপাদত সিদ্ধান্ত নিতে পারছি না৷ টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করবো কি না? প্রতি বছর সরকার কত রাজস্ব হারাচ্ছে, তা তো এটাতে বুঝাই যায়। সরকারী খাতে ১০ টাকা জমা দিয়ে নিজেরা ৯০ টাকা খেয়ে ফেলে। এর থেকে পরিত্রান এর উপায় কি!

শাহরাস্তি, চাঁদপুর, Chattogram 31 August 2026 12 views CTMP5MRG
0 Comments
Paid Education Office ৳4

চাকুরী স্থায়ী করণ

পানছড়ি উপজেলা শিক্ষা অফিসে আমার ওয়াইফের চাকুরী স্থায়ীকরণ করার জন্য তার নিকট থেকে ৪০০০ টাকা দাবী করা হয়। পরে ৩৫০০ টাকা প্রদানের পর তা বাস্তবায়ন করে দেয়। জুলাই মাসের শেষের দিকে।

পানছড়ি, খাগড়াছড়ি, Chattogram 31 August 2026 15 views CT3NSHHH
0 Comments
Paid Other public office ৳500

ইউনিয়ন অফিস থেকে ওয়ারিশ সনদ উত্তলন

আমি আমার মায়ের ওয়ারিশ সনদ উত্তলনের জন্য গেলে আমার কাছে ৫০০ টাকা দাবি করে। যেহেতু কাগজটি আমার জরুরী ভিত্তিতে পাওয়ার দরকার ছিলো তাই আমি দওতে বাধ্য হই। ওয়ারিশ সনদ নিয়ে চেয়ারম্যানের কাছে তার সাক্ষর নিতে গেলে আমি তাকে ৫০০ টাকা নেওয়ার বিষয়ে জানাই। চেয়ারম্যানপর মন্তব্য ছিলো এগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এমনই নিবে। উনি বলে পৌরসভায় এই কাগজ নাকি ২০০০/৩০০০ টাকা লাগবে আনতে। শুধু ওয়ারিশ না, নাগরিক সনদে সকল কাগজ নিতে টাকা লাগে।

ফরিদগঞ্জ, Chattogram 31 August 2026 7 views CTZEXRCL
0 Comments
Paid Land Office ৳110

অফলাইনে

ইউনিয়ন ভূমি অফিসে আরএস খতিয়ান আনতে গেছিলাম। যাওয়া পর অফিস সহায়ক আমার কাছে ১০০ টাকা দিবে করলে। আমি বললাম টাকা কেনো বলতে সে আমাকে বলে খতিয়ান নাই ছিঁড়া ইত্যাদি। তারপর আমি টাকা দিয়ে আনতে বাধ্য হয়

অষ্টগ্রাম সাভিয়ানগর ইউনিয়ন ভূমি অফিস, Dhaka 31 August 2026 10 views DK4ZRQGA
0 Comments