All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
BRTA

বিদেশে যাওয়ার জন্য ফিংগার দিয়েছিলাম কিন্তু ঐখানে নমীনি এড দেই নি পরে দিতে গেলাম তখন টাকা চায়,

বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং করেছিলাম কিন্তু ঐখানে নমীনি এদ দেই নি পরে দিতে গেলাম একদম ফাস্ট ফ্লোরে প্রথমে যে ডেস্ক আছে সেখানে মহিলা অপারেটর ছিলো সে ১০০ টাকা চায় আর তা না দিলে নাকী হবে না

Paid
কুমিল্লা ৳100
3 September 2026 2
0 Comments
Land Office

নামজারির জন্য,সব কিছু সঠিক থাকার পর, অনেক গুরার পর। নামজারির জন্য 6500 নিল।

নিজে আবেদন করলে ভূল হবে,রিপোর্ট সঠিক নাও পেতে পারি।অনেক ঘোরাঘুরি করতে হবে ইত্যাদি ।তাদের দিয়ে 7000 টাকা দিয়ে করলে সব সহজে হবে।

Paid
চাঁদপুর সদর মৈশাদি ইউনিয়ন ভূমি অফিস ৳7.0K
3 September 2026 1
0 Comments
Sub-Registry Office

জমি রেজিষ্ট্রী

জমি রেজিষ্ট্রেশন করার সময় সরকারি বাজার মূলের চেয়ে অতিরিক্ত মূল লেখলে ২% ঘুষ দিতে হবে। তা না হলে জমি রেজিষ্ট্রেশন করতে পরব না। তাই সমতায় আইসা ১% ঘুষ দিয়ে দলিল রেজিস্ট্রী করলাম।

Paid
ইউনিয়ন পরিষদ ৳70.0K
3 September 2026 3
0 Comments
Other public office

জন্ম নিবন্ধ

যে জম্মনিবন্ধের সরকারি ফি -১৫০ টাকা, সেখানে এখন নে ৪০০-৫০০ টাকা সে সাথে সকিদার, দপাদার, ফাইল আনা-নেওয়া বাবদ অল্প কিছু হাদিয়া বলে যায় আরো ২০০-৩০০ টাকা এই মিলে খরচ ১০০০ টাকা কি করে জনগণ বাচবে

Paid
চকরিয়া ৳500
3 September 2026 3
0 Comments
Other public office

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর পাবলিকে চান্স পাওয়ায় ভর্তি বাতিল করে জমা দেওয়া মূল সনদ উত্তোলন।

টাকার পরিমাণ ঠিক মনে নেই। ৮-৯ বছর আগের ঘটনা। টাকা আরো বেশি হতে পারে। পাবলিকে ভর্তি হওয়ার জন্য রাঙ্গামাটি সরকারি কলেজে ভর্তি বাতিল করে মূল সনদ উত্তোলন করার সময় অফিসের চাকমা ভদ্রলোক আমার কাছ থেকে ঘুষ নেয়। পরবর্তীতে গণিত বিভাগের এক শিক্ষকের কাছ থেকে শিক্ষক কোয়ার্টারে গিয়ে একটা কাগজে (দরখাস্তে হয়তো) সাইন নিতে গিয়ে বিষয়টি জানালে তিনি হেসে রসিকতা করেন।

Paid
রাঙ্গামাটি সদর ৳3.0K
3 September 2026 1
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট

কুমিল্লা পাসপোর্ট অফিসে গেছিলাম, কাগজপত্র সবই ঠিক, কিন্তু ঠিক ছিলো না 'চ্যানেল' নামের গুরুত্বপূর্ণ ব্যাক্তির তদারকি । তাই পাসপোর্ট এখনো হয়নি। তবে হয়ে যেতো যদি ৩০০০ টাকা ঘুষ দিতে পারতাম।

Refused
কুমিল্লা ৳3.0K
3 September 2026 3
0 Comments
Customs Office

পণ্য সংক্রান্ত

সিলোট কাস্টমস অফিসে আমি সরকারি নিয়ম মেনে টাকা দিয়ে আমার পণ্য আনতে চেয়েছিলাম। কিন্তু অফিসে গিয়ে বুঝলাম, বাড়তি টাকা ছাড়া আমার পণ্য আনা সম্ভব নয়, এডি সাহেবের রুমে গেলে সরাসরি ৪০ হাজার টাকা দাবি করেন, পরে অনেক কষ্টে বুঝিয়ে ২০ হাজার টাকা দেওয়া লাগছিল। প্রথমদিকে টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে একাধিকবার অফিসে যেতে হয়েছে। আমি সরকারি নিয়ম মেনে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু অফিসে গিয়ে বুঝলাম, শুধু নিয়ম জানলেই হবে না, বাড়তি টাকাও দিতে হবে। টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে একাধিকবার অফিসে যেতে হয়েছে। প্রতিবারই নতুন কোনো কথা বলা হয়েছে। এডিকে ঘুষ না দিলে সঠিকভাবে কোনো কাজই হয়না।

Paid
সিলেট ৳20.0K
3 September 2026 1
0 Comments
Other public office

police clearness

Police clearness er jonno apply korchilam aj phn diya ase bollo bhai apnar to sob thik ase amader ektu misty khaite den tahole kal porsu peye jaben. Bollam kache to tk nai ta bolle dekhen ase pase. 500 dilam pore bole ki dilen ata. Ami bollam bhai r to pailam na uni amake bole pore diyen thana te jeye call diten. Na paira abar 500 dilam. Pore koi karo sathe boile na jano jodi kew call tol o dei kichu hoilen na ki ekta obotha

Paid
Satkhira ৳100
3 September 2026 1
0 Comments
Customs Office

Bond renew

A foreign EPZ is being asked for this during the official visit of customs people. I was present there, they asked for the money to our commercial team. Then it's negotiated after 2 weeks of pursuing upon the permission from Germany owner. Our everything is ok. We don't sell outside in BD anything. Don't over invoicing or under invoicing of the company. Asset also perfect on BD RSM audit and indian team audit by SAP also. Now you see where we are living.

Paid
Narayanganj ৳1.00M
3 September 2026 1
0 Comments
Education Office

DPED TRAINING

প্রশিক্ষণ শেষ করলে ১টি ইনক্রিমেন্ট যোগ হবে, যার কারনে আমি ডিপিএডে যেতে চাইলে আমার নিকট ৫০০০ টাকা দাবি করা হয়। আমি বলি আমি যাবো না, ফলে আমাকে ৬ মাসের মেডিকেল নিতে বলে, বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশিক্ষণে যাই। পাশাপাশি বদলির সময় ও আমি ৪০০০ টাকা দিয়েছি, যদিও বদলি অনলাইনে হই, তবে ছাড়পত্র টাকা ছাড়া দেয় নাই।

Paid
মুকসুদপুর, গোপালগঞ্জ ৳5.0K
3 September 2026 1
0 Comments
Other public office

স্থাপত্য, প্রকৌশল, পরিকল্পনা ও সংশ্লিষ্ট পেশা এবং শিক্ষা নিয়ন্ত্রণ

সরকারি দফতরে ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট পেশাজীবীদের বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যপদ প্রয়োজন, অথচ বাংলাদেশে সকল গুরুত্বপূর্ণ পেশা নিয়ন্ত্রণের জন্য সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত পরিষদ রয়েছে, যেমন চিকিৎসকদের জন্য BMDC, আইনজীবীদের জন্য BAR Council ইত্যাদি। কিন্তু স্থপতি, প্রকৌশলী ও পরিকল্পনাবিদ হতে হলে বেসরকারি পেশাজীবী প্রতিষ্ঠানের অনুমোদন প্রয়োজন হচ্ছে। এতে করে অনেকেই এই সদস্যপদ নিতে ব্যর্থ হচ্ছে অনুমোদন সংক্রান্ত জটিলতায় এবং এখানেই জন্ম নিচ্ছে স্বাক্ষর বাণিজ্য ও ভবন নির্মাণ সংশ্লিষ্ট দুর্নীতির। এই সমস্যা সমাধানে সরকারের কাছে বার বার সহযোগিতা চেয়েও কোনো সমাধান মেলেনি। সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে রাষ্ট্র অনুমোদিত ডিগ্রি এখন বেকারত্ব সৃষ্টি করছে, কিন্তু রাষ্ট্র কোনো সমাধান দিচ্ছে না।

Refused
Dhaka ৳1
3 September 2026 3
0 Comments
Other public office

ইউনিয়ন পর্যায়ে ভোটার সনদ

নতুন কোন ভোটার হতে গেলে। ইউনিয়ন থেকে ভোটার সনদ নিতে হয়। যেই সনদে বিশেষ কিছু লেখা থাকে না। জন্ম নিবন্ধন দেখে ব্যক্তির নাম পিতার নাম মাতার নাম গ্রাম গ্রামের নাম জেলা থানা এগুলোই লিখে দেয়। মূলত নতুন একজন ভোটার হতে গেলে যে যে বিশেষ প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে সেগুলো ইউনিয়ন পর্যায়ে থেকে কোন কিছুই উল্লেখ করে না এই সামান্য একটি কাগজ দিয়ে প্রত্যেক জনের কাছে থেকে ২৩০০ টাকা আদায় করা হয়। আমার যুক্তিতে এটা অহেতুক। এখানে বিশেষ উল্লেখ থাকবে। যে ব্যক্তি নতুন ভোটার হবে। ভোটার সনেতে উল্লেখ থাকতে হবে। রক্তের গ্রুপ, হোল্ডিং নাম্বার ভোটার এরিয়া, ভোট কেন্দ্র, ব্যক্তির আঠারো বছর হয়েছে কিনা এটা উল্লেখ থাকা জরুরি। এরকম বিশেষ কিছু উল্লেখ না করেই শুধু নাম ঠিকানা দিয়েই ভোটার সনদ দেয়। এটাকে আমি প্রত্যাখ্যান

Refused
বেতিলা মিত্রা ইউনিয়ন পরিষদ, বেতিলা মানিকগঞ্জ সদর ৳200
3 September 2026 1
0 Comments