All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
Paid Education Office ৳6.0K

প্রোজেক্টের কাজের জন্য সিভিল, আর্কিটেক্ট, ইলেকট্রিকাল ড্রইং কালেকশন

আমাদের শিক্ষা অধিদপ্তরের আন্ডারে একটা কলেজের সাবস্টেশন নির্মাণের টেন্ডার পাই, যেহেতু আমি প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, আমি প্রোজেক্টের কাজের জন্য সিভিল, আর্কিটেক্ট, ইলেকট্রিকাল ড্রইং কালেকশন করতে যাই, তারা কতক্ষন এই টেবিল, কতক্ষন ওই টেবিল প্রেরণ করে, এই ড্রইং সরকারি তরফ থেকে ফ্রি প্রদান করার কথা ছিলো। কিন্তু আর্কিটেক্ট এর একজন ইঞ্জিনিয়ার আমার কাছে ৩ টা ড্রইং বাবদ ৬০০০ টাকা দাবী করে, আমি যেহেতু নিরুপায় (প্রোজেক্টের সময়সীমার জন্য), আমি উনাকে অনেক অনুরোধ করি। পরবর্তীতে উনি ৫০০০ টাকায় রাজি হয়। কিন্তু শেষ পর্যন্ত উনি আমায় শুধু মাত্র আর্কিটেক্ট এর ড্রইং দেন, বাকি গুলো এক এক টেবিলে যেতে বলেন বাট কেউ কারোর রেফারেন্স গ্রহন করে না। পরে দেখি উনি আবার টাইম টু টাইম নামাজ ও পড়ে🙂 ইলেকট্রিকাল ড্রইং বাবদ আরো দিতে

Dhaka, Dhaka 30 August 2026 7 views DKC68PP8
0 Comments
Paid Other public office ৳5.0K

Fire licence renewal online

আমি একটি কোম্পানির প্রতিনিধি কোম্পানির ফায়ার লাইসেন্স নবায়ন করতে গিয়ে ছিলাম তাদের অফিসে। যেতে ওয়ার হাউস ইন্সপেক্টর আমার থেকে 5 হাজারের কমে লাইসেন্স নবায়ন করতে পারবে না বলে। আমি তাকে বলি স্যার, 5 হাজার টাকা লাগবে !আমি বলি স্যার এত টাকা দিতে পারবোনা 4 হাজার টাকা নেন। তারে আমি 4 হাজার টাকা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার লাইসেন্স নবায়ন হয় নাই। আমি একদিন ওই অফিসার কে কল দিলাম, দিয়ে বললাম স্যার, আমার কাজটা হইছে। ওনি বলে ভাই সময় দিতে হবে তো । কাজ হইলে আমি আপনাকে জানাবো। 1 মাস হয়ে গেছে আমাকে এখনো জানাই নাই। এখন মনে হচ্ছে, 5 এর জায়গায় 4 দিলাম দেখে এরকম করছে নাকি।

কক্সবাজার, Chattogram 30 August 2026 6 views CTFU4CRU
0 Comments
Only demanded Education Office ৳4.0K

দাখিল প্রাইভেট পরীক্ষা সংক্রান্ত

২০১৭ সালের দাখিল প্রাইভেট পরীক্ষার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি দিয়েছে যে,যে সমস্ত কেন্দ্রীয় সেন্টার আছে তাদের সাথে যোগাযোগ করে প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য। সেই হিসেবে সিলেটের দক্ষিণ সুরমায় কোন সেন্টার না পাওয়া সিলেটের আলিয়া মাদ্রাসার এক কর্মকর্তার সাথে যোগাযোগ করি। উনি যা কিছু বলল যে তোমার ছাত্ররা পারবে না, কিভাবে পড়বে কওমি থেকে এসে? এত কিছু পড়বে কিভাবে? অনেক কিছু বলল! অনেক ইনসাল্ট করার পর বলল ঠিক আছে দেন দেখি ,তাহলে একজন থেকে ৪ হাজার টাকা করে নিয়ে আসবেন। দেখি কিছু করা যায় কিনা? অথচ প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য বিজ্ঞাপিত বলা আছে মাত্র ২৪১ টাকা সোনালী পেমেন্ট এর মাধ্যমে একজন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করা যায়।

সিলেট, Sylhet 30 August 2026 10 views SY6SJ9A7
0 Comments
Paid Land Office ৳125.0K

নামজারী

অর্পিত ক তপশীল ভূক্ত জমি, সরকার পক্ষের আপীলসহ দুই আদালতের রায় আমাদের স্ব পক্ষে পাওয়ার পরও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের নামে নামজারী খতিয়ান প্রস্তুত করতে বিভিন্ন অজুহাতে প্রথমে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এক বৎসর বিভিন্ন অজুহাতে আমাকে ঘুরিয়ে পরে কাজ সমাধা করতে আরও পঁচাত্তোর হাজার টাকা দাবী করলে, আমি অপরগ হয়ে সংশ্লিষ্ট তপশীলদারের দাবী পূরণ করতে বাধ্য হই, তারপর আমাকে আরও পনের দিন ঘুরিয়ে তারপর আমাদের নামে নামজারী খতিয়ান প্রস্তুত করে দেন।

সিলেট, Sylhet 30 August 2026 8 views SY54AD8A
0 Comments
Paid Land Office ৳1.00M

এল এ (ল্যান্ড অ্যাকিউজেসন) বিল, ডিসি অফিস গাজীপুর, এল এ শাখা

গাজীপুর ডিসি অফিস এর এল এ শাখার কর্মকর্তা এক সার্ভেয়ার সহ তার সিন্ডিকেট ৫০ লক্ষ টাকার জমি একয়ার এর বিল পাস করতে আমাদের কাছ থেকে ১০ (দশ লাখ) টাকা ঘুষ নিয়েছে ২০২৫ সাল এর মার্চ মাস এ, তাঁকে যখন প্রশ্ন করা হয় আপনি এত টাকা নিচ্ছেন কেন? জবাবে উনি বলেন: আপনার কি মনে হয় আমি একা নিচ্ছি এত টাকা, এই টাকার বেশি অংশ উপরে চলে যাবে!

গাজীপুর, Dhaka 30 August 2026 12 views DK4XWSLG
0 Comments
Paid Other public office ৳10.0K

পুলিশে বদলি বাণিজ্য এবং ভাতার টাকা পাওয়ার ক্ষেত্রে ঘুষ প্রদান

আমার স্ত্রী পুলিশে জব করেন,সেই সুবাদে জামালপুর বদলি হয়ে আসার পর থানা-ফাড়িতে বদলির জন্য ১০ হাজার টাকা দিতে হয়েছে,যারা কোর্ট কিংবা বিভিন্ন ফান্ডে ঢুকতে চায় তাদের ২০-৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়,আর এতে আর-১ থেকে এসপি পর্যন্ত টাকার ভাগ যায়।তাছাড়া আরআরএল,টিএ/ডিএ বিলের জন্য ১-২ হাজার টাকা দিতে হয়।এগুলো আমার নিজ চোখে দেখা অভিজ্ঞতা।

জামালপুর, Mymensingh 30 August 2026 8 views MY5447GY
0 Comments
Refused Land Office ৳10.0K

ভূমি নাম জারি

আমি কুমিল্লা জেলা বড়রা উপজেলার একজন নাগরিক আমি আমার জমির নাম জারি করার আবেদন করলে আমাকে অহেতুক বিভিন্ন কাগজপত্রের কারণে হয়রানি করা হয় অথচ সেম ডকুমেন্ট দিয়ে যারা ঘুষ প্রদান করেছে তাদের কাজটি হয়ে যাচ্ছে এটার সাথে কুমিল্লা জেলা বড়রা উপজেলার যে এসিলেন্ট রয়েছে উনি জড়িত আমি ১০০% শিউর দিয়ে বলতে পারব বড় উপজেলায় অফিসে যতগুলো নাম জারি হয়েছে তার ৯৯ ভাগই ঘুষের বিনিময়ে হয়েছে এগুলি যারা নামজার এগুলো করেছেন তাদের সাথে কথা বললেই সম্পূর্ণ তথ্য বেরিয়ে আসবে আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং এসিলেন্ট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি

কুমিল্লা, Chattogram 30 August 2026 8 views CTSA9B6K
0 Comments
Refused Other public office ৳4.0K

বৈদ্যুতিক নতুন প্রিপেইড মিটার সংযোগ প্রসঙ্গে

নির্বাহী প্রকৌশলীর কার্যালয় বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেট ঠিকানা: শাহজালাল উপশহর, সিলেট। নতুন প্রিপেইড মিটার স্থাপনের জন্য একজন গ্রাহক প্রথমে অনলাইনে নির্দিষ্ট ফরম পূরন করে আবেদন করতে হয় যার অনলাইন ফিস আনুমানিক ১৪০/- + প্রসেসিং ফি ৩০০/-। তারপর সরকারি ব্যাংক চালান ১৬৫০/- এবং সর্বশেষ মিটার ক্রয় মূল্য ৫২০০/- থেকে ৬০০০/- পর্যন্ত খরচ হতে পারে। যার সর্বমোট ব্যায় দাড়ায় = ১৪০+৩০০+১৬৫০+৬০০০= ৮১০০/- কিন্তু আমার কাছে একদম ৩য় শ্রেনীর কর্মকর্তা থেকে সহকারি প্রকৌশলী পদধারী কর্মকর্তা ১০-১২ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। এমনকি অফিসের কর্মকর্তাদের এতে বেশী নেওয়ার কারন জিজ্ঞেস করলে তারা জানায় একটি ফাইল যে কয়টি টেবিলে যাবে সবকয়টি টেবিলে হাদিয়া না দিলে স্বাক্ষর হয় না। যার চক্ষুস প্রমান আমি নিজেই।

সিলেট, Sylhet 30 August 2026 8 views SYD8ZPKS
0 Comments
Paid Other public office ৳500

ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন নাম /বয়স সংশোধন করতে গেলে ৫০০ টাকা করি নেই ইউনিয়ন পরিষদ সচিব, চেয়ারম্যান

ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনের নাম ও বয়স সংশোধন করতে গেলে সরকারি নির্ধারিত ফি ছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যান অতিরিক্ত ৫০০ টাকা ঘোষ নেই।

জামালপুর, Mymensingh 30 August 2026 6 views MY97S4YR
0 Comments
Paid Passport Office ৳500

পাসপোর্ট করতে

পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশনের জন্য সিরিয়াল ধরেছিলাম তখন দেখেছি সবাই অটো হাদিয়া দিয়ে আসছে। এবং ভাবলাম না দিলে যদি রিপোর্ট উল্টো করে দেয় তাই ৫০০ টাকা হাতে গুঁজে দিয়ে আসলাম।

কুমিল্লা, Chattogram 30 August 2026 8 views CTNSESBL
0 Comments
Refused Other public office ৳500

ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন নাম /বয়স সংশোধন করতে গেলে ৫০০ টাকা করি নেই ইউনিয়ন পরিষদ সচিব, চেয়ারম্যান

ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনের নাম ও বয়স সংশোধন করতে গেলে সরকারি নির্ধারিত ফি ছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের পক্ষ থেকে অতিরিক্ত ৫০০ টাকা করে

জামালপুর, Mymensingh 30 August 2026 13 views MYB4LGXX
0 Comments
Paid City Corporation ৳5.0K

ওয়ারিশান সনদ

আমি নূরেরচালা-ভাটারা স্থায়ী বাসিন্দা। বাবা মারা যারার পর ওয়ারিশ সনদ তুলতে মার্চ ২০২৬ DNCC মহাখালী অফিসে যাই। আমাকে প্রায় এক মাস নানা অজুহাতে ঘুরানো হয়। পরে সেখানকার এক কর্মচারী আমাকে উপদেশ দেয় যে অমুক স্যারকে কিছু খরচের টাকা দিতে। পরে ঐ অফিসারকে বকশিস এর কথা বলতেই উনি ৫০০০ টাকা দাবী করেন। ৫০০০ টাকা দেয়ার একদিন পরেই দেখি ওয়ারিশ সার্টিফিকেট রেডি হয়ে গেছে।

মহাখালী DNCC building, Dhaka 30 August 2026 11 views DKCTSP62
0 Comments
Paid Education Office ৳5.0K

নতুন এমপিও করণ

নতুন এমপিও করার জন্য সকল ডকুমেন্ট অনলাইন সাবমিট দেয়ার পর কালিয়া উপজেলা শিক্ষা অফিসার ২০২৩ এ ছিলেন যিনি, তিনি দাবি করলেন অনলাইন থেকে নাকি ফাইল ডিলেট হয়ে যেতে পারে তাই ৫৬ পাতার ফাইল কালার প্রিন্ট করে তার কাছে জমা দেয়া লাগবে। না দিলে এমপিও হবেনা। তারপর অনেক প্যাচিয়ে প্রতিষ্ঠানের সহকারী প্রধানের মাধ্যেমে তিনি ৫ হাজার টাকা নিয়েছিলেন। তখন জেনেছিলাম তিনি এভাবেই এমপিও করে থাকেন।নইলে ফাইল নড়ে না। এখনো এভাবেই ফাইল চলে গোপ্নে।

নড়াইল জেলার কালিয়া উপজেলা, Khulna 30 August 2026 5 views KHZXL5WE
0 Comments