All reports

19,230 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,230 reports found
Report a bribe
BRTA

ফিটনেস সার্টিফিকেট নবায়ন

মালিকানা সংক্রান্ত নানা কাগজপত্র দেখাতে বলেন, বিআরটিএ পোর্টালে তেমন কোন কাগজ এর কথা উল্লেখ নেই। চাহিদা মাফিক কিছুই লাগবেনা যদি ২৫০০ টাকা প্রদান করি। বাধ্য হয়ে ২৫০০ প্রদান করি।

Paid
যশোর ৳2.5K
30 August 2026 6 KHN8SXEY
0 Comments
Other public office

প্রতিবন্ধী ভাতা

সেবাটি ছিল প্রতিবন্ধীদের সহযোগিতা করা | কাগজপত্র সবকিছু ঠিক করে নিয়ে গিয়েছি কিন্তু তারা এখানে কুয়া য়া দিয়ে ঘুষ কালেকশন করে | কোন কিছু দরকার হলে বুয়ার কাছে যেতে হয় আর ওখান থেকে বউয়ের সাথে কথা বলে তার মানে ওদের সিস্টেম

Refused
ঢাকা ৳1.5K
30 August 2026 8 DKVNURBB
0 Comments
Other public office

সেটেলমেন্ট অফিসে পুরাতন রেকর্ড খুঁজতে ঘুষ লাগে

পুরাতন জমি রেকর্ড সংক্রান্ত মামলার নথী খুজতে গেলে ৫০০০ টাকা ঘুষ দাবি করে রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্ত নাজির। দিতে বাধ্য হলাম কাগজ অতিপ্রয়োজনীয় তাই।

Paid
বরিশাল ৳5.0K
30 August 2026 10 BRWC4DQ8
0 Comments
Other public office

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন শাহরাস্তি পল্লী বিদ্যুৎ সমিতি ৫ কেভিএ ট্রান্সফরমারের জন্য ১০০০০ দশ হাজার টাকা ঘুষ চাইসে না দেওয়ায় বিদ্যুৎ দেয় নাই ।

Refused
শাহরাস্তি ৳10.0K
30 August 2026 8 CTR868EY
0 Comments
Tax Office

জমির খাজনা

আমার জমির খাজনা ছিল ৭৬৯০০ কিন্তু ওরা আমার কাছ থেকে টাকা নিচ্ছে ৫০০০০ আর ওইখান থেকে ১৬০০০ টাকা সরকারের খাতায় দিয়ে অন্যটা আমার সামনে ওরা মেরে দিয়েছে

Paid
হবিগঞ্জ ৳40.0K
30 August 2026 10 SYHXLZD7
0 Comments
Public Hospital

মা খুবি অসুস্থ ছিলো

ঘুষ না দিলে নার্সরা আসে নাহ, আর ডাক্তার কোনো পরিক্ষা দিলে রুগী কে নিয়ে যাওয়ার জন্য চেয়ার গুলো নিলে টাকা দিতে হয়। আর রোগী সিটের জন্য টাকা লাগে, দালালরা সব জিম্মি করে রাখে, তাদের বাহিরে কথা বলা যায় নাহ ইত্যাদি

Paid
চট্টগ্রাম ৳5.0K
30 August 2026 8 CTRJKLS3
0 Comments
Passport Office

পাসপোর্ট আবেদন

পাসপোর্ট করতে গিয়েছিলাম এক চাচাকে নিয়ে, উনার বয়স ৫৩, অবিবাহিত। কিন্তু পাসপোর্ট অফিসের লোকেরা বলছে যে উনি অবশ্যই বিবাহিত আর না হয় অবিবাহিত সনদ পত্র নিয়ে আসতে হবে না হলে পাসপোর্ট হবে না। শেষ পর্যন্ত ২০০০ টাকার বিনিময়ে উনি সেই অবিবাহিত সনদ ছাড়াই পাসপোর্ট করে দেন।

Paid
হবিগঞ্জ ৳2.0K
30 August 2026 8 SYDXNDEX
0 Comments
Other public office

পাসপোর্ট পুলিশ ভেরিভিকেশন

আমার পুলিশ ভেরিভিকেশনের জন্য পুলিশ ৩০০০ টাকা দাবি করে আমি সেই টাকা প্রথমে দিতে রাজি হই নাই কিন্তু আমাকে এক প্রকার থ্রেড দেওয়াতে বাধ্য হয়ে দিয়েছি ২০০০ টাকা।আমি আর আমার স্ত্রীর জন্য পুলিশ ভেরিভিকেশনের জন্য নিয়েছিলো ২০২২ সালের ডিসেম্বরে

Paid
Gazipur ৳2.0K
30 August 2026 8 DK79C3B4
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছিলাম। পর পর দুইবার পরীক্ষা দিয়েছি কিন্তু পাশ করতে পারছিলাম না। বিআরটিএ অফিসে কথা বললাম যে আমি তো পরীক্ষা ভালো দিচ্ছি তাহলে কেন পাস করছি না। এক কম্পিউটার সহায়ক বলল, ভাই টাকা না দিলে পাশ হবেন না,। তারপর উনি এক দালালের সাথে আমার পরিচয় করিয়ে দিল। সর্বশেষ তাকে ২৫০০ টাকা দিলাম। এবং পরবর্তী ড্রাইভিং পরীক্ষা আমি উত্তীর্ণ হলাম।

Paid
নেত্রকোণা ৳2.5K
30 August 2026 10 MYTWK36A
0 Comments
Education Office

certificate name change

ami 2023 shale amar sob certificate er name change er jonno apply kori . pore onek deri hoy dekhe ami dhakay education board a jai . joto lok er kache gechi sobai age file ney pore amount bole . pore last ek jon lok er kache gesilam education board er 3 no building er 4 talay . last room a dhorjar sathe e boshe . uni surute khub help ful howar vab ney pore amr kache kotha fake fake bole jehutu ami student tai 3ta certificate a 12 hazar taka lagbe . egula beshir vag e upor mohole jabe . pore akhn kothar por uni 8 hazar takay ashlo . kintu suru theke amar plan chilo ami kaw k ekta poysa o dibo na lokta mar sob file rekhe dite chaylo amar number o nilo . pore onek bar call o kore chilo amake .

Refused
Dhaka ৳8.0K
30 August 2026 8 DKNVPY6C
0 Comments
Other public office

কলেজে সার্টিফিকেট উত্তোলন

সরকারি কলেজে বোর্ডের সার্টিফিকেট তোলার সময় কর্মচারী রশিদ/স্লিপ ছাড়া টাকা দাবি করে & ওই টাকা পরিশোধ না করলে সহজে সার্টিফিকেট প্রদান করে না। উল্লেখ্য যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফিস জমা নেওয়ার সময় ই বোর্ড সার্টিফিকেট এর ফিস নিয়ে নেয়। কিন্তু তারপর ও কর্মচারীরা প্রতি শিক্ষার্থীদের কাছে থেকে এই ফিস নিয়ে থাকে।

Paid
Kushtia ৳200
30 August 2026 12 KHLEXLV6
0 Comments
Land Office

জমির নতুন মালিকানায় খাজনা পরিশোধ

সম্পত্তি নতুন করে কিনা হয়েছিল, কিন্তু খাজনার স্লিপ এ পুরাতন মালিকানা দেওয়া। যা পরিবর্তন করতে হলে আঞ্চলিক অফিস থেকে করা যাবে না বলে এবং চিটাগাং ভূমি অফিস এ যেতে। কিন্তু পরে আঞ্চলিক অফিস কর্মকর্তা বলে, তারা এইটা করে দিলে ৩০ হাজার টাকার দাবি করে, যা কমিয়ে ২০ হাজার টাকা দিতে হয়েছে।

Paid
Maijdee, noahkhali ৳20.0K
30 August 2026 8 CTS8W5AD
0 Comments