All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Traffic Police

মোবাইল

আমি রাত 10.30 এ অফিস থাইকা যাওয়া সময় রাস্তায় আমাকে পুলিশে আমার ফোন নিয়া যায়।।আমার ফোন ও কোনো জুয়া লিংক পাই না। শুধু বাইন্স অ্যাপ থাকার কারণে আমার কাজ থাইকা 2000 টাকা নেই।

Paid
গাজীপুর ৳2.0K
10 September 2026 7 DKVTZ6YE
0 Comments
Land Office

দলিল উত্তোলন

আমার একটা দলিল উত্তোলনের প্রয়োজন ছিল তাই দলিল সার্চিং এর জন্য গিয়েছিলাম সেখানে এক অফিস কর্মচারী আমার কাছ থেকে তিন হাজার টাকা নেয় কিন্তু সে আমার কাজ করে দেয় না সার্চিং না দিয়ে বলে দলিল পাই নাই কিন্তু আমার ৩০০০ টাকা নিয়ে নে য় আমি যখন সার্চিং রিপোর্ট চাই তখন সে বলে রিপোর্ট নিতে আরও দুই হাজার টাকা লাগবে কিন্তু আমি পরে সেটা দেই না না দিয়ে চলে আসি বরগুনা সাব রেজিস্টার অফিস কর্মচারী অসাধু এবং ঘুষখোর তাই সরকারের উচিত এখানে নজরদারি করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা

Paid
বরগুনা সাব রেজিস্টার অফিস ৳3.0K
10 September 2026 32 BRXP77ZX
0 Comments
Passport Office

পাসপোর্ট আবেদন কপি জমা দিতে

আমি মোবাইল দিয়ে ই পাসপোর্ট আবেদন করে সেটা ডাউনলোড করে পিন্ট করে সমস্ত কাগজ পাতি রেডি করে নিয়ে জমা দিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছি।সব কাগজ পাতি থাকা সত্তেও আবেদন কপি জমা নেয়নি পরে এক দালাল এসে বলে 1500টাকা লাগবে তা না হলে হবে না । মানে দালাল ছারা পাসপোর্ট করা যাচ্ছে না এইতো অবস্থা সব চোর ডাকাত ভরে গেছে সরকারি প্রতিষ্ঠানে।

Paid
বগুড়া পাসপোর্ট অফিস ৳1.5K
10 September 2026 37 RJ6F7PEV
0 Comments
Land Office

জমির নাম -জারি

জমির নামপত্তন এর জন্য ৫০০০ হাজার নিছে। যেখানে সারকারি ফী ১১৭০ টাকা। ইউনিয়ন ও উপজেলার সব টেবিলেই টাকা দিতেই হয়। আপনি দিতে বাধ্য হবেনই। তাছাড়া কাজ হয় না।

Paid
চৌগাছা, যশোর ৳5.0K
10 September 2026 34 KHPTFJK9
0 Comments
Tax Office

ট্রেড লাইসেন্স নবায়ন

আমার দোকানে ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে,আমি নবায়ন করতে গেলে তারা ১৫০০০ দাবি করে,শেষ পর্যন্ত ১১৫০০ টাকা দিয়ে করতে বাধ্য হয়।অন্যথায় নবায়ন করবে না।

Paid
চট্টগ্রাম, ই পি জেড,বন্দরটিলা,সিটি করপোরেশন অফিস ৳11.5K
10 September 2026 36 CTVF2MM7
0 Comments
Other public office

বানিজ্যিক বিদ্যুৎ মিটার নিতে লাখ টাকার উপর গুনতে হয়।

বিদ্যুৎ অফিসের ৭ নাম্বার ওয়ার্ডের ইন্জিনিয়ার আমার কাছথেকে ১লক্ষ ১৫ হাজার কেস টাকা নিয়েছেন অন্যান্য খরচ বাদে।

Paid
কক্সবাজার সদর। ৳115.0K
10 September 2026 10 CT4JR25V
0 Comments
Traffic Police

ট্রাফিক পুলিশের দূর্নীতি

কোনাবাড়িতে ট্রাফিক ইন্সপেক্টর নিজে গাড়ি ধরলেন কনস্টেবল এবং সিভিল লোক নিয়ে, গাড়ির কাগজে সমস্যা ছিলো আইন অনুযায়ী মামলা দিবে অথবা আটক করবে। কিন্তু সিভিল লোক দিয়ে টিআই সাহেব ভয় ভিতি দেখিয়ে গাড়িটা একটা শফিপুর এলাকায় একটা গোপন জায়গায় রেখে বলে গাড়ি আটক করলাম। আটকের কাগজ চাইলাম দিলো না টিআই সাব ২০০০০ টাকা চায় পরে ৬০০০ টাকা দিয়ে হাতে পায়ে ধরে গাড়ি ছাড়ালাম। এটা কোন কথা! গাজীপুরে আর কোথাও এমন চাঁদাবাজি দেখিনা কোনাবাড়িতে এত খারাপ টিআই কেন দিলো । কতৃপক্ষ এই বিষয়টা দেখবে কি?

Paid
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি ৳6.0K
10 September 2026 13 DK3WKHY7
0 Comments
Other public office

SFC (Navy) তে যেকোনো কাজে গেলেই টাকা দরকার হয়। বিশেষ করে সিভিল স্টাফরা এই টাকা নেয়।

Senior Finance Controller (Navy) সংক্ষেপে SFC (Navy). যেখানে নৌবাহিনীর সদস্যরা তাদের পেনশনের টাকা তোলার যাবতীয় অফিসিয়াল কাজ, মিশনের টাকা পাওয়ার জন্য অফিসিয়াল কাজ, GP Fund এর কাজ ইত্যাদি করতে যান। এই দপ্তরে কর্মরত সকল সিভিল স্টাফ ঘুষ খায়৷ তাদের কাছে যেকোনো কাজে গেলেই টাকা দরকার হয়। বিশেষ করে সিভিল স্টাফরা এই টাকা নেয়। এবং তারা সরাসরি এই টাকা দাবি করেন। এর জন্য অভিযোগ করার কোনো জায়গা নাই। দেখার কেউ নাই।

Paid
Dhaka ৳1.0K
10 September 2026 10 DKS83ZUE
0 Comments
Education Office

প্রশংসাপত্র/টেস্টিমোনিয়াল উত্তোলন

শাহ ওয়ালীউল্লাহ স্কুল, চট্টগ্রাম এ এসএসসি প্রশংসাপত্র উত্তোলন এর জন্য প্রতি শিক্ষার্থী কাছ থেকে জোরপূর্বক ৩০০/- টাকা আদায় করছে। প্রয়োজন ছিলো বিধায় দিতে বাধ্য হয়েছি ।

Paid
Chattogram ৳300
10 September 2026 12 CT2BLC8D
0 Comments
BRTA

প্রাইভেট গাড়ি ফিটনেস- মিরপুর বিআরটিএ

প্রতিবছর ১৫০০ টাকা হারে একজনকে দিয়েছি যিনি বিআরটিএ-তে চাকুরি করেন । উনি কিছু সার্ভিস দিয়েছে তার বিনিময়ে। কম সময়ে ফিটনেস করিয়ে দিয়েছেন। পিএসআর ছাড়া শুধু টিন দিয়ে কাজ করিয়ে দিয়েছেন। নাম বললাম না। চেহারটা এই মূহুর্তে মনে পরছে।

Paid
ঢাকা ৳1.5K
10 September 2026 12 DKAJZFGC
0 Comments
Other public office

নিবন্ধন কার্যালয়, চট্টগ্রাম

মৃত্য নিবন্ধন নিয়ে চট্টগ্রামের ৩৯ নং ওয়ার্ড কার্যালয় এ নিরব ঘুস বানিজ্য চলছে। ভুক্তভোগীরা তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য নিরবে এই অত্যাচারের শিকার হচ্ছে সাধারণ সেবা প্রত্যাশি মানুষ।

Paid
চট্টগ্রাম ৳10.0K
10 September 2026 5 CT2PGF3E
0 Comments
Public Hospital

হাসপাতালের বেড, ঔষধ বা ইনজেকশন দিতে নার্সকে খুশি করতে

জরুরি অসুস্থ হয়ে আমার ভাইকে যখন ইমার্জেন্সিতে নিয়ে যাই তখন ইমার্জেন্সি ভর্তি করে ওয়ার্ডে পাঠায় ওয়ার্ডে যাওয়ার পর বলে বেড নাই তখন ওয়ার্ড বয়কে 200-500 টাকা দিলে বেড পাওয়া যায়। সরকারি রিপোর্ট অনুযায়ী রুগীদের কিছু ইমার্জেন্সি সাপ্লাই এর জন্য ঔষধ থাকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কখনোই দেয় না। এছাড়া টাইম মত ঔষধ বা ইনজেকশন দিতে নার্সকে ডাকলে আসে না কিন্তু তাদের 200-300 টাকা দিয়ে খুশি করলে দ্রুত টাইমমত চলে আসে।

Paid
খুলনা ৳500
10 September 2026 5 KHBN5K9H
0 Comments
Land Office

খতিয়ান উত্তোলন

খতিয়ান উত্তোলন করতে অনলাইনে পেমেন্ট করে আবেদন করি৷ সেই খতিয়ান টুংগীপাড়া উপজেলা ভূমি অফিসের কাউন্টার থেকে আনতে গেলে সেখানে থাকা ব্যক্তি তাকে খুশি করা বাবদ ৩০০৳ ঘুষ দাবি করেন৷ আমি ২০০৳ দিয়ে তারপর খতিয়ান হাতে পাই ৷

Paid
টুংগীপাড়া ৳200
10 September 2026 10 DKRRMRDN
0 Comments
Land Office

ট্যাক্স প্রদান বা দাখিলা/পর্চা কাটা

ট্যাক্স প্রদান বা দাখিলা/পর্চা কাটার জন্য আমার নির্ধারিত ফি ছিল 300 টাকা কিন্তু এখন হবে না, কর্মকর্তা নাই ইত্যাদি বলে 1000 টাকা দিলে এখন হয়ে যাবে

Paid
পিরোজপুর, নাজিরপুর, সেখমাটিয়া ইউনিয়ন পরিষদ ৳1.0K
10 September 2026 10 BRF6XGCY
0 Comments