All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Other public office ৳50.0K

বৈজ্ঞানিক প্রকল্পের জন্য অনুমোদিত অর্থ হস্তান্তর

খুব সম্ভবত ২০১৫ সালে, একটা প্রজেক্টের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (BMRC) থেকে মাত্র পাঁচ লাখ টাকা অনুমোদন পায় আমার প্রফেসর। আমি ছিলাম তার ছাত্র গবেষণা সহকারী। ওই পাঁচ লাখ টাকার চেক হস্তান্তরের আগে ৫০,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে যা আমি নিজের হাতে দিয়েছি। আমার প্রফেসর বলেছিলেন, "না দিয়ে উপায় নেই – নাহয় এই পাঁচ লাখ টাকাও পাবো না। রিসার্চ কী নিজের পকেটের পয়সা দিয়ে করতে পারবো?"

ঢাকা, Dhaka 30 August 2026 13 views DK5NN2QA
0 Comments
Paid Other public office ৳200.0K

নারকোটিক লাইসেন্স

সরকারী নিয়ম অনুযায়ী হাসপাতালের জন্য নারকোটিক লাইসেন্স নিতে হয়। আমি ২০১৮ সালে নারকোটিক লেইসেন্সের জন্য কাজ করি। এটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি সেবা। সে সময়ে নারকোটিক লেইসেন্সের সরকারী ফি ছিল ১২০০ টাকা। কিন্তু উক্ত লাইসেন্স পাওয়ার সরকারী সকল রিকয়ারমেন্ট পূর্ণ করার পরও লাইসেন্স দেওয়া হচ্ছিল না। উল্লেখ্য নারকোটিক লাইসেন্স এর আবেদনের ফাইলটি আনমানিক ৮/১০ টি টেবিলে যায়। প্রত্যেকটি টেবিলেই বিভিন্ন পরিমান ঘুস দিয়ে ফাইলটি ছাড়াতে হয়। আমি লেইসেন্সের জন্য এক বছরের অধিক সময় দৌড়াদৌড়ি করেছি এবং বিভিন্ন টেবিলে প্রায় দুই লক্ষ টাকা খরচ করে অবশেষে লাইসেন্স পেয়েছিলাম। এর মধ্যে সরকার পেয়েছে ১২০০ টাকা। আমার মতে ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর‘ দেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত একটি দপ্তর।

ঢাকা, Dhaka 30 August 2026 12 views DK7AVG5K
0 Comments
Paid Other public office ৳6.0K

কলকারখানা অধিদপ্তর হতে লাইসেন্স নবায়ন

কলকারখানা অধিপ্তর বগুড়া অফিস হতে লাইসেন্স নবায়ন এর জন্য ৬০০০ টাকা চাওয়া হয়, যদিও সকল কাগজপত্র সঠিক ছিল। ৬০০০ টাকা চাওয়া হলে ৫০০০ টাকা ঘুষ দেওয়ার পর লাইসেন্স নবায়ন করে দিয়েছেন।

বগুড়া, Rajshahi 30 August 2026 11 views RJA4H7N7
0 Comments
Paid Land Office ৳10.0K

জমা খারিজ করতে চাওয়া

আমার আম্মুর নামে জমি যা খারিজ করা হয়নি, কাগজ প্রত্র সবিই ঠিক ছিলো, জমা খারিজ বা নাম জারী করতে গেছিলাম, বলে কি কি কাগজ পত্র যেন লাগবে, এগুলো না নিলে হবে না, তো আমি সেই যায়গা সম্পর্কিত যত কাগজ পত্র ছিলো সবিই নিয়ে গেছি, কিন্তু তারা সেসব দেখে বললেন, এগুলো গুছিয়ে নিয়ে আসতে, এগুলোতে অনেক ভুল আছে, এভাবে দিলে উল্টো আমার নামে মামলা হবে, ভালো হয় তাদের অফিস থেকে একজনের সাথে কন্টাক্ট করে কাজ করিয়ে নেই, তো আমি ওদের কথা মতো একজনের সাথে কন্টাক্ট করি, সে বলে আমি কাগজ পত্র যা যা দিছি তাতেই হবে, আর বাড়তি কিছুই লাগবে না, তবে ১০,০০০ টাকা দিতে হবে, তাহলেই সে কাজ করে দিবে, অন্যথায় বছর শেষ হয়ে গেলেও নাকি কেউ আমার এ কাজ করে দিতে পারবে না, অথচ সরকারি কাগজে লিখা আছে ১১০০ শত টাকা সামথিং, পরে বাধ্য হয়ে তাকে দিয়ে করাই।

ফেনী জেলার সোনাগাজী থানার ৮ নং আমিরাবাদ ইউনিয়ন, Chattogram 30 August 2026 8 views CTNJFLBH
0 Comments
Paid Other public office ৳1.00M

PEAD অধিদপ্তর সম্পূর্ণ অযৌক্তিকভাবে অডিট আপত্তি দেয় এবং তা নিষ্পত্তির শর্তে ঘুষ নেয়

বিদ্যুৎ ও জ্বালানি অডিট অধিদপ্তর (PEAD) সম্পূর্ণ অযৌক্তিকভাবে (এমন অভিযোগে যা আপত্তিযোগ্য নয় এবং এমন কারিগরি বিষয়ে যা অধিদপ্তরের লোকজন বুঝতে পারে না) রাষ্ট্রমালিকানাধীন সিরাজগঞ্জ পাওয়ার প্লান্টে অডিট আপত্তি দেয় এবং তা নিষ্পত্তির শর্তে ২০২৫ সালের শেষদিকে ১০,০০,০০০/- (দশ লক্ষ টাকা) ঘুস নেয়। তারা বলে "আপনাদের সবই ঠিক আছে তবে কোথায় যেন একটু গ্যাপ রয়ে গেছে"। ইনিয়েবিনিয়ে তারা ঘুস দাবি করে। এরপর নানারকমহয়রানির ভয় দেখিয়ে ঘুসের টাকা নেয়।

ঢাকা, Dhaka 30 August 2026 12 views DK93CT34
0 Comments
Paid Public Hospital ৳1.5K

বেড নিতে গিয়ে 1500 টাকা দিয়েছি

আমাকে বাবার জুরুরি শ্বাস কষ্ট হয়েছিল। সেজন্য আমি সিট কাটকে গিয়ে তারা জানান সিট খালি নেই তারপর বেশি টাকা দেওয়া তারা 1টি সিট ব্যবস্থা করেন।

ঢাকা মহাখালী বক্ষব্যাদি হাসপাতাল, Dhaka 30 August 2026 11 views DKADCQP4
0 Comments
Paid Other public office ৳100

বিদ্যালয় থেকে প্রশংসাপত্র গ্রহণ

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশংসাপত্র(Testimonial) গ্রহণ করতে গিয়েছিলাম। সরকারি নিয়মানুযায়ী কোনো প্রকার অর্থ দেওয়ার কথা না। কিন্তু প্রশংসাপত্র নিতে সকলকে ৳১০০ করে পরিশোধ করতে হয়েছে।

হবিগঞ্জ সদর, Sylhet 30 August 2026 11 views SYY743VB
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট করার জন্য

সকাল থেকেই রংপুর পাসপোর্ট অফিসে ছোট ভাইয়ের জন্য পাসপোর্ট করতে গেছি কিন্তু তারা একের পর এক আবেদনে ভুল বের করতেছে কিন্তু কোন ভুল নেই। সেটা ঠিক করে অন্য দিন গেছি সিদিনো আবার আর একটা ভুল ধরছে সেদিন নিরুপায় হয়ে তাদের দাবি মেনে নিছি। মোটকথা আবেদন ১০০% ঠিক থাকলেও তারা ভুল বের করবেই। এভাবে আর কতোদিন?

রংপুর, Rangpur 30 August 2026 10 views RNLUPLNP
0 Comments
Refused Passport Office ৳2.0K

পাসপোর্ট

আমার পাসপোর্ট করতে শুধু শুধু ২০০০ টাকা চায় আনসার পুলিশ। আমি অনিচ্ছা প্রকাশ করি।পরবর্তীতে কিছু দিন পর পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবার ৫০০ টাকা চায় পুলিশ।

মাদারীপুর, Dhaka 30 August 2026 8 views DKU8WDW2
0 Comments
Paid Other public office ৳36.0K

ফায়ার সার্ভিস লাইসেন্সের নবায়ন

লাইসেন্স নবায়নের জন্য গিয়েছিলাম। নবায়ন কৃত চালানোর বাহিরে আরো ৪০০০০ টাকা দাবি করে। পরে ৩৬০০০ টাকা দেওয়ার বিনিময়ে লাইসেন্স নবায়ন করে দেয়।

ঢাকা, Dhaka 30 August 2026 6 views DKQJS37J
0 Comments
Refused Public Hospital ৳100

পরিবারপরিকল্পনা বিভাগ।

করিমগঞ্জ সরকারি হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগে টাকা ছাড়া কোনো সেবা প্রদান করা হচ্ছে না এবং বিনামূল্যে পাওয়ার কথা এমন ঔষধ ও পদ্ধতি ( জন্মনিয়ন্ত্রন ইনজেকশন) বিনিময়ে ১০০ অর্থ দাবি করা হচ্ছে। প্রশ্ন করলে উত্তরে বলা হয় ঔষধ নেই, যা আছে টাকা দিলে দেওয়া যাবে। বিষয়টির জরুরি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি। করিমগঞ্জ, কিশোরগঞ্জ

করিমগঞ্জ, Dhaka 30 August 2026 8 views DKFY9L86
0 Comments
Paid BRTA ৳13.0K

নতুন ড্রাইভিং লাইসেন্স অনুমোদন

চট্টগ্রাম বিআরটিএ তে ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে গেলে, ফিল্ড এক্সামে (প্র্যাক্টিক্যাল পরীক্ষায়) ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয় এবং পরীক্ষক নিজেই গাড়ি চলমান অবস্থায় টাকা দাবি করে ৫০০ টাকা। দুইজন পরীক্ষক দুটো পরীক্ষা নিয়ে থাকেন সাধারণত। একজন কার (গাড়ি) এবং অপরজন মটর সাইকেল। দুটো পরীক্ষাতেই পরীক্ষক ৫০০ + ৫০০ করে টাকা দাবি করেন কোন ধরনের দক্ষতা যাচাই এর তোয়াক্কা না করে। দুইজনের টাকা পরিশোধ করার পরেও ফলাফল "ফেল" আসে। এভাবে ১ম বার ফেল করার পর ২য় দফায় আবার পরীক্ষা দিতে গেলে, সেইম ঘটনা ঘটে। তখন তাদেরই অফিসিয়াল একজন কন্ট্রাকে কাজ করানোর প্রস্তাবনা দেয়। ১৩০০০ টাকা দিলে, ফেল করলেও ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে, শতভাগ নিশ্চিত। অথচ সরকার নির্ধারিত মূল্য সব মিলিয়ে ৫০০০ টাকা ও না।

চট্টগ্রাম, Chattogram 30 August 2026 8 views CT6KCVPN
0 Comments
Paid Traffic Police ৳10.0K

কাগজের ডেট ফেইল

আমার কাগজ আপডেট করার জন্য আমি ইকুরিয়া বি আর টি এ তে যাচ্ছি,এর মধ্যে কাকরাইল মোড়ে আমাকে আটকিয়ে ১০০০০ টাকার মামলার ভয় দেখিয়ে, ১৫০০/- রেকার বিল এ নামিয়ে ৮০০/- তে রাজি হয়েছে,তারপ্প্র ছাড়া পেয়েছি।

কাকরাইল মোড়, Dhaka 30 August 2026 8 views DKZYUVFB
0 Comments
Paid Public Hospital ৳100

পরিবারপরিকল্পনা বিভাগ।

মহোদয়, করিমগঞ্জ সরকারি হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগে টাকা ছাড়া কোনো সেবা প্রদান করা হচ্ছে না এবং বিনামূল্যে পাওয়ার কথা এমন ঔষধ ও পদ্ধতি ( জন্মনিয়ন্ত্রন ইনজেকশন) বিনিময়ে অর্থ দাবি করা হচ্ছে। প্রশ্ন করলে উত্তরে বলা হয় ঔষধ নেই, যা আছে টাকা দিলে দেওয়া যাবে। বিষয়টির জরুরি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি। করিমগঞ্জ, কিশোরগঞ্জ

করিমগঞ্জ, Dhaka 30 August 2026 8 views DK9GW9XV
0 Comments
Paid Other public office ৳10.0K

পুলিশ

৯৯৯ এ নাকি আমি কল করেছি,কিন্তু আমরা কেউ কল দেই নি। তারপর সদর ফারি থেকে টহল পুলিশ এসে বলে তাহলে টাকা দেন আমদের গারি নিয়া আসসি খরচ হয়েসে।১০০০০ টাকা নিয়েসে

Tangail, Dhaka 30 August 2026 13 views DKEEEEC8
0 Comments
Paid Other public office ৳100.0K

লাইসেন্স নবায়ন করার জন্য

চট্রগ্রাম অফিসের প্রতিটা ইন্সপেক্টর ফ্যাক্টরিতে গিয়ে বয়লার ইন্সপেকশন পাশ করানোর জন্য টাকা নেয়। এদের ঘুষ নেওয়ার সিস্টেম আলাদা। এরা সরাসরি না নিয়ে এদের আন্ডারে কন্ট্রাক্টর আছে তাদেরকে বয়লার মেইন্টেনেন্সের কাজ, হাইড্রোলিক টেস্টের কাজ, কেমিকেল ডি-স্কেলিং এর কাজ করাতে বলে। আর কন্ট্রাক্টর অতিরিক্ত বিল নেয় নিয়ে ইন্সপেক্টর কে সেখান থেকে ভাগ দেয়। কেমিকেল এর ব্যাবসায়িদের মাধ্যমেও এরা ঘুষ নেয়। একটা বয়লারের জন্য এক্সট্রা ১ লাখ থেকে ৩ লাখ পর্যন্ত এরা ঘুষ নেয়।

চট্টগ্রাম (অন্যান্য), Chattogram 30 August 2026 10 views CTPVMFEF
0 Comments
Paid Customs Office ৳4.0K

মাসিক ভ্যাট রিটার্ন জমা

ভ্যাট রিটার্ন তো অনলাইন সাবমিট হয়। নিয়মমতে অনলাইন রিটার্ন সাবমিটের পরে অফিসে গিয়ে সেটা রিসিভিং করার প্রয়োজন পড়ে না। তারপরেও ARO এর কাছে গিয়ে সেটা রিসিভ করিয়ে আনতে হয়। উনাকেও টাকা দিতে হয় সাথে যেখানে থেকে সিল মেরে রিসিভ করে সেখানেও প্রতিমাসে টাকা দিতে হয়।

কক্সবাজার, Chattogram 30 August 2026 8 views CTJAZ3ES
0 Comments