All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Tax Office

ফাইল কর বর্ষ এসেসমেন্ট 2022-23

ডিসিটি সাহেব প্রথমে ব্ল্যাক মেইল করে বাড়ি বিক্রি টাকা সম্পদের সহিত সমন্বয় না করে ইনকাম হিসাবে দেখান এবং ঘুষ বড় করে দাবী করেন পরবর্তীতে টাকা দেয়ার পর সেই ভুল ইনকাম বাতিল করেন যেটা আগেই করা উচিৎ ছিলো । DCT তার সহকারী এর দিয়ে টাকা তুলে ও ভাগ করেন । পূর্বে DCT ফাইল প্রতি টাকা ৫০ হাজার নিতেন কিন্তু ৫-৭ বৎসর ধরে ফাইল প্রতি ব্ল্যাক মেইল করে বেশী টাকা আদায় করে

Paid
ঢাকা অঞ্চল -১৮ ৳450.0K
29 August 2026 11 DKHYG4V9
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট

নতুন পাসেপোর্ট করতে গেলে সব কিছু যদি সঠিক থাকে, তারপরও 1500 টাকা এক্সট্রা ঘুষ দিতে হবে। তা না হলে যে কোন একটি ভুল ইচ্ছা করেই ধরবে এবং বলবে এটা ঠিক করে নিয়ে আসেন। তারপর বাবা মায়ের সাথে নামের বানানে একটা অক্ষর ভুল থাকলেও তখন 2500 টাকা দেওয়া লাগে (পুরাতন পাসপোর্টের ক্ষেত্রে)

Refused
Pabna ৳1.5K
29 August 2026 8 RJANZHPH
0 Comments
Other public office

কারখানা লাইসেন্স, ফায়ার লাইসেন্স, এসিড লাইসেন্স, ট্রেড লাইসেন্স ইত্যাদি নবায়ন কারখানার নকশা অনুমোদন

যেকোন লাইসেন্স নবায়নের জন্য জমা দেওয়ার পর পরই নানানভাবে ঘুষের টাকা প্রদানের জন্য চাপ প্রয়োগ করা হয়। ঘুষের টাকা পরিশোধ না করলে তখন কাজের দীর্ঘসূত্রিতা শুরু করে এবং নানারকম হয়রানির সম্মুখীন হতে হয়। এক পর্যায়ে সরকারি অফিসের দুর্নীতিগ্রস্থ কর্মচারী, কর্মকর্তাদের কাঙ্খিত ঘুষের টাকা পরিশোধ না করা পর্যন্ত কাজ উদ্ধার করা যায় না।

Paid
ভালুকা, ময়মনসিংহ ৳305.0K
29 August 2026 9 MY7MM7XE
0 Comments
Tax Office

মৃত বক্তির কর ফাইল উন্মোচন

মৃত ব্যক্তির ফাইল উন্মোচন করে একতরফা সিদ্ধান্ত দিয়ে কর দাবী করে এক হিন্দু DCT, পরবর্তীতে টাকা ৩০ লক্ষ দাবী করে দরকষাকষির পর্যায়ে থাকে ও ২০২৪ আন্দোলন এর পর উনি ট্রান্সফার হয়ে গেছে কিন্তু ফাইল ওই ভাবে ঘুরছে সমাধান ছাড়া ।

Refused
ঢাকা-কর অঞ্চল ৬ ৳3.00M
29 August 2026 12 DKAJDUUX
0 Comments
City Corporation

সিটি কর্পোরেশন ট্যাক্স

আমার ভাই একটি পুরাতন ফ্ল্যাট কিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে, কিন্তু এটার সিটি কর্পোরেশন ট্যাক্স পরিশোধিত ছিলোনা, উনি খেয়াল করে নাই কেনার সময় । যাইহোক পরে জানতে পেরে উনি তা পরিশোদের চেষ্টা করে কিন্তু অনেক বেশি ঘুষ চাওয়ায় তিনি পারেনি এবং এরপর তিনি দেশের বাইরে চলে যায় । এরপর গতবছর প্রথম দিকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একজন রাজস্ব বিভাগের কর্মকর্তা ফোন করে বলে আপনাদের দশ বছরের সিটি কর্পোরেশন ট্যাক্স বাকি অনেক টাকা দ্রুত আমার সাথে যোগাযোগ করে পরিশোধ না করলে মামলা হবে । যাইহোক আমি উনার সাথে দক্ষিণ সিটি কর্পোরেশন এ দেখা করতে গেলে উনি অনেক কিছু বুঝিয়ে আমাকে ৫০,০০০ টাকা উপরি দাবি করে তাহলে উনি সব কিছু ঠিকঠাক করে দিবেন । পরে উনার সাথে আমার ভাইয়ের পরামর্শে ২০,০০০ টাকা ফাইনাল হয় । উনাকে সব

Paid
Dhaka ৳20.0K
29 August 2026 7 DKC4AXGP
0 Comments
Sub-Registry Office

রেজিষ্ট্রি

ফেনী সাব রেজিস্ট্রার কার্যালয়ে সাব রেজিস্ট্রার একজন সর্বোচ্চ দূর্নীতিবাজ অফিসার। তার কাছে কারো রক্ষা নেই। ১৫% থেকে শুরু করে ৩০% টাকা তাকে আগে পরিশোধ না করলে জায়গা রেজিস্ট্রি দেয় না। পুরো জেলা তার জন্য অতিসঠ। একাধিক গণমাধ্যম তাকে নিয়ে রিপোর্ট করলেও কাউকে পাত্তা দেয়ার এখতিয়ার মনে করে না।

Refused
ফেনী ৳180.0K
29 August 2026 9 CT26XG9D
0 Comments
Land Office

নামজারি

আমি নামজারি শুনানির জন্য এসিল্যান্ড অফিস ক্যান্টনমেন্ট সার্কেল, খিলখতে গেলে দায়িত্ব রত কর্মকর্তা ক্যালকুলেটর হিসাব করে ১৭০০০/- দাবি করেন। আমি টাকা না দিয়ে উর্ধ্বতন একজন কর্মকর্তা যিনি আমার পরিচিত তাতক্ষনিক ফোন করে কাজটি করিয়ে দেন। টাকা দেওয়া লাগে নাই।।

Refused
ঢাকা ৳17.0K
29 August 2026 10 DKDGUP2N
0 Comments
Other public office

Railway Ticket Checking (TT)

ট্রেনে বাড়তি জরিমানার ভয় দেখিয়ে টিটি (TT) ও তার সঙ্গে থাকা লোকজন (অ্যাটেনডেন্স ও পুলিশ) যাত্রীদের কাছ থেকে ঘুষ নেয়—এটা যেন এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। একদিকে অনলাইনে টিকিট পাওয়া যায় না, অন্যদিকে টিটি টিকিট বিক্রি না করে বাড়তি জরিমানার ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে। সাধারণ যাত্রীদের হয়রানি করে এভাবে ঘুষ নেওয়া বন্ধ হওয়া জরুরি। ট্রেনের টিকিট ব্যবস্থা স্বচ্ছ করা এবং যাত্রী হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Paid
Dhaka ৳200
29 August 2026 9 DKUZCZ9Q
0 Comments
Tax Office

ফাইল অডিট হবার চিঠি বাতিল

হটাৎ করে DCT অ্যাসিস্ট্যান্ট একটি চিঠি দেখান সেখানে বাড়ি নম্বর ঠিক কিন্তু রোড নম্বর ভুল লিখে রাখা হয় । এই চিঠি তে ৩ বৎসরের ফাইল উন্মোচন করতে বলা হয় । পরবর্তীতে ৩০,০০০ টা দিলে চিঠি ছিড়ে ফেলেন । সময় ৪ বৎসর পূর্বের

Paid
ঢাকা কর অঞ্চল -১৫ ৳30.0K
29 August 2026 12 DKH2E2CN
0 Comments
Passport Office

পাসপোর্ট নবায়ন

আমি ২০২৪ সালে পাসপোর্ট নবায়ন করতে আমাদের কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস যাই। আমার সকল ডকুমেন্টস আমি নিজে নিজে যাচাই করে সংগৃহিত মূল কপি সহ ফটোকপি নিয়ে যাই। পাসপোর্ট অফিসার আমার সকল পেপারস দেখে শুধুমাত্র আমার বিয়ের কাবিন নামায় আমার স্ত্রীর নাম তার NID কার্ডের সাথে মিল না থাকায় তিনি আমাকে আমার কাবিন নাম সংশোধন করে নিয়ে আসতে বলেন। আমার বাড়ি থেকে পাসপোর্ট অফিসের দুরুত্ব প্রায় ৫২ কিঃমিঃ। এমতবস্থায়, আমি কি করবো বুঝতে না পেরে। ওনাকে অনেক অনুরোধ করি। তিনি আমাকে একজন আনসার সদস্যকে দেখিয়ে বললেন, তার সাথে কথা বলতে। তারপর আনসার সদস্য আমাকে ১০০০ টাকায় কাজটি করে দিতে আশ্বাস প্রদান করে। আমি বাধ্য হয়ে ১০০০ টাকা দিয়ে কাজটি শেষ করতে রাজি হই। পাসপোর্ট অফিসারের নাম —। ওনার মোবাইল নাম্বার —

Paid
কুমিল্লা ৳1.0K
29 August 2026 9 CT76QEF3
0 Comments
Land Office

জমি নিবন্ধন ও খাজনা

নড়াইল ভুমি অফিস ঘুষ খেতে খেতে আমার বাবা মায়ের ঘুম হারাম করে দিয়েছে। আমি মানা করি দিতে তাই আমাকে বলে না কিন্তু ওনাদেরকে প্রত্যেক মাসেই দেখি নড়াইল যেতে হচ্ছে। এখন পর্যন্ত অনেকবার ঘুষ দেয়া শেষ যা আমি গোপনে শুনেছি। আমি টোটাল আমউন্ত জানি না কিন্তু এটা জানি যে আমার বাবা মা একা নই। খুব খারাপ অবস্থা। ঢাকা থেকে এভাবে দুজন বয়স্ক মানুষকে কেন নিজের কস্তের টাকাই কেনা জমির জন্য অন্যকে ঘুষ দিতে হবে?

Paid
নড়াইল ৳15.0K
29 August 2026 7 KHYJQYKR
0 Comments
Land Office

নামজারি

নামজারি আবেদন জমা দিতে গিয়েছিলাম। বেশ কয়েকদিন ঘুরাইছে তারপর টাকা নিয়ে কাজ করে দিয়েছে। টাকা না দিলে খুব হয়রানি করে। আমাকে ৪ মাস ঘুরিয়ে ছিলো। কিন্তু টাকা পাওয়ার পর ১৫ দিনেই এ টু জেড করেছিলো।

Paid
লালমনিরহাট ৳6.0K
29 August 2026 9 RN2PRYR9
0 Comments
Other public office

পল্লী বিদ্যুৎ সমিতি

নতুন মিটার এর আবেদন করতে গেলে বলা হয়, নির্ধারিত সীমা অতিক্রম করায় এখন মিটার পাবেন না। একটা পোল কিনে নিতে হবে। পোল কিনতে রাজি হয়ে বের হয়ে আসার পরে, একজন কর্মচারী আমার কাছে একটা এসে জানান যে, পোল কিনতে হবেনা। ১৫০০০ টাকা দিলে একটা পোলের ব্যাবস্থা করে দিতে পারবেন। পরে জানানোর কথা বলে মোবাইল নাম্বার নিয়ে চলে এসেছি।

Only demanded
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ৳15.0K
29 August 2026 7 RJHQGSJ6
0 Comments
BRTA

ফিটনেস নবায়ন

আমি নিজে একজন সরকারি কর্মকর্তা। নিজের গাড়ির ফিটনেস করাতে আমি নিজে গিয়েছিলাম। কত আনফিট গাড়ির ফিটনেস হয়ে গেল দেখলাম কিন্তু আমারটা হচ্ছিল না এবং সব দলিলাদি ঠিক ছিল। শেষ ঘুষের টাকা পরিশোধের পর কাজটি করেছেন। আমার একটা প্রশ্ন যদি তারা এত ভাল কাজ করেন, তাহলে সড়কে এত আনফিট গাড়ি কিভাবে থাকে?

Paid
হবিগঞ্জ ৳1.0K
29 August 2026 7 SYZ4HZCD
0 Comments
Other public office

বর্ডার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স

পাসপোর্ট সহ সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও প্রতিদিন যারা ভারতে যারা যায় তাদের প্রত্যেকেই বাংলাদেশ ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য ৩০০ টাকা এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য বাংলাদেশি অথবা ভারতীয় ৩০০ টাকা ঘুষ দিতে হয়।

Paid
চাঁপাইননবাবগঞ্জ ৳300
29 August 2026 9 RJDXFL9A
0 Comments