All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Land Office

Financial Audit reporting

Took place in NHA financial audit office. Asked us to bring picture from Land Acquisition office, although it was his written instructed job from his higher ups to check the records. Initially, we paid him 15k, but he still didn't do the job. After paying the rest 15k, he gave the report as he should have. He asked the money through his peon, and money was given to his peon, as his room had surveillance camera.

Paid
Dhaka ৳30.0K
28 August 2026 14 DKWLY8LH
0 Comments
Public Hospital

— medical college hospital

একটা হাসপাতাল বেডের জন্য গিয়েছিলাম, আনসার এবং আয়ারা আমার কাছে টাকা চেয়েছে।পঙ্গু হাসপাতালে তো আরো খারাপ অবস্থা।এখানে টাকা ছাড়া কোন কিছু করা যায় না।

Refused
Dhaka ৳2.0K
28 August 2026 10 DKKETB23
0 Comments
City Corporation

Birth Certificate Correction

ঢাকা সিটি কর্পোরেশন dscc গোলাপবাগ যে শাখা রয়েছে সেখানে অঞ্চল ৯ জন্ম নিবন্ধন সংশোধন করানোর জন্য গিয়েছিলাম এপ্লিকেশন করে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যত ডকুমেন্ট লাগে স্ট্যাম্পে এফি ডিবেট দেওয়া হয়েছে সবকিছু দেওয়ার পরও সার্টিফিকেটটা এপ্রুভ করা হয়নি ফাইলটা হোল্ড করে রেখেছিল পরবর্তীতে সার্টিফিকেট আনতে যখন গেলাম আমি এসএমএস পেয়েছি আমার সার্টিফিকেট কারেকশন হয়ে গেছে এরপরও তারা আমার সার্টিফিকেটটা ইস্যু করেনি হার্ডকপি বিভিন্ন কারণ বলতেছে এমন কিছু কারণ বলতেছে সবকিছু সাবমিট করার পরও তারা কোন না কোন ভাবে সার্টিফিকেটটা ইস্যু করছে না। ফেব্রুয়ারিতে এপ্লাই করে টানা ৬ মাস ৪ বার গিয়েও প্রবলেম সলভ করতে না পেরে পরবর্তীতে এক হাজার টাকার বিনিময়ে প্রবলেম সলভ করা হয়েছে যখন টাকাটা দেওয়া হয়েছে ।

Paid
Dhaka ৳1.0K
28 August 2026 12 DK2WNN76
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা দিয়েছিলাম কিন্তু আমাকে ইচ্ছে করে ফেল করিয়ে দিয়ে....পরে টাকা দাবি করেছে.....দালাল ছাড়া কাজ হয় না পরে দালাল ধরে কাজ হয়েগিয়েছিলো

Paid
ঢাকা ৳12.0K
28 August 2026 7 DKMJZNV8
0 Comments
Land Office

ভূমি উন্নয়ন কর

অজ্ঞতাবশতঃ আমার জমির খাজনা কোনদিনই দেয়া হয়নি। বিশেষ প্রয়োজনে খাজনা দিতে গেলে নায়েব বলে লক্ষ টাকা লাগবে। পরিশেষে বাইশ হাজার টাকা প্রদান করে রফা করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নায়েব আমাকে 5131 টাকার দাখিলা প্রদান করে। অর্থাৎ নায়েব আমাকে ভয় দেখিয়ে ১৬৮৬৯ টাকা ঘুষ আদায় করে নিলো।

Paid
চৌগাছা ৳20.0K
28 August 2026 11 KHHD27PX
0 Comments
Other public office

সামরিক টিএডিএ

সরকারি কর্মচারি হিসেবে বিভিন্ন বহিরাঙ্গন প্রশিক্ষণ/দায়িত্ব পালনে টিএডিএ প্রদান করা হয় যা ফাইন্যান্স কন্ট্রোল আর্মি পে-১/২ এর মাধ্যমে সামরিক কর্মকর্তা ও কর্মচারিরা পেয়ে থাকেন। এই ফাইন্যান্স কন্ট্রোল আর্মি পে-১/২ এ কর্মরত প্রত্যেকটা কর্মকর্তা/কর্মচারী বিল পাসের জন্য ২০০০-১০০০০ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার/সেনাসদস্য এই হয়রানির স্বীকার।

Paid
ঢাকা ৳5.0K
28 August 2026 9 DK2E4PN7
0 Comments
Sub-Registry Office

রেজিষ্ট্রেশন

৫ কাঠা জায়গা গাজীপুর বাসন থানার রেজিষ্ট্রেশন করতে যাই । সরকারি সকল ফি দিয়ে সকল নিম মেনেও সাব রেজিস্ট্রার আটকে রেখেছিলেন । ফেরত দিলে তার পাশে ২/৩ জন লেক থাকে যারা দলিল গুলো এগিয়ে দেয় , তারা যখন টাকার কথা বললো তারপর টাকা দিলাম এবং কাজ সাথে সাথে করে দিল । যদিও সকল কাগজ পত্র এবং সরকারি ফি দেওয়া হয়েছিল ।

Paid
গাজীপুর ৳15.0K
28 August 2026 8 DKADJ29T
0 Comments
Other public office

স্থানীয় পৌরসভা অফিস

সন্দ্বীপ পৌরসভা থেকে ওয়ার্ডভিত্তিক প্রতিটি বাড়িতে একটি জরীপের মত করে লোক পাঠিয়েছে, কারন জানতে চাইলে পোরসভা অফিসের লোকে জানায় যে: আপনাদের হোল্ডিং ট্যাক্স পরবর্তী সময় থেকে বাড়ানো হচ্ছে। এই বলে কিছু একটা লিখে নিয়েছে তার খাতায়, আর প্রতি ঘর থেকে ১০০ টাকা নিয়ে যাচ্ছে। এটা কিসের টাকা জানতে চাইলে সে লোকে জানায় যে এটা নাকি তার ভাতা। আমি জানি সেই লোকটি পৌরসভা অফিসের সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মচারি। এর বাহিরে সে জরীপের নাম করে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে থেক কিসের ভাতা দ্বাবি করছে ও আদায় করছে? প্রতি ওয়ার্ডে ২০০০০-২৫০০০ পরিবার রয়েছে। এই বিপুল অর্থ কেন চাদার মত করে আদায় করা হচ্ছে, টাকাটা আসলে কার পকেটে যাচ্ছে? এই বিষয়ে পৌরসভা অফিসের সাথে যোগাযোগ করয়ার চেষ্টা করেছি, কেউই কথা বলেনি এই ব্যপারে

Paid
সন্দ্বীপ ৳100
28 August 2026 9 CT45UCDJ
0 Comments
Traffic Police

১২۳۴۶۵

২০২৩ সালের কোনো একদিন ব্রাহ্মণবাড়িয়া শহরের ফকিরাপুলে ট্রাফিক পুলিশ ৩য় ব্যক্তি দ্বারা প্রতি অটো থেকে ৪০ টাকা করে নিচ্ছিল । কিছুদিন আগে পুলিশ লাইনে সেই দুর্নীতিবাজ পুলিশরাই মহিলা নিয়ে নাচ্ছিলো।

Only demanded
Brahmanbaria ৳40
28 August 2026 10 CTT2VYYD
0 Comments
Other public office

থানা পুলিশ

আমি একটি মারামারির অভিযোগ নিয়ে নান্দাইল থানার সেকেন্ড অফিসার — বর্তমানে ফুলপুর থানায় কর্মরত সে অভিযোগ নেয় এবং খরচ দাবি করে তারপর তদন্তের জন্য খরচ দেই এবং তদন্তে স্পটে যাওয়ার পর পুনরায় আবার টাকা দেই তারপর এফআইআর এর সময় আরো টাকা নেয় এবং চার্জশিট দেয়ার সময় আরো নিবে।

Paid
নান্দাইল ৳18.0K
28 August 2026 8 MYF38L7X
0 Comments
Electricity, gas & water

প্রিপেইড বিদ্যুৎ এর মিটার সমস্যা

মিটারের সমস্যা যার ফলে প্রতি মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতে ছিল অস্বাভাবিকভাবে কিন্তু অফিসে এ বিষয়ে কথা বলতে গেলে তারা মিটার প্রবল্বম আছে বলে দেখবে অতঃপর আমার বাসায় এগিয়ে দেখার পর অফিসে ডেকে ১৫ হাজার টাকা দাবি করে

Only demanded
খালিশপুর ৳15.0K
28 August 2026 22 KHM6BDQY
0 Comments প্রমাণ আছে
Public Hospital

ইমারজেন্সি এ কাটা ছেরা বা কোন রকম চিকিৎসা সেবা নিতে গেলে অতিরিক্ত অথ জোর করে নেওয়া

ইমারজেন্সি এ কাটা ছেরা বা কোন রকম চিকিৎসা সেবা নিতে গেলে অতিরিক্ত অথ জোর করে নেওয়া। আমার মাথায় হালকা একটু কেটে যায়। আনার পাশের একটা লোকের পা ভেঙে যায়। তার কাছ থেকে যোর করে ৫০০ টাকা। ও আমার কাছ তেকে ৪০০ টাকা চা খাওয়া নামে নেয়

Paid
বরিশাল ৳400
28 August 2026 9 BR7GU66B
0 Comments
Other public office

চাকরি

বাংলাদেশে চাকরি বাজারে এত এত ঘুষ খুব খারাপ লাগে যখন দেখি এত পরিশ্রম করেও একটা চাকরি জোটাতে পারছি না, আর অযোগ্যরা টাকা দিয়ে চাকরির পদ বুকিং করে রাখছে। পাশেরর বাড়ির একমেয়ে ঘুষ দিয়ে স্বাস্থ্য দপ্তরে সিট বুকিং দিচ্ছে।

Only demanded
রাজশাহী ৳1.50M
28 August 2026 11 RJTALP4Y
0 Comments
Land Office

Khajna

Ami lokkipasha bhumi office a jai amr ma er akta 250 decimal dhaner jomi asey tar khaj ditey, 2003 shaler roshid o chilo amr shatey, kintu bhumi officer ama k boley purono roshid deya hobey na, okhaney kun dagey koto taka katsey aishob lekha nai, tai uni akat calulation korey boley apnakey 50 years khanja ditey hobey prothom theke, total ashbey 3,00,000 taka, apni 1,00,000 taka bkash a pay korey khajna deban ar 1,00,000 taka office k deben Audit koroch boley, baki 1,00,000 maf. Oder office shokari 2 jon e gushkhur. Office a sir na thakley ora o same kotha boley. Kintu ashol khajna chilo matro 18,000 taka.

Refused
Subidbazar ৳100.0K
28 August 2026 7 SYEA5NGQ
0 Comments
Other public office

পুলিশকে চাঁদাবাজ ধরিয়ে দেয়ার পর টাকার বিনিময় ছেড়ে দেয়

পুলিশকে চাঁদাবাজ ধরিয়ে দেয়ার পর টাকার বিনিময় ছেড়ে দেয়, থানার SI টাকার বিনিময় চাঁদাবাজ কে ছেড়ে দেয় এবং আমাকে হয়রানি না করার জন্য ২০,০০০ টাকা দাবি করে

Refused
Chawk Bazar ৳20.0K
28 August 2026 12 DKRT3XDT
0 Comments