All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Customs Office

কাস্টম ফাইল

চট্টগ্রাম কাস্টম এসি — ঘুষ ছাড়া কোনো কমার্শিয়াল পেপারের রেড কাটেনা। পেপারে কোনো ঝামেলা নাই বললে খারাপ আচরণ করে। পেপার টেবিলের ড্রয়ার এ ঢুকিয়ে রাখে। অহেতুক হয়রানি করে। দেরি করে। ২০০০০ টাকা দিয়ে একটা কমার্শিয়াল পেপার করাইছি।

Paid
চট্টগ্রাম ৳20.0K
28 August 2026 7 CTSALZAC
0 Comments
Land Office

নামজারি

নামজারি করার জন্য আবেদন করা হয় কিন্তু তারা বিভিন্নরকম সমস্যা কথা তুলে ধরে জটিলতা দেখায় এবং নামজারি করতে পারবো না জানায়, তার কিছু দিন পর অন্য একজনের সাথে কথা বলে ২০০০০০ টাকার বিনিময়ে নামজারি করে দেয়।

Paid
নারায়ণগঞ্জ ৳200.0K
28 August 2026 12 DKN6FNA9
0 Comments
Other public office

জেনারেল পোস্ট অফিস

গুলিস্তানের জিপিও পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ থেকে বাইরের দেশে কিছু পণ্য পাঠানোর সময় যেখানে পণ্যগুলোকে প্যাকেজিং করা হয় এবং পণ্যের নাম, প্রাপকের নাম ঠিকানা এন্ট্রি করা হয় সেখানে বাড়তি ৬০০ টাকা দাবি করা হয়। পণ্যগুলো পাঠানোর বৈধ ফি (কম্পিউটারে হিসাব করে এসেছে) ছিল ৩৪০০ টাকা। কিন্তু যিনি প্যাকেজিং করেছেন তিনি বাড়তি ৫০০ টাকা হাতে হাতে দাবি করেন এবং যিনি নাম ঠিকানা এন্ট্রি নিয়েছেন তিনি ১০০ টাকা দাবি করেন।

Refused
ঢাকা ৳600
28 August 2026 10 DKL9YEJ5
0 Comments
Traffic Police

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)

আমি একজন প্রবাশী বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) নিতে সরকারি সব টাকা সোনালী ব্যাংকে জামা দেওয়ার পরে, আমার রাউজান থানাতে গেলে যে লোক সাবমিট করবে সে চা নাস্তা জন্য টাকার দাবি করে, আমি ২০০ টাকা দিয়, বাংলাদেশে চা নাস্তা খায়তে পনেরোশ থেকে দুইহাজার টাকা চা খায়তে লাগে এটা আমার যানা ছিলো না

Paid
চট্টগ্রাম ৳1.5K
28 August 2026 8 CT6A9E44
0 Comments
Customs Office

লাইসেন্স শাখা

চট্টগ্রাম কাস্টম এ প্রতি লাইসেন্স রিনিউ করতে ৩০০০০০ করে ঘুষ দিতে হয়। লাইসেন্স শাখার এসিপি — ঘুষের টাকা বুঝে নিয়ে তবেই ফাইল সাইন করে। লাইসেন্স শাখার এআরও — এই ঘুষের টাকা অগ্রিম নিয়ে নেয়। লাইসেন্স শাখার এই হয়রানি থেকে সকলেই মুক্তি চাই।

Paid
চট্টগ্রাম ৳300.0K
28 August 2026 8 CTE92PH7
0 Comments
Land Office

নামজারী

প্রথমে নামজারী করার জন্য ভূমি অফিসে কি কি কাগজ প্রয়োজন সেগুলো জোগাড় করেছি এবং পরবর্তীতে এপ্লাই করে ভূমি অফিস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি , এরপর ফাইল দুই তিনটা টেবিল চেঞ্জ হয়ে যখন অন্য টেবিলে যায় তখন ওই অফিসের বড় অফিসার আমাকে বিভিন্নভাবে কাগজপত্রের সমস্যা আছে বলে নামজারী বাতিল করে দেয় এরপর যেকোনো একটি মাধ্যমের মাধ্যমে আমি জানতে পারি যে সরকারি নির্ধারিত যে ফি আছে সেটা ব্যতীত আরো বেশি টাকা জমা দিলে আমার নামজারি সম্পন্ন হবে এবং সরকারি নিয়মে দুইবার এপ্লাই করেছিলাম কিন্তু তা রিজেক্ট করে দেয় এরপরে যখন আমি তাদের বেশি টাকা দেই তখন পর্যায়ক্রমে আমার নামজারি সম্পন্ন হয়।

Paid
পটুয়াখালী ৳12.0K
28 August 2026 10 BRD7GPG3
0 Comments
Passport Office

নবায়ন

পাসপোর্ট করতে সকল কাগজ নিয়ে যখন জমা দিতে গেলাম তখন বলে এন আইডি ভেরিভাইড কপি নিয়ে আসতে। গেলাম বরিশাল নথুল্লাবাদ নির্বাচন অফিস সেখান থেকে ২০০ টাকা দিয়ে নিয়ে এসে আবার যখন জমা দিতে গেলাম তখন বলে নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে আনতে হবে। সব বাদ দিয়ে যখন — শরনাপন্ন হলাম। তখন দুই হাজার টাকা দেওয়ার পর সে কাগজের এক কোনে দুইটা দাগ কেটে দিল। জমা দিতে গেলাম নিরবে জমা নিয়ে নিল।

Paid
বরিশাল ৳2.0K
28 August 2026 12 BRHBR7EC
0 Comments
Land Office

Namjari

জমি নামজারির জন্য ১১৭০ টাকার না নিয়ে ২৫ হাজার টাকা দাবি করে । অনলাইনে আবেদন করার পর দুইবার রিফিউজ করে যাতে আমার ১১৭০ টাকা করে দুইবার বিভিন্ন অজুহাতে আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে 25 হাজার টাকা দেয়ার পরে জমির নামজারি করে দেয়া হয়।

Paid
Dhaka ৳25.0K
28 August 2026 13 DK5DZEJV
0 Comments
Land Office

নামজারি করা

একটি জমির অবমুক্তির আদালত এবং জেলা প্রশাসকের আদেশ থাকা সত্ত্বেও নামজারির প্রাথমিক খসড়া প্রস্তাব না পাঠিয়ে আবেদন বাতিল করে দেয় ইউনিয়ন ভুমি অফিসের কর্তা। তারপর অনেক অনুনয় বিনয় করেও কাজ হয়নি। তারপর তৃতীয় পক্ষের মাধ্যমে তিন লক্ষ টাকার বিনিময়ে মহামান্য প্রাথমিক খসড়া প্রস্তাব প্রেরণ করেন। এরপরের ধাপে পচাত্তর হাজার টাকা দিয়ে নামজারি করাতে পেরেছি। সর্বমোট তিন লক্ষ পচাত্তর হাজার টাকা লেগেছে।

Paid
উপজেলা ৳375.0K
28 August 2026 7 DKY2WR75
0 Comments
City Corporation

জন্ম নিবন্ধন, কমিশনার সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র কারেকশন

আমার নিজের এবং ছেলে মেয়ের সহ পরিবারের সবার জন্ম নিবন্ধন কমিশনার সার্টিফিকেট বা প্রত্যয়ন পত্র এন আইডির কারেকশন সহ যাবতীয় সকল কাজের জন্য আলাদা আলাদা ভাবে ১৫০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রত্যেকটা কাজই করতে পারিনি, পরবর্তীতে তাদের দাবি কৃত টাকা পরিশোধের সাথে সাথে এক থেকে তিন দিনের ভিতর সকল কাজ অতি দ্রুত সম্পূর্ণ হয়েছে

Paid
Dhaka ৳2.5K
28 August 2026 11 DKHHEV3H
0 Comments
Other public office

Train Travel

Bangladesh railways is selling its tickets from the counters at its premises for cash which is outlaw as per income tax act 2023. As per income tax act 2023 section# 67(13), if a person or collection of persons receives cash from a person or collection of persons through a non channel other than banks, leasing companies or financing companies, n the money received amounts to more than 500,000 in a single or multiple transactions, such receipts would be considered not a regular income but a special business income! With this particular section income tax act has made cash dealing in other than banking channel outlaw!regular income is exempt but other incme is subject 2 tax n BR is evadin tax

Refused
Bogura ৳1.0K
28 August 2026 10 DK6LC3FD
0 Comments