All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Paid Other public office ৳100

পিতার মৃত্যু সনদের আবেদন ফর্মে একটা মাত্র স্বাক্ষরের জন্য ১০০ টাকা দিতে হয়েছে অন্যান্য খরচের পরেও

ফর্ম এ সচিবের স্বাক্ষর নিতে গিয়ে ১০০ টাকা দিতে হয়েছে

কাকারা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার, Chattogram 28 August 2026 9 views CTKMXZ88
0 Comments
Paid Passport Office ৳3.0K

পাসপোর্ট ইস্যু

পাসপোর্ট করতে গিয়েছিলাম। কাবিন নামার অজুহাত এ বাতিল করে দিয়েছিল। পরে বাইরে এক ফটোকপির দোকান এর দালাল এর মাধ্যমে ৩০০০ টাকায় রফা হয়। পরে পাসপোর্ট হয়ে যায়। আর ঝামেলা করেনি।

ঢাকা, উত্তরা, Dhaka 28 August 2026 9 views DK8DTQVC
0 Comments
Paid City Corporation ৳20.0K

হোল্ডিং এ নাম অন্তর্ভুক্তকরণ

হোল্ডিং এ নাম অন্তর্ভুক্তকরণের জন্য চল্লিশ হাজার টাকা ঘুষ চেয়েছিল। না দেয়ায় ছয়মাস ঘোরায়। অবশেষে বিশ হাজার টাকা পরিশোধ করেছি।

খুলনা, Khulna 28 August 2026 12 views KHVXDCC6
0 Comments
Paid Land Office ৳30.0K

খতিয়ান করতে দেওয়া।বা নামজারি আবেদন

আমি নামজারীর আবেদন করলে তার একটি জায়গায় ডেকে এটি জানায় আপনার খাজনা এবং নামজারী বাবদ ৩০,০০০ টাকা লাগবে না হলে হবে না। আমার কাছে ২০০৫ সালের খাজনার চেক ছিলো ঐ জমির। কিন্তু তার পরেও সেটা তারা প্রত্যাখান করে। আমি কোন উপায় না পেয়ে এই কাজ করতে বাধ্য হই।কারন জমি টা হাতবদল হবে। আর এ জন্য হালসনের খাজনার চেক লাগবে।

নাটোর, Rajshahi 28 August 2026 6 views RJVQTV98
0 Comments
Refused Passport Office ৳2.0K

পাসপোর্ট করা

আমি একজন ছাত্র আমি আমার পাসপোর্ট এর আবেদন নিজে নিজে করে কাগজ জমা দিতে যাওয়াতে আমার কাগজ ঠিক নেই বলে রিজেকশন করে দেয়। যে ভুল যা সহজেই নেগোসিয়েশন করা যায়। আমার কাজে দায়িত্বরত পুলিশ ২০০০ টাকা ঘুষ চাইলো উনি সব কাজ করে দিবে একদিনের মধ্যে। কিন্তু আমি দেই নাই আমাকে আবার পরের সপ্তাহে যেতে হয় আমার অতিরিক্ত টাকার খরচ হয় যাতায়াতে।

কুমিল্লা, Chattogram 28 August 2026 9 views CTY37566
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট ভেরিফিকেশন

আমার পাসপোর্টের জন্য আমি নিজে আবেদন করি। যখন ভেরিফিকেশনের জন্য থানায় আসে তখন আমাকে থানায় যোগাযোগ করতে বলে। ওখানে আমার এলাকার ইউনিয়ন মেম্বার সহ যায়। নিয়োজিত পুলিশ বলে যদি টাকা দেওয়া না হয় তাহলে ওনি সমস্যা আছে বলে রিপোর্ট দেবেন। বাধ্য হয়ে আমাকে টাকা দিতে হয়। পাসপোর্ট ভেরিফিকোশনের নামে সব জায়গায় ঘুষ চাওয়া হঢ। এর প্রতিকার চাচ্ছি।

ভুজপুর থানা, Chattogram 28 August 2026 7 views CTTCNGSN
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট তৈরির সময়, পুলিশ ভেরিফিকেশন এর দরকার হয়,তখন ভেরিফিকেশন এর জন্য শরিয়তপুরের নড়িয়া থানায় আমাকে ডাকা হয়েছিল,,তখন ১০০০ টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়েছিল

শরিয়তপুর, Dhaka 28 August 2026 12 views DKXJUZ5J
0 Comments
Paid Education Office ৳2.0K

বিষয় পরিবর্তন

আমি দিনাজপুর শিক্ষা বোর্ডে গিয়েছিলাম আমার এবং আমার সহপাঠীদের বিষয় পরিবর্তনের একটি কাজ নিয়ে তো সেখানে যাওয়ার পর আমার সাথে প্রথমে খুব বাজে ব্যবহার করা হয়েছিল আমাকে রুম থেকে বের করে দেওয়া হয়েছিল এর পরবর্তীতে আমার এক পরিচিত লোক আসলো তিনি বললো শ্ধু তোমার কাজটা হবে বাকিদের হবেনা আমি মূলত আমার সহ টোটাল ১৭ জনের কাজ নিয়ে গিয়েছিলাম পুরো দায়িত্বটি ছিল আমার অথচ এর আগে তারা ব্যাংকের মাধ্যমে আমাদের ১৭ জনের কাছ থেকে একটা ছোট amount নিয়েছিল পরবর্তীতে তাদের অফিসে যাওয়ার পর বলে এই কাজ হবেনা এবং অনেক request করার পর তারা শুধু আমার কাজ করে দিতে রাজি হয় তবে বাকিদের না কিন্তু পরে খবর পাই যে তখনো কাজ হয়নি এটার জন্য নাকি রাজশাহী বোর্ডে যাওয়া লাগবে এবং সবাইকে ২০০০ টাকা করে দেওয়া লাগবে তাইলে হবে

দিনাজপুর, Rangpur 28 August 2026 7 views RNYMMZKE
0 Comments