All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Education Office

স্কুলের বেতন ও অন্যন্যা ফি জি,এম হাট উচ্চ বিদ্যালয়।

আমার জানামতে মেয়েদের শিক্ষা অবৈতনিক কিন্তু আমি দেখতেছি ক্লাস সিক্স থেকে দশম শ্রেণি পযন্ত বেতন দিতে হচ্ছে, মানে আদায় করছে। সরকার যেখানে ফ্রী করে দিছেন, সেখানে এরা কিভাবে বেতন আদায় করছে।।

Paid
ফেনী ৳1.0K
10 September 2026 7 CT2EE9UT
0 Comments
BRTA

গাড়ির নাম্বার প্লেট নেওয়ার স্মার্ট কার্ড নেওয়া বা গাড়ি রেজিস্ট্রেশন করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেও

আমি আমার একটা বাইকের স্মার্ট কার্ড এবং নাম্বার নেওয়ার জন্য গিয়েছিলাম। উনারা সরাসরি বলেন চা খাওয়ার জন্য কিছু দেন ।

Paid
নীলফামারী বিআরটিএ ৳500
10 September 2026 47 RNNBJEA6
0 Comments
Other public office

নতুন জন্ম নিবন্ধন আবেদন

বিষয়: জন্ম নিবন্ধন কার্যক্রমে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে অভিযোগ।বিবরণ: ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে জন্ম নিবন্ধন করতে সাধারণ মানুষের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ফি মাত্র ২৫ থেকে ৫০ টাকা হলেও [১] [২], দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে যার কাছ থেকে যত পারছে টাকা হাতিয়ে নিচ্ছে। ক্ষেত্রবিশেষে ৩০০ টাকা, ৫০০ টাকা, এমনকি ১,০০০ টাকা পর্যন্ত অবৈধভাবে দাবি করা হচ্ছে এবং আদায় করা হচ্ছে। এই অনিয়ম বন্ধে এবং সাধারণ মানুষের হয়রানি রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। আমিও টাকা দিছি জন্ম নিবন্ধন করার জন্য 250 টাকা

Paid
ফুলছড়ি গাইবান্ধ ৳250
10 September 2026 44 RNGU9PLV
0 Comments
BRTA

গাড়ির কাগজ করানো

গাড়ির কাগজ পাতি সব ওকে ছিল তারপর আমি বিয়ে নিজে নিজে যাই কিন্তু ফাইলটি জমা দেই পরবর্তী আমাকে রিটার্ন দেওয়া হয় হয়রানি মূলক কথা কথা ঘুরিয়ে পেচিয়ে বলা হয় পরে জানতে পারি হাজার টাকা দিলেই সব ঠিক হয়ে যায় পরে আমি নিরুপায় হয়ে হাজার টাকা দিয়ে ফলটি নজমা দেই

Only demanded
মিরপুর ১৩ ৳100
10 September 2026 9 DK2FRE6E
0 Comments
Passport Office

নতুন পাসপোর্টের আবেদন

২বার ঢাকায় এক বার কুমিল্লা আবেন জমা দিতে চেষ্টা কর হয়েছে। বিভিন্ন চলচুতোঁয় আবেদন জমা নেয় না। এভাবে ৩বার হয়রানির পর এক দালাল বলে ১৫০০ টাকা দিলে হয়ে যাবে। দালালকে ১৫০০ দেয়ার পর আর কোন ভুল নেই, সকল তথ্য আগের। আবেদন এখন সঠিক। মানে দালালের মাধ্যমে আবেদন জমা হলে সটিক, সরাসরি গেলে এটা বুল, সেটা ভুল বলে হয়রানী।

Paid
ঢাকা ৳1.5K
10 September 2026 41 DK6G9SE2
0 Comments
Public Hospital

ওয়ার্ডে ভর্তি রোগী

অভিযোগের বিবরণ: গত জুলাই মাসে আমার আম্মুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ১৯ ও ২০ নম্বর ইউনিটে ভর্তি করি। আমার আম্মু অসুস্থতার কারণে টলি (হুইল ট্রলি) অথবা হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারতেন না। ইমার্জেন্সি বিভাগ থেকে রোগীকে ওয়ার্ডে নেওয়ার সময় হাসপাতালের টলি ব্যবহার করতে হয়। কিন্তু টলি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড বয়কে ২০০ টাকা দিতে হয়। টাকা না দিলে টলি ব্যবহার করতে দেওয়া হয় না। পরবর্তীতে যতবারই আমার আম্মুর জন্য টলি ব্যবহার করেছি, প্রতিবারই ২০০ টাকা করে দিতে হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই অর্থ নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্মচারী কোনো রশিদ বা অর্থ গ্রহণের প্রমাণ দেননি। একজন গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার পর ট

Paid
খুলনা ৳800
10 September 2026 5 KHWQF5D2
0 Comments
Customs Office

ক্যামিকেল আমদানি ডুকোমেন্ট এসেসমেন্ট

ক্যামিকেল আমদানি ডুকোমেন্ট এসেসমেন্ট করাতে গেলে , ল্যাব টেষ্ট করতে বলে, বাড়তি টাকা চায়, টাকা না দিলে ডুকেমেন্ট আটকে রাখে।

Refused
চট্টগ্রাম ৳10.0K
10 September 2026 14 CTBBRJCP
0 Comments
Land Office

Property tax

As per government letter specifically for Gulshan-2, the property tax assessed and increased @ 48000/per year from 2022 . But I am paying from 2017 to till @11000. Then the land office from Badda office, the official person demanded that the of @48000 will be lower to @19000 if they get paid speed money 60000 cash, that’s the written document office person demanded. I didn’t paid yet them speed money. I am staying at abroad. My younger brother sent me the copy of the written speed money what they demanded. What should I do?

Only demanded
Gulshan -2, Dhaka ৳60.0K
10 September 2026 6 DKESVS85
0 Comments
Passport Office

পাসপোর্ট ইস্যু

একটার পর একটা ডকুমেন্ট চেয়ে হয়রানি করা হচ্ছিল, পাসপোর্ট আবেদন ফিরিয়ে দেওয়া হচ্ছিল। পরে ৭ দিন পরে ২০০০ টাকা নিয়ে ওই ডকুমেন্টস এবং ঐ আবেদনের উপরেই পাসপোর্ট ইস্যু করে দিয়েছে।

Paid
খুলনা ৳2.0K
9 September 2026 28 KHQBVFK5
0 Comments
Land Office

নামজারি খতিয়ান

নামজারি করতে সরকারি ফি ১১৭০/= টাকা, কিন্তু আমার কাছে চাওয়া হয়েছে ১৫,০০০/=টাকা।টাকা না দিলে নামজারি হবে না। আমি দিতে অস্বীকৃতি জানাই। দয়া করে উপরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Refused
পোগলা ইউনিয়ন,কলমাকান্দা নেত্রকোনা ৳15.0K
9 September 2026 11 MYNPYSV7
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স টেস্ট দিতে গেলে ঘুষ দিতে হয়েছে আমাকে

আমি গাড়ির ইন্টারভিউ দিতে গেলাম চট্টগ্রাম বি আর টি ড্রাইভিং ইস্কুলে ড্রাইভিং লাইসেন্স টেস্ট দিতে গেলাম আমি সঠিক ভাবে দিলাম টেস্ট কিন্তু অপর দিক থেকে এক লোক এসে বলল আমাকে কিছু দিয়ে দেন পুরাপুরি হয়ে যাবে আমি প্রথমে বোঝলাম পরে ঊনাকে জিজ্ঞেস করলাম ভাই বোঝলাম না কি বলছেন আবার বলুন তখন ঊনি আমাকে বলল আর ভাই কিছু দেন আমি স্যার কে বলে দিবো আপনি পাশ হয়ে গেছেন তারাতাড়ি দেন তখন আমি নিরুপায় হয়ে দিতে হল আমি একজন বীর সাহসী সংগ্রামী বিপ্লবী প্রবাসী সামান্য কিছু দিনের জন্য দেশের মাটিতে পরিবার পরিজন নিয়ে সুখেদুখে হাসিখুশি জীবনযাপন করার লক্ষে দেশে এলাম কিন্তু আমাদের দেশে ঘুষ বিহীন যেকোনো জায়গায় হয়রানির শিকার হতে হয় তাই নিরুপায়,ঘুষ ছাড়া অসম্ভব 🫢দুখের বলতে লজ্জা লাগে চট্টগ্রাম এয়ারপোর্ট ও ঘুষ দিতে হয়েছে আমাকে

Paid
চট্টগ্রাম বি আর টি ড্রাইভীং স্কুল ৳1.0K
9 September 2026 37 CTEK44YV
0 Comments
Other public office

Nid card

আমি নতুন ভোটার, আমার বয়স ১৯ বছর, গত পুরশু আইডি কার্ড করতে গেলে ওনারা বলে এখন নাকি সার্ভার সমস্যা করা যাবে না। এর ভিতরে স্থানীয় নির্বাচন সামনে তাই অফ আছে, যেহেতু আমার অতিব জরুরি এটা করা পরে ৩৫০০ টাকা দেওয়ার পর ওনারা বায়োমেট্রিক নেয়, এবং ২ দিনের মধ্যেই এনআইডি কার্ড হাতে পাই।

Paid
Chandpur ৳3.5K
9 September 2026 11 CTCVPD87
0 Comments
Other public office

নিকাহনামা ভেরিফিকেশন

কাজী নিকাহনামা ভেরিফিকেশন করার জন্য 5000 টাকা নিছে এবং রেজিষ্ট্রার ও ঐ টাকার একটা অংশ নিবে বলছে। কিন্তু আইন মন্ত্রণালয়ের ও পররাষ্ট্র মন্ত্রণালয় কোন ব্যবস্থা নিচ্ছে না

Paid
লক্ষ্মীপুর ৳5.0K
9 September 2026 28 CTRTTZQW
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

বিদেশ এ গমনেচ্ছু কর্মীদের প্রত্যেক ব্যক্তি কে নিজ নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করতে ভেরিফিকেশন এর দরকার হয়, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন এর পরে স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর থানায় একজন এসে আই এই ভেরিফিকেশন এর দায়িত্ব পান আর তখনই তিনি ২/৩ হাজার টাকা দাবি করেন। এখানে প্রতিটি আবেদন এ ওসি সাহেব ১ হাজার করে পান। টাকা ছাড়া এই ক্লিয়ারেন্স কেউ পেয়েছে বলে আমার মনে হয় না। আলহামদুলিল্লাহ আমি ১৭০০ টাকা দিয়ে নিয়েছিলাম 😁 আমি এমন একটা নোংরা জাতি হিসেবে জন্মে লজ্জিত।

Paid
মঠবাড়িয়া ৳2.0K
9 September 2026 31 BRAST6QS
0 Comments
Education Office

অনুপস্থিত শিক্ষকের বেতন দিয়ে ঘুষ নিয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের তিনজন সহকারি শিক্ষকের অনুপস্থিত সময়কালের বেতন দিয়ে বারো লক্ষ টাকা নিয়েছে।

Paid
সুন্দরগঞ্জ গাইবান্ধা। ৳1.20M
9 September 2026 11 RNT9CUUH
0 Comments