All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Land Office

ভুমি উন্নয়ন কর খাজনা দেওয়া।

আমি ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন ভুমি অফিস, আমার একটা খতিয়ান, ৬ শতাংশ জমির খাজনা দিতে যাই, আমার খাজনা পরিমান ছিলো = ৬০/- টাকা, ভুমি সহকারী কর্মকত্তা, আমার কাছে দাবি করেন- ২৬০০/- টাকা তার আমি বলি আমার খাজনা মাত্র ৬০ টাকা আপনি এত টাকা চান কেনা, তার পর ওনি আমার আইডি লক করে দেন, পরে আমি, আর খাজনা যেনো না দিতে পারি,, আমি বাহিরে দেকানে টাকা পরিশোধ করতে যাই, দেখি আমার আইডি লক। আমি আবার আসি ভুমি অফিসে, ওনি আমাকে চার ঘন্টা বসাই রখেন, পরে বলে আমার অফিস নেট না আপনি আগামীকাল কাল আসেন।

Refused
লক্ষ্মীপুর সদর,, ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন ভুমি অফিস ৳2.6K
28 August 2026 8 CTZFZE4E
0 Comments
Public Hospital

রিপোর্ট করানোর জন্য অতিরিক্ত টাকা চেয়েছিল

মায়ের ক্যান্সার হয়েছিল, CT Scan করাতে হবে বলেছিল লেট হবে, দিনটি ছিল বৃহস্পতিবার বলেছে শনিবারে আসতে। এটা ২০২১ সালের কথা ৫০০ টাকা দিতেই সাথে সাথে করে দিল

Paid
Dhaka medical college ৳500
28 August 2026 9 DKJRULQ4
0 Comments
Other public office

সিভিল সার্জন এর সাক্ষর

আমি BRTC BRSP প্রকল্পের একজন শিক্ষার্থী . আমাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য সিভিল সার্জন এর সাক্ষর প্রয়োজন হয় . কিন্তু আমাদের নারায়ণগঞ্জ এর সিভিল সার্জন প্রতি শিক্ষার্থী থেকে 100 টাকা ঘুষ দাবি করে যা সবাই দিতে বাধ্য হই .

Paid
নারায়ণগঞ্জ ৳100
28 August 2026 8 DKVG4SU4
0 Comments
Other public office

BIWTA বার্জ ইজারা

নদীতে যেমন পানি বহমান, ঠিক তেমনি বাংলাদেশের BIWTA বাংলাদেশের সবচেয়ে বড় দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান। পানিতেই টাকা। নদীতে বার্জ ইজারা দেওয়ার জন্য BIWTA র কর্মকর্তারা ২৫ কোটি টাকা ঘুষ গ্রহন করেন।

Paid
BIWTA ৳25.00M
28 August 2026 15 DKMXPTDL
0 Comments
Sub-Registry Office

সার্টিফাইড কপি উত্তোলন

একটি দলিলের নকল কপি প্রয়োজন হওয়ায় নকল কপি তোলার জন্য যাই। সরকারি খরচ সহ ৩০০০ টাকা প্রদান করতে হয়েছে। সম্ভবত সরকারি কোষাগারে ৫০০-৭০০ টাকা লাগে। বাকিটা কই গেল। প্রশ্ন করার সুযোগ না। এটাই অলিখিত নিয়ম।

Paid
রাজশাহী ৳3.0K
28 August 2026 7 RJNWYHHE
0 Comments
Other public office

জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে

আমার বড় ভাইয়ের জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে গেলে ভোলা জেলার আফিসে প্রধান কর্মকর্তা আমার সাথে কোন কথা বলি নাই, পরে কম্পিউটার কর্মকর্তা বলেন স্যার ৪০০০০ টাকার কমে কাজ করবে না,তারপর বাধ্য হয়ে সংশোধন করলাম।

Paid
ভোলা ৳40.0K
28 August 2026 9 BRKDE4GU
0 Comments
Passport Office

Passport issue

There was an issue with my Father's name. His name on NID did not match with my NID. The responsible officer noticed that. then he referred me to another room, I don't remember the room number. there was nobody but a Ansar guy waiting in the room. he checked my papers. Told me it's a major issue. It will require minimum 10,000tk to issue my passport. I was in shock. then they told me there's no other option because I am in their premises. If they want, they can cancel my application and block me in the system forever. I will never be able to apply. then I started bargaining. After a long negotiation, they agreed to the amount 4000. I paid them cash. Then they said the passport will be issued

Paid
Dhaka ৳4.0K
28 August 2026 9 DKZL8BT2
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানাতে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও সহকারি স্টাফের বারবার হয়রানি এবং কাগজপত্র প্রক্রিয়াকরণের কাজটি ত্বরান্বিত করতে সহযোগিতা করার কথায় টাকা চাওয়া হয়েছিল। যদিও এই ঘটনাটি সবার সাথে ঘটেছিলনা কিন্তু যতক্ষণ পর্যন্ত সেখানে ছিলাম ততক্ষণ পর্যন্ত কারো না কারোকে একই অবস্থার মধ্যে দেখেছিলাম। এটি একটি নিয়মিত ঘটনা যা সেখানে আশা অনেক মানুষেরই এটি একটি মানসিক ও শারীরিক ধকলের কারণ।

Refused
ফেনী ৳1.0K
28 August 2026 9 CT3SFJNV
0 Comments
Land Office

মিউটেশন

মহাত্মন, বিনীত নিবেদন এই যে, আমি স্বরূপকাঠির স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে জীবিকার তাগিদে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী। আমার জমির নামজারি (মিউটেশন) করার জন্য অনলাইনে নির্ধারিত সরকারি ফি (৭০ টাকা) জমা দিয়ে আবেদন করি। কিন্তু প্রায় দুই মাস অতিবাহিত হলেও আমার কাজটি সম্পন্ন করা হয়নি এবং ফাইলটি অকারণে ঝুলিয়ে রাখা হয়েছে। ​সংশ্লিষ্ট অফিসের কিছু অসাধু চক্র এই কাজ দ্রুত সম্পন্ন করার নামে আমার কাছে অবৈধভাবে ১৫,০০০ টাকা চাঁদা বা ঘুষ দাবি করছে। আমি একজন প্রবাসী হিসেবে এই ধরনের অনৈতিক ও বেআইনি extortion বা ঘুষ দিতে সম্পূর্ণ নারাজ। নিয়মতান্ত্রিকভাবে ফি প্রদান করা সত্ত্বেও আমাকে এভাবে অহেতুক হয়রানির শিকার হতে হচ্ছে। ​অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, বিষয়টি সদয় বিবেচনা করে দ্রুত তদন্তপূর্বক আমার জমির নামজা

Only demanded
স্বরূপকাঠি নেছারাবাদ পিরোজপুর ৳15.0K
28 August 2026 8 BRBGNZB3
0 Comments
BRTA

License renewal

আমি একটি brta তে লাইসেন্স নবায়ন করতেছিলাম। করেছি এবং তা ৳15,000 পরিশোধ করছি। তা না হলে আমার ইয়া আটকে দিয়েছিল। আমার সাথে অনেকেই অনেকেই কার্ড পেয়েছিল। আমারটা প্রায় ছয় থেকে এক বছর ঝুলে ছিল। তারপর লাস্ট পর্যন্ত আমি ৳12,000 দিয়েছিলাম। তারপর শেষে আবার ৳3,000 দিয়ে আমি এটা ওকে করেছি।

Paid
narsingdi ৳15.0K
28 August 2026 10 DKV94J45
0 Comments
Other public office

চাকুরী

আমি একটা চাকুরীর জন্য যায় সরকারি ঔষধ উৎপাদন কারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগে। ঐখানের একজন আমার কাছে ১৫০০০০০ টাকা দাবি করে চাকরি জন্য। পরে আমি চলে আসি৷

Refused
ঢাকা ৳1.50M
28 August 2026 8 DK4JGHRL
0 Comments