All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Land Office

নামজারি

আমাদের জমির নামজারী করার জন্য আমাদের ইউনিয়ন ভূমি অফিসে গেলে সেখানে তারা ২০/৩০ হাজার টাকা দাবি করে। এর কমে হবেইনা। আমার বাবা এসব সম্পর্কে কিছুই জানত না। সাথে একজন পরিচিত দলিল লেখক এবং স্থানীয় মেম্বার ছিল। তাদের সাথে নিয়েই আলোচনা হয়। তারা দরদাম করে শেষ পর্যন্ত ১৫০০০ টাকা নির্ধারণ করে। তাই আমরা ১৫০০০ টাকাই পরিশোধ করি। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি নামজারী ফি মাত্র ১১০০ টাকা।

Paid
কেন্দুয়া, নেত্রকোনা ৳15.0K
28 August 2026 10 MYSURUG7
0 Comments
Land Office

ভুমি খাস করন প্রতিরোধ আবেদন

বর্তমানে ভুমি খাস করন ঠেকাতে উপজেলা ভুমি অফিসে যেতে বলেছে আমাদের এখানে গাছে গাছে বোর্ড লাগিয়ে দিয়ে গেছে , কিন্তু ফোন করে তাদের থেকে পরামর্শ চাইলে তারা , প্রতি বিঘার জন্য ৫০০০০ হাজার করে দাবি করছে , আমাদের ৪৯ শতক খাস করন ঠেকাতে তাহলে কত দেওয়া লাগবে আপনারা হিসাব করেন। বাংলাদেশে প্রতি টা সরকারি দপ্তরে ঘুষ ছাড়া কোন কথা নেই । পাইকগাছা ভুমি অফিস, খুলনা

Only demanded
পাইকগাছা , খুলনা ৳50.0K
28 August 2026 6 KHXRU3A4
0 Comments
Other public office

টিতাস গ্যাস

ঘটনাটি ছিলো ২০০৫ কি ২০০৬ সাল হবে। নতুন করে গ্যাসের লাইন সংযোগ করা জন্য, ঢাকার তিতাস গ্যাস অফিসে আমার কাছ থেকে অতিরিক্ত আনুমানিক এক হাজার টাকা দিতে হয়েছিলো।

Paid
ঢাকা ৳1.0K
28 August 2026 8 DKR2RG9Z
0 Comments
Land Office

নামজারি মেটিসিন

বিগত এক বৎসর আমি নামজারি করার জন্য ভূমি অফিসে অপেক্ষা করি এই এক বছরের মধ্যে আমি চাইরবার কাগজ জমা দিয়েছি প্রত্যেকবার এই ফোন না কোন অজুহাত দেখা যায় এগুলা ক্যান্সেল করা হয় প্রত্যেকবারই চা নাস্তার খরচ খেয়েছে আমি ভাবছিলাম হয়তো এখন নির্বাচিত সরকার নাই কোষ ছাড়াই কাজ হবে কিন্তু কাজ হলো না এক বছর অপেক্ষা করার পরে লাস্টে টাকা দিয়ে কাজ করাতে বাধ্য হলাম

Paid
নারায়ণগঞ্জ ৳5.0K
28 August 2026 5 DK5V2NR6
0 Comments
BRTA

বাইক রেজিস্ট্রেশন করতে ফাইল জমা নিয়ে

গাড়ির ফাইল নিজে নিজে জমা করতে গেলে অফিস খরচের নাম করে একটা নির্দিষ্ট টাকা চাওয়া হয় ‌। বিআরটিএ এর লোকেরা শোরুমের মাধ্যমে নিয়মিত এই কাজ করে আসছে । ফাইল প্রতি সর্বনিম্ন ১০০০ থেকে সর্বোচ্চ ৫/৬০০০ টাকা পর্যন্ত দাবি করে এবং আদায় ও করে । তাদের ভাষ্যমতে এ খরচ না দিলে এডি স্যার ফাইল পার করবে না । এভাবে তারা ঘুষ নিয়ে থাকে ‌।

Paid
কুড়িগ্রাম ৳2.0K
28 August 2026 9 RNNKFP7Y
0 Comments
Traffic Police

ধরলেন ট্যাক্স মেয়াদ শেষ গাড়ীর বললেন দশ হাজার টাকা জরিমানার কথা বললেন দুই হাজারে রফাদফা

ড্রাইভার নেই জরুরি কাজ ছিলো নিজেই ড্রাইভার করতেছি মগবাজার মোড়ে গাড়ি থামালেন এবং বললেন গাড়ির টেক্স টোকেনের মেয়াদ শেষ আমি বললাম ড্রাইভার তো আমাকে বলে নাই উনি বললেন দশ হাজার টাকা জরিমানা পরে ২০০০ দিয়ে মিটমাট করি এবং আমি পরের দিনই টেস্ট টোকেন নতুন আরেকটি কাগজ নিয়ে নি।

Paid
মগবাজার ৳2.0K
28 August 2026 13 DKN5KJ7D
0 Comments
Education Office

শিক্ষক নিয়োগ

এটা একটা আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান (আলিয়া মাদ্রাসা)। এখানে দুটি পদে নিয়োগ দেয়া হবে- ১.অফিস সহকারী ২.দপ্তর সহকারী ১ নাম্বার পদে ৮ জন প্রার্থী এবং ২ নাম্বারে ৪ জন। লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে।এখন দামাদামি চলছে কে কত টাকা দিতে পারবে, শুনেছি ১১-১২ লাখ টাকা সর্বোচ্চ উঠেছে এবং এই ডিলটা হচ্ছে স্থানীয় বিএনপি এর নেতাদের সঙ্গে। এইটা হইলো দেশের অবস্থা ১০-১৫ হাজার টাকার চাকরির জন্য ১০-১২ লাখ টাকা উঠেছে, আর এখানে অনেকে চাকরি করতে আগ্রহী ও বটে কারণ শুধু যেয়ে হাজিরা টা দিয়ে আসলেই হয়ে যায়,এক কথায় বাড়ি বসে বসে টাকা

Only demanded
খুলনা ৳1.00M
28 August 2026 8 KHJ6AR4M
0 Comments
Other public office

bari tairi

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁ গ্রামের বর্তমান মেম্বার — ও অন্য পাড়ার — হরিপুর ও রাণীশংকৈল এ ৬০০ গরিব পরিবারের নিকট থেকে ১ লক্ষ টাকা করে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নেই। সৌদি সরকারের বাজেটে বাড়ি করে দেয়ার জন্য। এলাকায় ২-৪ টি বাড়ি করে দেয় আর কিছু বাড়ি ইট বা বালি দিয়ে মানুষকে বুজাই যে এটা সত্য বাজেট। কিন্তু কিছু বাড়ি করে ভাইরাল করে দিয়ে ৬ কোটি টাকা লুট করে উদাও। থানায় মামলা করেও লাভ হয় নি। এটা ২০২৩ সালের ঘটনা।

Paid
Horipur,Thakugaon ৳60.00M
28 August 2026 10 RNKBDDCS
0 Comments
Tax Office

টিন সার্টিফিকেট এর জিরো রিটার্ন

টিন সার্টিফিকেট এর জিরো রিটার্ন জমা দেয়ার জন্য, বরিশাল সহর, বটতলা আয়কর অফিস যাই এবং — নামে একজন লোক ১হাজার টাকা ঘুষ চায়, পরবর্তীতে আমি তাকে ১০০০টাকা দিয়ে কাজ টি করাই।

Paid
বরিশাল ৳1.0K
28 August 2026 12 BRJEAG5M
0 Comments
Other public office

ফায়ার সার্ভিস অফিসের লাইসেন্স দিতে অতিরিক্ত টাকা চাওয়া।

দোকানে গ্যাস বিক্রি করার জন্য ফায়ার সার্টিফিকেট করতে পরিদর্শক ৪০০০ টাকা দাবি করেন। না করলে বিভিন্ন আইনি ঝামেলায় পরতে পারেন এমন ভয় দেখায়। আমি করিনি।

Refused
মাদারীপুর ৳4.0K
28 August 2026 8 DK8RNUHL
0 Comments
BRTA

Driving licence, Motorcycle Registration

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে সরকার নির্ধারিত ব্যাংক জমা টাকার বাইরে ২০০০ টাকা অফিস খরচ দিতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স করতে ৫০০০ টাকা অতিরিক্ত দিলেই পাশ।

Paid
Jamalpur ৳8.0K
28 August 2026 10 MYKU9SEA
0 Comments
Public Hospital

পোস্ট মর্টেম

ঘটনাটি প্রায় ১ বছর আগের। আমার সহপাঠী বান্ধবীকে তার স্বামী ও শশুর-শাশুড়ি অত্যাচার করে মেরে ফেলে। তাকে পুলিশের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাই, পোস্ট মর্টেম করাতে হয়। ডোমঘরে লাশ কাটার পর একটা রিপোর্ট দেয়। টাকা না দিলে তারা ছাড়পত্র বা রিপোর্ট দিচ্ছিলো না। যদিও তারা পরিচিত, কিন্তু কিছুতেই দিচ্ছিলো না। শেষ পর্যন্ত ২০ হাজার টাকা দিয়েই লাশটি নিয়ে যেতে বাধ্য হয় পরিবার।

Paid
ব্রাহ্মণবাড়িয়া ৳20.0K
28 August 2026 9 CTN6PASP
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিস্ট্রি করতে দলিল লেখক ও সাব রেজিস্ট্রার কে অতিরিক্ত টাকা প্রদান করতে হয়

দলিল রেজিস্ট্রি করতে যাওয়ার পরে দলিল লেখক বললো বাড়তি ১০০০০ টাকা না দিলে দলিল রেজিস্ট্রি অফিসার রেজিস্ট্রি করবে না। পরে বাড়তি টাকা দিতে হয়েছে।

Paid
ঢাকা ৳6.0K
28 August 2026 12 DKWV96TL
0 Comments
Other public office

রাজশাহী পুলিশ ফাঁড়ি

আমরা টিকিট কাটে ছিলাম তিনটা এখন কাউন্টারে টিকিট না থাকার জন্য একটা টিকিট কাটতে না পারার জন্য সে আমাদের থেকে প্রচুর পরিমাণ অর্থ দাবি করে এবং আমরা তার প্রত্যাখ্যান করে মেন গেটের পুলিশের সাথে কথা বলেছিলাম এবং সে ticket checker সাথে কথা বলে আমাদেরকে ছেড়ে দিয়েছে আর পুলিশ ফাঁড়ি সামনে যে লোকটি দাঁড়িয়ে ছিল সে আমাদের থেকে অনেক অর্থ দাবি করেছে এটা শুধুমাত্র আমাদের সাথে না এটা অনেক লোকেদের সাথে তারা করে থাকে

Refused
রাজশাহী ৳1.5K
28 August 2026 7 RJ7VWUUY
0 Comments
Other public office

কুলের শিক্ষক

আমাদের এখানকার স্কুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় আমাদের টিচাররা আমাদের থেকে টাকা চার্জ করে। আমার ছোট ভাইয়ের ক্ষেত্রে আমার ৫০০০ টাকা বেশি দিয়ে ফর্ম ফিলাপ করতে হয়েছে যেটার কোন ব্যয় খাত তারা দেখাতে পারেনি। আমাদের স্কুল এমপি ভুক্ত তারপরেও ছাত্রদের থেকে চান্দা উঠানো হয় ক্লাসের ফ্যান ঝুড়ি ক্রয় এবং বিভিন্ন কর্মকান্ডের জন্য যেটা স্যারেরা নিজেরা উঠায়। তার উপরে হেডমাস্টার নিচে সাজেস্ট করে যে তোমরা প্রাইভেট পড়ো আমাদের স্কুলের টিচারের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানের বদলে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে আছে তারা, পাশের হার ফেইলের হার তাদের কোন কিছু যায় আসে না, ছাত্ররা জীবনে কি করলো না করল সেটাও তাদের কিছু যায় আসে না , দুইদিন বেতন দিতে দেরি হইলে ক্লাসে ঢুকতে দেয় না,পরীক্ষার হলে ঢুকতে দেয় না।

Paid
কাদিরপুর, শিবচর, মাদারীপুর। ৳5.0K
28 August 2026 7 DKVLHXTK
0 Comments
Passport Office

পাসপোর্ট আবেদন জমা

পাসপোর্ট ফাইল জমা দিতে মায়ের নামের শেষ বেগম আর আমার আইডিতে দেয়া বেওয়া এই কারণে প্রথমে ফাইল রিজেক্ট করে বলে অথচ ১৮ বছর পার হলে বাবা মায়ের এন আইডি প্রয়োজন হয়না। আমার ভাইয়ের করেছিলাম ২০২৪ এর আন্দোলনের পরে তখন কোন সমস্যা হয়নি। তারপর ফাইল রিজেক্ট এর পর বাইরে আস্তেই কিছু মানুষ ডেকে পাসের কম্পিউটার এর দোকানে নিয়ে যায় তারা বলে যতো রিজেক্ট ফাইল সব নিবে স্যার এর সাথে নাকি উনাদের যোগাযোগ আছে স্যারের ফি ১৫০০ আর উনাদের ১০০ এই হলো ১৬০০ এভাবেই যে ফাইল রিজেক্ট করলো পরে টাকার বিনিময়ে আবার ফাইল গ্রহণ করলো। এভাবেই সিস্টেমিটেক ভাবে ঘুষ নেয়।

Paid
দিনাজপুর ৳1.6K
28 August 2026 8 RNQ94742
0 Comments
Land Office

নামজারি আবেদনের ফাইল জমা দেওয়া

Mutation আবেদন করার পর আবেদনের ফাইল ভূমি অফিসে জমা দেওয়ার সময় ১০০০/- টাকা চায়। সবার থেকেই এভাবে নেয়। টাকা না দিলে সেবা দিতে বিলম্ব করে, খারাপ আচরণ করে। এমনকি মিউটেশন আবেদন বাতিলও করে দেয়। এসব দেখে টাকা দিয়েছি যে আবেদন বাতিল না হয়।

Paid
আক্কেলপুর, জয়পুরহাট ৳1.0K
28 August 2026 9 RJLJ56K2
0 Comments