All reports

19,215 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,215 reports found
Report a bribe
Only demanded Land Office ৳150.0K

বিডিআরএস জরিপ প্রক্রিয়ায় ভূমির সেটেলমেন্ট অফিস

মাঠ পর্যায়ে বিডিআরএস জরিপে আমার নাম বাদ পড়ায় সেটেলমেন্ট অফিসের মাধ্যমে আপত্তি মামলা দায়ের করি। তারপর তারা বিভিন্ন দপ্তরের ভুলের দিকে নির্দেশ করে আমার শুনানি টা জটিল থেকে জটিলতর দিকে নিয়ে যায়। এক পর্যায়ে আমাকে বলা হয "নাম সংযোজন এত সহজ না, দেখছেনই তো একটার পর একটা কত ঝামেলা আসছে, এমন আরো হাজারটা ঝামেলা আসতেই থাকবে, তার চেয়ে দেড় লক্ষ টাকা দেন, ওয়ান টাইম সেটেলমেন্ট করে দেই।"

আলমনগর, সাভার, Dhaka 27 August 2026 12 views DKAPQXJ3
0 Comments
Paid Other public office ৳1.0K

বাবা করতিক নাবালক ছেলেকে হেবাকৃত সম্পত্তি পুনুরার বাবার নামে বিক্রি অনুমতির জন্য আদালতে মামলা

আমার বাবা তার কিছু জমি আমার নাবালক ভাইকে দলিল মুলে হেবা করে। এখন আমার বাবার টাকার দরকার হলে উনি ঐই জমিটি বিক্রি করার মত পোসন করে জমিটি বিক্রি অনুমতির জন্য আদালতে দরখাস্ত করে। আদালত উনার দরখাস্ত গ্রহন করে উনাকে পুনরায় অভিভাবক হিসেবে নিয়োগ দেই। বিজ্ঞ আদালত অভিভাবক হিসেবে বাবাকে অনুমতি দেয় এবং পরবর্তীতে কিছু পেপারে সাইন করতে বলে কিন্তু বিজ্ঞ আদালতের পেস্কার সাইন করার জন্য আমাদের থেকে ১০০০ টাকা দাবি করে, বলে যে ১০০০ টাকা না দিলে সাইন করতে দিবেনা আর আমাদের কাজটাও আটকে যাবে জার জন্য আমরা ইচ্ছার বিরুদ্ধে টাকাতস দিতে বাদ্ধ হই যদিও পেপারে সাইন করার জন্য সরকারি কোন ফি লাগেনা। সব টাকা পেস্কার পকেটে নিয়ে নিয়েছে তার বিনিময়ে কোন সরকারি রসিদ দেই নাই।

সন্দ্বিপ, Chattogram 27 August 2026 7 views CTHUMPSV
0 Comments
Refused Tax Office ৳7.0K

আয়কর রিটার্ন

আমি আয়কর সংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট অফিসে গেলে অফিস কর্তৃপক্ষ আমার কাছে ১০,০০০ (দশ হাজার) টাকা দাবি করে। আমি উক্ত টাকা দিতে সম্মত না হওয়ায় আমার কাজটি যথাসময়ে সম্পন্ন করে দেওয়া হয়নি। পরবর্তীতে আমার জরুরি প্রয়োজনের কারণে বাধ্য হয়ে ৭,০০০ (সাত হাজার) টাকা দিয়ে আয়কর সংক্রান্ত কাজটি সম্পন্ন করে নিতে হয়েছে। ফলে, শুধুমাত্র কাজটি সম্পন্ন করার জন্য আমাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে এবং এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

রাজশাহী, Rajshahi 27 August 2026 9 views RJRLUWLP
0 Comments
Paid Land Office ৳40.0K

নামজারি

আমার বাবা তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি ছেলে হিসেবে আমার নিকট হেবা করলে ৪০০০০ টাকা দাবি করে, দাবির কারণ ইউনিয়নে জনগণ নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার নেই। আমার বাবা নিজে কাজ আরম্ভ করলে সব কাগজ ঠিক থাকার পরও ভূমি সহকারী কমিশনার তা বাতিল করে দিলে আবার টাকা দিয়ে কাজ করাতে বাধ্য হয়েছে।

Rajshahi, Rajshahi 27 August 2026 9 views RJJPETZ8
0 Comments
Paid Other public office ৳25.0K

মাদকদ্রব্য লাইসেন্স

মাদক দ্রব্য আমদানি ও রপ্তানি লাইসেন্স নবায়ন করতে ২৫০০০ টাকা খরচ করতে হবে,টাকা না দিলে নবায়ন করা যাবেনা । তাই টাকা পরিশোধ করা হয়েছে ।

ময়মনসিংহ, Mymensingh 27 August 2026 9 views MYH47JLX
0 Comments
Paid Land Office ৳100

জমির খাজনা দেয়া

জমির বাষিক খাজনা দিতে যাওয়ার পর মূল নথি বই খুঁজ বের করার জন্য ঘুস হিসেবে ১০০ টাকা নেয় তারা। এটা সবার সাথেই করে। না দিলে বই আনেনা, বলে আজকে হবেনা পরে আসেন।

নওগাঁ সদর, Rajshahi 27 August 2026 8 views RJMX6BFA
0 Comments
Paid BRTA ৳2.0K

গাড়ি ফিটনেস ও নতুন রেজিঃ

আমি সাধারণ একজন মানুষ আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি গ্রস্থ খাত হলো বিআরটিএ এখানে প্রতি মিনিটে হাজার হাজার টাকা ইনকাম করে নিয়ে যায় দালাল এবং অফিসাররা। একটি গাড়ির ফিটনেস করতে নিয়ে গেলে প্রথমে নানা অযুহাত দিয়ে ফিটনেস দেয়না পরবর্তীতে ২ থেকে ৩ হাজার টাকার ঘুস দিলেই মুহূর্তেই ফিটনেস হয়ে যায়। আমি সাধারণ একজন মানুষ তবে দীর্ঘ দিন পুর্বাচল বিআরটি অফিসের ওখানে ছিলাম নিজের চেখে দেখেছি। বিআরটিএর একজন অতি নিম্ম পদের কর্মকর্তারাও গাড়ি ব্যবহার করে এক একজন কর্মকর্তা প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করে নিয়ে যায় ওখানকার যিনি ডিডি আছেন তিনি তো লক্ষ্য টাকা ইনকাম করেন। হয়তো আমার কথাগুলো আপনাদের কারো কাছে অবাস্তব মনে হতে পারে কিন্তু আমি একবিন্দু মিথ্যা বলছি না। সাংবাদিকসহ স্থানীয় প্রশাসন ম্যানেজ

ঢাকা, Dhaka 27 August 2026 10 views DKYWA27B
0 Comments
Refused Other public office ৳30.0K

IRC Renew

আমি আমার আই আর সি রিনিউ করার জন্য কাস্টমসঅফিসে যাই আমার পাঁচ বছর রিনিউ করা হয় না বিধায় উনারা আমার থেকে এক লাখ আশি হাজার টাকা চায় যার ৩০-৩৫ হাযার ঘুশ, ভ্যাট অফিসে সবচেয়ে বেশি জালিয়াতি।

ঢাকা, Dhaka 27 August 2026 10 views DKHNPCLS
0 Comments
Paid Other public office ৳300

পেনশানের টাকা উত্তলন

আমার দাদুর পেনশনের টাকা উঠাতে গেলেই চট্রগ্রাম বিদ্যুৎ অফিসে ১০০ করে ঘুস দেওয়া লাগে, পেনশনের বইয়ের ভেতরে, এবার দাদুকে নিয়ে যেতে পারি নাই, তাই ৩০০ দিয়েছি,

চট্রগ্রাম, Chattogram 27 August 2026 8 views CTLLXL2D
0 Comments
Only demanded Other public office ৳200.0K

জ‌য়েন্ট স্টক এন্ড কোম্পা‌নি রে‌জি‌স্ট্রেশন RJSC

এক‌টি সংগঠ‌নের রে‌জি‌স্ট্রেশন কর‌তে গে‌লে ২ লাখ টাকা ঘুষ চাওয়া হয়। ঘুষ দি‌লে দুই দি‌নের ম‌ধ্যে কাজ ক‌রে দি‌বে। সবাই না‌কি এরকম ঘুষ দি‌য়েই রে‌জি‌স্ট্রেশন ক‌রে। ঢাকা অ‌ফিস কাউরান বাজার, টি‌বি‌সি টাওয়ার।

ঢাকা, Dhaka 27 August 2026 9 views DKNBHBX8
0 Comments
Paid BRTA ৳4.5K

ঘুষ না দিলে ড্রাইভিং টেস্টে ফেইল সিলেট বি আর টি এ

প্রথমে আমি ড্রাইভিং লাইসেন্স নিজে নিজে এপ্লাই করে এক্সাম সমপন্ন করি, বাসায় স্লেসে রাতে রেজাল্ট দেখলাম ফেইল, সিলেট বি আর টি এর এক পিয়নকে বললাম ভাই পাশ করার উপায় কি উনি বল্লেন ৪৫০০ এক্সট্রা দিলে পাশ নিশ্চিত। নিজে নিজে পাশ করতে পারলে সবাই ত আর দালাল দরতনা। যাইহোক সে বলল ভাই আমি ৫০০ খাবো সারদের ৪০০০ দিলেই আপনার পাশ চলে আসবে। পরের ডেইটে ঠিকমত এক্সাম ই দেইনাই টাকা দেওয়া ছিল তাই পাশ , ড্রাইভিং লাইসেন্স ও হয়ে গেছে। শুধু তাই না আমার বাইকের রেজিষ্ট্রেশন আমি নিজে করতে চেয়েছিলাম কিন্তু তারা প্রক্রিয়া এত জটিল করে রাখছে আপনি চাইলেও পারবেন না, তাই শুরুমের মাধ্যমে করালাম।

সিলেট, Sylhet 27 August 2026 9 views SYJDG7AX
0 Comments
Paid Traffic Police ৳4.0K

ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়েছে

আমি নতুন মোটরসাইকেল কিনে শো রুম থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গুলিস্তান আহাট পুলিশ বক্স এর কাছে আসার সাথে সাথেই ট্রাফিক পুলিশ — আমার গাড়ি আটক করে, আমি তাকে বলেছিলাম এইমাত্র গাড়িটা কিনে আমি বাড়িতে যাচ্ছি এবং এই দেখেন আমার লাইসেন্স এবং শোরুম পেপার, কিন্তু সে বলে গাড়ির ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন ছাড়া একদিনও গাড়ি চালানো যাবে না, এখন আপনার গাড়ি ডাম্পিংয়ে যাবে এবং ১০ হাজার টাকার মামলা হবে, আমি তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু তাও গাড়ি ছাড়বে না, সে বলে চার হাজার টাকা দিলে গাড়ি ছেড়ে দেব, আমি দিতে চাইনি পুলিশ সার্জেন্ট — আমাকে ট্রাফিক বক্সে নিয়ে আমার পকেটে হাত দিয়ে টাকা বের করে নেয় ৪০০০ হাজার, এরপর গাড়ির চাবি দেয়, আমি অসহায়ের মত তাকিয়ে ছিলাম সেদিন,

আহাদ পুলিশ বক্স গুলিস্তান, Dhaka 27 August 2026 7 views DKS3U3S5
0 Comments
Refused Other public office ৳15.0K

কাবিন নামা অনলাইন

কাবিননামা জন্য আমার থেকে ১৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে এ কাজ করে দিবে না এমন ধমকেও দেওয়া হয়েছে এবং আমার এই কাজটা অন্য কেউ করে দিলে তাকেও সমস্যা করবে এবং বলা হয়েছে কাজির নাম —

নড়াইল, Khulna 27 August 2026 7 views KHR2AT97
0 Comments