All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
BRTA

ফ্রী প্রশিক্ষণ ব্যাচে কোর্স শেষে ফেল করানোর ভয় দেখিয়ে দুই হাজার টাকা করে নেয়া হচ্ছে বিনা রশিদে।

মোট ৩০০ জন জন প্রতি ২০০০ টাকা হলে ৩০০*২০০০=৬,০০,০০০ টাকা মোট ছয় লক্ষ টাকা যেটার অফিসিয়ালি কোন রুলস নাই কোন কৈফিয়ত নাই লজ্জা শরম হীন ভাবে চেয়ে নিচ্ছে।

Refused
সিরাজগঞ্জ ৳2.0K
27 August 2026 7 RJFWULNE
0 Comments
Customs Office

একটি প্রচ্ছন্ন শিল্প (এক্সাসরিজ) প্রতিষ্ঠানের বার্ষিক নিরীক্ষা।

একটি প্রচ্ছন্ন শিল্প (এক্সাসরিজ) প্রতিষ্ঠানের বার্ষিক নিরীক্ষা করলাম সহকারী রাজস্ব কর্মকর্তাকে দিলাম 500,000 রাজস্ব কর্মকর্তাকে দিলাম 200,000, সহকারী কর্মকর্তাকে দিয়েছে 100,000 এবং অতি: কমিশানার কে দিয়েছি 100,000 বিভিন্ন সেকশনে দিয়েছি 65,000 মোট দিয়েছি 965,000 টাকা ওনার আরো বেশি চেয়েছিলো, অনেক দেন দরবার করে কমিয়েছি। আমাদের মতে প্রত্যেক দিন প্রত্যেক দিন শত শত ফাইল এ ভাবেই হয়। যা দেখার কেউ নেই

Paid
ঢাকা বন্ড কমিশনারেট কাষ্টম অফিস, সেগুন বাগিচা, ঢাকা। ৳965.0K
27 August 2026 10 DKWSGZQB
0 Comments
Accounts Office

জিপিএফ হতে ফেরত যোগ্য অগ্রিম গ্রহণ

হিসাবরক্ষণ অফিসে কোন পেনশন যে জিপিএফ হতে কোন অগ্রিম লোন নিতে গেলে অডিটর কে ১% ঘুষ দিতে হবে। আরেকটা টিএ বিল নিতে গেলেও টিএ বিলের ৫% টাকা তাদেরকে দিতে হবে না হলে বিল দেবেনা। অ্যাকাউন্ট জমা দিতে গেলে এখন নাকি প্রত্যেক অফিসকে ১০০০ করে টাকা দিতে হবে এটা নাকি তাদের সি ও সাহেবের নির্দেশ।

Paid
সেগুনবাগিচা, ঢাকা ৳3.0K
27 August 2026 9 DKMTSPKS
0 Comments
Other public office

সমাজসেবা প্রতিবন্ধী কার্ড

রহনপুর পৌরসভা,গোমস্তাপুর থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সমামসেবা অফিসে সমাজসেবা অফিসার প্রতিবন্ধী কার্ড অনলাইনে নিবন্ধন করার জন্য ৩০০০টাকা করে দাবী করে। টাকা না দিলে প্রতিবন্ধী কার্ড অনলাইনে রেজিষ্ট্রেশন করে না।

Refused
চাঁপাইনবাবগঞ্জ ৳3.0K
27 August 2026 9 RJDV5J9Q
0 Comments
Other public office

জন্ম সনদ

বাংলাদেশ সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট ও সামান্য ফি (বয়সভেদে ২৫ থেকে ১০০ টাকা) রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, হ্নীলা ইউনিয়ন পরিষদে ‘—’ নামে এক ব্যক্তি একটি জন্ম নিবন্ধন সংশোধনের কাজ করে দেওয়ার বিনিময়ে ১০,০০০ (দশ হাজার) টাকা অবৈধ ঘুষ দাবি করছেন। —

Paid
Cox's Bazar ৳10.0K
27 August 2026 10 CTDTH6ZR
0 Comments
Other public office

জেলা পরিষদ-এর অকৃষি জমির সীমানা নির্ধারণ

আমার বয়স ৬৮+ আমার জায়গার সাথে জেলা পরিষদ-এর অকৃষি জমি রয়েছে, তাই আমি ২১/০৩/২০২২ইং তারিখে জেলাপরিষদ বরাবর একটি আবেদন করি- অনুলিপি যেমন- (০১) জেলাপ্রশাসক, নোয়াখালী (০২) উপজেলা নিবাহী অফিসার, সেনবাগ, নোয়াখালী (০৩) সহকারী কমিশনার (ভূমি), সেনবাগ, নোয়াখালী জানাই সীমানা নির্ধারণ করার জন্য। আজ ২৭/০৮/২০২৬ইং তারিখ যার কোন সমাধান পাইনি-

Refused
সেনবাগ-৩৮৬০, নোয়াখালী ৳200.0K
27 August 2026 9 CTY69UQF
0 Comments
Other public office

কোম্পানির মাসিক ভ্যাট

প্রতি মাসে আমার কোম্পানি থেকে আমার বিক্রয়ের উপরে সরকারি ভ্যাট দেই ৩০০০০ থেকে ৪০০০০ টাকা যা বিক্রয়ের উপরে নির্ভর করে। সরকারি ব্যাংক জমার পরে অতিরিক্ত প্রতি মাসে ১২০০০ টাকা আমাকে ঘুষ দিতে হয়, যদি না দেই কয় দিন পর পর তারা আমাদের প্রতিষ্ঠান গুলো তে অভিযান চালায় ও হয়রানি করে। এতে আমার কাস্টমার দের হয়রানির শিকার হতে হয়। তাই বাধ্য হয়ে আমার প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে প্রতি মাসেই আমি আমার উপর ধার্য হওয়া ১২০০০ টাকা ঘুষ দিয়ে থাকি। কখনও ব্যবসা তে লস হয় তারপরেও দেয়া লাগে সেই ঘুষের ১২০০০ টাকা। শুধু আমার না ভ্যাট অফিসে মাসিক ভিত্তি তে প্রত্যেক প্রতিষ্ঠান কেই ঘুষ দিয়েই ব্যবসা করতে হয়

Paid
ঢাকা ৳12.0K
27 August 2026 9 DKYNRQFD
0 Comments
Public Hospital

বাহিরে পড়তে যাওয়ার জন্য মেডিকেল সার্টিফিকেটে সিভিল সার্জন এর স্বাক্ষর।

দেশের বাহিরে পড়তে যাব সে রিকোয়ারমেন্টে ‌মেডিকেলে যে পাঁচটি টেস্ট করানো লাগে, পাঁচটি টেস্ট আমি পিজি থেকে করিয়েছিলাম। পরবর্তীতে সে রিপোর্টটি আমার নারায়ণগঞ্জ জেলা সিভিলসার্জন থেকে সত্যায়িত বা তার স্বাক্ষর নেওয়ার জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখি সে পাঁচটি টেস্টের পরেও আরো চারটি টেস্ট ওনারা আমাকে করতে দেয়। এর মধ্যে একটি হলো ব্লাড গ্রুপ অন্যটি হলো কোলেস্টেরল মাপা, যা আমার কোনভাবেই দরকার নেই। কিন্তু তারা ওই চারটি টেস্ট না করালে আমাকে সিগনেচার দিবে না। তারা নিজেরা ভিক্টোরিয়া হাসপাতালের সাথে মডার্ন ডায়গনস্টিক সেন্টার এর ঠিকানা দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে সেখানে যোগাযোগ করতে বলে। এবং বলে দেয় অন্য কোন জায়গা থেকে যদি তাদের দেয়া টেস্টগুলো করালে তা তাদের কাছে গ্রহণযোগ্য হবেনা।

Paid
নারায়ণগঞ্জ ৳2.4K
27 August 2026 11 DKAHYYSJ
0 Comments
Land Office

নামজারি ও অন্যান্য ভূমি সেবা

এখানে প্রতিটি খারিজ আবেদন থেকে ১৫০০/- করে ন্যুনতম নেয়া হয়। না দিলে হয়রানি করা হয়। মিসকেসের তদন্ত করে না। আর অনেক বিষয় আছে।

Refused
শাহ্জাদপুর, সিরাজগঞ্জ ৳1.5K
27 August 2026 8 RJXGALXF
0 Comments
Other public office

পরীক্ষা দেওয়া

প্রতিটা পাবলিক পরীক্ষার সময় অতিরিক্ত টাকা নেয়া হয়। ব্যাহারিক পরীক্ষার সময় সাবজেক্ট পতি নেয়া হয় বিভিন্ন পরিমানের টাকা

Paid
শাহ্জাদপুর, সিরাজগঞ্জ ৳500
27 August 2026 8 RJ9AFKKX
0 Comments
Other public office

High School

SSC Science, ৪ টা প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতায় সাইন করানোর জন্য স্কুল থেকে প্রতি সাবজেক্টে ১৫০ টাকা করে মোট ৬০০ টাকা নেওয়া হইছে । না দিলে সাইন করে না। পরিস্থিতির শিকার হয়ে দিতে হইছে।

Paid
Gopalganj ৳600
27 August 2026 9 DK2GKW52
0 Comments