All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

বয়লার লাইসেন্স

বয়লারের লাইসেন্স আবেদন করলে এক লক্ষ টাকা ঘুষ দাবী করে। বিভিন্ন ধরনের আইনের ঝামেলা দেখিয়ে প্রতিষ্ঠানের মালিকদের বিপদে ফেলে । দাবিটি মুলতবি আছে । সকল কার্য সম্পাদন করলেও টাকা প্রদান না করলে লাইসেন্স দিবে না।

Only demanded
রংপুর ৳100.0K
9 September 2026 14 RNE3TSJN
0 Comments
Other public office

টাকা নিয়ে টিকেট না দেওয়া

লোকাল ট্রেনের প্রতিদিন লক্ষ্য লক্ষ্য টাকা চুরি করে কিছু অসাধু টিটি এবং কিছু পুলিশ কর্মকর্তা আমি টাকা দিয়ে টিকিট চাইলে তারা দেইনি আমার মত আরো অনেকে টাকা দিয়ে টিকেট চাইলে তারা সবাইকে মিলে ১ টা টিকিট বানিয়ে দেয় যাতে মাত্র ১২০/১৮০ টাকা দাম মাত্র, আরো অনেক মানুষ এর কাছে টাকা নিয়ে কোনরকম টিকেট দেয় নাই, তারা প্রদিদিন এই ভাবে সরকারের লক্ষ্য লক্ষ্য টাকা চুরি করে

Paid
কুষ্টিয়া ৳60
9 September 2026 21 KHJWQXVD
0 Comments
Other public office

পিতা মৃত হওয়ায় আমার মা কে নমিনি হিসেবে আবেদন

ঘটানা টি টাঙ্গাইল প্রধান ডাকঘর ই। আমি আমার বাবার মৃত্যুর পর আমার মা কে নমিনি হিসেবে আবেদন করি। এই আবেদন করানোর সময় সকল কাগজ পত্র থাকার পর প্রাথমিক ভাবে ফাইল খরচ বাবদ আমার কাছ থেকে টাকা নেওয়া হয়। এরপর ফাইল ভেরিফিকেশন এর নাম করে আবার টাকা নেওয়া হয়। এরপর আমার বাবার ব্যাংক একাউন্ট থেকে আমার মায়ের ব্যাংক একাউন্ট ই টাকা স্থায়ী করনের জন্য আবার টাকা নেওয়া হয়। আমি নিরুপায় হয়ে টাকা প্রদান করতে বাধ্য হয়। কারণ আমাদের সংসার টা সঞ্চয় লাভ থেকে চলে। আমি চাই এই বিষয়ে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য। তা না হলে আমার মতো আরো সাধারণ মানুষ এই ঘুষ সম্রাজ্যের গ্যারা কল ই পতিত হবে।

Paid
টাঙ্গাইল ৳15.0K
9 September 2026 5 DKAVU6EA
0 Comments
Other public office

রেলওয়ে টিকেট

আমি নিজেও সরকারি চাকরি করি। দাপ্তরিক প্রয়োজনে মাঝে মধ্যে ঢাকায় আসা যাওয়া করতে হয়। সর্বশেষ ১৯ তারিখ ঢাকায় গেলাম। কাউন্টার বা অনলাইন কোথাও টিকেট নেই। সর্বশেষ রেলওয়ের এক কর্মচারী টিকেট ম্যানেজ করে দিলেন। ১৩৫০ টাকার ৩ টিকেট এর জন্য ২৪০০/- টাকা পরিশোধ করতে হয়েছে। আগামী পরশু আবার ঢাকায় যাব, সেই একই ব্যাক্তি ৩০০/- টাকা বেশি নিয়ে একটা টিকেট ম্যানেজ করে দিলেন। অথচ কাউন্টার বা অনলাইন কোথাও টিকেট নেই। কিন্তু রেলওয়ের কর্মচারীর থেকে ব্ল্যাকে বিক্রির জন্য টিকেট আছে।

Paid
চট্টগ্রাম ৳850
9 September 2026 5 CTUYJVRH
0 Comments
Land Office

খতিয়ানের খাজনা প্রদান

একটি খতিয়ানের সাইজ করতে গিয়েছিলাম। অনলাইনে খারিজ পেমেন্ট করতে দেখলাম সেখানে৩ ৮০০ টাকা আছে। অনলাইন আবেদনের পর যখন খতিয়ান সমন্বয় করতে গেলাম ভূমি অফিসে।তখন তারা এটাকে ৩৮ হাজার টাকা বানিয়ে দিল

Only demanded
খালিশা চাপানি ডিমলা নিলফামারীর ৳38.0K
9 September 2026 12 RNURJKL5
0 Comments
Public Hospital

ছোট বাচ্চার টিকা হারিয়ে গেছে সেটা নিতে

আমার ছোট ছেলের টিকা কার্ড হারিয়ে গিয়েছিল সে কারণে কার্ড নিতে গিয়েছিলাম সেটি দিতে ৩০০০ টাকা ঘুষ চেয়েছে কিন্তু আমি দিতে রাজি হয় নাই এজন্য দেয়নি নেয়ামতপুর

Refused
থানা নেয়ামতপুর ৳3.0K
9 September 2026 5 RJ3CTKZ2
0 Comments
Public Hospital

আলট্রা করতে ঘুষ দাবী

শেরে বাংলা নগর,কিডনি & ইউরোলজি হাসপাতালে ৮/৯/২৬ তারিখে ডাক্তার usg of kub টেস্ট দেই। কর্তব্যরত নার্স টেস্ট করার সিরিয়াল দেই আগামী ২৬/০৯/২৬ তারিখে। সিরিয়াল নিয়ে চলে আসার সময় হাসপাতালের এক স্টাফ বলে, ৮০০ টাকা দিলে আমি আগামী কালই সিরিয়াল দিয়ে দিতে পারবো। পরে তাকে ৭০০ টাকায় রাজি করিয়ে আজ ৯/৯/২৬ তারিখে টেস্ট করে আসলাম। সিন্ডিকেট করে ওরা ১৫/২০ দিন পরে সিরিয়াল দেই।

Paid
ঢাকা ৳700
9 September 2026 5 DKX4J3WQ
0 Comments
Other public office

বুঝতেছিনা

আমি থানায় গিয়েছিলাম জিটি করার জন্য এবং জিটি করার পর আমার থেকে তারা ১০০০ টাকা দাবি করে এবং ডিউটি অফিসার এবং যিনি যেটিটি লিখেন তোদের দুজনকে ৫০০ করে দিতে বলা হয় তারপর আমি বলি যে আমার কাছে এত টাকা নাই তারা বলে না টাকা লাগবে তো তাদের সাথে অনেক কথা বলার পর ৫০০ তে রাজি হয় তারপর আমার জিটিটি সম্পূর্ণ করে তারা

Paid
রাঙ্গুনিয়া ৳500
9 September 2026 26 CT5DBJQZ
0 Comments
Land Office

জমির নামজারি ( খতিয়ান পর্চা ইত্যাদি)

নারায়ণগঞ্জ শহরের চলমান ভূমি জরিপ ও নামজারি প্রক্রিয়ায় শহরের দেওভোগ পাক্কারোডে অবস্থিত পৈতৃক বাড়ির নামজারি করতে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেছে।

Only demanded
নারায়ণগঞ্জ ৳150.0K
9 September 2026 8 DKTT589M
0 Comments
Public Hospital

যক্ষ্মার ফ্রি চিকিৎসায় ঘুষ দাবি

বিরামপুর কলাবাগান সরকারি হাসপাতালে যক্ষ্মার চিকিৎসার জন্য গেলে সেটার রেজিস্ট্রেশন করার জন্য আমার থেকে ৫০০ টাকা নেওয়া হয়েছে। পরে যে কাগজ দিলো সেখানে লেখা আছে "যক্ষ্মার চিকিৎসা সম্পুর্ন ফ্রি"!

Paid
Birampur, Dinajpur ৳500
9 September 2026 8 RN78JU2F
0 Comments
Land Office

জমি নামজারি এবং পরচা সংক্রান্ত

জমি বামজারি করতে গেছি। যেখানে সরকারি ফি ১১৭০টাকা। সেই একটা নামজারি করতে ৬০০০-৭০০০ টাকা দাবি করা হয়। আমার জরুরি দরকার ছিলো। তাই বাধ্য হয়ে ৬০০০টাকা দিয়েছি।কাজ হয়েছে।

Paid
পিরব ইউনিয়ন, থানা:শিবগঞ্জ, জেলা: বগুড়া ৳5.0K
9 September 2026 21 RJYMBPWC
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

২০২১ সালে ফেব্রুয়ারি মাসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য ২৫০০ টাকা(ঘুষ) আমার কাছ থেকে নিয়েছিল, থানায়

Paid
কুমিল্লা, দেবিদ্বার থানায় ৳2.5K
9 September 2026 11 CT9D6DNK
0 Comments