nam jari
He demanded Taka 12000 but paid taka 7300,
19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
He demanded Taka 12000 but paid taka 7300,
NID er jonno chobi tular jonno sms ashlew ami chakrir karone somoy moto chobi tulte jete parini, jokhon jai tokhon nirbachon office theke bole pore abar sms pathale ashte onnthay 3000 taka diye ekhoni chobi tula jabe. Pore ami 2500 takay raji hoi.
বলা হয় এই কাজটা করার জন্য আপনাকে অনেক সময় ঘুরতে হবে কাজ হবে কিনা শিওর না আপনি আমাকে ২০০০০টাকা দেন আপনাকে কাজটি করে দিব এতো ঘুরতে ও হবে না
ফাইল প্রতি বছর অডিটে ফেলে।
আমার চাষের ট্রাক্টর চাষ করে । মেইন রোডে আসতেই পুলিশ আটক করে 3000 টাকা মামলা দিয়ে দেয় । আমার জানা মতে হাল চাষের ব্যবহারের ট্রাক্টর কে পুলিশ মামলা দিতে পারে না ।
বাইকে BSTI CERTIFIED হেলমেট পড়া ছিলাম। পিছনে বোনও হেলমেট পড়া ছিলো। বোনকে বিয়ের অনুষ্ঠানে নামিয়ে দিবো এবং আমি আবার বাসায় যাওয়া লাগবে। দামপাড়া সামনে নার্সারি বলে ঐ জায়গায় বাইক, গাড়ি সবাই টার্ণ নেয়।টার্ন নিতে গেলে কনস্টেবল বাইক দাঁড় করিয়ে জিগ্যেস করে ডকুমেন্টস ঠিক কিনা? বললাম ঠিক আছে, চেক করবেন? বলে যে, আপনার নামে ডকুমেন্টস? বললাম, জি। সার্জেন্ট কে ডাকুন আমি দেখাচ্ছি। বলল লাগবে না, চা নাস্তার জন্য ৫০০টাকা দেন। সরাসরি না বলেছি এবং যখন বলছি আমার বোনকে মোবাইল বের করতে তখন বলে যান যান। শুধু শুধু কিছু সময় হয়রানি করলো। উনাদের বিহেভিয়ার দেখে মনে হচ্ছিলো বাইক কিনে অপরাধ করেছি। অথচ অবৈধ অটোরিকশা রাস্তায় নামতেছে, চলছে।কোনো কিছু ই করতে পারে না।
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে কেন্দ্র পরিবর্তন করার জন্য অনেকে দরখাস্ত জমা দেয় থেকে যখন কেন্দ্র পরিদর্শনে আসে অফিসার তারা কেন্দ্রকে যাওয়ার ইচ্ছা মতো রাখার জন্য অফিসারকে ঘুষ প্রদান করে।
আমি বাসা করবো তাই বাসার কাজ শুরু করেছি এমন তো পর্যায়ে পাশের বাড়ি থানায় অভিযোগ দেয় সেই অভিযোগ শুনে এসআই আমার বাসায় আসে আমার বাসায় এসে অনেক টাকা দাবি করে এবং বলে যে তারা অভিযোগ করতে থাকবে আমি আসতে থাকব শুধুমাত্র আমাকে টাকা দিতে থাকবেন এটা প্রথমত মানে নাই আমরা তখন আমাকে বলে যে আপনি কিভাবে বাসা করবেন তা দেখে নিব । পরবর্তীতে বাসার কাজ করতে থানায় আবার বসা হয় তখন আমার কাছ দুইজন এসআই 500+500 করে ১০০০ টাকা নিয়ে থাকে। যেখানে থানায় ওসি সাথে আমরা সাক্ষাৎ করি যে আমাদের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে কারণ আমরা আমাদের জায়গাতে লিগাল আছি তখন ওসি সাহেব আমাদের বলে টাকা পয়সা সংক্রান্ত লেনদেন ও ভূমি সংক্রান্ত লেনদেন আমাদের হাতে নাই শুধুমাত্র কোর্ট এসব বিষয় দেখতে পারে।
জমিতে নিজের নাম জারি করা সময় ভূমি অফিসের এক কর্মকর্তা ৫০০০ টাকা ঘুষ চাই কিন্তু সরকারি জাস্ট ১৩৫০ টাকা তা না দেয়া হলে তিনি তা করেন না
জমির খতিয়ানে একটু আফছা থাকায়,পুরোপুরি বোঝা একটা নামের অক্ষর ভুল বলে রিজেক্ট করে দেয়। পরবর্তীতে নির্ধারিত ফি এর বাহিরে ৮৫ হাজার টাকার বিনিময়ে সেই জমির রেজট্রি করতে হয়েছে
ফায়ার লাইসেন্স নবায়ন এর জন্য দায়িত্বরত অফিসার ফ্যাক্টরি পরিদর্শন করে ভুলভাল এইটা নাই সেইটা নাই বলে এই টাকা দাবি করে কাজ করে দেয়।
ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য গিয়েছিলাম, আমার ক্লিনিক এর জন্য। সরকারী ফি আসে ৩৯০০ টাকা, উনি ৪৫০০/ টাকা দাবি করলেন। পরিশেষে আমি বিকাশে পরিশোধ করেছি
Dhaka South City Corporation. circle change from 16 to 17, room 731- lady officer was there. Trade License Address change and old photo change. I had to visit 5 times and wait about 15 days.
আমার কর্মস্থল বাড়ি থেকে দুরে। তার কারনে বদলির আবেদন করলে। ১৫০,০০০ টাকা দাবি করা। আমি শুরুতে রাজি হই। এবং পরে আমি তার কথার সাথে কাজে ঠিক মত হচ্ছে না। তার জন্য আমি সেটা থেকে সরে আসি। তাছাড়া আমাদের বেতন চালু করার জন্য। আমরা সমন্বতিত ভাবে। ৮০ হাজার টাকা দিলেও আমাদের কাজ করা হয়নি সম্পুর্ন ভাবে। পরবর্তীতে দেড় বছর পর জানতে পারি আমাদের কাজটা হয়নি। তখন পুনরায় ৩০ হাজার টাকা দিয়ে কাজটা করানো লাগছে।
রংপুর শাপলা চত্বরে। মেসার্স সোনালী সার বস্তা পূর্তি ৫০০ টাকা বেশি নেয়
প্রতি ১ টা ফায়ার লাইসেন্সের জন্য ৪০০০ টাকা হারে ঘুষ না দিলে ফায়ার লাইসেন্স দেবে না।
বিএডিসি সার লাইসেন্স নবায়নের সময় ডিলার প্রতি ২০০০টাকা ঘুষ গ্রহণ করে। — নামে একজন অফিস সহায়ক। এখন সে কোটি কোটি টাকার মালিক। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
একটি ভূমি নামজারি করতে গিয়েছিলাম যেখানে নাম জারি করতে সরকারি ফি ১১৭০ টাকা লাগে সেখানে এখনো পর্যন্ত প্রত্যেক নামজারির জন্য ছয় হাজার টাকা এবং জমির পরিমাণ বেশি হলে পরিমাণ ভেদে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত দাবি করে
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আওতায় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প এর আওতায় আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগে এস্টিমেটর — আর পিডি — দারুন এক ঘুষের রাজ্য গড়ে তুলেছেন, ১ম ধাপে ৩ লাখ টাকা নিয়ে প্রকল্পে লোক নিল পরে আবার টাকা চাইল, না হলে অন্য লোক নেবে, এটা পিডি এবং এস্টিমেটর ( —) এর মন্তব্য
আমি মামলা করতে গেলে আমার মামলাটি নিবে না বলে ফিয়ে দেয়, তার পর দলিও লোক নিয়ে গেলে বলে বসে সমাধা করে দিব, কিন্তু সমাধান তো আসে নি এসেছে ঘুষের প্রস্তাব, অসহায় হয়ে আমি ১০০০০ টাকা ঘুষ দিয়ে মামলা দায়ের করি,, এটিতে তারা খেন্ত হয়নি আবার ও চার্জশিট দেওয়ার সময় আবারো ১০০০০ টাকা দাবি করে টাকা না দিলে ওসি সাক্ষর করতে অশিক্রিতি জানায় বাদ্ধ হয়ে টাকা টি দিয়ে দেই ধার দেনা করে এই যদি হয় আমাদের দেশের আইন তো আমরা সাধারণ মানুষ কার কাছে যাব এর তিব্র নিন্দা যায়,, পুলিশ তুমি কলংকিত